31/03/2024
আজ মাগরিব থেকে শুরু হতে যাচ্ছে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি রাত, বিইযনিল্লাহ। এই রাতের তাৎপর্য উল্লেখ করে সময় ক্ষেপন করতে চাইনা।
লাইলাতুল ক্বদর খুঁজতে আমরা কি কি ইবাদত করতে পারি, তার কিছু সাজেশন নিচে শেয়ার করছি। দুআ করি আল্লাহ যেন আমাকে আগে তৌফিক দেন আমল করার।
আপনাদের আত্মীয়, বন্ধু হিসেবে ভালো কিছু শেয়ার করা নিজের দায়িত্ব মনে করি।
“আর ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী একে অপরের সহায়ক। তারা ভাল কথার শিক্ষা দেয় এবং মন্দ থেকে বিরত রাখে।”
(সুরা আত-তাওবা, আয়াত ৭১)
এটি একটি সাজেশন। যার যার সাধ্যমতো এর চেয়ে বেশি কিংবা কম করবেন, ইনশা আল্লাহ
লাইলাতুল ক্বদরের রাতে আমাকে, আমার পরিবারকে প্লিজ আপনাদের দু’আতে মনে রাখবেন।
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
♦️ ক্বদরের রাত শুরু হয় মাগরিব থেকে। ইফতারের টেবিলে কিংবা মজলিশে যেন এমন কথা বা কাজ না হয়ে যায় যে নামাজের আগেই আমাদের এই মহিমান্বিত রাত নষ্ট হয়ে যায়।
সালাফে সেলেহিনগণ বলতেন কিছু মানুষ ক্বদরের রাত শুরু হতেই রাতটি হারিয়ে ফেলবে। যে কারনে হারায় তা হলো নিজের জিভকে সংবরন করতে পারে না।
♦️ক্বদরের রাত হলো ক্বিয়ামের শ্রেষ্ঠ সময়। যে যতটুকু কুরআন মুখস্ত পারি, এই রাতে সেগুলো দিয়ে নামাজ পড়ব। বেশি না পারলে একই সুরা বারবার, ধীরে সুস্থে, অর্থ বুঝে বুঝে পড়ব। রাসুল (সাঃ) সুরাহ কাফিরুন, ইখলাস একেক রাকাতে ২১ বার, ২৩ বারও পড়েছেন। তবে হ্যাঁ, Quality over quantity.
♦️ আট/দশ রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করা (বিশেষত শেষ রাতে)
“যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় কদরের রাতে (ইবাদতের জন্য) দণ্ডায়মান হবে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।’’ [সহিহ বুখারি: ১৯০১, সহিহ মুসলিম: ৭৬০]
♦️ ক্বদরের রাত হলো গুনাহ মাফের রাত। সবাই ক্বদরের রাতের বিশেষ দুআটা বারবার পড়ব, অর্থ বুঝে, আস্থা এবং বিশ্বাস নিয়ে, ইনশা আল্লাহ।
اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
অর্থ : হে আল্লাহ! আপনি ক্ষমাশীল; ক্ষমা করতে ভালোবাসেন; অতএব আমাকে ক্ষমা করে দিন।
♦️তওবা বা ইস্তিগফার পড়া।
ﺃَﺳْﺘَﻐْﻔِﺮُ ﺍﻟﻠّٰﻪَ ﺍﻟَّﺬِﻱْ ﻻَ ﺇِﻟٰﻪَ ﺇِﻻَّ ﻫُﻮَ ﺍﻟْﺤَﻰُّ ﺍﻟْﻘَﻴُّﻮﻡُ ﻭَﺃَﺗُﻮْﺏُ ﺇِﻟَﻴْﻪِ
[আসতাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল ‘হাইয়ুল ক্বাইয়ূমু ওয়া আতূবু ইলাইহি]
অর্থ: আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি, যিনি ব্যতীত কোনো সার্বভৌম সত্তা নেই—তিনি চি