Kitabullah Bookshop

Kitabullah Bookshop Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kitabullah Bookshop, Book shop, Rajshahi.

হায়াত কিভাবে দীর্ঘায়িত করবেন◾দুনিয়ায় মানুষের কাছে ‘হায়াত’ বা ‘জীবন-কাল’-এর চেয়ে বেশি আগ্রহের বিষয় আর কি হতে পারে? সুখ-শা...
14/09/2026

হায়াত কিভাবে দীর্ঘায়িত করবেন

◾দুনিয়ায় মানুষের কাছে ‘হায়াত’ বা ‘জীবন-কাল’-এর চেয়ে বেশি আগ্রহের বিষয় আর কি হতে পারে? সুখ-শান্তি, আরাম-আয়েশ, উন্নতি-সমৃদ্ধি, প্রভাব-প্রতিপত্তি সবই বেঁচে থাকার উপর নির্ভরশীল। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুর দিকে ধাবিত ব্যক্তি-মাত্রই অনুভব করেন, হায়াতের কী মূল্য! আমরা সচরাচর দেখি, অসুস্থ্যতার মাত্রাভেদে চিকিৎসাবিজ্ঞানের আন্দাজে মৃত্যুর আগাম সতর্কবার্তাপ্রাপ্ত ব্যক্তি কিভাবে সহসাই বদলে যান! দুনিয়ার সব হিসাব-নিকাশ ভিন্ন রকম হয়ে যায় তার কাছে। অথচ ক্ষণিকের এই মুসাফিরী জিন্দেগীতে দুনিয়ার মোহ কিভাবে আমাদেরকে ভুলিয়ে দিচ্ছে অনন্ত পরকাল আর মহান রবের কাছে ফিরে যাওয়ার চিরন্তন সত্য।
মানুষের সাফল্য-ব্যর্থতার জন্য ‘হায়াত’-এর সীমা কম-বেশি মূখ্য নয়। মহান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসেবে পাওয়া সুনির্ধারিত এ ‘জীবন-কাল’ তাক্কওয়া ও নেক-আমলের মাধ্যমে অতিবাহিত করে পরকালীন জীবনে আযাব থেকে মুক্তি ও জান্নাত লাভ-ই আসল কথা।
উম্মতে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্বল্প-হায়াতে অধিক নেক আমলের জন্য আল্লাহ তা‘আলা কতই-না বিশেষ ব্যবস্থা রেখেছেন!
একটি রাত হাজার হাজার রাতের চাইতে উত্তম, এক রোযা’য় দশ থেকে সত্তর, আরো আরো… বেগায়রে হিছাব…, এক আরাফাহ’র দিনে জিন্দেগীর গুনাহ মাফ, মক্কার মসজিদুল হারামে এক নামাযে লক্ষগুণ (আল্লাহ আকবার)!! ষাট থেকে সত্তর বছরের সাধারণ বয়সসীমায় একজন মুত্তাকী-নেককার কতো লক্ষ-কোটি বছরের ইবাদাত আঞ্জাম দিতে পারেন, তার হিসাব কেবল রহমানুর রাহীম আল্লাহ রাব্বুল আলামীন-ই জানেন। সেই হিসাবের খাতা মিলানো আমাদের কাজ নয়; আমাদের কাজ শুধু সুযোগগুলোর সদ্ব্যবহার করে কাঙ্খিত নেকী অর্জনের মাধ্যমে হায়াতকে দীর্ঘায়িত করা।
অত্রগ্রন্থখানি লেখকের অনেক সাধনার ফল, অনেক আবেগের নির্যাস। তিনি হায়াতের সীমাবদ্ধতাকে নেক আমলের মাধ্যমে উৎরিয়ে যাওয়ার রাস্তাগুলো দেখিয়ে দিয়েছেন ভ্রাতৃত্বের দরদী মন নিয়ে। অনুবাদকের সবর, অধ্যবসায় ও মেহনত এবং অনুবাদ-সম্পাদনায় শ্রদ্ধেয় ড. যাকারিয়া স্যারের একাগ্রতা- সব মিলে বইখানি অনেক সমৃদ্ধ ও আকষর্ণীয় হয়েছে, আলহামদুলিল্লাহ! পাঠকগণ এ থেকে অবশ্যই উপকৃত হবেন, ইনশাআল্লাহ।

