Pirgachha Online Shop

Pirgachha Online Shop Pirgachha Online Shop

সার্বিয়াকে ২-০ গোলে পরাজিত করে বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের শুভসূচনা।🇧🇷🇧🇷🖤✌️অভিনন্দন টিম ব্রাজিল🔥
24/11/2022

সার্বিয়াকে ২-০ গোলে পরাজিত করে বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের শুভসূচনা।🇧🇷🇧🇷🖤✌️

অভিনন্দন টিম ব্রাজিল🔥

22/11/2022

আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে দিলো সৌদি আরব।
শুভ কামনা রইল
টীম আর্জেন্টিনার প্রতি✅

Congratulations Team Argentina
16/11/2022

Congratulations Team Argentina

ধন্যবাদ "রানা বাদশাহ"আমাদের প্রতি আস্থা রাখার জন্য★ব্যানার নিতে জার্সি পরে পিকচার দিন ★ডেলিভারিঃ ব্রামনিকুন্ডা,পীরগাছা,র...
12/11/2022

ধন্যবাদ
"রানা বাদশাহ"
আমাদের প্রতি আস্থা রাখার জন্য
★ব্যানার নিতে জার্সি পরে পিকচার দিন ★
ডেলিভারিঃ ব্রামনিকুন্ডা,পীরগাছা,রংপুর।

09/11/2022

ছেলেদের জ্ঞান না দিয়ে
জার্সি গিফট দিন🙂

ব্রাজিলের জার্সিটা আমার সঙ্গে  মানায়©রিশার্লিসন
09/11/2022

ব্রাজিলের জার্সিটা আমার সঙ্গে মানায়

©রিশার্লিসন

বড় ছেলে থিয়াগোর জন্মদিন ছিল ২ নভেম্বর। ছেলের জন্মদিনটা খুব ঘটা করেই উদ্‌যাপন করেছেন আর্জেন্টিনার তারকা এবং তাঁর স্ত্রী আ...
09/11/2022

বড় ছেলে থিয়াগোর জন্মদিন ছিল ২ নভেম্বর। ছেলের জন্মদিনটা খুব ঘটা করেই উদ্‌যাপন করেছেন আর্জেন্টিনার তারকা এবং তাঁর স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো

তেতুলিয়া ডাকবাংলো চত্বর থেকে কাঞ্চনজঙ্ঘা।
09/11/2022

তেতুলিয়া ডাকবাংলো চত্বর থেকে কাঞ্চনজঙ্ঘা।

কাতারে ফুটবলের মহাযজ্ঞ শুরু হতে বাকি নেই দুই সপ্তাহও। মরুর বুকে কারা করবে বাজিমাত, সেই বিতর্ক এখন সবখানে। উন্মাদনায় মাতল...
08/11/2022

কাতারে ফুটবলের মহাযজ্ঞ শুরু হতে বাকি নেই দুই সপ্তাহও।
মরুর বুকে কারা করবে বাজিমাত, সেই বিতর্ক এখন সবখানে।
উন্মাদনায় মাতলেও ফুটবলপ্রেমীদের জন্য অনেক আবেগের হতে চলেছে ২০২২ বিশ্বকাপ। কারণ আসর শেষে অনেক তারকাই সমাপ্তি টানবেন আন্তর্জাতিক ফুটবলে তাদের দীর্ঘ যাত্রার। দানিয়েল আলভেস দা সিলভার ভক্তদেরও হতে হবে অশ্রুসজল, বয়সের লাগামটা যে হাতে নেই এই জীবন্ত কিংবদন্তির!

ফুটবল ইতিহাসের সবচেয়ে সমৃদ্ধ খেলোয়াড় বলা হয়ে থাকে ৩৯ বছর বয়সী আলভেসকে। ২১ বছরের ক্যারিয়ারে জিতেছেন রেকর্ড ৪৫টি ট্রফি। এমন কীর্তি নেই হালের সেরা লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, রবার্ট লেভানদোভস্কিদেরও। আলভেসের না থাকার তালিকায় নেই কেবল একটি বিশ্বকাপ। সর্বোচ্চ মর্যাদার সোনালি ট্রফিটা ছুঁয়ে দেখতে হলে এবারই সুযোগ কাজে লাগাতে হবে তাকে, ব্রাজিলকে জিততে হবে শিরোপা।

ব্রাজিলের দ্বিতীয় স্তর লিগের দল ইসি বাহিয়ার বয়সভিত্তিক দলে যাত্রা শুরু আলভেসের। অনূর্ধ্ব ২০ দলে আলো ছড়িয়ে ২০০১ সালে সুযোগ পান মূল দলে। পরের বছর মাথায় তাকে ধারে দলে টানে লা লিগার ক্লাব সেভিয়া। আলভেসের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে লোনের মেয়াদ শেষে তাকে কিনে নেয় তারা। সেভিয়ায় থাকাকালীনই ২০০৬ সালে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পান তিনি। সেবছরের ১০ অক্টোবর ইকুয়েডরের বিপক্ষে খেলেন সেলেসাওদের হয়ে নিজের অভিষেক ম্যাচ।

বল কাড়ায় তো পটু ছিলেনই সঙ্গে গতি ও উইং দিয়ে কার্যকর আক্রমণ গড়ার সক্ষমতার কারণে ব্রাজিল দলে জায়গাটা পাকা করে ফেলেন দ্রুতই। জাতীয় দলে যোগ দেওয়ার পরের বছরই ট্রফি ধরা দেয় আলভেসের হাতে। ২০০৭ সালে কোপা আমেরিকা জিতে নেয় সেলেসাওরা। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে গোল করে দলের ৩-০ গোলের জয়ে অবদান রাখেন আলভেস।

পাঁচ বছর সেভিয়াতে কাটানোর পর ২০০৮ সালে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার দরজা খুলে যায় আলভেসের জন্য। এরপর পুরোটাই তার সাফল্যের গল্প। আট বছরের ক্যারিয়ারে ব্লগ্রানাদের হয়ে জিতেন ২৩টি ট্রফি। কাতালান ক্লাবে যোগ দেওয়াটা সৌভাগ্য বয়ে আনে আলভেসের জন্য। আবারও তার হাতে ধরা দেয় ট্রফি, ২০০৯ কনফেডারেশন্স কাপ জিতে নেয় ব্রাজিল। ফাইনালে গোল না পেলেও আলভেসের একমাত্র গোলেই সেমিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দারুণ প্রতিভাবান এই রাইটব্যাক প্রথম বিশ্বকাপের মঞ্চে খেলেন ২০১০ সালে। প্রথম আসর বর্ণিল হয়নি তার, কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে বিদায় নেয় ব্রাজিল। পরের বছরের কোপা আমেরিকাতেও স্বপ্নভঙ্গ হয় তাদের। কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে বেঞ্চে বসেই দলের পরাজয় দেখতে হয়েছিল আলভেসকে।

তবে দানি আলভেস শিরোপাহীন অবস্থায় দিন কাটাবেন তা কি করে হয়! ২০১৩ সালে আবারও তার হাত স্পর্শ করে ট্রফি, সেবারও মঞ্চ ছিল কনফেডারেশন্স কাপ। ২০১৪ বিশ্বকাপ ভুলে যেতেই চাইবেন আলভেস। শিরোপার খুব কাছে গিয়েও সেমিতে জার্মান দানবে কুপোকাত হয় ব্রাজিল। ৭-১ গোলের সেই হারের যন্ত্রণা আজও পোড়ায় তাদের। সেই ম্যাচ ও কোয়ার্টার ফাইনালে মাঠেই নামার সু্যোগ পাননি আলভেস।

এরপর প্রায় এক বছর ব্রাজিল দলে দেখা মিলেনি তার। দলে ফিরে আবারও হতাশা সঙ্গী হয় তার। ২০১৫ কোপা আমেরিকায় শেষ আটে থামে সেলেসাওরা, ২০১৬ এর আসরে গ্রুপ পর্ব থেকেই নিশ্চিত হয় বিদায়। আলভেসের ২০১৮ বিশ্বকাপ ভেস্তে যায় ইনজুরিতে। ফের দলে ফিরেন ২০১৯ সালে, এসেই পেয়ে যান অধিনায়কত্ব। সেবছর আবারও কোপা আমেরিকার শিরোপা উঁচিয়ে বিশ্বকাপে খেলতে না পারার দুঃখ হয়তো কিছুটা ভুলতে পেরেছিলেন আলভেস।

২০১৯ এর শেষদিকে আবারও বাদ পড়েন দল থেকে। মরার ওপর খাঁড়ার ঘা হয়ে আসে ইনজুরি, শেষ পর্যন্ত দলে ফিরেন ২০২১ এর সেপ্টেম্বরে। সর্বশেষ ২০২২ বিশ্বকাপের ব্রাজিল দলে জায়গা পেয়ে চমকে দেন সকলকে। ৩৯ বছর বয়সে এই কীর্তি গড়ে বনে গেছেন বিশ্বমঞ্চে সেলেসাওদের হয়ে সুযোগ পাওয়া সবচেয়ে বেশি বয়স্ক ফুটবলার।

এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে ১২৫টি ম্যাচে মাঠে নেমেছেন আলভেস। আগামী বিশ্বকাপে (২০২৬) তার বয়স দাঁড়াবে ৪৩। তাই এবারই সুবর্ণ সুযোগ হার না মানা এই ডিফেন্ডারের সামনে। তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাফিনহা, রিচার্লিসনের মতো অনুজরা জ্বলে উঠলে পূর্ণতা পেতেও পারে ব্রাজিলের 'মিশন হেক্সা'।




কারা আছেন আর্জেন্টিনার ৩১ জনের দলেকাতার বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার প্রাথমিক দলে ছিলেন ৪৬ ফুটবলার। ১৫ জন কমিয়ে সেই দল এ...
08/11/2022

কারা আছেন আর্জেন্টিনার ৩১ জনের দলে
কাতার বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার প্রাথমিক দলে ছিলেন ৪৬ ফুটবলার। ১৫ জন কমিয়ে সেই দল এবার ৩১ জনে নামিয়ে এনেছেন কোচ লিওনেল স্কালোনি। ১৪ নভেম্বর আরও ৫ জন বাদ দিয়ে ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে।

২০ নভেম্বর শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ২২ নভেম্বর, প্রতিপক্ষ সৌদি আরব।

ফিফার বিধি অনুযায়ী, প্রথম ম্যাচের এক সপ্তাহ আগে খেলোয়াড় তালিকা চূড়ান্ত করার সুযোগ পাবে দলগুলো। কয়েকজন খেলোয়াড়ের জন্য অপেক্ষা করতে শেষ সময়ের সুযোগটি নিচ্ছেন আর্জেন্টাইন কোচ স্কালোনি।

এরই মধ্যে তিনি ৩১ জনের দল জমা দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনে (এএফএ)। আর্জেন্টিনার রেডিও কন্টিনেন্টাল এবং ইএসপিএনের সাংবাদিক স্তেফান এদুল এক টুইট বার্তায় জানান, গতকাল কাতারে যাওয়ার আগে এএফএর কাছে ৩১ জনের দল দিয়ে গেছেন স্কালোনি। এই দল থেকে একজন গোলরক্ষকসহ আরও ৫ জনকে কমিয়ে ফেলবেন তিনি।

মূলত কয়েকজনের ছোটখাটো চোট এবং ডিফেন্ডার ৯ জনের বদলে ৮ জন নিয়ে একজন বাড়তি মিডফিল্ডার বা ফরোয়ার্ড যোগ করবেন কি না—এই সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছেন আর্জেন্টাইন কোচ। এরই মধ্যে গতকালই বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্বকাপ দলে থাকা নিশ্চিত করা হয়েছে।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার অভিযান শুরু হবে ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘সি’ গ্রুপে দলটির অপর দুই প্রতিপক্ষ মেক্সিকো (২৬ নভেম্বর) ও পোল্যান্ড (৩০ নভেম্বর)।

যাঁরা আছেন ৩১ জনের দলে
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেসেলা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, হুয়ান ফয়েত, ফাকুন্দো মেদিনা

মিডফিল্ডার: রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, জোভান্নি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গুইদো রদ্রিগেজ, আলেহান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, এজেকিয়েল পালাসিওস

ফরোয়ার্ড: থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, আনহেল কোরেয়া, হোয়াকিন কোরেয়া ও নিকোলাস গঞ্জালেস।


আর্জেন্টিনার পতাকা টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু...
08/11/2022

আর্জেন্টিনার পতাকা টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু...

Address

Thana Road , Pirgachha Rangpur
Rangpur
5450

Alerts

Be the first to know and let us send you an email when Pirgachha Online Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pirgachha Online Shop:

Shortcuts

Share