R.S Telecom - Robi & Airtel Sim Offers

R.S Telecom - Robi & Airtel Sim Offers রবি ও এয়ারটেল সিমের ইন্টারনেট, মিনিট, কম্বো প্যাকেজ পেতে আমাদের সাথেই থাকুন।

25/03/2020

😭😭😭

তোমার সাথে হেঁটে চলা সে পথ, তোমার সাথে বসে থাকা সে পুকুর পাড়, তোমার দেওয়া সেই ডায়েরিটা আজও তোমার স্মৃতি বহন করে চলে, বার...
13/11/2019

তোমার সাথে হেঁটে চলা সে পথ, তোমার সাথে বসে থাকা সে পুকুর পাড়, তোমার দেওয়া সেই ডায়েরিটা আজও তোমার স্মৃতি বহন করে চলে, বারবার মনে করিয়ে দেয় আমাকে যে, তুমিও একদিন আমার চলার সাথী ছিলে।😢

হয়তো-বা উত্তীর্ণ হতে পারি নি তোমার ভালোবাসার পরিক্ষায়, কারন পরিক্ষা টা ছিলো আমার সার্মথের বাহিরে। তবে কি আমি পারতাম না তোমায় ভালোবাসতে? হয়তো-বা পারতাম কিন্তু সেটা ছিলো তোমার চাওয়ার বাহিরে।😞

কথায় আছে, ভুল করলে মানুষ শেখে কিন্তু আমার জীবনটা ঠিক তার উল্টো। ভুলে ভুলে নিজেকে ভরিয়ে ফেললাম অথচ আজও নিজেকে সুধরে উঠতে পারলাম না। হয়তো এটাই আমার সরলতা।😶

তিলে তিলে গড়ে তোলা কোনো স্বপ্ন যদি নিমিষেই ভেঙ্গে তছনছ হয়ে যায়, তখনই বোঝা যায় বাস্তবতা কতটা কঠিন।😣

বুকের বাম পাশটাই যত্ন করে রেখে দেওয়া কিছু স্মৃতি, কখনও কখনও নিজের কাঁন্নারও কারন হয়ে দাঁড়ায়।😭

চেয়েছিলাম তোমার সুখের ভাগিদার হতে কিন্তু কষ্ট গুলো উপহার হিসেবে দিয়েছো আমায়। চেয়েছিলাম তোমার চলার সঙ্গী হতে কিন্তু মাঝপথে ছেড়ে চলে গেছো তুমি। কি দোষ করেছি আমি কোনো খামতি চিলো কি ভালোবাসায় আমার?😪

আবার দেখা হবে (পর্ব-০১)রাকিবুল ইসলাম হৃদয়..» এই পিচ্চি, নাম কি তোমার?» What do you mean by পিচ্চি? বেশ রেগে গিয়ে বললো রি...
13/11/2019

আবার দেখা হবে (পর্ব-০১)

