22/07/2025
আমরা শোকাহত, আমরা ব্যথিত।
উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনা আমাদের হৃদয়কে চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে। এমন মর্মান্তিক ঘটনায় কীভাবে শোক প্রকাশ করব, সেই ভাষা আমাদের জানা নেই। যারা অকালে প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।
ঘটনাস্থলে শিশুদের আর্তচিৎকার, কান্না আর আতঙ্কে প্রকম্পিত হয়ে ওঠে পুরো পরিবেশ। এতো শিশু প্রাণ একসাথে ঝরে যাওয়া—আমাদের জাতীয় ইতিহাসেও এক অসহনীয় ক্ষতি।
আহত কোমলমতি শিক্ষার্থীদের জন্য সকলে দোয়া করি, তারা যেন দ্রুত সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে যেতে পারে। এই দুঃসময়ে আমাদের মানবিক দায়িত্ব আরও বেশি।
রক্তদানে এগিয়ে আসুন।
হাসপাতালে অযথা ভিড় না করে চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করুন।
আমাদের একতা, সহানুভূতি ও সহমর্মিতা—এই দুর্দিনে সবচেয়ে প্রয়োজন।
আল্লাহ আমাদের সকলকে ধৈর্য ধারণের তাওফিক দিন। আমিন।