Bismillah Genaral Store

Bismillah Genaral Store উপজেলা এল.ডি. সুপার মার্কেট, গোল্লাপাড়া বাজার, তানোর, রাজশাহী।

03/05/2017
ব্যাস্ত দিন।...
24/03/2017

ব্যাস্ত দিন।...

দিনে ৬ থেকে ৯ গ্লাস পর্যন্ত পানি পান করা ডায়াবেটিস রোগীদের জন্য ভালো।
23/01/2017

দিনে ৬ থেকে ৯ গ্লাস পর্যন্ত পানি পান করা ডায়াবেটিস রোগীদের জন্য ভালো।

ব্লাড সুগার ডায়াবেটিস রোগীদের সব সময় ভাবিয়ে তোলে। ব্লাড সুগার কমানোর জন্য অনেকে ওষুধ সেবন থেকে নানা কিছু করে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রে ডায়াবেটিস নিয়ন্ত্রণে বিশেষজ্ঞগণ খাদ্যাভ্যাস পরিবর্তন, এক্সারসাইজ ও নিয়ম শৃঙ্খলা মেনে চলার কথা বলেন। পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে ওষুধ সেবন অথবা ইনসুলিন নিতে হয়। তবে এব...

আমাদের নতুন শাখা।.. :-)
16/02/2016

আমাদের নতুন শাখা।.. :-)

নিজেই করুন নিজের ফ্রেশিয়াল - facialফেসয়াল মূলত করা হয় ত্বকের সৌন্দর্যের জন্য। এছাড়াও দাগের জন্য, ব্রণের জন্য, মেছতা,...
10/09/2015

নিজেই করুন নিজের ফ্রেশিয়াল - facial

ফেসয়াল মূলত করা হয় ত্বকের সৌন্দর্যের জন্য। এছাড়াও দাগের জন্য, ব্রণের জন্য, মেছতা, এলার্জি, এ্যানি, রংয়ের ময়লা পরিষ্কার করে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ফেসয়াল করা হয়। তবে ত্বকের ধরন বুঝে ফেসয়াল করা উচিত।....

১৮ বছরের পর থেকে হারবাল ফেসয়াল করা যায়, যার কোন প্বার্শ প্রতিক্রিয়া নেই। সাধারণত ত্বকের সতেজতা, উজ্জ্বলতা এবং ময়লা পরিষ্কারের জন্য ফেসয়াল সবসময় করা যায়। তবে যাদের ত্বকের সমস্যা আছে তারা সপ্তাহে একবার করে মাসে চার বার এবং যাদের সমস্যা নেই তারা সতেজতার জন্য মাসে একবার ফেসয়াল করতে পারে। তবে যারা প্রতিনিয়ত করে তাদের ত্বকে কোন সমস্যা হয়না।

বাসায় করার জন্য কিছু ফেসয়াল প্যাকের ব্যবহারের নিয়ম নিচে দেয়া হল:
নিম ফেসয়াল: দাগ, অল্প মেছতা, এলার্জি ইত্যাদি সমস্যার জন্য এই প্যাকটি বাসায় এনে প্রতিদিন ব্যবহার করা যেতে পারে, যার কোন প্বার্শ প্রতিক্রিয়া নেই। বরং এসব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এই প্যাকটির দাম মাত্র ৪০ টাকা। বিশুদ্ধ পানি দিয়ে সামান্য পরিমাণ গুলিয়ে চোখ বাদ দিয়ে মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। এভাবে একটি প্যাকই ব্যবহার করা যায় অনেক দিন।
এন্টি পিমপল: মুখে অতিরিক্ত পরিমাণে ব্রণ থাকলে এই প্যাকটি এনে এক দিন পর পর ব্যবহার করা যেতে পারে। শারীরিক কোন অসুস্থতা না থাকলে অবশ্যই ব্রণ থেকে মুক্তি পাওয়া যায়। এই প্যাকটির দাম ৪০ টাকা। একইভাবে বিশুদ্ধ পানি দিয়ে সামান্য পরিমাণ গুলিয়ে চোখ বাদ দিয়ে মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে।
পার্ল: সপ্তাহে একদিন ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য ব্যবহার করা যায়। এই প্যাকটি ২৫০ গ্রাম। একইভাবে মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে।
তবে যত কিছুই মুখে লাগানো হোক না কেন বাহির থেকে ফিরে এবং রাতে ঘুমানোর আগে অবশ্যই মুখ ধুয়ে পরিষ্কার করতে হবে। তা নাহলে মুখে ময়লা জমে বিভিন্ন সমস্যা হবে। আর মুখের ত্বক অনেক বেশি কোমল বলে অবশ্যই ত্বকের সমস্যার জন্য কোন অভিজ্ঞ বিউটিশিয়ানের অথবা কোন ত্বক
বিশেষজ্ঞের পরামর্শ নেয়া উচিত।

