Porosh's Light House

Porosh's Light House We work for the " Enlightened The World” 🌍
Online BookShop | BookReview | AudioBook 📚 We Work For The Enlightened World

আধুনিক প্রজন্মের মানুষদের মধ্যে প্রেম, ভালোবাসা ও দাম্পত্য সম্পর্ক নিয়ে একধরনের ইল্যুশন তৈরি হয়েছে। তারা মনে করে বসে আছে...
29/06/2026

আধুনিক প্রজন্মের মানুষদের মধ্যে প্রেম, ভালোবাসা ও দাম্পত্য সম্পর্ক নিয়ে একধরনের ইল্যুশন তৈরি হয়েছে। তারা মনে করে বসে আছে যে, কেবল ভালোবাসা দিয়েই জীবন পার করে দেবে।

বাস্তবে দেখা যাচ্ছে, ভাঙা পরিবার ভাঙার হিড়িক পড়ে গেছে, ঘরে ঘরে অসুখী দাম্পত্য এবং পারিবারিক কলহ। অথচ একসময় তারা একে অপরকে ভালোবেসেই ঘর বেঁধেছিল।

প্রশ্ন হলো—যদি ভালোবাসাই যথেষ্ট হতো, তাহলে একসময় এত গভীর ভালোবাসার সম্পর্ক কিছু দিন, কিছু মাস বা কিছু বছর পর ফিকে হয়ে যায় কেন? কেন ক্লান্ত হয়ে ওঠে জীবন, কেন ভেঙে যায় সংসার?

এর অন্যতম কারণ হলো, মানুষ ভালোবাসার গুরুত্বকে যতটা বুঝেছে, আচরণের গুরুত্বকে ততটা বুঝেনি।

কুরআন ও সুন্নাহর দিকে তাকালেও একটি গভীর সত্য আমাদের সামনে উন্মোচিত হয়। মানুষে মানুষে সম্পর্কের ক্ষেত্রে ইসলাম বারবার ন্যায়বিচার, দয়া, সম্মান, সদাচার এবং দায়িত্ব পালনের কথা বলেছে, একবারও ভালোবাসার কথা বলেনি। বলেনি, স্বামীকে ভালোবাসো, স্ত্রীকে ভালোবাসো, সন্তানকে ভালোবাসো কিংবা পিতামাতাকে ভালোবাসো। এ ধরনের নির্দেশনা ইসলামের মূল ভাষ্যে আমরা খুঁজে পাই না।

পিতামাতার ক্ষেত্রে নির্দেশ এসেছে সম্মান ও বিনয়ের।

সন্তানদের ক্ষেত্রে এসেছে দয়া, লালন-পালন ও উত্তম শিক্ষার কথা।

স্বামীর ক্ষেত্রে এসেছে স্ত্রীর সঙ্গে সদ্ভাবে বসবাস করার কথা।

স্ত্রীর ক্ষেত্রে এসেছে স্বামীর আনুগত্যের কথা।

অর্থাৎ ইসলাম মানুষের সম্পর্ককে ক্ষণস্থায়ী আবেগের ওপর নয়, বরং স্থায়ী নৈতিকতার ওপর দাঁড় করাতে চেয়েছে।

কারণ নিত্য পরিবর্তনশীল মনের আবেগ সবসময় মানুষের নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু চেষ্টা করলে আচরণ নিয়ন্ত্রণে রাখা যায়।

ন্যায়বিচার, দায়িত্ববোধ এবং উত্তম আচরণ—এসব এমন গুণ, যা মানুষ সচেতন সিদ্ধান্তের মাধ্যমে ধরে রাখতে পারে। এ কারণেই ইসলাম সম্পর্কের ভিত্তি হিসেবে আবেগ নয়, চরিত্রকে বেছে নিয়েছে।

মানুষের অন্তরে অবশ্যই কিছু সহজাত ভালোবাসা রয়েছে। মা তার সন্তানকে ভালোবাসেন। সন্তান তার পিতামাতার প্রতি টান অনুভব করে। স্বামী-স্ত্রীর মাঝে আকর্ষণ ও মমতা সৃষ্টি হয়। আল্লাহ মানুষের প্রকৃতির মধ্যেই এসব অনুভূতি স্থাপন করে দিয়েছেন।

কিন্তু এই ভালোবাসা পাথরে খোদাই করা কোনো স্থায়ী জিনিস নয়।

একটি ফুলগাছের কথা চিন্তা করুন। মাটিতে তার বীজ আছে, জীবনও আছে। কিন্তু নিয়মিত পানি, আলো ও যত্ন না পেলে গাছটি শুকিয়ে যায়। মানুষের সম্পর্কও ঠিক তেমন।

