Travel CHT

Travel CHT "Travel CHT" is based on tourism,Food and Shopping.Our goal is to introduce the Tradition of CHT.

রাঙ্গামাটিতে এসোসিয়েশন অফ হিল ইয়ুথ ট্যুরিস্ট গাইডের উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থবছরের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা...
28/06/2026

রাঙ্গামাটিতে এসোসিয়েশন অফ হিল ইয়ুথ ট্যুরিস্ট গাইডের উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থবছরের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহজাহানের পিআরএল (PRL) উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জুন) রাঙ্গামাটি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। একই সঙ্গে দীর্ঘ কর্মজীবনে যুব উন্নয়ন ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ উপ-পরিচালক মো. শাহজাহানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম জসিম উদ্দিনকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মুসা, প্রচার ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক এস. এম. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম এবং সভাপতি সোহেল রানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহীদুজ্জামান (রাকিব)।

প্রচার ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক এস. এম. জাহাঙ্গীর আলম বলেন, রাঙ্গামাটির অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়-হ্রদ ও বৈচিত্র্যময় আদিবাসী সংস্কৃতি দেশের অন্যতম পর্যটন সম্ভাবনাময় সম্পদ। এই সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক অবকাঠামো উন্নয়ন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, মানসম্মত আবাসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে কার্যকর প্রচারণার ওপর গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, সরকার, স্থানীয় প্রশাসন, পর্যটন ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত উদ্যোগে রাঙ্গামাটিকে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা সম্ভব।

সংগঠনের সভাপতি সোহেল রানা বলেন, রাঙ্গামাটির পর্যটন শিল্পের বিকাশ, দক্ষ ট্যুরিস্ট গাইড তৈরি এবং পার্বত্য অঞ্চলের ইতিবাচক পর্যটন ভাবমূর্তি তুলে ধরতে সংগঠনটি নিরলসভাবে কাজ করছে। এই আয়োজন সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম দায়িত্ব পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রাঙ্গামাটির পর্যটন খাতের উন্নয়ন, পর্যটকদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিতকরণ এবং দক্ষ ট্যুরিস্ট গাইড তৈরিতে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ২০২৬-২০২৭ অর্থবছরের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির নামও ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক হিসেবে মো. তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. মিজানুল ইসলাম রুবেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. শহীদুজ্জামান (রাকিব) এবং প্রচার ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক হিসেবে এস. এম. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন সম্পাদকীয় পদে নতুন দায়িত্বপ্রাপ্তদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. শহীদুজ্জামান (রাকিব) নবগঠিত কমিটির অনুমোদন প্রদান করে আশা প্রকাশ করেন, নতুন কমিটি রাঙ্গামাটির পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন, প্রশিক্ষিত ট্যুরিস্ট গাইড তৈরি এবং জেলার পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশে আরও সমৃদ্ধভাবে তুলে ধরতে কার্যকর ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পর্যটন উন্নয়ন ও প্রচারে পর্যটন বিষয়ক ইনোভেটিভ আইডিয়া হান্টিংজেলাভিত্তিক পর্যটন আকর্ষণের টেকসই উন্নয়নের লক্ষ্যে তরুন...
07/11/2025

জেলা পর্যটন উন্নয়ন ও প্রচারে পর্যটন বিষয়ক ইনোভেটিভ আইডিয়া হান্টিং

জেলাভিত্তিক পর্যটন আকর্ষণের টেকসই উন্নয়নের লক্ষ্যে তরুনদের (১৮-৩৫ বছর বয়সী) নিকট থেকে উদ্ভাবনী আইডিয়া আহ্বান করা হচ্ছে। নির্বাচিত সেরা আইডিয়াসমূহ বাস্তবায়নে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও সংশ্লিষ্ট জেলা প্রশাসন যৌথভাবে কাজ করবে।

সেরা আইডিয়া প্রদানকারীকে ৫,০০০/- হাজার টাকা পুরস্কার, ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে। গুগল ফর্ম https://forms.gle/MVZW43VUZos5Zrjy8 অথবা নিচের QR কোড স্ক্যান করে পর্যটন সংশ্লিষ্ট আইডিয়া ৩-১৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত জমা দেয়া যাবে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
www.tourismboard.gov.com