স্মার্ট পুরুষদের রূপচর্চায় করণীয়অনলাইন ডেস্কএকটা সময় রূপচর্চা বলতেই নারীদের কথা চলে আসতো। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ...
08/09/2015

স্মার্ট পুরুষদের রূপচর্চায় করণীয়
অনলাইন ডেস্ক

একটা সময় রূপচর্চা বলতেই নারীদের কথা চলে আসতো। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই ধারণার পরিবর্তন ঘটেছে। এখন ছেলে বা পুরুষরাও রূপচর্চার ক্ষেত্রে পিছিয়ে নেই। তারাও এখন নিজেদের রূপচর্চার দিকে নজর দিয়েছেন।

স্বাভাবিকভাবেই পুরুষদেরকে ঘরের বাইরে বেশি সময় কাটাতে হয়। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, ধুলোবালির প্রলেপে ত্বকের রঙ তামাটে, রুক্ষ ও ম্লান হয়ে যায়। তাই পুরুষদের ত্বকের এ রুক্ষতা দূর করতে নিয়মিত যত্নের প্রয়োজন। এছাড়া পুরুষের ত্বক মেয়েদের তুলনায় অনেক বেশি পুরু। তাই মেয়েদের ত্বকচর্চা থেকে পুরুষদের রূপচর্চার ধরনটাই আলাদা। ছেলেদের সবচেয়ে বেশি সমস্যার জায়গা হলো ভ্রু’র রেখার ভাঁজ, চোখের কোনের ত্বকে কুঁচকে যাওয়া দাগ, ঝুলে পড়া গাল আর এবড়ো-থেবড়ো ছিদ্রযুক্ত অমসৃণ ত্বক। অবশ্য ত্বকের যত্নে পুরুষরা এখন অনেক সচেতন। পার্লার বা সেলুনগুলোতে তারা শুধু চুল কাটতে নয়, এর পাশাপাশি চুল সাজানো, শ্যাম্পু, মেনিকিউর, ব্লিচ, ফেসিয়াল, বডি ম্যাসাজ, বডি প্যাকও করছেন। এই কারণে শুধু ছেলেদের রূপচর্চার উপর ভিত্তি করে গড়ে উঠেছে আলাদা পার্লার। এসব জায়গায় পুরুষের ত্বকের সমস্যা, চুল পড়া, চুল বেঁকে যাওয়া, খুসকি দূর করা ইত্যাদি জটিলতায় পরামর্শ ও সমাধান দেয়া হয়। হাত পায়ের যত্নের জন্য রয়েছে মেনিকিউর, পেডিকিউর, ব্লিচ, ম্যাসাজ ইত্যাদি। রোদ, বাইরের ময়লা, বিভিন্ন দূষণ ইত্যাদি ত্বককে করে তোলে শুষ্ক ও খরখরে। প্রতিদিন তাই ত্বকের যত্ন নেওয়া উচিত। শেভ করাতো প্রায় সব পুরুষের প্রতিদিনকার কাজ। এছাড়াও তাদের ত্বক অনুযায়ী প্রয়োজন প্রতিদিনের যত্ন।

