24/04/2016
নাটোরের মানুষের আপনজন শঙ্কর গোবিন্দ চৌধুরী।
#পারক্কোল
□ শঙ্কর গোবিন্দ চৌধুরীঃ
শঙ্কর গোবিন্দ চৌধুরী নাটোর এর কৃতি সন্তানদের মধ্যে অন্যতম।তিনি ১৯২৮ খ্রিষ্টাব্দের অক্টোবরে নাটোর শহরের অদূরে ছাতনী গ্রামে সম্ভ্রান্ত চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন।নাটোরের ভবানীর জমিদার ও বেনারস বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট জ্ঞানদা চৌধুরী ছিলেন তাঁর পিতা। ১৯৪৫ সালে বগুড়ার আদমদীঘি হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করার পর উচ্চ শিক্ষার্থে কলকাতা বিদ্যাসাগর কলেজে ভর্তি হন তিনি।
১৯৪৭ সালে বি.এস.সি. ক্লাসে অধ্যয়নকালে ভারত বিভক্ত হওয়ায় নানা প্রতিকুল পরিবেশে তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনের ওখানেই সমাপ্তি ঘটে। ছাত্র জীবনেই তিনি রাজনীতির সঙ্গে জড়িত হন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনেও তিনি অংশ গ্রহণ করেন। এরপর ১৯৫৩ সালের ১৭ এপ্রিল এক কাউন্সিল অধিশেনের মাধ্যমে ‘আওয়ামী মুসলিম লীগ’ থেকে “মুসলিম” শব্দটি খসে পড়লে, তিনি ওই দলের সাথে নিগূঢ়ভাবে জড়িয়ে পড়েন।
তিনি ১৯৭০এবং ১৯৮১ সালে এম.পি নির্বাচিত হন।এছাড়াও ৩ বার পৌরসভার চেয়ারম্যান ছিলেন, ১৯৭৫ সালে গভর্ণর নির্বাচিত হন।জনকল্যাণমূলক কাজে তিনি তাঁর ব্যক্তিগত সময় ও সম্পদ অকৃপণে ব্যয় করেছেন।সমাজসেবায় তাঁর অবদান সর্বজনবিদিত ও অনস্বীকার্য। তিনি নাটোরের সফল রাজনীতিবিদদের মধ্যে অন্যতম।
১৩ সেপ্টেম্বর, ১৯৯৫ তারিখে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর সম্মানে সম্প্রতি হরিশপুর বাইপাস এ তার প্রতিকৃত সম্বলিত একটি ভাস্কর্য স্থাপনের মাধ্যমে এই জায়গার নামকরণ করা হয় "শঙ্কর গোবিন্দ চৌধুরী চত্বর"
ছবি ঃ গুগল
#নাটোর
#শঙ্কর_গোবিন্দ_চৌধুরী_চত্বর