IQRA - ইকরা

IQRA  - ইকরা হাদিস ও ইসলামিক কনটেন্ট দেখতে IQRA - পেজের সঙ্গেই থাকুন

আল্লাহ যে দোয়া কখনো'ই ফিরিয়ে দেননা.!!রাসুল (সাঃ) এর উপর দুরুদ আল্লাহ নিজেই কবুল করেন,আর তার সাথে থাকা দোয়া কখনোই ব্যর্থ ...
13/04/2026

আল্লাহ যে দোয়া কখনো'ই ফিরিয়ে দেননা.!!
রাসুল (সাঃ) এর উপর দুরুদ আল্লাহ নিজেই কবুল করেন,আর তার সাথে থাকা দোয়া কখনোই ব্যর্থ হয় না! একজন ব্যক্তি যখন দুরুদ পড়ে- আল্লাহ তার উপর রহমত বর্ষণ করেন, তার দুঃ"খ-ক"ষ্ট হালকা হয়ে যায়,এবং বন্ধ হয়ে থাকা দোআর দরজাগুলো খুলে যায়!

দোয়া কবুল হচ্ছে না? হতাশায় আছেন? রিজিকের চিন্তা? তো দুরুদ পড়ুন! দুরুদ এমন একটি আমল যা আল্লাহর দরবারে কখনোই ফিরিয়ে দেওয়া হয় না!

দৈনিক ৫০০-১০০০বার দুরুদ পাঠ করার চেষ্টা করুন,দেখবেন আপনার জীবন শান্তিময়, বরকতময় ও সুন্দর হয়ে উঠছে! ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসুলুল্লাহ(ﷺ)!

📌এছাড়াও হযরত আমের ইবনে রবীআহ (রা.) বলেন, আমি রাসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, "আমার উপর দরূদ পাঠকারী যতক্ষণ দরূদ পড়ে ফেরেশতারা তার জন্য দুআ করতে থাকে" (মুসনাদে আহমদ, সুনানে ইবনে মাজাহ)

📍নবী (সা.) বলেছেন, "কেয়ামতের দিন মানুষের মধ্যে আমার সর্বাধিক নৈকট্য লাভকারী হবে সেই ব্যক্তি, যে আমার ওপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করে" (সুনান তিরমিজি)
📌 হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার প্রতি ১০টি রহমত বর্ষণ করেন" (সহীহ মুসলিম, হাদিস: ৪৮৫)

📍রাসূল (সা.) বলেছেন, "যে একবার আমার ওপর দরুদ পাঠ করবে, তার জন্য ১০ নেকি লেখা হবে, ১০ গুনাহ মাফ হবে এবং মর্যাদা ১০ ধাপ বৃদ্ধি পাবে" (সুনান নাসায়ি)

বৃহস্পতিবার দিবাগত রাম অর্থাৎ আজ রাতের সবচেয়ে ফজিলতপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি দূরদ পাঠ করা। কারণ এ রাতে  পুরো সপ্তাহের আম...
09/04/2026

বৃহস্পতিবার দিবাগত রাম অর্থাৎ আজ রাতের সবচেয়ে ফজিলতপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি দূরদ পাঠ করা। কারণ এ রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হয়

সবচেয়ে বড় নিয়ামত হলো-আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকা।"যদি এমন করতাম..."এই আফসোসে আটকে না থেকে বলা-"আল্লাহ যা চেয়েছেন...
09/04/2026

সবচেয়ে বড় নিয়ামত হলো-

আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকা।

"যদি এমন করতাম..."

এই আফসোসে আটকে না থেকে বলা-"আল্লাহ যা চেয়েছেন, তাই হয়েছে।”

কারণ তিনি ফয়সালা করেন পূর্ণ জ্ঞান, প্রজ্ঞা, অদৃশ্য দয়া ও রহমত নিয়ে।

আমাদের যা অপছন্দ, সেটাই অনেক সময় আমাদের জন্য সবচেয়ে বড় কল্যাণ হয়ে আসে।

অতএব, আল্লাহর তাকদিরকে সুন্দরভাবে গ্রহণ করি-নিশ্চিন্ত হৃদয়ে, পূর্ণ বিশ্বাসে। আলহামদুলিল্লাহ।