এই যে আপনাকেই বলছি,রাঙামাটিতে ভ্রমণ পরিকল্পনা করছেন? কিন্তু কোথায় থাকবেন, তা নিয়ে দ্বিধায় আছেন? চিন্তার কিছু নেই!রাঙামাট...
01/08/2025

এই যে আপনাকেই বলছি,
রাঙামাটিতে ভ্রমণ পরিকল্পনা করছেন? কিন্তু কোথায় থাকবেন, তা নিয়ে দ্বিধায় আছেন? চিন্তার কিছু নেই!
রাঙামাটির সেরা হোটেল ও রিসোর্টগুলোর বিস্তারিত তালিকা, রুম ভাড়া, সুবিধা ও যোগাযোগ নাম্বারসহ নিচে সাজিয়ে দেওয়া হলো –

🔷 The Grand Hill Taj, Rangamati
🏝️ প্রাচীন ধাঁচের ঝকঝকে সাদা রিসোর্টটি কাপ্তাই লেকের দ্বীপে।
💸 ভাড়া: টেন্ট ২০০০–৮০০০৳, কাপল রুম ২৫০০–৩০০০৳, VIP রুম ৭০০০–৮০০০৳
🛎️ সুবিধা: ইনফিনিটি পুল, ফ্রি Wi-Fi, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, ২৪ ঘণ্টা বিদ্যুৎ ও পানি
📞 যোগাযোগ: 01581495115 / 01890331021 / 01600343694
🌐 Website: The Grand Hill Taj

🔷 Polwel Park & Cottage, Rangamati
🏞️ পার্কের ভেতরে মনোরম পরিবেশে কটেজ
💸 ভাড়া: ৪০০০–১০০০০৳ (VIP স্যুইট, ফ্যামিলি ও হানিমুন কটেজ)
🛎️ সুবিধা: সুইমিংপুল, কায়াকিং, জেট স্কিইং, ব্রেকফাস্ট, নিরাপত্তা
📞 যোগাযোগ: 01877725540 / 01877725541
🌐 Website: Polwel Park & Cottage

🔷 Aranyak Holiday Resort
💸 ভাড়া: ৫০০০–১০০০০৳
🛎️ সুবিধা: ফ্রি Wi-Fi, ব্রেকফাস্ট, আউটডোর পুল, বোটিং, নিরাপত্তা
📞 যোগাযোগ: 01769-312021

🔷 Parjatan Holiday Complex
💸 ভাড়া: ১৬০০–৬০০০৳ (AC/Non-AC রুম), কটেজ ১৬০০–৩০০০৳, ডরম ৪০০৳
🛎️ সুবিধা: ব্রেকফাস্ট, লন্ড্রি, পেট ফ্রেন্ডলি, নিরাপত্তা
📞 যোগাযোগ: 0351-63126 / 0244826527
🌐 Website: Parjatan Complex

🔷 Hotel Jum Palace
💸 ভাড়া: ১৭০০–৪৫০০৳
🛎️ সুবিধা: হাইস্পিড Wi-Fi, রুম সার্ভিস, নিরাপত্তা
📞 যোগাযোগ: 0351-61878 / 01625-100000
🌐 Website: Hotel Jum Palace

🔷 Dingi Homestay
💸 ভাড়া: রুম ২০০০–৩০০০৳, পুরো ভিলা ৫০০০৳, শেয়ার রুম ৫০০৳
🛎️ সুবিধা: এয়ার কায়াক, পোর্টেবল পুল, পিক-ড্রপ সার্ভিস
📞 যোগাযোগ: 01832-796797

🔷 Hotel Crown Plaza
💸 ভাড়া: ৫০০–১৫০০৳
🛎️ সুবিধা: ফ্রি Wi-Fi, নিজস্ব রেস্টুরেন্ট, ডক্টর অন কল
📞 যোগাযোগ: 01877-711011 / 01720-234995

🔷 Hotel Diamond
💸 ভাড়া: ৩০০–১৬০০৳
🛎️ সুবিধা: হাইস্পিড Wi-Fi, নিরাপত্তা
📞 যোগাযোগ: 01874-401100 / 01813-329067

🔷 Hotel Hill Palace
📍 বাইতুশ শরফ মার্কেট
💸 ভাড়া: ৬৫০–৩৬০০৳

🔷 Hotel Prince
💸 ভাড়া: ১২০০–২৪০০৳
🛎️ সুবিধা: রেস্তোরা, কনফারেন্স হল
📞 যোগাযোগ: 0351-61602 / 01775-196664 / 01931-070868