পুরুষরা বেশিরভাগ সময়ে বাইরে কাটান। তাই বাইরে বের হওয়ার আগে হাত মুখ ধুয়ে সানস্ক্রিন লোশন লাগিয়ে নেয়া উচিৎ। সাথের ব্যাগটিতে রাখতে হবে কোন ফেশাল বা ফেসওয়াশ। ব্যস্ত শহরের যানজট আর ধুলোবালির মধ্য দিয়ে অফিসে পৌঁছে প্রথমেই ব্যাগে রাখা ফেশাল বা ফেসওয়াশটি দিয়ে একটু হাত মুখ ধুয়ে এলে কাজে মনোযোগ দেওয়া যায় ভালো। ধুলোবালি ও ঘাম থেকেই সৃষ্টি হয় নাকের দুই পাশে, ঠোঁটের কোণে, থুতনির কাছে ব্ল্যাক-হেডসের মতো ত্বকের নানান সমস্যা। যারা সারা দিনে হাত-মুখ পরিষ্কার করার সময় পান কম তাদের মাসে অন্তত একদিন কোন ছেলেদের বিউটি সেলুনে গিয়ে ফেশাল করানো উচিত। যাদের শুষ্ক ত্বক তারা সানবার্ন ফেশাল করাতে পারেন। এটি রোদে পোড়া ত্বকের জন্যেও উপকারী। যাদের ত্বক তৈলাক্ত তারা অ্যালোভেরা ও গোল্ড ফেশাল করাতে পারেন। যাদের ত্বকে ব্রনের সমস্যা রয়েছে তারা আয়ুর্বেদিক ফেশাল করালে উপকার পাবেন। আর যারা ঘরে বসে ত্বকের যত্ন নিতে চান তারা রোদে পোড়া ভাব কমাতে চন্দনের প্যাক লাগাতে পারেন। এখন বাজারে নানা ধরনের স্ক্রাব পাওয়া যায়। এসব স্ক্রাব দুই তিনদিন পর পর মুখে লাগিয়ে কিছু সময় মালিশ করে ধুয়ে ফেলুন। এছাড়া মাঝে মাঝে রাতে ঘুমানোর আগে উপটান লাগিয়ে কিছু সময় রেখে দিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বকে ব্ল্যাক-হেডস থাকলে গরম পানিতে কিছু সময় ভাপ নিয়ে আস্তে আস্তে দুই আঙ্গুলের ডগা দিয়ে চেপে ব্ল্যাক-হেডস বের করতে পারেন।

চুলের যত্ন : যদিও সুন্দর লম্বা চুলে মেয়েদেরই একচেটিয়া অধিকার আছে। তবে চুলহীন পুরুষও কারও কাম্য হতে পারে না। নারী পুরুষ প্রত্যেকের কাছেই চুল শরীরের একটি অত্যন্ত আকর্ষণীয় অংশ। তাই নিয়মিত চুলের যত্ন নেওয়া প্রয়োজন। চুলের নিজস্ব কোনো রক্তনালী নেই। ত্বকের পুষ্টি থেকেই চুল পুষ্টি পায়। আর আমরা প্রতিদিন যে খাবার খাই তা থেকেই আমরা এ পুষ্টি পেয়ে থাকি। তাই সুন্দর চুলের অধিকারী হওয়ার জন্য পুরুষদেরও খানিকটা কষ্ট করতে হয়। চুলে নিয়মিত তেল দেয়া, চুল শ্যাম্পু করা, কন্ডিশনিং করা খুবই জরুরি কাজ। আর যদি সম্ভব হয় তবে সপ্তাহে অন্তত একদিন চুলে মেহেদি ব্যবহার করলে উপকার পাওয়া যাবে।

