24/04/2026
🔥 ভর্তি পরীক্ষার্থীদের পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত পরামর্শ:-
🔥 রাত পোহালেই শুরু হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২০২৫-২৬ সেশনের ভর্তি পরীক্ষার আনুষ্ঠানিকতা।
🔥 চেষ্টা করবেন রাতে ভালো একটা ঘুম দেওয়ার জন্য। কারন বেশিরভাগ কেন্দ্র জেলা কলেজে। প্রচন্ড তাপের মধ্যে যাতায়াত করে পরীক্ষা কেন্দ্রে যাবেন। তারমধ্যে ঘুম পেলে, পরীক্ষা কেল্লাফতে।
🔥 রাতেই সাদা ফাইলের মধ্যে কলম, পেন্সিল, আবেদন কপি, প্রবেশপত্র, এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড ইত্যাদি গুছিয়ে রাখবেন। দুটি কালো কালির বলপেন এবং একটি পেন্সিল হলেই যথেষ্ট।
🔥 সকালে উঠে কোন ধরনের সময় অপচয় না করে ঠান্ডা মাথায় প্রস্তুতি নিবেন। এবং বর্তমানে আবহাওয়া বিবেচনায় পাতলা ও ঠান্ডা অনুভব হয় এরকম কাপড় পরিধান করবেন ।
🔥 ঘামের সাথে বাজে গন্ধ ছাড়বে এরকম পারফিউম, আতর ব্যবহার করবেন না। এবং চেষ্টা করবেন সীমিত পর্যায়ে সাজসজ্জার জন্য।
🔥 পাতলা ও নরম জাতীয় খাবার দিয়ে নাস্তা করবেন। এবং হজম হতে সময় কম এরকম খাবার খাবেন। তাহলে বমিবমি ভাব থাকবে কম। আর যাদের বমি আসে, তারা ছোট পলিথিন রাখবেন।
🔥 বাড়ি থেকে রওনা হওয়ার সময় শেষবারের মতো সাদা ফাইলে নজর দিবেন। খেয়াল করবেন সবকিছু নেওয়া হয়েছে কিনা।
🔥 অবশ্যই যথেষ্ট সময় নিয়ে বাড়ি থেকে বের হবেন। রাস্তা ঘাটের অবস্থা ভালো না। তেল নেই, দুর্ঘটনা, খারাপ আবহাওয়া এরকম বিভিন্ন কারনে সময় বিলম্ব হতে পারে। তাই যথেষ্ট সময় নিয়ে বের হবে।
🔥 বাড়ি থেকে বের হওয়ার সময় কিন্তু মা বাবা ও পরিবারের বাকিদের থেকে দোয়া নিতে ভুলবেন না। মুসলমান ভাইয়েরা দুই রাকাত নফল নামাজ আদায় করে নিবেন। ভিন্ন ধর্মের ভাইয়েরা যার যার ধর্মীয় উপাসনা করতে পারেন।
🔥 বেশি পরিমাণে টাকা নিয়ে বের হবেন। এবং চেষ্টা করবেন ভাঙতি টাকা রাখার জন্য।
🔥 দ্রুতগামী ও নিরাপদ বেশি এরকম গাড়িতে উঠবেন। আর চেষ্টা করবেন টিকিট ছাড়াই গাড়িতে উঠতে। কারন যদি কোন কারনে মাঝপথে গাড়ি বদলাতে হয় তবে তো অর্ধেক ভাড়া দিতে পারবেন। বা ভাড়া দিলেও ফেরত পাবেন। টিকিট কাটলে এরকমটা হয় না বেশি।
🔥 গাড়ি দিয়ে যাতায়াতের জন্য সুন্দর একটি জায়গা নিশ্চিত করবেন বসার জন্য। জানালার পাশে হলে ভালো হয়। এবং গাড়ির মাঝামাঝি বসবেন। কোন কারনে যদি গাড়ি সমস্যা হয় বা অনেক ট্রাফিক জ্যাম দেখেন তো সময় নষ্ট না করে গাড়ি থেকে নেমে একটু হেঁটে সামনে আসবেন। এবং অন্য গাড়িতে উঠবেন।
🔥 কেন্দ্রে গিয়ে হৈ হুল্লোড় করে নিজেকে উত্তেজিত করবেন না। এবং চেষ্টা করবেন কেন্দ্র ফটক খোলার আগে পর্যন্ত শীতল কোন জায়গায় অবস্থান নেওয়ার জন্য। বা ছাতা ব্যবহার করবেন।
🔥 যদি কোন নোট বা অতিরিক্ত কাগজপত্র থাকলে ফেলে দিবেন আগেই।
🔥 অনেক কলেজে পর্যাপ্ত জায়গা না থাকায় ভেন্যু কেন্দ্র হিসেবে আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করেছে। আপনার আসন কোথায় সেটা কলেজের নোটিশ দেখে নিশ্চিত করুন।
🔥 সময় হলে ক্যাম্পাসে ঢুকতে দিবে। ঢুকার আগে সাথে থাকা মোবাইল মানিব্যাগ বা ইলেকট্রিক ডিভাইস থাকলে সেগুলো কেন্দ্রের আশেপাশে থাকা দোকানপাটে রেখে যেতে পারেন। ১০/২০ টাকা দিয়ে টুকেন নিয়ে জিনিস রাখলে ভালো।
🔥 বা এগুলো নিয়েই ভিতরে গেলে, পরীক্ষায় দায়িত্বরত শিক্ষকদের কাছে জমা দিয়ে দিতে হবে।
🔥 প্রবেশপত্রে থাকা রোল অনুযায়ী সঠিক জায়গায় বসবেন। এবং নিজেকে সংযত রাখবেন। এতে করে ভালো মানসিকতা তৈরি হয়।
🔥 ওএমআর শিট পাওয়ার পর ঠান্ডা মাথায় সবগুলো পূরণ করবেন। প্রবেশপত্রে হাত রেখে মিলিয়ে মিলিয়ে লিখবেন ও বৃত্ত ভরাট করবেন।
🔥 কোন ধরনের ভুল হলে স্যার বা ম্যামদের জানাবেন।
🔥 আর হ্যাঁ, রুমে যাওয়ার আগেই কিন্তু ওয়াশ রুমের কাজ সেরে নিবেন। খিদে থাকলে হালকা খাবার খেয়ে নিবেন। আর অবশ্যই সবাই ঠান্ডা পানি খেয়ে নিবেন। চেষ্টা করবেন এক বোতল পানি সাথে রাখার জন্য।
🔥 বুঝেশুনে এবং প্রশ্ন সিরিয়াল মিলিয়ে বৃত্ত ভরাট করবেন।
🔥 যেহেতু কোন নেগেটিভ নম্বর নেই, তাই সবগুলোর উত্তর দিবেন।
🔥 আমাদের মাঝেমধ্যে এমন হয় যে কখন কোন প্রশ্নের সঠিক উত্তর একবার মনে হয় ক আরেকবার মনে হয় খ । এরকম হলে পেন্সিল বা কলম দিয়ে হালকা ফোটা দিয়ে রাখবেন। পরীক্ষার মধ্যে এর উত্তর মনে হলে ভালো। মনে যদি না হয়, শেষ সময়ে ফোটার উত্তর বৃত্ত ভরাট করবেন।
🔥 আমরা তো ইংরেজিতে দুর্বল। না পারলেও চারটি ক পরের চারটি খ এভাবে দিবেন। ১০ টার মধ্যে ২ পাইলেও অনেক কিছু। 😶
🔥 সময় শেষ হলে শিট কিন্তু শিক্ষকরা টান দিয়ে নিয়ে যাবে। আপনি ধরে রাখলে ছিঁড়ে যেতে পারে। তাই এমনটা করবেন না। সময় অনুযায়ী পরীক্ষা দিবেন।
🔥 পরীক্ষা শেষে সবকিছু গুছিয়ে বের হবেন।
🔥 ভুলেও কিন্তু ঐ প্রতিষ্ঠানের কোন সম্পদ নষ্ট করবেন না।
🔥🔥🔥জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১১টি নির্দেশনা:-
✅ ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে A4 সাইজের অফসেট কাগজে প্রিন্ট করতে হবে। প্রবেশপত্রের প্রিন্ট কপিতে পরীক্ষার্থীকে স্বাক্ষর করতে হবে। চেষ্টা করবেন এই স্বাক্ষর এইচএসসির প্রবেশপত্রের সাথে যেন মিল থাকে।
✅ অনলাইনে আবেদন করার সময় আপলোডকৃত ছবি চূড়ান্ত বলে গণ্য হবে। উক্ত ছবিতে কোন প্রকার টেম্পারিং করা হলে ঐ পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।