▪️লেখক : ড. মুহাম্মাদ ইবরাহীম আন নাঈম
▪️অনুবাদ: মাসুম বিল্লাহ মজুমদার
▪️অনুবাদ-সম্পাদনা: প্রফেসর ড. আবু বকর মুহাম্মদ যাকারিয়া
▪️প্রকাশনী : সবুজপত্র পাবলিকেশন্স
▪️ পৃষ্ঠা সংখ্যা: ১৭৬
▪️ মুদ্রিত মূল্য: ২৩০ টাকা
▪️ অফার মূল্য: ১৬০ টাকা মাত্র

🛒অর্ডার করতে যোগাযোগ করুন:

Call: 01315351755

©️Kitabullah Bookshop

🟪 Messenger:m.me/kitabullahbookshop
🟩WhatsApp: wa.me/+8801981476127

কিতাবুল্লাহ বুকশপ
___________________________________________
সালাফী/আহলে হাদীস আলেমদের ইসলামিক বইয়ের বিশ্বস্ত সঙ্গী

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে পাঠানো হয়
✧═══•❁❁•═══✧•✧═══•❁❁•═══✧

মুখতাসার যাদুল মাআদ▪️রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পবিত্র জীবনী সম্পর্কে আমাদের জ্ঞান না থাকলে কখনই আমরা তাঁ...
14/09/2026

মুখতাসার যাদুল মাআদ

▪️রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পবিত্র জীবনী সম্পর্কে আমাদের জ্ঞান না থাকলে কখনই আমরা তাঁকে আদর্শ হিসাবে গ্রহণ করতে পারবনা। তাঁর পবিত্র জীবনীর সাগরকে আল্লামা ইবনুল কাইয়্যিম “যাদুল মাআদ ফি হাদয়ী খাইরিল ইবাদ” নামে এমন একটি কিতাব দ্বারা সমৃদ্ধ করেছেন, যাতে রাসূল -এর জীবনীকে একটি উত্তম নমুনা ও আদর্শ হিসাবে পেশ করার অক্লান্ত পরিশ্রম করা হয়েছে। এতে তিনি পূর্ণ সতর্কতার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবনীর প্রায় সকল দিকই উল্লেখ করেছেন। এটিকে তাঁর পবিত্র ও বরকতময় জীবনী, অনুসরণীয় উত্তম আদর্শ, দিবা-রাত্রির আমল, আচার-আচরণ, পবিত্র অভ্যাস ও স্বভাব, চারিত্রিক গুণাবলী এবং যুদ্ধ ও জিহাদসমূহের উপর একটি বিশাল সংকলন হিসাবে গণ্য করা হয়। সেই সাথে এতে আরও রয়েছে, কুরআনের তাফসীর, হাদীসের ব্যাখ্যা, হাদীসের রাবীগণের সমালােচনা ও পর্যালােচনা এবং বের করা হয়েছে রাসূল (সা.) এর হাদীস ও নবুওয়াতী জীবনকালে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ থেকে বিভিন্ন ফিকহী মাসায়েল । তাই যুগে যুগে বিজ্ঞ আলেমগণ এ কিতাবটির প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করে আসছেন। বিজ্ঞ আলেম ও দীনের দাঈ-গণ তাদের বক্তৃতা এবং রচনায় যাদুল মাআদকে একটি নির্ভরযােগ্য রেফারেন্স গ্রন্থ হিসাবেও ব্যবহার করে থাকেন। আলেমদের কেউ এটির উপর টীকা লাগিয়েছেন, কেউ এতে বর্ণিত হাদীসগুলাের তাখরীজ ও তাহকীক করেছেন, আবার কেউ বা এটিকে সংক্ষিপ্ত করেছেন।
এরই ধারাবাহিকতায় যুগশ্রেষ্ঠ বিপ্লবী সংস্কারক মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহাব এ কিতাবটিকে সংক্ষিপ্ত করেছেন। নাম দিয়েছেন “মুখতাসার যাদুল মাআদ”। মূল কিতাবটির ন্যায় এটিও মুসলিম সমাজে ব্যাপকভাবে গৃহীত ও সমাদৃত হয়েছে। কারণ মূল কিতাবটি অত্যন্ত বিশাল হওয়ার কারণে প্রত্যেক মুসলিমের পক্ষে সহজভাবে তা সংগ্রহ করা সম্ভব নয়। এ জন্যই কিতাবটিকে সংক্ষিপ্ত করে এক খন্ডে প্রকাশ করার বিশেষ প্রয়ােজন ছিল। তাই ইসলামের অন্যতম এক খাদেম ও যুগ শ্রেষ্ঠ মুজাদ্দেদ শাইখুল ইসলাম আল্লামা মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাব রাহিমাহুল্লাহ মুসলিম সমাজের সেই প্রাণের দাবিটিও পূরণ করে দিয়েছেন।