খুশকি হলে কি করবেন : এটি একটি সাধারণ সমস্যা। যদি কারও অনেক দিন ধরে খুশকির সমস্যা থেকে থাকে তবে মুখে ব্রন হওয়া, চুল পড়ার মতো সমস্যা দেখা দেয়। চুলের হালকা তেল ম্যাসাজ অনেক ক্ষেত্রেই এ সমস্যার সমাধান করে। মেহেদি খুশকির সমস্যার সমাধানের সহায়ক। এরসঙ্গে ডিমের সাদা অংশ, দই, কফি, অল্প গরম পানি দিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করে মাথায় লাগান। আধাঘন্টা পর ধুয়ে ফেলুন।

চুলের যত্নে করণীয় : চুল পড়তে পারে নানা কারণেই। ২০-২২ বছর বয়সের পর থেকেই চুল কমতে শুরু করে। পুরুষদের ক্ষেত্রে হরমোন এন্ড্রোজেনই প্রধানত চুল পড়ার জন্য দায়ী। এই হরমোন পুরুষদের ক্ষেত্রে বেশি থাকে। তাই তাদের চুল বেশি পড়তে দেখা যায়। আবার বংশানুক্রমে কোন পরিবারে এই হরমোনের প্রতি হেয়ার ফলিকলের সংবেদনশীলতা বেশি থাকলে সেই বংশের ছেলেদের টাক পড়ার প্রবণতা বেশি দেখা যায়। তবে এখন মাথা কামিয়েও রাখেন অনেকে। বেশি চুল পড়ে টেকো হয়ে ঘুরে বেড়ানোর চাইতে মাথা কামিয়ে নতুন স্টাইল ধরাটা কিন্তু মন্দ নয়।

সবশেষে বলতে চাই, সুদর্শন পুরুষ মানেই সুন্দর ত্বক ও চুল এবং সুস্বাস্থ্যের অধিকারী কোনো ব্যক্তিকে বোঝায়। তবে এজন্য নিয়ম মেনে নিয়মিত যত্ম, পরিষ্কার পরিচ্ছন্নতা, ঠিকমতো খাবার-দাবার গ্রহণ ও ভালো ঘুমের বিকল্প নেই।

জেনে নিন দাঁত ব্রাশ করার সঠিক পদ্ধতিদাঁত ও মুখের সুরক্ষার জন্য প্রতিদিন সকালে এবং ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করি আমরা...
07/09/2015

জেনে নিন দাঁত ব্রাশ করার সঠিক পদ্ধতি

দাঁত ও মুখের সুরক্ষার জন্য প্রতিদিন সকালে এবং ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করি আমরা সবাই। কিন্তু দাঁত ব্রাশ করার সঠিক নিয়ম জানা না থাকলে সুরক্ষার বদলে পড়তে হতে পারে সমস্যায়। তাই সবার আগে দাঁত ব্রাশ করার সঠিক নিয়ম জেনে নেয়া জরুরি-

১. প্রথম কথা হচ্ছে টুথব্রাশ বাছাই করা। ভালো মানের টুথব্রাশ ব্যবহার করুন, যার শলাকাগুলো বেশি শক্ত বা বেশি নরম নয়। ছোটদের জন্য ছোট আকারের ব্রাশ দরকার, যা ওদের মুখে সহজে আঁটে।
২. পরিমিত মাত্রায় পেস্ট নিয়ে সকালে নাশতার পরে ও রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করুন। সম্ভব হলে ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করুন। শিশুদের জন্য কম ঝাঁজাল টুথপেস্ট বেছে নিন।
৩. ব্রাশের শলাকাগুলো দাঁতের সঙ্গে ৪৫ ডিগ্রি কোনাকুনিভাবে ধরে ওপর পাটির দাঁত ওপর থেকে নিচে এবং নিচের পাটির দাঁত নিচ থেকে ওপরে ব্রাশ করুন।
৪. দাঁতের ভেতরে ও বাইরের অংশে সমান সময় নিয়ে ব্রাশ করুন। তাড়াহুড়া করবেন না। কমপক্ষে দুই মিনিট সময় নিয়ে ব্রাশ করুন।
৫. তিন মাস অন্তর টুথব্রাশ পরিবর্তন করা উচিত। দীর্ঘদিন ব্যবহারে ব্রাশের শলাকাগুলো বাঁকা হয়ে গেলে তা পরিবর্তন করতে হবে।
৬. দিনে কম পক্ষে দুবার ব্রাশ করার পাশাপাশি অন্য সময় চকলেট কিংবা মিষ্টিজাতীয় আঠালো খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই দাঁত ব্রাশ করুন।