ভালোবাসা বীজ হতে পারে, কিন্তু উত্তম আচরণই সেই বীজকে বৃক্ষে পরিণত করে।

দাম্পত্য জীবনে আমরা প্রায়ই একটি ভুল করি। আমরা ভালোবাসা চাই, কিন্তু এমন আচরণ করি না, যা ভালোবাসাকে টিকিয়ে রাখে।

অনেক স্ত্রী আছেন, যারা স্বামীর কাছ থেকে ভালোবাসা প্রত্যাশা করেন, কিন্তু তার সঙ্গে উত্তম আচরণ করেন না; তার পছন্দ-অপছন্দকে ততক্ষণই দাম দেন, যতক্ষণ তা নিজের পছন্দ-অপছন্দের সঙ্গে মেলে; না মিললে আর দাম দেন না। স্বামীর আত্মমর্যাদাকে গুরুত্ব দেন না, তার সংগ্রাম কিংবা মানসিক চাপের প্রতি কোনো সহমর্মিতা দেখান না। তার নিত্যদিনের সংগ্রামকে স্বাভাবিক ধরে নেন, ভুলগুলোকে বড় করে দেখেন, ভালো কাজগুলোকে ভুলে যান।

বিপরীতে অনেক স্বামী আছেন, যারা সংসারের জন্য সব করেন, স্ত্রীর জন্য বাড়ি বানান, গহনা কেনেন, খরচ দেন—কিন্তু কখনো একটি আন্তরিক ধন্যবাদ দেন না, কখনো তার অনুভূতিকে গুরুত্ব দেন না, কখনো তার কষ্ট বুঝতে চেষ্টা করেন না। উল্টো তাকে ছোট করেন, অপমান করেন, খোঁটা দেন।....

বাস্তবতা হলো, মানুষ কারও সঙ্গ দীর্ঘদিন উপভোগ করে তার প্রতি ভালোবাসার দাবির কারণে নয়; বরং তার সান্নিধ্যে শান্তি পাওয়ার কারণে।

যে মানুষ প্রতিনিয়ত অভিযোগ করে, অপমান করে, নেতিবাচকতা ছড়ায়—তার প্রতি ভালোবাসা থাকলেও তার সঙ্গ ক্লান্তিকর হয়ে ওঠে।

আর যে মানুষ সম্মান দেয়, কৃতজ্ঞতা প্রকাশ করে, ভুল ক্ষমা করে, উৎসাহ দেয়, প্রশান্তি সৃষ্টি করে—তার সঙ্গ মানুষ দীর্ঘদিন ধরে উপভোগ করে। কথিত ভালোবাসা যদি কিছুটা কমও থাকে, তবুও সম্পর্ক ক্লান্তিকর হয়ে ওঠে না; বরং উত্তম আচরণের কারণে ভালোবাসা প্রতিনিয়ত বেড়ে যায় এবং সম্পর্ক সবুজ থেকে সবুজতর হয়।

তাই দাম্পত্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্ভবত "সে আমাকে কতটুকু ভালোবাসে?" নয়।

বরং প্রশ্ন হওয়া উচিত—

"আমি কি এমন একজন মানুষ, যার সঙ্গে বসবাস করা সহজ?"

"আমার উপস্থিতি কি আমার জীবনসঙ্গীর জন্য স্বস্তির কারণ, নাকি মানসিক চাপের কারণ?"

"আমি কি তার হৃদয়ে নিরাপত্তা সৃষ্টি করি, নাকি অস্থিরতা সৃষ্টি করি?"

আমরা প্রায়ই অন্যের হৃদয় পরিবর্তন করতে চাই, অথচ নিজের আচরণ পরিবর্তনের প্রয়োজন অনুভব করি না।

কিন্তু সত্য হলো, অধিকাংশ সম্পর্ক ভাঙে ভালোবাসার অভাবে নয়; ভাঙে সম্মানের অভাবে, কৃতজ্ঞতার অভাবে, ধৈর্যের অভাবে এবং সুন্দর আচরণের অভাবে।

তাই আপনি যদি চান আপনার জীবনসঙ্গী আপনাকে আরও বেশি ভালোবাসুক, তাহলে প্রথমে নিজের আচরণকে ভালোবাসার উপযোগী করে তুলুন। ন্যায়পরায়ণতা আর উত্তম আচরণ এমন এক জাদুর কাঠি, যা আপনার বাকি সব সমস্যা সমাধান করে দেবে।