🔷 Hotel Shanghai International
💸 ভাড়া: ১০০০–৩০০০৳
🛎️ সুবিধা: সুইট রুম, গরম পানি
📞 যোগাযোগ: 0351-61402 / 01730-195778

🔷 Hotel Greenhill (Residential)
💸 ভাড়া: ২৫০–১৪০০৳
📞 যোগাযোগ: 01833-360333

🔷 Hotel Sufia International
💸 ভাড়া: ৫০০–৪০০০৳
🛎️ সুবিধা: পেট ফ্রেন্ডলি, লন্ড্রি সার্ভিস
📞 যোগাযোগ: 01935-147138 / 01975-251846

🔷 Hotel Nadisa International
💸 ভাড়া: ৫৫০–১৬০০৳
📞 যোগাযোগ: 01737-4535445

🔷 Hotel Green Castle
💸 ভাড়া: ৭০০–৩২০০৳
🛎️ সুবিধা: Economy Dorm, Family Room
📞 যোগাযোগ: 01740-577061

✳️ রাঙামাটি ভ্রমণে হোটেল খুঁজতে এই পোস্টটি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে!
📌 আপনার পছন্দের হোটেলটি কমেন্টে জানিয়ে দিন।

© সংগৃহীত তথ্য ভুল ত্রুটিগুলোর দুঃখীত।

🔖

বিদেশ যাওয়ার আগে শেখার দরকারি দক্ষতা !বিদেশে দ্রুত ও স্বচ্ছন্দে মানিয়ে নিতে হলে কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করা জরু...
13/03/2025

বিদেশ যাওয়ার আগে শেখার দরকারি দক্ষতা !
বিদেশে দ্রুত ও স্বচ্ছন্দে মানিয়ে নিতে হলে কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করা জরুরি। নিচে উল্লেখযোগ্য কয়েকটি স্কিল ও তাদের গুরুত্ব তুলে ধরা হলো—

১. ড্রাইভিং ও লাইসেন্স

ড্রাইভিং শেখা ও নিজ দেশে ড্রাইভিং লাইসেন্স নেওয়া অত্যন্ত উপকারী। অনেক দেশে এই দক্ষতা থাকলে সহজেই কাজের সুযোগ পাওয়া যায়।

২. কম্পিউটার দক্ষতা

বেসিক কম্পিউটার স্কিল যেমন— MS Word, Excel, PowerPoint, টাইপিং ও ইমেইল ব্যবস্থাপনা শিখে নেওয়া দরকার। পাশাপাশি, প্রোগ্রামিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং বা ডিজিটাল মার্কেটিং জানলে আরও ভালো সুযোগ পেতে পারেন।

৩. ইংরেজি ভাষা দক্ষতা

ইংরেজি, বিশেষ করে স্পোকেন ইংলিশ ও যোগাযোগ দক্ষতা উন্নত করা জরুরি। এছাড়া, যে দেশে যাচ্ছেন, সে দেশের ভাষার প্রাথমিক জ্ঞান অর্জন করাও উপকারী।

৪. রান্নার দক্ষতা

নিজে রান্না করতে পারলে খরচ কমানো যাবে ও স্বাবলম্বী হওয়া সম্ভব। এছাড়া, হোটেল বা রেস্টুরেন্টে রান্নার কাজের মাধ্যমে সহজে আয় করা যায়।

৫. টেকনিক্যাল ও ইলেকট্রনিক্স স্কিল

ইলেকট্রনিক্স, মোবাইল সার্ভিসিং, ফ্রিজ ও এসি মেরামতের দক্ষতা থাকলে ভালো উপার্জনের সুযোগ তৈরি হতে পারে।

৬. তথ্য অনুসন্ধানের দক্ষতা

ইন্টারনেট থেকে দ্রুত ও সঠিক তথ্য খুঁজে বের করার কৌশল জানা দরকার, বিশেষ করে গুগল ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে।

৭. যোগাযোগ দক্ষতা

পেশাদারভাবে কথা বলা ও নিজের মতামত পরিষ্কারভাবে উপস্থাপন করার কৌশল শিখুন। ইউটিউব বা অনলাইন কোর্স থেকে এই দক্ষতা উন্নত করা যেতে পারে।

৮. প্রেজেন্টেশন স্কিল

নিজের দক্ষতা ও অভিজ্ঞতা আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরার কৌশল শিখুন, যা চাকরির ইন্টারভিউ বা পেশাদার পরিবেশে কাজে লাগবে।

৯. পরিশ্রমের মানসিকতা

বিদেশের জীবন সহজ নয়, তাই কঠোর পরিশ্রম ও মানিয়ে নেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।

সতর্কতা ও পরামর্শ

✔ বিদেশ যাওয়ার আগে যথাযথ পরিকল্পনা ও প্রস্তুতি নিন।
✔ সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিন এবং অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিন।
✔ আত্মনির্ভরশীল হয়ে যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবিলার মানসিকতা গড়ে তুলুন।

© সংগৃহীত

Vaccination requirement for Umrah passengers from 1st February 2025. 🕋🇸🇦🛬
19/01/2025

Vaccination requirement for Umrah passengers from 1st February 2025. 🕋🇸🇦🛬

শুভ জন্মদিন Travel CHT ৫ বছর হয়ে গেলো 💚❤️
01/01/2025

শুভ জন্মদিন Travel CHT
৫ বছর হয়ে গেলো 💚❤️

আগ্রহীরা যোগাযোগ করুন।
14/11/2024

আগ্রহীরা যোগাযোগ করুন।

কারো সাহায্য ছাড়াই নিজে কীভাবে পাসপোর্ট করবেন.. বাংলাদেশে পাসপোর্ট করার জন্য আপনি নিজেই আবেদন করতে পারেন। ই-পাসপোর্ট (ই...
03/11/2024

কারো সাহায্য ছাড়াই নিজে কীভাবে পাসপোর্ট করবেন.. বাংলাদেশে পাসপোর্ট করার জন্য আপনি নিজেই আবেদন করতে পারেন। ই-পাসপোর্ট (ইলেকট্রনিক পাসপোর্ট) করতে হলে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে, যা সহজভাবে সম্পন্ন করা যায়। নিচে ধাপগুলো দেওয়া হলো:

ধাপ ১: আবেদন ফর্ম পূরণ
************************
১.১. ই-পাসপোর্ট ওয়েবসাইটে প্রবেশ-
প্রথমেই আপনাকে বাংলাদেশ ই-পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

১.২. রেজিস্ট্রেশন-
যদি আপনি নতুন ব্যবহারকারী হন, তাহলে "Create Account" বা "নতুন একাউন্ট তৈরি করুন" অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশনের সময় আপনাকে নিচের তথ্য দিতে হবে:
- নাম
- ইমেইল আইডি
- মোবাইল নম্বর
- পাসওয়ার্ড তৈরি করতে হবে
এরপর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাবে, যা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।

১.৩. ফর্ম পূরণ-
লগইন করার পর আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মে নিচের তথ্যগুলো চাওয়া হয়:
- ব্যক্তিগত তথ্য (নাম, জন্ম তারিখ, ঠিকানা)
- জাতীয় পরিচয়পত্রের নম্বর (NID)
- পেশাগত তথ্য (যদি প্রযোজ্য হয়)
- পাসপোর্টের ধরন নির্বাচন (৫ বছর বা ১০ বছরের মেয়াদ)

১.৪. ফর্ম সাবমিশন ও প্রিন্ট-
আপনি যখন অনলাইনে ফর্ম পূরণ করবেন, তখন আপনাকে তা যাচাই করতে হবে। যাচাই করার পর ফর্মটি সাবমিট করে তার প্রিন্ট কপি সংরক্ষণ করুন। এটি পরবর্তীতে প্রয়োজন হবে।

ধাপ ২: পাসপোর্ট ফি জমা করা
***************************
২.১. ফি নির্ধারণ-
আপনার ই-পাসপোর্টের জন্য ফি নির্ধারিত থাকে। এর উপর নির্ভর করে আপনার জমা দিতে হবে:
**৫ বছরের মেয়াদ (৪৮ পৃষ্ঠা): সাধারণ ৩,৪৫০ টাকা (দ্রুত ফি ৬,৯০০ টাকা)
**১০ বছরের মেয়াদ (৬৪ পৃষ্ঠা): সাধারণ ৫,৭৫০ টাকা (দ্রুত ফি ৯,২০০ টাকা)

২.২. ফি জমা দেওয়ার পদ্ধতি-
আপনি নিচের যেকোনো মাধ্যম দিয়ে পাসপোর্ট ফি জমা দিতে পারবেন:
**ব্যাংক ডিপোজিট: নির্দিষ্ট ব্যাংকে গিয়ে সরাসরি জমা দিতে পারেন।
**অনলাইন পেমেন্ট: ব্যাংক ট্রান্সফার, মোবাইল ব্যাংকিং (যেমন বিকাশ, নগদ), অথবা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্ট করতে পারেন।

ধাপ ৩: বায়োমেট্রিক তথ্য প্রদান
****************************
৩.১. নির্ধারিত কেন্দ্রে উপস্থিতি-
আপনার ফর্ম এবং ফি জমা দেওয়ার পর আপনাকে একটি তারিখ দেওয়া হবে। সেই তারিখে নির্দিষ্ট পাসপোর্ট অফিস বা ই-পাসপোর্ট সেন্টারে উপস্থিত হতে হবে।

৩.২. প্রয়োজনীয় কাগজপত্র-
বায়োমেট্রিক তথ্যের দিন আপনার সাথে নিচের কাগজপত্রগুলো নিয়ে যাবেন:
**প্রিন্ট করা আবেদন ফর্ম
**জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম সনদ
**আগের পাসপোর্ট (যদি থাকে)
**পাসপোর্ট ফি জমার রশিদ

৩.৩. বায়োমেট্রিক প্রক্রিয়া-
সেন্টারে গিয়ে আপনাকে নিচের কাজগুলো করতে হবে:
**আপনার ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের ছাপ)
**আপনার ছবি তোলা হবে
**স্বাক্ষর প্রদান

ধাপ ৪: পাসপোর্ট সংগ্রহ
*********************
৪.১. পাসপোর্ট প্রস্তুতির সময়
বায়োমেট্রিক তথ্য জমা দেওয়ার পর পাসপোর্ট প্রস্তুতির জন্য কিছু সময় নেয়। সাধারণত ১৫ থেকে ৩০ কর্মদিবস সময় লাগতে পারে, যদি দ্রুত সেবা না নেন।

৪.২. এসএমএস নোটিফিকেশন-
পাসপোর্ট প্রস্তুত হলে আপনাকে মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে। এছাড়াও ই-পাসপোর্ট ওয়েবসাইটে লগইন করেও আপনার পাসপোর্টের অবস্থা দেখতে পারবেন।

৪.৩. পাসপোর্ট সংগ্রহ-
এসএমএস পাওয়ার পর নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে আপনার জাতীয় পরিচয়পত্র এবং প্রাপ্তি স্লিপ দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।

পাসপোর্ট প্রক্রিয়ার কিছু গুরুত্বপূর্ণ টিপস
************************************
**সব সময় ফর্ম পূরণ করার সময় সঠিক তথ্য প্রদান করবেন।
**ফি জমা দেওয়ার পর রশিদটি সাবধানে রাখুন।
**ছবি তোলার দিন পরিষ্কার পোশাক পরিধান করবেন এবং মুখ পরিষ্কার রাখতে হবে (ধূসর ব্যাকগ্রাউন্ডে ছবি তোলা হয়)।

আপনি পুরো প্রক্রিয়াটি নিজে সম্পন্ন করতে পারেন, কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই।
(সংগৃহীত)

🌏🗺বিশ্ব পর্যটন দিবসে 'TravelCHT ' পরিবারের পক্ষ থেকে সকল ভ্রমণ পিপাসুদের শুভেচ্ছা.আপনার ভ্রমণ হোক আনন্দময়,  পার্বত্য চট্...
27/09/2024

🌏🗺বিশ্ব পর্যটন দিবসে 'TravelCHT ' পরিবারের পক্ষ থেকে সকল ভ্রমণ পিপাসুদের শুভেচ্ছা.

আপনার ভ্রমণ হোক আনন্দময়,
পার্বত্য চট্টগ্রামে ভ্রমনে সকল সহযোগিতায় আমাদের পাশে পাবেন৷।

হ্যাপি ট্রাবেলিং 🌼🌺🌻

Address

Rangamati

Telephone

+8801825788003

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel CHT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel CHT:

Shortcuts

Share