যা করা উচিত নয় :
১. দীর্ঘ সময় নিয়ে দাঁত ব্রাশ করার প্রয়োজন নেই। বেশি জোরে ও দ্রুত ব্রাশ করা থেকেও বিরত থাকুন। ব্রাশের আঘাতে যেন মুখগহ্বরের ভেতের ঝিল্লির পর্দা ক্ষতিগ্রস্ত না হয়।
২. সামনে-পিছে দাঁত ব্রাশ করলে দাঁতের গোড়া ক্ষয়ে যেতে পারে। ওপর-নিচে ব্রাশ করুন।
৩. টকজাতীয় খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে দাঁত ব্রাশ করা থেকে বিরত থাকুন।
৪. শিশুদের ছোটবেলা থেকেই সঠিক নিয়মে ব্রাশ করা শেখানো অভিভাবকের দায়িত্ব। সুস্বাস্থ্যের জন্য শিশুদের মাছের কাঁটা চিবিয়ে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

কীভাবে দাঁত ব্রাশ করবেন :
১. মাড়ির নিচের অংশ পর্যন্ত পরিষ্কার করতে প্রতিটি দাঁতের আশপাশে ব্রাশ পৌঁছে দিন।
২. মাড়ির নিচের অংশ পর্যন্ত পরিষ্কার করতে প্রতিটি দাঁতের আশপাশে ব্রাশ করুন।
৩. পেছনের দাঁতের ওপর-নিচ সবখানে ব্রাশ করুন।
৪. দাঁতের বাইরের অংশ এক প্রান্ত থেকে শুরু করে অপর প্রান্ত পর্যন্ত অথবা ওপর থেকে নিচের দিকে ব্রাশ করুন।
৫. ভালোভাবে দাঁত ব্রাশ করতে এক থেকে দুই মিনিট সময় নিন।
৬. অল্প পরিমাণে ফ্লুরাইড টুথপেস্ট ব্যবহার করুন এবং একটি ছোট ও নরম ব্রাশ বেছে নিন।

চকলেট খাওয়ার উপকারিতাচকলেট ভালোবাসেন না এমন মানুষ খুব কমখুঁজে পাওয়া যাবে। কিন্তু অনেকেই মনে করেনযত সুস্বাদুই হোক চকলেট...
06/09/2015

চকলেট খাওয়ার উপকারিতা

চকলেট ভালোবাসেন না এমন মানুষ খুব কম
খুঁজে পাওয়া যাবে। কিন্তু অনেকেই মনে করেন
যত সুস্বাদুই হোক চকলেট আসলে স্বাস্থ্যের
জন্যে খুব একটা ভালো নয়। এর
কারণে বাড়তে পারে ডায়াবেটিস ও ওজন।
কিন্তু সাধারণ এই ধারণাটিকে মিথ্যা প্রমাণ
করেছেন বিজ্ঞানীরা আর এই লোভনীয়
খাবারটি, বিশেষত ডার্ক চকলেট
নিয়ে তাদের নানা গবেষণায়
উঠে এসেছে চকলেটের নানা উপকারী দিক।