▪️মূল: আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ
▪️ সংক্ষেপণে: শাইখুল ইসলাম মুহাম্মাদ ইবন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ
▪️ প্রকাশনায়: ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরি
▪️ পৃষ্ঠা সংখ্যা: ৫২৮, হার্ড কভার
▪️ মুদ্রিত মূল্য: ৬২৫৳
▪️ অফার মূল্য: ৫০০ টাকা মাত্র

_________________
🛒অর্ডার করতে যোগাযোগ করুন:

Call: 01315351755

©️Kitabullah Bookshop

🟪 Messenger:m.me/kitabullahbookshop
🟩WhatsApp: wa.me/+8801981476127

কিতাবুল্লাহ বুকশপ
___________________________________________
সালাফী/আহলে হাদীস আলেমদের ইসলামিক বইয়ের বিশ্বস্ত সঙ্গী

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে পাঠানো হয়
✧═══•❁❁•═══✧•✧═══•❁❁•═══✧

14/09/2026

কুড়িয়ে পাওয়া টাকা কিভাবে খরচ করবো, দান করে দিতে হবে?

প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া হাফিজাহুল্লাহ

স্বলাতে মুবাশশির ﷺনামায ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম। ইসলামে তার গুরুত্ব চরম। তার গুরুত্ব সম্পর্কে কুরআন-হাদীসের পাতা ভর...
13/09/2026

স্বলাতে মুবাশশির ﷺ

নামায ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম। ইসলামে তার গুরুত্ব চরম। তার গুরুত্ব সম্পর্কে কুরআন-হাদীসের পাতা ভরপুর। নামায না। পড়লে মুসলিম থাকা যায় না। আবার সঠিক পদ্ধতিতে তা আদায় না করলে জীবনের সব আমল পশু। সেই জন্য সঠিক পদ্ধতিতে নামায পড়া আমাদের সকলের কর্তব্য। এই উদ্দেশ্যে উপনীত হতে হলে সঠিক নামায শিক্ষার পুস্তকের প্রয়োজন।

বর্তমানে আমাদের সমাজে অধিকাংশ মানুষ নিজ নিজ কায়দায় নামায পড়ে; সুন্নাতী তরীকার ধার ধারে না এবং জানেও না। এভাবে কত | মানুষ কবরের পেটে চলে গেছে তার সংখ্যা আল্লাহই ভাল জানেন।

ভুল পদ্ধতিতে নামায পড়ার কয়েকটি কারণের মধ্যে নামাযের সঠিক তথ্য সম্বলিত পুস্তক না থাকা এবং অপর দিকে তথাকথিত বাজারী নামায শিক্ষা পুস্তকের অধিক প্রচলন একটি প্রধান কারণ। যেমন ফ্রেম, তেমনি ইট। সোজা ফ্রেমে সোজা ইট এবং বাঁকা ফ্রেমে বাঁকা ইট হওয়াটাই স্বাভাবিক। অবশ্য সঠিক নামায শিক্ষার পুস্তক একেবারে যে নেই, তা বলছি না। তবে তার সংখ্যা নগণ্য ।

স্বলাতে মুবাশশির ﷺ বই টি সালাতের সঠিক মাসায়েল সম্বলিত, কুরআন-হাদীসের দলীল সমৃদ্ধ, সুসজ্জিত, সুবিন্যস্ত এবং মার্জিত ভাষায় প্রণীত। যা সালাতের সঠিক পথ ও তথ্য দানে, সবার চাহিদা এবং শূন্যস্থান পূরণে সহায়ক হবে-ইন শাআল্লাহ।

▪️লেখক : আব্দুল হামীদ ফাইযী আল-মাদানী
▪️প্রকাশনী : ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
▪️পৃষ্ঠা : 574, কভার : হার্ড কভার
▪️ মুদ্রিত মূল্য: ৪৩৮ (হার্ড কভার)
▪️ বিক্রয় মূল্য: ৩৫০ টাকা মাত্র
▪️ মুদ্রিত মূল্য: ৩৫০ (পেপারব্যাক)
▪️ বিক্রয় মূল্য: ২৮০ টাকা মাত্র

_________________
🛒অর্ডার করতে যোগাযোগ করুন:

Call: 01315351755

©️Kitabullah Bookshop

🟪 Messenger:m.me/kitabullahbookshop
🟩WhatsApp: wa.me/+8801981476127

কিতাবুল্লাহ বুকশপ
___________________________________________
সালাফী/আহলে হাদীস আলেমদের ইসলামিক বইয়ের বিশ্বস্ত সঙ্গী

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে পাঠানো হয়

আধুনিক বিশ্বে জীবনের প্রকৃত অর্থ ও অন্যান্য প্রবন্ধ▪️জীবনের অর্থ কী? এই প্রশ্নটি এক সময় মানুষজন করত না। কেউ কেউ বিভিন্ন ...
13/09/2026

আধুনিক বিশ্বে জীবনের প্রকৃত অর্থ ও অন্যান্য প্রবন্ধ

▪️জীবনের অর্থ কী? এই প্রশ্নটি এক সময় মানুষজন করত না। কেউ কেউ বিভিন্ন রূপকথায় বিশ্বাস করত, কেউ বা আবার ধর্মীয় বিশ্বাসে জীবনের অর্থ খুঁজে পেত। জীবনের অর্থ নামক প্রশ্নই ছিল অনুপস্থিত। বরং অনেকাংশে এটি ছিল স্বতঃসিদ্ধ ব্যাপার।

কিন্তু আধুনিকতার যুগে এসে মানুষের দুনিয়া-দর্শন পাল্টে যায়। রূপকথায় মানুষের বিশ্বাসে ফাটল ধরে। ধর্মীয় চিন্তাকে অতিক্রম করতে শুরু করে মানুষ। তারপর উত্তরাধুনিকতা এসে প্রশ্ন করাকেই প্রশ্নবিদ্ধ করে। ব্যক্তি-স্বাতন্ত্র্যবাদ পূর্ণাঙ্গরূপে প্রতিষ্ঠা করে। জীবনে বেঁচে থাকার অর্থই সে হারাতে শুরু করে। জীবনটা হয়ে পড়ে অন্তঃসারশূন্য।

জীবনের অর্থ নতুনভাবে সৃষ্টির প্রচেষ্টা কিংবা জীবনের অর্থের প্রশ্নই পুরোপুরি এড়িয়ে যাওয়ার যে প্রবণতা লক্ষণীয়, লেখক সেগুলো উপস্থাপনের মাধ্যমে নিজের যাত্রা শুরু করেছেন। বিশেষত ফরাসি দার্শনিক লুক ফেরীর লিখনীতে তিনি নিজ মনোযোগ কেন্দ্রীভূত করেছেন। শেষে এসে জীবনের অর্থ প্রসঙ্গে ইসলামের সমাধানও ব্যক্ত করেছেন তিনি।

▪️মূল: আব্দুল্লাহ আল-উহাইবি
▪️চয়ন ও অনুবাদ: আব্দুল্লাহ মজুমদার
▪️প্রকাশনায়: দারুল কারার পাবলিকেশন্স
▪️পৃষ্ঠা সংখ্যা: ১২৮, কাগজের ধরণ: ৭০ গ্রাম অফহোয়াট
কভার: পেপারব্যাক
▪️মুদ্রিত মূল্য: ১৮০ টাকা
▪️ মূল্য: ১২০ টাকা মাত্র


▪️Short PDF👇🏿 https://drive.google.com/file/d/1anwErdFdRHs6FI_nDNAt9ho0GXrw2gY0/view?usp=drive_link
_________________
🛒অর্ডার করতে যোগাযোগ করুন:

Call: 01315351755

©️Kitabullah Bookshop

🟪 Messenger:m.me/kitabullahbookshop
🟩WhatsApp: wa.me/+8801981476127

কিতাবুল্লাহ বুকশপ
___________________________________________
সালাফী/আহলে হাদীস আলেমদের ইসলামিক বইয়ের বিশ্বস্ত সঙ্গী