06/04/2026

মাঝে মাঝে কাছে একদম টাকা থাকেনা। একদমই। সেদিন ছিলো ২০৫ টাকা। সারদা থেকে রাজশাহী আসবো। ৫০ টাকা হলেই চলবে। সুতরাং কোন সমস্যা নেই। রাস্তায় এক বৃদ্ধ মানুষ এসে গা ঘেঁষে দাঁড়ালেন। তাকে চিনি বলে মনে হলো না।
বললেন, "বাবা, আজ চাল কেনা হয়নি।"
কথাগুলো বলার সময় তার চোখ ছলছল করে উঠলো। দু'এক ফোঁটা পানি গড়াতেই পাঞ্জাবির হাতা দিয়ে মুছে ফেললেন।
আমি আগামাথা না ভেবে ১০০ টাকা দিয়ে, সেখান থেকে সরে আসলাম। মানুষের চোখের পানি সহ্য করা কঠিন।

মাগরিবের নামাজ শেষ করে বের হয়েছি। একজন বৃদ্ধা সালাম দিলেন। তিনি মাসজিদ গেটে ভিক্ষাবৃত্তি করেন। সালামের উত্তর দিয়ে কিছু বলার সুযোগ না দিয়েই সরে আসলাম। আমার পকেটে মাত্র ১০৫ টাকা আছে।

আধাঘন্টা মতো বাজারে লোকজনের সাথে সাক্ষাৎ করে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছি। খেয়াল করেছি আধাঘন্টাই বৃদ্ধাটি একটু দূরে থেকে আমার আশেপাশেই ঘুরছেন। বাসস্ট্যান্ডে যেতেই তিনি সামনে এসে বললেন, "বাবা জুয়েল, একটা কথা ছিলো।"
দীর্ঘদিন এই মানুষগুলো আমাকে চেনেন। মায়ের মতো করে কথা বলেন।

বললাম, "বলেন বিটি।"

- বাবা, একটা ভীষণ বিপদে পড়েছি। একশ টাকা খুব জরুরী দরকার।"

বললাম, "বিটি, আমার কাছে ১০৫ টাকা আছে। আপনাকে দিলে রাজশাহী যাওয়ার ভাড়া থাকবেনা।"
বৃদ্ধা তাড়াতাড়ি বললেন, "ঠিক আছে বাবা। থাক থাক। রোজই তো দাও। আজ তুমি আর দিও না। আমি ব্যবস্থা করে নিবো।"

আমি কিছুক্ষণ ভাবলাম। তারপর মনে হলো এইটাই উপযুক্ত সময়। আমি আল্লাহ তায়ালার উপর ভরসা করে ১০০ টাকার নোটটা ঐ বৃদ্ধার হাতে ধরিয়ে দিলাম। বললাম, "আপনি নেন। আল্লাহ তায়ালা আমার জন্য কী ব্যবস্থা করেন দেখি।"

বৃদ্ধা বারবার ফিরিয়ে দিলেও আমি জোর করে দিলাম।

পকেটে ৫ টাকা নিয়ে মোড়ে দাঁড়িয়ে আছি। বাস চলে এলে সমস্যা। পকেটে ভাড়া নেই। মনে মনে দোয়া করছি, আল্লাহ যেন কোন পরিচিত মানুষের সাথে দেখা করিয়ে দেন। তার থেকে ৫০ টাকা কর্জ নিয়ে বাসে উঠবো।

কয়েক মিনিট হলো। পরিচিত কাউকে পেলাম না। অথচ অন্যদিন বিদায়ের সময়ও কয়েকজন সাথে থাকেন।
হঠাৎ সামনে একটি প্রাইভেট কার এসে দাঁড়ালো। জানালা খুলে বললেন "আরে জুয়েল ভাই নাহ!"
আমি চিনলাম না।
বললেন, "রাজশাহীতে আপনার অংশুতে কফি খেতে যাই মাঝে মাঝে। "
আমি "ও আচ্ছা " বলে বিনয়ের হাসি হাসলাম।
জিজ্ঞেস করলেন, "কোথায় যাবেন?"
বললাম, "রাজশাহী। "
-উঠে আসেন ভাই। গল্প করতে করতে যাওয়া হবে।

আমি উঠে বসলাম। সারা রাস্তা ভদ্রলোক কী গল্প করলেন, কিচ্ছু মনে নাই। আমি বারবার চোখ মুছতে ব্যস্ত। কী অপরিসীম প্রতিদান দেওয়ার মালিক রহমানির রহিম! তিনি চাননি, তার কোন এক পাপী বান্দা অন্যের জন্য নিঃস্বার্থভাবে সবটুকু বিলিয়ে দেওয়ার পর কষ্ট পাক।

৪৫ মিনিটে বাসার সামনে এসে নামিয়ে দিয়ে গেলেন ভদ্রলোক। আমি তাকে সত্যিই আগে দেখেছি বলে মনে হলো না। কফির দাওয়াত দিলাম। মোবাইল নম্বর চাইলাম।
মুচকি হেসে বললেন, "আজ নয়। আগামীতে যেদিন অংশুতে কফি খেতে যাবো, সেদিন মোবাইল নম্বর দিবো।"

আমার সামনে দিয়ে গাড়িটি চলে গেল। ঝাপসা চোখে আমি তার চলে যাওয়া দেখলাম। নম্বর প্লেটে নম্বরগুলো অস্পষ্ট। চোখে সবকিছু অস্পষ্ট ঝাপসা দেখাচ্ছে। আকাশের দিকে তাকালাম। স্পষ্ট দেখলাম, রহমানুর রহিমের দয়া বৃষ্টির মতো ঝরে পড়ছে পৃথিবীর বুকে।

Ashaduzzaman Jewel

03/04/2026

আবূ হুরাইরাহ্ (রা.)-এর সনদে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত, তিঁনি (ﷺ) বলেছেন—

আল্লাহ রব্বুল ‘আলামীন ইরশাদ করেছেন– আমার উপর বান্দার ধারণা অনুযায়ী আমি তার সাথে আছি। সে যেখানেই আমাকে স্মরণ করে আমি তার সাথে আছি। আল্লাহর কসম, শূণ্য মাঠে তোমাদের কেউ হারানো প্রাণী পাওয়ার পর যে আনন্দিত হয় আল্লাহ তা‘আলা বান্দার তাওবার কারণে এর চেয়েও বেশি আনন্দিত হন। যদি কেউ একবিঘত সমান আমার দিকে অগ্রসর হয় তাহলে আমি তার দিকে একহাত অগ্রসর হই। যদি কেউ একহাত সমান আমার প্রতি অগ্রসর হয়, তাহলে আমি একগজ সমান তার প্রতি অগ্রসর হই। যদি কেউ আমার দিকে পায়ে হেঁটে আসে তবে আমি তার দিকে দৌঁড়ে আসি।

— সহীহ্ মুসলিম, হাদিস : ৬৮৪৫

“বল, যে মৃ_ত্যু থেকে তোমরা পালাতে চাও, তা অবশ্যই তোমাদের সামনে এসে হাজির হবে…”সূরা আল-জুমু’আ (৬২:৮)
25/03/2026

“বল, যে মৃ_ত্যু থেকে তোমরা পালাতে চাও, তা অবশ্যই তোমাদের সামনে এসে হাজির হবে…”
সূরা আল-জুমু’আ (৬২:৮)

14/03/2026
13/03/2026

কখনো কখনো তোমার উদ্বেগ,অসুস্থতা,হতাশা,চাপাকষ্ট আর বিপদ বদনজরের কারণে নয়।
আমরা উনিশ থেকে বিস হলেই কুদৃষ্টির প্রভাবকে দায়ী করি বলে নিজেদের অনুতপ্ততা আর শান্তি থেকে দূরত্ব বেড়েই চলছে।

এটা তোমায় তাওবার দিকে ডাকছে।
এটা দ্বারা বুঝে নাও তুমি শান্তি ছেড়ে স্বইচ্ছায় বহুদূরে এসে পরেছো।
ভোগ বা দুনিয়াবি প্রাপ্তিই যে অন্তর প্রশান্ত করেনা এটা বুঝাতেই এই অনুভূতি।
তাই তোমার অন্তর অস্থির।
তুমি চেষ্টা চালিয়ে যাচ্ছো বিনোদন আর প্রিয়জনের উপস্থিতিতে নিজেকে রিফ্রেশ করতে।
কিন্তু তথাপিও তুমি একাকিত্ব আর ডিপ্রেশন এ ডুবে যাচ্ছো।

ইস্তেগফার করো তুমি শান্তি পাবে।

Tuhfa Rukaiya

Address

Naogaon
Rajshahi
6510

Alerts

Be the first to know and let us send you an email when IQRA - ইকরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category