১) স্ট্রোকের ঝুঁকি কমায়ঃ
সুইডেনের একটি গবেষণা অনুসারে,
সপ্তাহে গড়ে ৪৫ গ্রাম চকলেট ২০ শতাংশ পর্যন্ত
আপনার স্ট্রোকের ঝুঁকি কমায়।
চকলেটে থাকা ফ্লেভোনয়েড নামক
এন্টি অক্সিডেন্ট স্ট্রোকের বিরুদ্ধে লড়াই
করতে সাহায্য করে।
২) হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়ঃ
এটা রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, রক্তের
প্লেটলেটের কাজ অনেক
সহজে দেহে ঘটে চকলেট গ্রহণকারীদের
ক্ষেত্রে। এভাবে হার্ট অ্যাটাকের
ঝুঁকি কমে যায়।
৩) ত্বক রক্ষার ক্ষেত্রেঃ
জার্মান বিজ্ঞানীদের মতে ডার্ক
চকলেটে থাকা Flavonoids ত্বককে সূর্যের ক্ষতিকর
বেগুনী রশ্মি থেকে রক্ষা করার
এন্টিবডি তৈরি করে। তবে সানস্ক্রীনও ব্যবহার
জরুরী।
৪) কাশির উপশমেঃ
কাশির উপশমে আদা, লবঙ্গ, চা, কিছুই তো ট্রাই
করলেন কিন্তু সবচেয়ে সুস্বাদু উপায়টি হল
চকলেট। চকলেটে থাকা উপাদান থিওব্রোমিন
মস্তিস্কের thevagus নামক নার্ভটিঢ়
কাজকে নিয়ন্রণ করতে পারে কিছুটা। এই
নার্ভটির কাশির সঙ্কেত পাঠায়।
৫) আয়ু বাড়ায়ঃ
চকলেট আপনার আয়ু দু বছর পর্যন্ত বাড়াতে পারে।
পৃথিবীর সবচেয়ে দীর্ঘায়ূ ব্যাক্তি Jeanne Louise
Calment মারা যান ১২২ বছর বয়েসে। তিনি রোজ
আড়াই পাউন্ড করে ডার্ক চকলেট খেতেন।
৬) ক্যান্সার প্রতিরোধেঃ
চকলেটে ব্যবহৃত উপাদান
কোকোয়াতে থাকে pentameric procyanidin
নামে একটি দারুণ উপকারী উপাদান।
যা ক্যান্সার আক্রান্ত
কোষগুলোকে ছড়িয়ে পড়তে বাধা দেয়। ২০০৫
সালে জর্জটাউন ইউনিভার্সিটির
লোম্বার্ডি কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টার
এর একটি গবেষণায় দেখা যায়, pentameric
procyanidin ক্যান্সারের কোষগুলোকে বিভক্ত
হতে বাধা দিচ্ছে।
৭) ডায়াবেটিস প্রতিরোধেঃ
University of L’Aquila এর একটি গবেষণায় দেখা যায়,
নিয়মিত চকলেট গ্রহনের
ফলে তা দেহে ইনসুলিনের
সংবেদনশীলতা বাড়ায়। এর
ফলে ডায়াবেটিসের ঝুঁকি কমে।
৮) মস্তিস্কের জন্যে উপকারীঃ
চকলেট মস্তিস্কে রক্তচলাচলে সহায়তা করে। এর
ফলে আপনার মস্তিস্কের কার্যাবলী অত্যন্ত
সঠিক ও সুন্দরভাবে নিয়ন্ত্রিত হওয়। বলা চলে,
চকলেট খাওয়া আর ব্রেইনে রক্ত সরবরাহ
করা একই কথা। আর মস্তিস্ক যত সচল
থাকবে আপনিও ততটাই সতেজ থাকবেন।
চকলেটের উপকারিতা আছে এটা সত্যি। কিন্তু
তাই বলে চকলেটের প্রতি আসক্ত হয়ে যাবেন
না যেন! নিয়মিত কিন্তু অল্প পরিমানে চকলেট
খান। তবে চিনি বিহীন বা অল্প চিনির ডার্ক
চকলেট। সুস্থ থাকুন।

