Dress Land

Dress Land কোয়ালিটি -সার্ভিস-।

13/05/2025

আসসালামু আলাইকুম,, সকলেই ভালো আছেন!

02/09/2021
–মা, খুব ক্ষীদে পেয়েছে আমাদের, আর পারছি না। –আহা, আমার বাছারা তোরা আর একটু সহ্য কর। আর কয়েক মুহূর্ত পরেই আমি খাবার খুঁজে...
01/09/2021

–মা, খুব ক্ষীদে পেয়েছে আমাদের, আর পারছি না।
–আহা, আমার বাছারা তোরা আর একটু সহ্য কর। আর কয়েক মুহূর্ত পরেই আমি খাবার খুঁজে আনবো তোদের জন্য।
–খুব কষ্ট হচ্ছে মা।
–জানিতো কষ্ট তো হবেই, গত দুদিন ধরে কিছুই আনতে পারিনি আমি তোদের জন্য। বৃষ্টির তান্ডবে সবকিছু ভেসে গেছে। শুনলাম মানুষেরা জল অপসারণের ব্যবস্থা করছে। তোরা একটু শান্ত হয়ে বস আমি দেখি কিছু পাওয়া যায় কিনা।
–এই ভাই দেখ দেখ, ওইযে আমাদের মা আসছে। কিন্তু মুখে ওটা কি! তাহলে কি মা খাবার পেয়েছে?
–নে বাছারা তাড়াতাড়ি খেয়ে নে, অনেক খুঁজে এটুকু পেয়েছি।

মানুষ হোক বা পশু পাখি মা তো মাই। মায়ের কোনো বিকল্প হয়না, মায়ের কোনো জাত হয়না। হাজার দুর্যোগ ধেয়ে এলেও সে সন্তানের মঙ্গলের জন্য শেষ নিঃশ্বাস অবধি চেষ্টা করে চলে।

লেখায় সুস্মিতা মাহাতো
আঁকা নীল

একজন ছাত্র তার শিক্ষককে জিজ্ঞেস করলো, ”ভালোবাসা কি?” শিক্ষক বললো,”আমি তোমার উত্তর দেব, কিন্তু তার আগে তোমাকে একটি কাজ কর...
31/08/2021

একজন ছাত্র তার শিক্ষককে জিজ্ঞেস করলো, ”ভালোবাসা কি?” শিক্ষক বললো,”আমি তোমার উত্তর দেব, কিন্তু তার আগে তোমাকে একটি কাজ করতে হবে।

আমাদের স্কুলের সামনে যে ভুট্টার ক্ষেত আছে তুমি সেখানে যাও এবং সবচেয়ে বড় ভুট্টাটি নিয়ে ফিরে এসো।”

”কিন্তু একটা শর্ত আছে, তুমি সবচেয়ে বড় ভুট্টাটি খুঁজ়ে নিয়ে আসবে এবং খুঁজতে খুঁজতে যে ভুট্টাটি পেছনে ফেলে গেছ তা আর নিতে পারবে না” ছাত্রটি মাঠে গেল এবং ভুট্টার ক্ষেতের প্রথম সারিতে খোঁজা শুরু করলো।

সেই সারিতে একটা বড় ভুট্টা ছিল কিন্তু সে ভাবলো…

হয়তো সামনের সারিতে আরো বড় কোন ভুট্টা তার জন্য অপেক্ষা করছে।

পরে,যখন সে মাঠের অর্ধেকের বেশি খোঁজা শেষ করলো তখন বুঝতে পারলো এদিকের ভুট্টাগুলো ঠিক অতটা বড় নয় যতটা বড় সে আগেই খুঁজে পেয়েছিল। ছাত্রটি বুঝলো যে সবচেয়ে বড় ভুট্টাটি সে পেছনেই ফেলে এসেছে এবং এজন্য তার অনুশোচনার শেষ থাকলো না।

তাই সে খোঁজা বাদ দিয়ে খালি হাতে টিচারের কাছে ফিরে এল। টিচার তাকে বললো,”….এটাই ভালবাসা….তুমি হয়তো জীবনে কাউকে খুঁজে পেয়েছো, কিন্তু তবু আরো ভাল কাউকে পাওয়ার আশায় যদি খুঁজতেই থাকো, এমন একদিন আসবে যেদিন তুমি উপলব্ধি করবে যে, তোমার জন্য সবচেয়ে ভাল মানুষটিকে তুমি পেছনে হারিয়ে ফেলেছো।

তখন আর তাকে ফিরে পাওয়ার কোন উপায় থাকবে না”।

বাবা ও চালাক ছেলের একটি শিক্ষণীয় গল্প.“বাবা নিজের ছেলের সাথে দেখা করতে শহরে এল। গিয়ে দেখলো, তার ছেলের সাথে একটা খুব সুন...
31/08/2021

বাবা ও চালাক ছেলের একটি শিক্ষণীয় গল্প.

“বাবা নিজের ছেলের সাথে দেখা করতে শহরে এল। গিয়ে দেখলো, তার ছেলের সাথে একটা খুব সুন্দরী মেয়েও থাকে।
রাতে তিন জন যখন এক সাথে ডিনার টেবিলে বসলো, বাবা জিজ্ঞেস করলো– তোর সাথে এই মেয়েটি কে রে ?

ছেলে বলল- বাবা, ও আমার রুম পার্টনার, আমার সাথে থাকে . . . তুমি এটা নিয়ে কী ভাবছ, সেটা আমি জানি। কিন্তু আমাদের দুজনের মধ্যে সে রকম কোন সম্পর্কই নেই। আমাদের দুজনের আলাদা আলাদা কামরা, আলাদা আলাদা বেড | আমরা দু’জন শুধু খুব ভাল বন্ধু।

বাপ বলল- ঠিক আছে…

পরের দিন বাপ নিজের গ্রামে চলে গেল……… এক সপ্তাহ পর…

মেয়েটি ছেলেটিকে বলল –শোনো, গত রবিবার তোমার বাবা যে প্লেটে ডিনার করেছিলেন, ওই প্লেটটা খুঁজে পাচ্ছি না, আমার সন্দেহ তোমার বাবাই এটা নিয়ে গেছেন।

ছেলেটি রেগে গিয়ে বলল– শাট আপ.. . এসব কী কথা, তুমি কি আমার বাবাকে চোর বলছো ?

মেয়েটি বলল- তা না । কিন্তু, তুমি একবার তোমার বাবাকে জিজ্ঞেস করেই দেখো না, জিজ্ঞেস করতে আপত্তি কিসের?
ছেলেটি বলল- OK, আমি জিজ্ঞেস করব…

পরদিন ছেলে বাপকে একটা ই-মেল পাঠালো..তাতে লিখলো–আমি এটা বলছি না যে আপনি আমাদের প্লেটটা চুরি করে নিয়ে গেছেন, অথবা এটাও বলছি না যে আপনি প্লেটটা নিয়ে যাননি … মানে, যদি ভুলবশতঃ আপনি প্লেটটা নিয়ে গিয়ে থাকেন, তাহলে ওটা ফেরত দিয়ে দেবেন কারণ, ওটা ওই মেয়েটির খুব পছন্দের প্লেট ।
ইতি,
আপনার ছেলে।

এক ঘন্টা পরই বাবার জবাব এলো– আমি এটা বলছি না যে তোর্ রুম পার্টনার রাতে তোর্ সাথে ঘুমায় আবার এটাও বলছি না যে ওই মেয়েটি রাতে তোর্ সাথে ঘুমায় না । তবে ওই মেয়েটি যদি পুরো সপ্তাহের মধ্যে একবারও তার নিজের রুমে, নিজের বেডে শুতে যেত, তাহলে ওর বালিশের নিচেই সে তার প্লেটটা পেয়ে যেত, কারণ প্লেটটা আমি ওখানেই লুকিয়ে রেখে এসেছিলাম।

ইতি
তোর বাপ।

30/08/2021

ছিলেন আফগান মন্ত্রী, হলেন ‘পিৎজা ডেলিভারি ম্যান’

30/08/2021

স্কুলে যায়না কতো দিন থেকে,,!

Address

আর, ডি, এ , মার্কেট , ৩য় তলা (৩ নাম্বার গলি, পূর্ব দিক) রাজশাহী
Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Dress Land posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share