রাকিবুল ইসলাম হৃদয়..
» এই পিচ্চি, নাম কি তোমার?
» What do you mean by পিচ্চি? বেশ রেগে গিয়ে বললো রিফা।
» পিচ্চি means পিচ্চি। যাইহোক, নাম কি তোমার?
» জানিনা।
» বাহ, তোমার তো দেখছি বেশ রাগ। তা এভাবে ছুটাছুটি করছো কেন?
» ইচ্ছে, আপনার কোনো সমস্যা??
» মোটেও না। জানতে চাইছি আর কি।
» বিয়েতে এসেছেন, নিজের মান নিজে রক্ষায় সচেষ্ট থাকুন। বেশি বকবক করবেন নাহ ওকে...
কথাটা বলেই হনহন করে অন্যদিকে চলে গেলো রিফা।
নীলয় ওর যাওয়া দেখছে আর হাসছে। শহর থেকে অনেকটা দুরে এক বন্ধুর বিয়েতে বরযাত্রী এসেছে ও। কিন্তু গ্রামীণ পরিবেশে এমন একজন স্মার্ট মেয়ে দেখে বেশ অবাকই হলো সে। মেয়েটা বেশ সুন্দরী। প্রথম দেখাতেই নীলয়ের মনে গেঁথে গেছে মেয়েটি। নীলয় কিছুক্ষন আনমনে হেসে তারপর বন্ধুদের জটলায় গেলো। ..
» কিরে, কোথায় ছিলি এতোক্ষন? (রোহান)
» হারিয়ে গিয়েছিলাম, অজানা সমুদ্রে...
» বাহ, কবি কবি লাগছে তোকে আজ। কাউকে মনে ধরেছে নাকি? (রানা-যার বিয়ে সে)
» তা তো ধরেছেই। এসেছিলাম তোর বিয়েতে, তোকে বিয়ে করাবো বলে। এখন দেখছি নিজেরটা ও ফাইনাল করতে হবে।
» Good Decision .. তা কে সেই মেয়েটা? (নিরব)
» জানিনা রে.. কোথায় যেনো হারিয়ে গেছে (উদাসীন হয়ে বললো নীলয়)
» Ok চল, আমরা সবাই মিলে খোঁজে বের করবো মেয়েটাকে (পাশ থেকে অনিক বলে উঠলো)
» মানে কি? আমাকে একা ফেলে কোথায় যাবি তোরা? (রানা)
» যখন প্রেম করেছিলি তখন আমাদেরকে সাথে নিয়ে করেছিলি শালা?
» মানে?
» একা প্রেম করেছিস, একাই বিয়ে কর। আর আমরা তো তোকে একা রেখে যাচ্ছিনা। চারিদিকে দেখ, কতো কতো সুন্দরী মেয়েরা ঘুরঘুর করছে। ওরাই তোর দেখাশোনা করবে। আমরা চলে আসবো কিছুক্ষনের মধ্যেই।
» এটা কিন্তু অন্যায়। দিন কিন্তু আমারও আসবে।
» দেখা যাবে।
নীলয় আর বাকিরা চলে গেলো মেয়েটার খোঁজে। রবির পাশে শুধু মুরুব্বিরাই থাকলো।..
» কিরে, কোথায় আছে তোর প্রেমি? কখন থেকে খুজেই চলেছি, কোনো খোজ খবর পাচ্ছিনা। (নীরব)
» মন দিয়ে খোজ, পেয়ে যাবি। (নীলয়)
» বাহ, তুই তো খুব মন দিয়ে খুজছিস, তাহলে তুই পাচ্ছিস না কেন?
» ওই তো, পেয়ে গেছি আমার রাজকন্যাকে.. সামনের দিকে তাকিয়ে বললো নীলয়। নীলয়ের চোখ বরাবর বাকিরা ও তাকালো। কিছুটা অবাক হয়ে বললো.....
» এই মেয়েকে তুই পছন্দ করেছিস?
» হ্যাঁ, খুব...
» আর ইউ ম্যাড নীলয়??
» কেন? (ভ্রু কুঁচকে বললো নীলয়)
» নাহ মানে, কিছুক্ষন আগে দেখলাম মেয়েটা ফোনে

প্রিয়া,ধরো,হুট করেই তোমাকে "ভালবাসি" বলে বসলাম।অথচ, তোমার সাথে ভাললাগা বা ভালবাসার কোনরুপ আদান-প্রদান এখনও করা হয়নি আমার...
12/11/2019

প্রিয়া,
ধরো,হুট করেই তোমাকে "ভালবাসি" বলে বসলাম।অথচ, তোমার সাথে ভাললাগা বা ভালবাসার কোনরুপ আদান-প্রদান এখনও করা হয়নি আমার।তুমি হয়তো বিব্রতভাব নিয়ে কথা বলতে থাকবে।হয়তো অনিচ্ছা সত্তেও মনে হবে " কি দেখে ভালবাসলো"। কিন্তু, জানো আসলে দেখে শুনে কখনও ভালবাসা হয় না।