স্নিগ্ধ ও সজীব রাখবে পারফিউম বা সুগন্ধি বেশিরভাগ মানুষ পারফিউম ব্যবহার করে বাইরে বের হবার সময় বা রাতে ঘুমানোর আগে সুন্দ...
03/09/2015

স্নিগ্ধ ও সজীব রাখবে পারফিউম বা সুগন্ধি



বেশিরভাগ মানুষ পারফিউম ব্যবহার করে বাইরে বের হবার সময় বা রাতে ঘুমানোর আগে সুন্দর সুগন্ধের জন্য। কিন্তু আসলে বিশেষজ্ঞরা মনে করেন কিছু বিশেষ ধরনের কিছু সুগন্ধি বা পারফিউম আপনাকে করে তুলতে পারে আরো আবেদনময়ী! সুতরাং তখন আপনাকে লাগবে আরো সুন্দর, আকর্ষণীয় এবং কর্মক্ষেত্রে আরো বেশি কনফিডেন্ট।



এই সুগন্ধ মানুষের ইন্দ্রিয়কে দারুনভাবে প্রভাবিত করে এবং আপনি তা খুব সহজেই বুঝতে পারবেন যখন তা আশেপাশে ছড়িয়ে যায়। জেনে নিন, পারফিউম বা সুগন্ধির বিভিন্ন পরিচয় কারণ এবং তাদের বিশেষত্ব।



ভ্যানিলা- যৌন আবেদনকে উৎসাহী করে: ভ্যানিলা প্রাকৃতিকভাবেই স্নায়ুতন্ত্রকে শিহরিত করে। এর কারণে আবেদন জেগে উঠে এবং এই ভ্যানিলা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকেও প্রভাবিত করে। তাই বেশিরভাগ পারফিউমে একে মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।



ফুলের সুবাস– যৌবন এবং তারুণ্যের বহিঃপ্রকাশ: কিছু কিছু ফুল যেমন পিউনি, লিলি অব দ্য ভ্যালি এবং অরেঞ্জ ব্লজম- এদের সুবাসে রয়েছে বসন্তের মত চঞ্চল যৌবনের আভাস। আমেরিকার Rutgers বিশ্ববিদ্যালয়ের করা এক গবেষণায় জানা যায়, যে সকল পারফিউমে ফলের সুগন্ধ রয়েছে যেমন আপেল বা আম এ সকল সুগন্ধ অপেক্ষাকৃত কম বয়সী তরুণীদের জন্য মানানসয়ী। আর লেবু বা আঙ্গুর এর গন্ধ সুস্থতা এবং সুস্বাস্থ্যের ইঙ্গিত দেয়।



কর্মক্ষেত্রের জন্য উপযুক্ত– সাইপ্রাস: নিজেকে কাজের সময় একেবারে ফোকাসড রাখতে চান? সাইপ্রাসের নোটগুলো তাহলে আপনার জন্যই লেখা। এর সুগন্ধির মধ্যে ওকামস, সিডার এবং ভিটাইভার শুধুমাত্র আপনার জন্যই, যা কর্মক্ষেত্রে আপনার কনফিডেন্স বাড়াবে। চারপাশে যখন পুরুষ সহকর্মীদের ঘাম আর ভারী পারফিউমের গন্ধ ছড়াবে তার মাঝে আপনি সেখানে সাইপ্রাসের সুগন্ধিতে আরো আকর্ষণীয় হয়ে উঠতেই পারেন!



