29/11/2024
কথা....
একমাত্র মন খুলে কথা বলতে পারার ব্যাপারটা একজন মানুষকে পুরোপুরি মানসিক এবং শারীরিক ভাবে সুস্থ রাখতে পারে।
যে সম্পর্কে হিসেব করে কথা বলতে হয়, যার সাথে নিয়ম করে কথা হয় না, সেই সম্পর্কে ভালো থাকা যায় না! কথা নির্দ্বিধায় কিংবা নির্ভয়ে কাউকে বলতে পারার মতো সুন্দর অনুভূতি পৃথিবীতে মনে হয় আর হয় না।
একজন মনোযোগী শ্রোতা যেমন সকল যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে যদি একজন মনোযোগী মানুষ পাওয়া যায়, তবে নিজের চাইতে মনে হয় সুখী আর কেউ হতে পারে না।
যে মানুষটা আমার সব কথা খুব মনোযোগ দিয়ে শোনে, এবং আমাকে বোঝার চেষ্টা করে, সেই মানুষটাকে কখনো দুঃখ দিতেও ইচ্ছে করে না। বরং সেই মানুষটার সান্নিধ্যে থাকলে মন ভালো থাকে, নিজেকে কখনো একা মনে হবে না।
সম্পর্ক Toxic ঠিক তখনই হয়, যখন কেউ কারো কথা শোনার প্রয়োজন মনে করে না! যখন কথা না ফুরালেও সময় অনায়াসে ফুরিয়ে যায়। আর এই কথা শোনার জন্য প্রয়োজন হয় সময়ের। প্রিয়জনকে এই সময়টুকু দিতে যারা কৃপণতা করে, তাদের সাথে কোনো সম্পর্কেই ভালো থাকা যায় না! সে হোক ফ্রেন্ডশিপ বা রিলেশনশিপ বা আদারশিপ।
কথা বলার প্রবল ইচ্ছে থাকার পরেও যখন বোবার মতো হয়ে বাঁচতে হচ্ছে , তখন এটাই বুঝেছি যে সেই সম্পর্ক আমাকে কেবল মানসিক যন্ত্রণায় দিচ্ছে! চাইনা আমার দীর্ঘশ্বাস কখনো কারোও ওপর অভিশাপ হয়ে লেগে কাউকে সারাজীবন বোবার মতো হয়ে বাঁচতে হয়! কথা বলতে পারার ক্ষমতা নিয়ে জন্মেও বোবার মতো হয়ে সম্পর্ক জিড়িয়ে রাখার যন্ত্রণা একটু বেশিই হয়।🌼