রিজিক বাড়াতে একটা হিডেন পাওয়ারের কথা বলি আপনার।হাসান বাসরি নামে এক বিরাট আলিম থাকতেন মাদিনায়। একবার এক লোক এসে তাঁকে বলল...
29/06/2026

রিজিক বাড়াতে একটা হিডেন পাওয়ারের কথা বলি আপনার।

হাসান বাসরি নামে এক বিরাট আলিম থাকতেন মাদিনায়। একবার এক লোক এসে তাঁকে বললেন, এলকায় খরা চলে।

হাসান বাসরি বললেন, "ক্ষমা চান আল্লাহর কাছে।"

কিছুক্ষণ পর আরেকজন এসে জানাল, তার ছেলেমেয়ে হচ্ছে না।

বুজুর্গ বললেন, "ক্ষমা চান আল্লাহর কাছে।"

আরেকজন এলেন। তার বাগানে ফল ধরে না।

হাসান বাসরি বললেন, "ক্ষমা চান আল্লাহর কাছে।"

সবাইকে একই সুরাহা দিতে দেখে তাঁর এক ছাত্রের আক্কেল গুড়ুম: "আজিব তো! ৩ জন এলেন ৩ সমস্যা নিয়ে। আপনি সবাইকেই একই ওষুধ দিলেন!"

উস্তাজ হাসান বললেন, "আমি নিজের থেকে কিছু বলিনি। সুরা নুহে আল্লাহ নিজেই দিয়েছেন এই টোটটকা।"

টোটকাটা কী?

নুহ নবি আ. বলেছেন, "তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও—তিনি যে বারে বারে ক্ষমা করেন। তিনি তা হলে আকাশ ভেঙে বৃষ্টি দেবেন মুষলধারে। তোমাদের আয়রোজগার বাড়াবেন। বংশধর বারাবেন। বাগান দেবেন। নদ-নদীর ফোয়ারা ছোটাবেন।" [নুহ, ৭১.১০-১২]

বইগুলো সংগ্রহে রাখুন ✅
25/06/2026

বইগুলো সংগ্রহে রাখুন ✅

09/05/2026

বাচ্চাদের সামনে ফোন স্ক্রোল করবেন না
আমরা সন্তানদের বলি, "ট্যাব রেখে খেলতে যাও" বা "অন্য কিছু করো।" কিন্তু বাস্তবতা হলো, শিশুরা আমাদের কথা থেকে নয়, বরং আমাদের কাজ থেকে শেখে। আপনি যখনই অবসরে—লাইনে দাঁড়িয়ে, রান্না করার সময় কিংবা সোফায় বসে ফোন স্ক্রোল করেন, তখন সন্তান শেখে যে একাকীত্ব বা একঘেয়েমি কাটানোর একমাত্র উপায় হলো স্ক্রিন।
➤ আপনি যদি সারাক্ষণ ফোনে ডুবে থাকেন, তবে সে-ও তা-ই শিখবে। আপনি যখন বাস্তব পৃথিবীর প্রতি কৌতূহল দেখাবেন, সে-ও জীবনের প্রকৃত আনন্দগুলো খুঁজে নিতে শিখবে।
➤ আপনার মনোযোগ সন্তানের কাছে সবচেয়ে দামী উপহার। কিন্তু ফোনে ব্যস্ত থাকলে তার শান্তভাবে খেলা বা ধৈর্য ধরার মতো ইতিবাচক আচরণগুলো আপনার অগোচরেই থেকে যায়। ফলে শিশু এই ভালো কাজগুলো করার উৎসাহ হারিয়ে ফেলে।
➤ শিশু যখন ভালো কাজে আপনার মনোযোগ পায় না, তখন সে চিৎকার বা বায়না ধরে আপনার নজর কাড়তে চায়। তারা আসলে দুষ্টুমি করছে না, বরং আপনার সাথে পুনরায় সংযোগ স্থাপনের একটি কার্যকরী উপায় খুঁজছে
সন্তানের সামনে ফোন স্ক্রোল করার মাধ্যমে আমরা অবচেতনভাবে তাদের এই বার্তাই দিই যে—ইন্টারনেটের কোনো অচেনা মানুষ তার চেয়েও বেশি আকর্ষণীয়।
কাজেই আজ থেকেই সচেতন হোন; ফোন সরিয়ে রেখে সন্তানের চোখে চোখ রেখে তাকান। আপনার সামান্য মনোযোগই তার পুরো দিনটি বদলে দিতে পারে।
এছাড়া প্যারেন্টিং বিষয়ক এই বইগুলো আপনার জন্য উপকারী হবে-