হিন্ট অফ স্পাইস- নমনীয় আবেদনের জন্য: স্পাইসি ফ্লোরাল সুবাসের পারফিউম একজন মেয়ের ওজন কমিয়ে দিতে পারে! সে তার আসল ওজনের চেয়ে (কমপক্ষে ৫ কেজি কম) কম দেখাতে পারেন একজন পুরুষের সামনে, স্মেল অ্যান্ড টেস্ট রিসার্চ ফাউন্ডেশন, শিকাগো এর মতে।



স্পাইসেস বা মসলাদার সুগন্ধ: এটি মানুষকে দ্বিধান্বিত করে দেয়। যেমন আপনি যখন লম্বা বা সমান্তরাল স্ট্রাইপস এর পোশাক পরেন, তা পরলে আপনাকে যেমন পাতলা বা মোটা লাগে, ঠিক সেভাবে।



স্নিগ্ধতা আনবে–গোলাপ: আমেরিকা এবং সুইডেনের স্নায়ুবিজ্ঞানী এবং মনোবিজ্ঞানীদের এক গবেষণায় দেখা গেছে, মেয়েদের সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে যখন তারা গোলাপের সুগন্ধ ব্যবহার করে। এদের গবেষণার ফলাফলে জানা যায় যে, এই সুগন্ধ সরাসরি চেহারাকে আকর্ষণীয় করে এবং স্নিগ্ধতা দান করে। মনকে করে শান্ত আর সজীব।

শীতের আলসেমিতে মাখা সকালে গরম গরম কফির কাপে এক চুমুক, সকালটাই যেন বদলে দেয়। শীত মানে কফি ছাড়া আমরা আর কিছুই ভাবতে পারি...
01/09/2015

শীতের আলসেমিতে মাখা সকালে গরম গরম কফির কাপে এক চুমুক, সকালটাই যেন বদলে দেয়। শীত মানে কফি ছাড়া আমরা আর কিছুই ভাবতে পারি না।

কনকনে ঠাণ্ডায় সকাল-সন্ধ্যে কফির গরম মগে নিজের হাত সেঁকে নেওয়া। শীতকালে শরীর গরম রাখতে কফির জুড়ি মেলা ভার। কিন্তু জানেন কি এক কাপ গরম কফি আপনাকে দিতে পারে অনেকগুলো রোগের হাত থেকে নিস্তার।

আসুন দেখে নেওয়া যাক-

ডায়াবেটিক কন্ট্রোল:

বিভিন্ন হার্ট ডিজিজ আর ডায়াবেটিস অনেকটা কমে যায় যদি নিয়মিত অল্প পরিমাণে কফি পান করেন। তবে মাথায় রাখবে কফিটি হতে হবে চিনি ছাড়া।

স্কিন ক্যানসারের হাত থেকে বাঁচায়:

নিয়মিত কফি পান স্কিন ক্যানসার হওয়ার সম্ভাবনা অনেকটা কমিয়ে দেয়। সেই সঙ্গে দেহের অন্য অংশেও ক্যান্সারের আশঙ্কা কমায় ।

পার্কিনসন্স ডিজিজের সম্ভাবনা কমিয়ে দেয়:

দিনে কয়েক কাপ কপি খেলে পার্কিনসন্স ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়।

অ্যালঝাইমারস হতে দেয় না:

বয়স বাড়ার সাথে সাথে এই রোগটি দেখা দেয়। একটি সমীক্ষা বলছে এইসময় যদি কফি খাওয়ার পরিমাণ বাড়িয়ে দেন তা হলে অ্যালঝাইমারস হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায়।

স্ট্রেস কমায়:

যারা কাজের স্ট্রেসের কারণে রাতে ভাল করে ঘুমোতে পারেন না তারা শোয়ার আগে কিছুক্ষণ অন্তত কফির গন্ধ শুঁকুন। কফির অ্যারোমা কিন্তু নিমেষে আপনার স্ট্রেস কমিয়ে দেবে।

কোলোন সার্জারি তাড়াতাড়ি সারিয়ে তোলে:

কোলোন সার্জারি হলে পেট পরিষ্কার রাখা খুব জরুরি। রোজ কফি খেলে আপনার পেট পরিষ্কার থাকবে আর তাড়াতাড়ি সেরে উঠবেন।

Address

Upozilla L. D. Market, Tanore
Rajshahi
6230

Telephone

01723580733

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bismillah Genaral Store posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share