শখের বশেই আমাদের কাজের সূচনা।ভালোলাগা,ভালোবাসা,কাজের প্রতি প্রচন্ড আগ্রহ এ সব কিছুর সমন্বয়ে এগিয়ে চলার চেষ্টা।অনুকরণ নয় বরং স্বকীয়তা নিয়েই নতুন কিছু করার ইচ্ছা।আর নিজেদের ক্ষুদ্র স্বপ্নকে পূরণ করতেই অদিতির যাত্রা শুরু।
একদম শুরুর দিকে আমরা শুধু নিজেদের জন্যই কাজ করতাম।আবার কারও কোন কাজ পছন্দ হলে বা কেউ অনুরোধ করলেও আমরা তার জন্য কাজ টা করে দিতাম।
তারপর পরিচিত জনদের অর্ডারের ভিত্তিতে কাজ শুরু করি।বাড়তে থাকে আমাদের কাজের পরিধি। এছাড়াও অনলাইন এর মাধ্যমে অর্ডার অনুযায়ী কাজও করি আমরা।তবে বর্তমানে আমরা আমাদের কাজের পরিসর আরও একটু বর্ধিত করতে সক্ষম হয়েছি।
২০১৭ সালের জুন মাস থেকে ঢাকা মিরপুর রূপনগর আবাসিক এলাকায় আমাদের একটা শোরুম ছিল।বর্তমানে আমাদের শোরুম রাজশাহীর মালোপাড়া মাদ্রাসা মার্কেটে অবস্থিত।
অদিতির পণ্য সমূহ:
বর্তমানে আমাদের নিজেদের তৈরি হস্তশিল্পের পণ্য যেমন --হ্যান্ড পেইন্টেড কুর্তি-কামিজ,ব্লক ও স্ক্রিন প্রিন্টের পোশাক,ছোট-বড় বিভিন্ন আকারের ব্যাগ,কানের দুল,চুড়ি,মালা ও গহনার সেট,ব্রেসলেট,খোপার কাঁটা,হিজাব ক্লিপ/ব্রোচ,মোমবাতি,নানা ধরনের ওয়ালম্যাট, আয়না,শোপিচ সহ আরও বিভিন্ন পণ্য।
এছাড়াও রয়েছে হাতের কাজের ওয়ান পিচ,টু পিচ,থ্রি পিচ এবং শাড়ি সহ রয়েছে বিভিন্ন নান্দনিক পোশাক সমূহ।
আমাদের উদেশ্য মূলত অদিতি কে নিয়ে আরও সামনে অগ্রসর হওয়া।এছাড়াও আমাদের এই কার্যক্রমের দ্বারা যেন আমরা আরও কিছু মানুষের উপকার ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি সেই চেষ্টা টা আমরা সর্বদায় করে যেতে চাই।
সর্বপরি আমরা সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি।