Zaman

Zaman jobs. Online Shopping Seles & Bayar

Permanently closed.
বাংলাদেশ স্পেশাল ফোর্স ছাত্রলীগ
14/12/2022

বাংলাদেশ স্পেশাল ফোর্স ছাত্রলীগ

❤️🇲🇦প্রতিটি সফলতায় মা যেনো পাশে থাকে ! ❤️🇲🇦
14/12/2022

❤️🇲🇦প্রতিটি সফলতায় মা যেনো পাশে থাকে ! ❤️🇲🇦

19/03/2021

কুরআনের আয়াত বাতিল চেয়ে রিটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করায় জামায়াত নেতৃবৃন্দের নামে হয়রানীমূলক মামলা দায়ের ও ৩ জন কর্মীকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

পবিত্র কুরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে ভারতের উচ্চ আদালতে করা রিটের প্রতিবাদে গত ১৫ই মার্চ ২০২১ সোমবার সকালে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করায় ঢাকা মহানগরী দক্ষিণের জামায়াত নেতৃবৃন্দের নামে হয়রানীমূলক মামলা প্রদান এবং গ্রেফতারের পর ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও গ্রেফতারকৃত ৩ জন জামায়াত কর্মীকে আদালতে হাজির না করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে অবতীর্ণ হওয়া সর্বশেষ ও শ্রেষ্ঠ আসমানি কিতাব। মানবজাতির মুক্তির একমাত্র সংবিধান। মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের কেন্দ্র হচ্ছে মহাগ্রন্থ আল কুরআন। আর সেই কুরআনের বিরুদ্ধে এখন প্রকাশ্য ষড়যন্ত্র হচ্ছে। ভারতের উচ্চ আদালতে কোরআনের আয়াত বাতিলের দাবিতে করা রিটের বিরুদ্ধে বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ যখন প্রতিবাদে সোচ্চার। ঠিক তখনই বাংলাদেশে জামায়াত নেতৃবৃন্দ সহ কুরআন প্রেমিক তৌহিদী জনতার নামে হয়রানী মূলক মামলা প্রদান করে তাদের গ্রেফতার করছে ক্ষমতাসীন আওয়ামী সরকার। এই হয়রানীমূলক মামলা ও গ্রেফতারের ঘটনার মাধ্যমে সরকার মুসলমানদের ঈমানের উপর চরমভাবে আঘাত করেছে এবং ইসলামপ্রিয় জনগনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। সংখ্যাগরিষ্ট মুসলিম প্রধান একটি রাষ্ট্রে সরকারের এমন আচরণ কখনোই কাক্সিক্ষত নয়। আমরা অবিলম্বে সরকারের এই অপতৎপরতা বন্ধ ও হয়রানীমূলক মামলা প্রত্যাহারের জোর দাবী জানাচ্ছি।

একইসাথে রাজধানীর দক্ষিণ বনশ্রী থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে গ্রেফতারকৃত জামায়াত কর্মী নাসির উদ্দিন, আব্দুল মান্নান ও বংশাল থেকে গ্রেফতারকৃত আব্দুল জব্বারকে গ্রেফতারের ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো তাদের আদালতে সোপর্দ করা হয়নি। এমনকি তাদের পরিবারের সদস্যদের সাথেও দেখা করতে দেওয়া হয়নি। যা খুবই দুঃখজনক এবং সুস্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘন ও নাগরিক অধিকার হরনের শামিল। আমরা গ্রেফতারকৃত জামায়াত কর্মীদের মুক্তির দাবী জানাচ্ছি।

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Zaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zaman:

Share