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে পাঠানো হয়
✧═══•❁❁•═══✧•✧═══•❁❁•═══✧

13/09/2026

উম্মুল মুমিনীন আয়েশা রাদিআল্লাহু আনহা জীবন ও কর্ম

ঝাড়ফুঁক ও যাদুর চিকিৎসা ▪️ব্লাক ম্যাজিক অথবা কালো জাদুর চর্চা আমাদের সমাজে ব্যাপক। এটি এই যুগের সমস্যা বললে মারাত্মক ভুল...
12/09/2026

ঝাড়ফুঁক ও যাদুর চিকিৎসা

▪️ব্লাক ম্যাজিক অথবা কালো জাদুর চর্চা আমাদের সমাজে ব্যাপক। এটি এই যুগের সমস্যা বললে মারাত্মক ভুল হবে। খুব প্রাচীনকাল থেকেই এই জাদুর চর্চা, এর প্রয়োগ এবং এর মাধ্যমে মানুষের অনিষ্ট করে চলছে কিছু স্বার্থান্বেষী মানুষ। তারা সামান্য লাভের জন্য নিজের ঈমানকে বিক্রি করছে । সাধারণত তারা জ্বীন শয়তানকে বশ করে আল্লাহর সাথে নাফরমানি মূলক কাজ করিয়ে স্বার্থসিদ্ধি করে থাকে।

“ঝাড়ফুঁক ও যাদুর চিকিৎসা” বইটি “আস সারিমুল বিতার ফিত তাসাদ্দি লিস সিহরাতু ওয়াল আশরার” গ্রন্থের অনুবাদ, এটি অনুবাদ করেছেন শাইখ মতীউর রহমান মাদানী। বইটি মসজিদে নববীর ফাযিলাতুশ শাইখ ওয়াহিদ ইবনে আব্দুস সালাম বালী কর্তৃক লিখিত। জাদুটোনা সম্পর্কে খুঁটিনাটি সব বিষয়েই আলোচনা করা হয়েছে বইটিতে।

কুর’আন ও হাদীসের আলোকে জাদুর সংজ্ঞা, উৎস, জাদুর অস্তিত্ব,জ্বীন শয়তানের অস্তিত্ব ইত্যাদি বিষয়গুলো বইয়ের প্রথম দিকে আলোচনা করা হয়েছে। পরবর্তী অধ্যায় গুলোতে জাদুর প্রকারভেদ, কোন ধরনের জাদু মানুষ মানুষের উপর করে থাকে, কোন সমস্ত লক্ষণ দেখলে বুঝা যাবে মানুষটি জাদু অথবা জ্বীনের দ্বারা প্রভাবিত এবং কুর’আন এবং হাদীসের আলোকে এই সমস্যাগুলোর প্রতিকার কিভাবে তা খুব সুন্দর ভাবে আলোকপাত করা হয়েছে বইটিতে। যেনো সাধারণ মানুষও নিজেদের ঝাড়ফুঁক করতে পারে। বইয়ের ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে শাইখ তার নিজের জীবনে ঘটিত কিছু রোগীর চিকিৎসার বিবরণ দিয়েছেন, যা নিজেদেরকে এই ক্ষেত্রে প্র‍্যাকটিক্যালি হতে সাহায্য করবে।

মানুষ সুন্নাহ পদ্ধতি না জানার কারণে প্রায়ই কুফুরি-কালামের দিকে ঝু্ঁকে যায় এবং পতিত হয় শিরকের মত অন্ধকারে, যা আমার বাস্তব জীবনে দেখা। আল্লাহ আমাদের হেফাযত করুন। যারা কুর’আন এবং হাদীসের আলোকে জাদুটোনার চিকিৎসা করতে চান তাদের জন্য একটি আদর্শ বই এটি।

▪️লেখক: শাইখ ওয়াহীদ বিন আব্দুস সালাম বালী
▪️অনুবাদ: শাইখ মতিউর রহমান বিন আব্দুল হাকীম মাদানী
▪️প্রকাশনায়: ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
▪️পৃষ্ঠা সংখ্যা: ১৬০
▪️মুদ্রিত মূল্য: ১২৫ ৳
▪️অফার মূল্য: ১০০ টাকা মাত্র

_________________
🛒অর্ডার করতে যোগাযোগ করুন:

Call: 01315351755

©️Kitabullah Bookshop

🟪 Messenger:m.me/kitabullahbookshop
🟩WhatsApp: wa.me/+8801981476127

কিতাবুল্লাহ বুকশপ
___________________________________________
সালাফী/আহলে হাদীস আলেমদের ইসলামিক বইয়ের বিশ্বস্ত সঙ্গী

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে পাঠানো হয়
✧═══•❁❁•═══✧•✧═══•❁❁•═══✧

হজ্জ উমরা ও যিয়ারত▪️হজ ইসলামের অন্যতম স্তম্ভ। বিশ্বমুসলিমের শ্রেষ্ঠতম একক মিলনকেন্দ্রিক আমল। হজের এ আমলটি বিশুদ্ধভাবে পা...
12/09/2026

হজ্জ উমরা ও যিয়ারত

▪️হজ ইসলামের অন্যতম স্তম্ভ। বিশ্বমুসলিমের শ্রেষ্ঠতম একক মিলনকেন্দ্রিক আমল। হজের এ আমলটি বিশুদ্ধভাবে পালনের সহায়ক হিসেবে বিভিন্ন ভাষায় প্রচুর বই-পুস্তক রয়েছে। বাংলা ভাষায়ও বইয়ের অভাব নেই। অভাব রয়েছে। পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ তথ্য-প্রমাণ সমৃদ্ধ হজের মূল কার্যাবলিসহ যাবতীয় কর্মসমূহের সঠিক নির্দেশনামূলক একটি স্বতন্ত্র বইয়ের। সে অভাব পূরণে মূলত এর প্রয়াস।

হজের আমলসমূহের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনাকারির বর্ণনার ভিন্নতার কারণে মতবিরােধপূর্ণ বর্ণনাসমূহের মধ্যে সমন্বয় সাধন বা অধিক বিশুদ্ধ মতগুলাে বইটিতে সন্নিবেশিত হয়েছে। প্রতিটি আলােচনা বিশুদ্ধ হাদীস ও যথাযােগ্য উদ্ধৃতির ভিত্তিতে তুলে ধরা হয়েছে। প্রয়ােজনীয় দো‘আগুলাের বাংলা উচ্চারণ দেয়া হয়েছে। আরবী কিছু বর্ণের সঠিক উচ্চারণ অন্য ভাষায় সম্ভব হয় না। সেক্ষেত্রে পাঠককে আলিমগণের কাছ থেকে সঠিক উচ্চারণ জেনে নেয়ার অনুরােধ রইল। কিছু কিছু পরিভাষার। সংক্ষিপ্ত বর্ণনা আলাদাভাবে প্রদান করা হয়েছে। সকল আমলের ক্ষেত্রেই শুধু বই পড়ে পূর্ণাঙ্গ ও সুচারুরূপে আমল করা সম্ভব নয়। সেজন্য বিজ্ঞ আলিমদের কাছ থেকে শিক্ষা নেয়া উচিত।

▪️লেখক: মুফতি নুমান আবুল বাশার , আলী হাসান তৈয়ব , ড. আবদুল জলীল
▪️সম্পাদনা: ড. আবুবকর মুহাম্মাদ যাকারিয়া
▪️প্রকাশনায়: সবুজপত্র পাবলিকেশন্স
▪️পৃষ্ঠা সংখ্যা: 320, কভার : পেপার ব্যাক
▪️ মুদ্রিত মূল্য: ৩৮০
▪️ বিক্রয় মূল্য: ২৭০ টাকা মাত্র

🛒অর্ডার করতে যোগাযোগ করুন:

Call: 01315351755

©️ Kitabullah Bookshop

🟪 Messenger:m.me/kitabullahbookshop
🟩WhatsApp: wa.me/01981-476127

কিতাবুল্লাহ বুকশপ
___________________________________________
সালাফী/আহলে হাদীস আলেমদের ইসলামিক বইয়ের বিশ্বস্ত সঙ্গী

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে পাঠানো হয়
✧═══•❁❁•═══✧•✧═══•❁❁•═══✧

