06/12/2021
নাস্তিক আর সংশয়বাদীদের দিক থেকে ইসলাম নিয়ে তোলা মৌলিক প্রশ্ন হাতে গোনা। বেশিরভাগ প্রশ্নই ইসলাম-বিদ্বেষ, ঘৃণা আর প্রান্তিকতার চাদরে মোড়ানো। হাল জামানার উত্থিত এসব প্রশ্ন নতুন নয়; ১৪শ বছর আগেও ছিল, জিইয়ে আছে আজতক। এসব নিয়ে অতীতেও প্রচুর হয়েছে। কিন্তু কোথাও যেনো একটা শূন্যতা ছিলো! এগিয়ে এলেন নতুন প্রজন্মের এক প্রতিশ্রুতিশীল কথাসৈনিক-আরিফ আজাদ। পাঠকের সামনে নিয়ে এলেন এক বিশ্বাসি চরিত্র- ❝সাজিদ❞।
তরুন লেখক আরিফ আজাদ একান্ত নিজের মতো করে অবিশ্বাসীদের জবাব দিয়েছেন। গুরুগম্ভীর স্বভাব নিয়ম পরিহার করে গল্পচ্ছলে মিথ্যা উড়িয়ে দিয়েছেন। ❝প্যারাডক্সিক্যাল সাজিদ❞ পাঠকের কাছে গল্প তুলে ধরছে কিছুটা আকর্ষণীয় ঢঙে, সহজ ও সাবলীল ভাষায়। প্রাসঙ্গিক যুক্তি আর প্রতিতুলনার সন্নিবেশ খুজে পাবেন এখানে।
লাখোর পাঠক ