Online Shopping BD

Online Shopping BD Our shopping page is perfect – it has the perfect things for your buying.

শিক্ষাগুরুর মর্যাদা – কাজী কাদের নেওয়াজবাদশাহ আলমগীর-কুমারে তাঁহার পড়াইত এক মৌলভী দিল্লীর।একদা প্রভাতে গিয়াদেখেন বাদশা...
05/10/2024

শিক্ষাগুরুর মর্যাদা – কাজী কাদের নেওয়াজ

বাদশাহ আলমগীর-
কুমারে তাঁহার পড়াইত এক মৌলভী দিল্লীর।
একদা প্রভাতে গিয়া
দেখেন বাদশাহ- শাহজাদা এক পাত্র হস্তে নিয়া
ঢালিতেছে বারি গুরুর চরণে
পুলকিত হৃদে আনত-নয়নে,
শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরি পায়ের ধুলি
ধুয়ে মুছে সব করিছেন সাফ্ সঞ্চারি অঙ্গুলি।

শিক্ষক মৌলভী
ভাবিলেন আজি নিস্তার নাহি, যায় বুঝি তার সবি।
দিল্লীপতির পুত্রের করে
লইয়াছে পানি চরণের পরে,
স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন্ কালে!
ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে।

হঠাৎ কি ভাবি উঠি
কহিলেন, আমি ভয় করি না’ক, যায় যাবে শির টুটি,
শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার
দিল্লীর পতি সে তো কোন্ ছার,
ভয় করি না’ক, ধারি না’ক ধার, মনে আছে মোর বল,
বাদশাহ্ শুধালে শাস্ত্রের কথা শুনাব অনর্গল।

যায় যাবে প্রাণ তাহে,
প্রাণের চেয়েও মান বড়, আমি বোঝাব শাহানশাহে।
তার পরদিন প্রাতে
বাদশাহর দূত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে।
খাস কামরাতে যবে
শিক্ষকে ডাকি বাদশা কহেন, ”শুনুন জনাব তবে,
পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে?
বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা,
নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা”
শিক্ষক কন-”জাহপানা, আমি বুঝিতে পারিনি হায়,
কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায়?”
বাদশাহ্ কহেন, ”সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে
নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন,
পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ।
নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে
ধুয়ে দিল না’ক কেন সে চরণ, স্মরি ব্যথা পাই মনে।”

উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজি দাঁড়ায়ে সগৌরবে
কুর্ণিশ করি বাদশাহে তবে কহেন উচ্চরবে-
”আজ হতে চির-উন্নত হল শিক্ষাগুরুর শির,
সত্যই তুমি মহান উদার বাদশাহ্ আলমগীর।”

26/08/2024

ফারাক্কা ব্যারেজের সবগুলো গেট খুলে দিয়েছে ভারত.

By entering the mosque in Gaza and burning the Quran, Israeli soldiers proved that their war was not only against Palest...
25/08/2024

By entering the mosque in Gaza and burning the Quran, Israeli soldiers proved that their war was not only against Palestine but against the entire Muslim world.



Palestinian photographer Mohammed Salem won the Best International Press Photo award for 2024 for his photo showing a Pa...
17/08/2024

Palestinian photographer Mohammed Salem won the Best International Press Photo award for 2024 for his photo showing a Palestinian woman cradling the body of her five-year-old niece in the Gaza Strip.


17/08/2024

প্রতি ১৫ মিনিটে ভারতে ধর্ষণের শিকার একজন নারী! Jamuna TV
কারণ কী ?????

সংখ্যালঘু বা ভিন্ন ধর্মাবলম্বীদের উপর হামলা করা কাপুরুষতার পরিচয়ক। মুরোদ   থাকলে আসল জায়গায় লড়াই কর! সংখ্যালঘুরা আমা...
12/08/2024

সংখ্যালঘু বা ভিন্ন ধর্মাবলম্বীদের উপর হামলা করা কাপুরুষতার পরিচয়ক। মুরোদ থাকলে আসল জায়গায় লড়াই কর! সংখ্যালঘুরা আমাদের দেশেরই নাগরিক তারা এই বাংলাদেশেই থাকবে, যতদিন বাংলাদেশ নামক দেশটা থাকবে।

আমার দেশের মানুষের নীতি নৈতিকতার পরিবর্তন কবে হবে? আমরা কবে মিথ্যা বলা ছেড়ে দেবো? আমরা কবে চুরি করা ছেড়ে দেবো? আমরা কব...
09/07/2024

আমার দেশের মানুষের নীতি নৈতিকতার পরিবর্তন কবে হবে?
আমরা কবে মিথ্যা বলা ছেড়ে দেবো?
আমরা কবে চুরি করা ছেড়ে দেবো?
আমরা কবে দূর্নীতি করা ছেড়ে দেবো?
আমরা কবে ভালো মানুষ হবো?
আমরা কবে সত্যবাদী মানুষ হবো?
আমাদের অনেক পরেও স্বাধীনতা পেয়ে, মানুষের সততার কারণে, ন্যায়ের কারণে, তারা ভালো মানুষ হওয়ার কারণে,তাদের দেশকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছে কিন্তু আমরা????
হায় আল্লাহ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!.

16/06/2024
তাকবিরে তাশরিক কিভাবে পড়তে হয়?اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إلَهَ إلَّا اللَّهُ وَاَللَّهُ أَكْبَرُ اللَّهُ أَ...
15/06/2024

তাকবিরে তাশরিক কিভাবে পড়তে হয়?
اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إلَهَ إلَّا اللَّهُ وَاَللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ
উচ্চারণ :
‘আল্লাহু আকবার আল্লাহু আকবার; লা-ইলাহা ইল্লাল্লাহু; ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার; ওয়ালিল্লাহিল হামদ্।’
অনুবাদ :
‘আল্লাহ মহান, আল্লাহ মহান; আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই; আল্লাহ মহান, আল্লাহ মহান এবং আল্লাহর জন্যই সকল প্রশংসা।’
কত তারিখ থেকে পড়বে তাকবীরে তাশরীক ?
যিলহজ্জ মাসের ৯ তারিখ ফজরের নামায থেকে ১৩ তারিখের আসরের নামায পর্যন্ত (মোট ২৩ ওয়াক্ত) তাকবীরে তাশরীক পড়া ওয়াজিব। তাবেয়ী ইবরাহীম নাখায়ী রাহ. বলেন, সাহাবায়ে কেরাম আরাফার দিন নামাযের পর উক্ত তাকবীর বলতেন।(মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস : ৫৬৯৬)
কারা পড়বে ?
এটা ফরয নামাযের পর প্রত্যেক বালিগ পুরুষ মহিলা, মুকীম, মুসাফির, গ্রামবাসী, শহরবাসী, জামায়াতের সাথে নামায পড়ুক বা একাকী পড়ুক প্রত্যেকের উপর একবার করে তাকবীরে তাশরীক পাঠ করতে হবে। (ফাতাওয়ায়ে শামী, বাহরুর রায়িক)
কতবার পড়বে ?
তাকবীরে তাশরিক একবার পড়বে।
তাকবীরে তাশরীক তিনবার পড়ার বর্ণনা খুঁজে পাওয়া যায়নি। ফিকহবিদগণও তিনবার বলার প্রতি গুরুত্ব দেন না। অবশ্য কেউ যদি সুন্নত মনে না করে এমনিতেই তিনবার বলে তবে সেটাকে বিদআত বলাও উচিত নয়।
(আলআওসাত, হাদীস : ২১৯৮; মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস : ৫৬৯৮; ফাতাওয়া হিন্দিয়া ১/১৫২; আদ্দুররুল মুখতার ২/১৭৭; আলবাহরুর রায়েক ২/১৬৫)

ফেব্রুয়ারির একুশ তারিখদুপুর বেলার অক্তবৃষ্টি নামে, বৃষ্টি কোথায় ?বরকতের রক্ত।হাজার যুগের সূর্যতাপেজ্বলবে এমন লাল যে,সেই ...
21/02/2024

ফেব্রুয়ারির একুশ তারিখ
দুপুর বেলার অক্ত
বৃষ্টি নামে, বৃষ্টি কোথায় ?
বরকতের রক্ত।

হাজার যুগের সূর্যতাপে
জ্বলবে এমন লাল যে,
সেই লোহিতেই লাল হয়েছে
কৃষ্ণচূড়ার ডাল যে !

প্রভাতফেরীর মিছিল যাবে
ছড়াও ফুলের বন্যা
বিষাদগীতি গাইছে পথে
তিতুমীরের কন্যা।

চিনতে না কি সোনার ছেলে
ক্ষুদিরামকে চিনতে ?
রুদ্ধশ্বাসে প্রাণ দিলো যে
মুক্ত বাতাস কিনতে ?

পাহাড়তলীর মরণ চূড়ায়
ঝাঁপ দিল যে অগ্নি,
ফেব্রুয়ারির শোকের বসন
পরলো তারই ভগ্নী।

প্রভাতফেরী, প্রভাতফেরী
আমায় নেবে সঙ্গে,
বাংলা আমার বচন, আমি
জন্মেছি এই বঙ্গে।

আল মাহমুদ

বাবা মায়ের মাধ্যমে সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করেন। এক শ্রেণীর হয় পুরুষ, এক শ্রেণীর হয় মহিলা, এক শ্রেণীর হয়  তৃতীয় লিঙ...
24/01/2024

বাবা মায়ের মাধ্যমে সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করেন। এক শ্রেণীর হয় পুরুষ, এক শ্রেণীর হয় মহিলা, এক শ্রেণীর হয় তৃতীয় লিঙ্গের (যেটাকে আমরা হিজরা বলে জানি) এর বাইরে নাই,নাই,নাই। কিন্তু যারা পুরুষ হয়ে নিজেদের সৃষ্টির পরিবর্তন করতেছেন বা না করেই ভাবতেছেন যে আমি পুরুষ না, আমি মনে হয় নারী। আর যারা নারী হয়ে সৃষ্টির পরিবর্তন করতেছেন বা না করেই ভাবতেছেন যে আমি নারী না, আমি মনে হয় পুরুষ। এদের মতলব সমকামিতা।

৩৪.ভালো ও মন্দ সমান হয় না। তুমি মন্দকে প্রতিহত কর এমন পন্থায়, যা হবে উৎকৃষ্ট। ফলে যার ও তোমার মধ্যে শত্রুতা ছিল, সে সহসা...
16/01/2024

৩৪.ভালো ও মন্দ সমান হয় না। তুমি মন্দকে প্রতিহত কর এমন পন্থায়, যা হবে উৎকৃষ্ট। ফলে যার ও তোমার মধ্যে শত্রুতা ছিল, সে সহসাই হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধু।
৩৫. এই গুণের অধিকারী করা হয় কেবল তাদেরকেই, যারা ধৈর্যশীল, এই গুণের অধিকারী করা হয় কেবল তাদেরকেই, যারা মহাভাগ্যবান।
৩৬. যদি শয়তানের পক্ষ থেকে আপনি কিছু কুমন্ত্রণা অনুভব করেন, তবে আল্লাহর শরণাপন্ন হোন। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
সূরা: হা-মীম আস-সিজদাহ্. আয়াত: ৩৪-৩৬

Address

Charghat
Rajshahi
6260

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when Online Shopping BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share