আচ্ছা,ধরো, হুট করেই তোমাকে না জানিয়ে চিঠি লিখে ফেললাম তোমার নামে।অথচ,তোমার সাথে মনের মিল বা ভাবের আভিজাত্য কিছুই করা হয় নি আমার।তুমি হয়তো বুঝেও না বোঝার ভান করবে।হয়তো মনের বিরুদ্ধে গিয়েও কখনও সেই চিঠি পড়বে না।তোমার অজানায় থেকে যাবে।

আচ্ছা,ধরো,হুট করেই তোমাকে কিছু কথার অজুহাতে ভাললাগার বিষয়টা বুঝালাম।অথচ,তোমার সাথে কথা বলা বা শোনার কোন কারণ বা সৌভাগ্য এখনও হয়নি আমার।তুমি হয়তো আমাকে মনেই করো না।তোমার ব্যস্ততার মাত্রায় আমি নামক কেউই নেই তোমার কাছে।

আচ্ছা,ধরো,হুট করেই তোমাকে আমার অনুভুতিগুলো একনিঃশ্বাসে বলে ফেললাম।অথচ,তোমার সাথে অনুভুতির কথার ঝুলির একঅংশও বলা হয়নি আমার।তুমি হয়তো ভাববে " অসহায়ের দাবি " নিয়ে এসেছি।সত্যিই তাই,অসহায় আমি তোমায় ছাড়া।কিন্তু হয়তো তোমার মনের চিলেকোঠায় কোন কোনায় এই "আমিটাই" নাই।

আচ্ছা,ধরো,হুট করেই তোমাকে মিনতি কন্ঠে বললাম "ভালবাসবে আমায়?"।অথচ,তোমার সাথে আমার কখনও ভালবাসা নিয়ে কথা হয়নি।তুমি অবাক ভূমিকাতে চেয়ে আমাকে অবহেলা করবে।আর আমি সর্বদা প্রার্থনায় বলতে থাকবো,"তোমাকে আমার জীবনে বড্ড প্রয়োজন প্রিয়া।খুব করে ভালবাসি তোমায়!"

আচ্ছা,ধরো, হুট করেই তোমাকে বলে বসলাম,"বাদবাকি পথের সঙ্গী হবে? খোলা আকাশের নিচে একপসরা বৃষ্টিতে ভিজার সঙ্গী হবে?কিংবা গভীর রাতে হলুদ ল্যাম্পপোষ্টের আলোয় তোমার হাতটা একটিবার ছুঁতে দিবে আমায়?রাতের আকাশে তারা গোনার বৃথা চেষ্টায় সঙ্গী হবে কি?"। অথচ, তুমি হয়তো অন্যের স্বপ্নে বিভোর।

জানো,সত্যিই খুব ইচ্ছা করে তোমাকে জানিয়ে দিতে।মনের অজানা, লুকানো কথাগুলো বলে দিতে। অসহায় অনুভুতিগুলো তোমাকে পৌছে দিতে।আমার একলা আকাশের সঙ্গী করে নিতে নিজের করে নিতে।তোমায় চাহনীতে শুধু আমার প্রতিচ্ছবি করে নিতে।সত্যিই খুব ইচ্ছা হয় কিন্তু,

ভয় হয় যদি তোমাকে হারিয়ে ফেলি।তোমাকে হারাতে চাই না প্রিয়া আমার কথাগুলো গোপনেই থাকুক।

ইতি,
তোমার অচেনা কেউ

's_Diary

Address

Rajshahi
6280

Telephone

+8801857554314

Website

Alerts

Be the first to know and let us send you an email when R.S Telecom - Robi & Airtel Sim Offers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to R.S Telecom - Robi & Airtel Sim Offers:

Shortcuts

Share