(১) সন্তান প্রতিপালনে এ যুগের চ্যালেঞ্জ,
(২) অ্যাকটিভ প্যারেন্টিং,
(৩) সন্তানের তালীম তরবিয়ত

উমরাহ ও হজ্বের বিধি-বিধান সম্পর্কিত বইটি পড়তে পারেন ✅
07/05/2026

উমরাহ ও হজ্বের বিধি-বিধান সম্পর্কিত বইটি পড়তে পারেন ✅

আলি লারিজানির লেখা বইসমূহ: ১। The Mathematical Method in Kant’s Philosophy - কান্টের দর্শনে গাণিতিক পদ্ধতি২। Metaphysics...
19/03/2026

আলি লারিজানির লেখা বইসমূহ:

১। The Mathematical Method in Kant’s Philosophy - কান্টের দর্শনে গাণিতিক পদ্ধতি

২। Metaphysics and the Exact Sciences in Kant’s Philosophy - কান্টের দর্শনে অধিবিদ্যা এবং নির্ভুল বিজ্ঞান

৩। Intuition and the Synthetic A Priori Judgments in Kant’s Philosophy - কান্টের দর্শনে স্বজ্ঞা ও অভিজ্ঞতাপূর্ব সংশ্লেষণমূলক বিধান

৪। Fresh Air - নির্মল বাতাস (রচনাসমগ্র)

৫। Reason and Tranquility in Governance - শাসনকার্যে যুক্তি এবং প্রশান্তি

===

ছবিটা টুইটারে পাওয়া আলি লারিজানির তরুণ বয়সের ছবির আপস্কেলড ভার্সন।

গুরুত্বপূর্ণ বই সবার জন্য ✅
10/03/2026

গুরুত্বপূর্ণ বই সবার জন্য ✅

মুসলিমবঙ্গ বইটার একটা ফরমাল ভূমিকা আছে। সেটা বইতেই আছে। আজ একটা ইনফরমাল ভূমিকা শেয়ার করি।মুসলিমবঙ্গ বইটা কাদের জন্য?যারা...
09/03/2026

মুসলিমবঙ্গ বইটার একটা ফরমাল ভূমিকা আছে। সেটা বইতেই আছে। আজ একটা ইনফরমাল ভূমিকা শেয়ার করি।
মুসলিমবঙ্গ বইটা কাদের জন্য?
যারা বহু বছর ধরে একই প্রশ্ন রিপিট করে যাচ্ছেন: “আপনাদের রূপরেখা কী?”—এই বইটা তাদের জন্য।
যারা মনে করেন ৩০ সেকেন্ডের রিলেই সব উত্তর পাওয়া যায়, ৪৪০ পৃষ্ঠার এই বইটা তাদের জন্য।
যারা আমার প্রত্যেক কাজ, লেখা আর কথার লাইনে লাইনে গোপন এজেন্ডা খুঁজে পান, এই বইটা তাদের জন্য। এক ভদ্রলোক দেখলাম ইউটিউবে আমার প্রায় সব ভিডিও-র কমেন্টে লিখে রেখেছেন: “আসিফ আদনানদের গোপন এজেন্ডা আছে।” বেশ ডেডিকেইটেড এফোর্ট।

