16/08/2026
ভালবাসা আর সফলতা এটা গোপনেই সুন্দর আলহামদুলিল্লাহ 🥰🥰
পাশের এলাকার এক আত্বীয় এসেছে বেড়াতে,,
তারপর বলতেছে বাড়িতে তো বসেই থাকো।
আমাদের কোচিং এ ৩/৪ঘন্টা সময় দেওয়া যাবে?
বেতন সাড়ে ৩হাজার প্রথমে,
এরপর বাড়বে,,৬হাজার হবে।
ওনারা জানেনা আমার বিজনেস সম্পর্কে।সাথে একজন মুরুব্বি ছিল,উনি বলতেছে,, কাজটা করো,তুমি চালু আছো।খুব তাড়াতাড়ি তোমার বেতন বাড়বে।
আমি শুধু মুচকি মুচকি হাসতেছিলাম।
পাশে থেকে বড় আম্মা বলে উঠছে,,৫/৬হাজার টাকা ওর কি হইবো??
ওর যারা কাজ করে একজনের বেতনই তো ১০হাজারের বেশি😁😁
এদিকে মুরুব্বি কানে শোনেনা,,,
বলতেই আছে কাজটা করো মা,,,,,,
বড় আম্মা এভাবে বলার পরেও যেহেতু কানে শোনেনা আবারো বলতেছে,, মানে ওনার কথা উনি বলতেই আছে।
এদিকে আরেকজন কারিগর যখন জোরে করে বলে উঠছে
"ওর কাজ করে মানুষ, ও করবে মানুষের কাজ??"
এই কথাটাও মুরুব্বি শোনেনি,
অথচ আমার হৃদয়ে মনে হয় এখন পর্যন্ত বাজতেছে।
আল্লাহ চাইলে কাজের জন্য অন্যর দরজায় হয়তো কড়া নাড়তে হতো আমার।
অথচ এখন??
আলহামদুলিল্লাহ 🥰🥰
সুম্মা আলহামদুলিল্লাহ 🥰🥰🥰😘😘😘
আর কিচ্ছু লিখা যাবেনা😁😁