✅ প্রবেশপত্রে উল্লিখিত পরীক্ষা কেন্দ্রে সরাসরি গিয়ে বা সংশ্লিষ্ট কলেজ কেন্দ্রের ওয়েব সাইট থেকে আসন বিন্যাস জেনে নিতে হবে।
✅ পরীক্ষার্থীকে অবশ্যই কলেজ কেন্দ্র কর্তৃক নির্ধারিত কক্ষের নির্দিষ্ট আসনে পরীক্ষা দিতে হবে।
✅ পরীক্ষা আরম্ভ হওয়ার ন্যূনতম ০১ (এক) ঘণ্টা পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা আরম্ভ হওয়ার পরে কোন পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না।
✅ প্রবেশপত্র, Attendance Sheet ও OMR Sheet-এ পরীক্ষার্থীর অভিন্ন স্বাক্ষর থাকতে হবে।
✅ উত্তরপত্রে কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে। কোনক্রমেই পেন্সিল বা অন্য রঙের কালি কলম ব্যবহার করা যাবে না।
✅ ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থীকে প্রবেশপত্র এবং HSC পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে।
✅ পরীক্ষার্থী মোবাইল ফোন, ক্যালকুলেটর অথবা যে কোন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে পারবে না।
✅ পরীক্ষা কক্ষে প্রধান পরিদর্শক/কর্তব্যরত শিক্ষক এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
✅ পরীক্ষার উত্তরপত্র (OMR Sheet) এ কোন প্রকার সাংকেতিক চিহ্ন বা মোবাইল নম্বর লেখা হলে, ঐ উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।
✅ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সকল নির্দেশনা মেনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
🔥জাতীয় বিশ্ববিদ্যালয়ে মোট আসনের তুলনায় আবেদনকারীর পার্থক্য ১ অর্থাৎ একটি আসনের জন্য একজন লড়বে মোট আসন হিসেবে। কিন্তু জেলা পর্যায়ের সরকারি কলেজে বা টপ কলেজ গুলোতে আসন প্রতি লড়বে ৩/৪ জন। কোন কোন কলেজে আসন প্রতি লড়াই করবে ৫/৬ জন।
সুতরাং বুঝতেই পারছেন যে, ভালো একটা কলেজে ভালো একটা বিষয় পেতে গেলে ভালো ভর্তি পরীক্ষা ছাড়া কোন বিকল্প নেই।
🔥 গতবছর জিপিএ যাদের ভালো বা মোটামুটি ছিল জেলা পর্যায়ের সরকারি কলেজে কাটমার্ক ছিল ৬০+, উপজেলা পর্যায়ে সরকারি কলেজে ৫৫+, আর একটা বিষয় পেতে হলে ৫০ নম্বর ছিল। আর জিপিএ কম থাকলে ভর্তি পরীক্ষার নম্বর আরো প্রয়োজন ছিল। এবারেও কমবেশি হতে পারে। আর কলেজ ও বিষয় বেঁধে নম্বরের পার্থক্য কম বেশি হতে পারে।
🔥 পরীক্ষার এই এক ঘন্টাই আপনাকে এনে দিবে একটি ভালো কলেজ এবং একটি ভালো বিষয়। তাই চেষ্টা করবেন ভালোমত পরীক্ষা দেওয়ার জন্য।
সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। ❤️
পোস্ট ভালো মনে হলে একটি লাইক ও কমেন্ট করবেন। এবং আপনার সহপাঠী পরীক্ষার্থীদের কাছে শেয়ার করবেন।
ধন্যবাদ
✍️ ©️