এধরণের নিরলস প্রাণ ব্যক্তিদের কষ্ট লাঘব করতেই এই বইয়ে আমি গোপন এজেন্ডাগুলো ওপেন করে দিয়েছি।
যারা বলেন আসিফ আদনান তরুণদের ব্রেইনওয়াশ করছে, এই বইটা তাদের জন্য। অনেক বুড়োদের ব্রেইনে এত ময়লা জমেছে যে ওয়াশে হবে না, সার্ভিসিং লাগবে। আল্লাহ চাইলে এই বই পড়াটা সেই সার্ভিসিংয়ের প্রথম ধাপ হতে পারে।
যারা আমাকে বিপজ্জনক বলেন, কিন্তু আমার কথা শোনেননি, একটা বইও পড়েননি। এই বইটা তাদের জন্য। বিপদটা ঠিকমতো তো চেনা দরকার।
যারা আমার সম্পর্কে এমন কিছু শুনেছেন এবং বলেছেন যা আমি নিজেও জানতাম না, এই বইটা তাদের জন্য। আপনাদের কাছ থেকে আগামীতে আর কী কী জানব, সেটা নিয়ে আমিও কৌতূহলী।
আমাকে নিয়ে গীবত আর আকাশকুসুম আলাপের গতি কিছুদিন ধরে কমে গেছে মনে হয়। যাদের কাজের গতি কমে এসেছে, এই বইটা তাদের জন্য। হতাশ হবেন না বন্ধু। কাজ চালিয়ে যান। জীবন মানেই স্ট্রাগল।
যারা মনে করেন আমি ডিজিএফআই, র’, সিআইএ বা এফএসবি-র লোক, এই বইটা তাদের জন্য। দেশের গোয়েন্দারাও যদি এতদিন ফাইল খুলে বসে থাকেন, আপনাদের জন্যও। ফাইলে একটা কপি রাখুন।
যারা মনে করেন আমি ইলুমিনাটির ক্লোস ছোটভাই, এই বইটা তাদের জন্য।👌
যারা আমাকে জেলে ঢোকানোকে জীবনের গুরুত্বপূর্ণ লক্ষ্য বানিয়ে নিয়েছেন, এই বইটা তাদের জন্য। যাতে গুটিবাজি করার সময় ঠিকঠাক রেফারেন্স দিতে পারেন। ভুলভাল অভিযোগে জেল খাটতে খুব খারাপ লাগবে।
যারা মনে করেন এ দেশে ইসলামপন্থীদের কোনো ভিশন নেই, অথবা মনে করেন আমি ভুল, এই বইটা তাদের জন্য। একমত না হলেও অন্তত দ্বিমতটা স্পষ্ট হবে। আলাপটা তো কোথাও না কোথা থেকে শুরু হওয়া দরকার।
যারা আমাকে ইমেইল করেছেন, ইনবক্স করেছেন, কী, কেন, কীভাবে জানতে চেয়েছেন, এই বইটা তাদের জন্য। আমি আপনাদের সবাইকে আলাদা করে রিপ্লাই দিতে পারিনি। দুঃখিত। তবে আপনাদের প্রশ্নগুলোর উত্তর এই বইয়ে আছে।
আর বাকিদের জন্যও। বই তো। পড়লে ক্ষতি নেই।

হারাম সম্পর্ক থেকে বের হতে এই বইগুলো উপকারীফেব্রুয়ারি এলেই যেন শয়তানের প্ররোচনা বহুগুণ বেড়ে যায়। ‘ভালোবাসা’র নামে তরুণ-...
14/02/2026

হারাম সম্পর্ক থেকে বের হতে এই বইগুলো উপকারী
ফেব্রুয়ারি এলেই যেন শয়তানের প্ররোচনা বহুগুণ বেড়ে যায়। ‘ভালোবাসা’র নামে তরুণ-তরুণীদের মাথায় এক অদ্ভুত উন্মাদনা ভর করে, যা আসলে আধুনিকতার মোড়কে অশ্লীলতা আর আত্মিক অবক্ষয়। এই চোরাবালি থেকে নিজেকে ও নিজের ঈমানকে বাঁচাতে এই ৫টি বইয়ের কম্বো হতে পারে আপনার শক্তিশালী ঢাল:
🛡️ আকাশের ওপারে আকাশ: প্রেমের অলীক রূপকথার আড়ালে লুকিয়ে থাকা ক্লেদাক্ত বাস্তবতা এবং মৌলিক ভালোবাসার শুদ্ধ ব্যাকরণ নিয়ে লেখা এক অনন্য বই।
🛡️ অবৈধ প্রেম থেকে দূরে থাকুন: বর্তমান সময়ের মহামারি ‘হারাম ভালোবাসা’র ক্ষতি ও তা থেকে বের হওয়ার বাস্তবসম্মত গাইডলাইন।
🛡️ চোখের হেফাজত: কুদৃষ্টি ও অশ্লীলতা থেকে বেঁচে থেকে চরিত্রের শুদ্ধতা ফিরিয়ে আনার এক আধ্যাত্মিক পাথেয়।
🛡️ হারাম রিলেশন (সময়ের চোরাবালি): বিবাহপূর্ব সম্পর্কের মরীচিকা ও পরবর্তী দাম্পত্য জীবনে এর নেতিবাচক প্রভাব নিয়ে তাত্ত্বিক বিশ্লেষণ।
🛡️ প্রেমরোগ প্রতিপাদন ও প্রতিবিধান: আধুনিক ফ্যাশনের নামে ‘প্রেমরোগের’ উৎস এবং এ থেকে মুক্তির এক উত্তম দাওয়াই।
ফেব্রুয়ারির এই ফিতনা থেকে বাঁচতে Porosh's Light House থেকে আজই সংগ্রহ করুন এই বইগুলো।

Address

Rajshahi
6000

Alerts

Be the first to know and let us send you an email when Porosh's Light House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Porosh's Light House:

Shortcuts

Share

Category