কাশফুশ শুবুহাত ▪️মহান আল্লাহ যেসব বিষয়কে হারাম করেছেন তন্মধ্যে সর্বাধিক গুরুতর বিষয় হচ্ছে শির্ক। কেউ শির্ক করলে তার যাবত...
12/09/2026

কাশফুশ শুবুহাত

▪️মহান আল্লাহ যেসব বিষয়কে হারাম করেছেন তন্মধ্যে সর্বাধিক গুরুতর বিষয় হচ্ছে শির্ক। কেউ শির্ক করলে তার যাবতীয় আমাল বিনষ্ট হয়ে যাবে। আর কেউ শির্ক করার পর তাওবাহ বিহীন অবস্থায় মারা গেলে মহান আল্লাহ কস্মিনকালেও তাঁকে ক্ষমা করবেন না। তার জন্য মাগফিরাতের দু' করাও হারাম এবং তার পরিণতি হবে চিরস্থায়ী জাহান্নাম। এজন্য আমাদের সকলের জন্য আবশ্যিক হচ্ছে বিশুদ্ধ তাওহীদের জ্ঞানে বলীয়ান হওয়া এবং সব ধরনের শির্ক সম্পর্কে সঠিকভাবে জেনে তা থেকে বিরত থাকা। একই সাথে মুশরিকদের যেসব সন্দেহ-সংশয় শির্কের ব্যাপারে আমাদের নিকট ধোঁয়াশার সৃষ্টি করে, সেগুলো থেকেও দূরে থাকা।

'কাশফুশ শুবুহাত' নামক কিতাবটি আঠারো শতকের অন্যতম শ্রেষ্ঠ মুজাদ্দিদ (ইসলামী সংস্কারক) শাইখুল ইসলাম মুহাম্মাদ ইবনু আবদিল ওয়াহহাব রাহিমাহুল্লাহর এক অনবদ্য রচনা। আলোচ্য কিতাবে তিনি শির্কের ব্যাপারে মুশরিকদের যাবতীয় সন্দেহ ও সংশয়ের দাঁতভাঙ্গা জবাব দিয়েছেন এবং সেগুলোর মূলোৎপাটন করেছেন। বইটি যদিও সংক্ষিপ্ত, কিন্তু এর প্রতিটি কথার ব্যাখ্যা-বিশ্লেষণ অত্যন্ত ব্যাপক। অনেক আলিমে দীন এই কিতাবের ব্যাখ্যাগ্রন্থ রচনা করেছেন। তন্মধ্যে সাউদী আরবের প্রখ্যাত আলিম এবং জগতবিখ্যাত ফকীহ শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ আল-উসাইমীন রাহিমাহুল্লাহর ব্যাখ্যা গ্রন্থটি সর্বাধিক সমাদৃত।

▪️মূলভাষ্য: শাইখুল ইসলাম মুহাম্মাদ ইবনু ‘আব্দিল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ
▪️ব্যাখ্যা: শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ আল-উসাইমীন রাহিমাহুল্লাহ
▪️অনুবাদ: আবূ নাবীহা নাজমুস সাকিব
▪️সম্পাদনা: প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
▪️প্রকাশনায়: তাওহীদ পাবলিকেশন্স
▪️পৃষ্ঠা সংখ্যা: ৩৫০, হার্ড কভার
▪️মুদ্রিত মূল্য: ৪৫০ টাকা
▪️ অফার মূল্য: ৩০০ টাকা মাত্র

▪️Short Pdf: https://drive.google.com/file/d/1F8NKeyTde4_HzEwLw3wLfKSfToTtxfwH/view?usp=drive_link

_________________
🛒অর্ডার করতে যোগাযোগ করুন:

Call: 01315351755

©️Kitabullah Bookshop

🟪 Messenger:m.me/kitabullahbookshop
🟩WhatsApp: wa.me/+8801981476127

কিতাবুল্লাহ বুকশপ
___________________________________________
সালাফী/আহলে হাদীস আলেমদের ইসলামিক বইয়ের বিশ্বস্ত সঙ্গী

সারা দেশে ও দেশের বাইরে ডেলিভারি দেওয়া হয়
✧═══•❁❁•═══✧•✧═══•❁❁•═══✧

12/09/2026

উসুলুল ঈমান বই সম্পর্কে অভিমত

🎙️ প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া হাফিজাহুল্লাহ

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kitabullah Bookshop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category