09/09/2026
☀️🛡
আর কখনোই কিনবো না!😭
কিনবো কিনবো না বলে আবারও কিনে ফেললাম, এইটা কোনো কথা?! তাহলে কেন বলেছি কিনবো না, আর কেনই বা কিনলাম! আজকে এই সান্সক্রিন নিয়ে সবগুলো প্রশ্নের উত্তর দিবো ইনশাআল্লাহ।
প্রথমেই বলবো কেন কিনেছি?
জীবনে প্রথমবার আমি কোনো সান্সক্রিন রিপার্চেজ করলাম। আর সেই সান্সক্রিন টা হলো Beauty of joseon aqua fresh sunscreen... এইটা সেকেন্ড টাইম কেনার তিনটা কারন আছে!
১. ফিনিশিং : এই সান্সক্রিন টার ফিনিশিং এতোটা কমফোর্টেবল। আমার স্কিনে ওয়েলি ও লাগে না আবার ড্রাই ও লাগে না। আমি আসলে ম্যাট ফিনিশিং এর সান্সক্রিন মোটেও পছন্দ করি না। আবার তেলতেলে সান্সক্রিন ও ভালো লাগে না। সেই দিক থেকে এটা আমার স্কিনে একদম পারফেক্ট সেমি ম্যাট একটা ফিনিশিং দিয়েছে। I love it💗
২. প্রোটেকশন : এই সান্সক্রিনটা তে আছে পাঁচটা নিউ জেনারেশন ইউভি ফিল্টার, যেটা খুব ভালো একটা সান প্রোটেকশন দেয়। এরকম ইউভি ফিল্টার খুব কম সান্সক্রিনেই ব্যবহার করা হয়ে থাকে।
৩.ডাবল ক্লিনজিং স্কিপ : এই সান্সক্রিন টা ওয়াটার রেসিস্টেন্ট না হওয়ায় ইজিলি ফেসওয়াশ দিয়ে রিমুভ হয়ে যায় যার কারনে ডাবল ক্লিনজিং এর প্রয়োজন হয় না। আর আমার ব্যস্ত লাইফে ডাবল ক্লিনজিং খুবই প্যারা দায়ক মনে হয়।
এতো ভালো একটা সান্সক্রিন তাহলে আমি কেন আগে বলেছি এটা আর কখনোই কিনবো না?
যেটা যখন আমি প্রথম প্রথম ব্যবহার করেছি তখন খুব ভালো লাগলেও মাঝে অতিরিক্ত গরমে এটা ইউজের পর আমার স্কিনে অনেক ঘাম হতো। যার কারনে ঘামের সাথে সান্সক্রিন ধুয়ে যেত। তাই ভেবেছিলাম এটা আর কখনোই কিনবো না। কিন্তু এখন আবহাওয়া ঠান্ডা হওয়ায় আমার স্কিন কিছুটা ড্রাই সাইডে চলে গিয়েছে তাই ঘাম ও হয় না। এ সময়টাতে আমার কাছে এটাই বেস্ট সান্সক্রিন মনে হচ্ছে।
তাহলে এইটা কাদের জন্য ভালো হবে?
যাদের স্কিন খুবই সেনসিটিভ, একনিপ্রন, যাদের স্কিনে কোনো সান্সক্রিন সুইট করে না, যারা একটা ভালো প্রোটেকশনের সান্সক্রিন খুঁজছেন, যাদের মেসতা আছে, যারা তেলতেলে সান্সক্রিন পছন্দ করেন না কিন্তু স্কিন হাইড্রেট রাখবে এমন সান্সক্রিন চান তারা চাইলে এটা ট্রাই করতে পারেন।
কাদের ভালো লাগবে না?
যাদের স্কিনে প্রচুর ঘাম হয়, এক্সট্রেমলি ওয়েলি স্কিন, যারা একদম ম্যাট ফিনিশ দেয় এমন সান্সক্রিন পছন্দ করেন তাদের কাছে হয়তো ভালো লাগবে না। তবে সুপার ওয়েলি স্কিনে চাইলেই পাউডার দিয়ে সেট করে ইউজ করতে পারবেন।
⚠️ ওয়েট! সান্সক্রিন যত ভালোই হোক না কেন ফেইক টা নেওয়া যাবে না, তাই অথেনটিকটা নিতে ইনবক্স করুন Style Villa পেইজে। তাদের কাছে অথেনটিক টা পেয়ে যাবেন ইনশাআল্লাহ!
[লেখা কপি করা নিষেধ চাইলে শেয়ার করতে পারেন ]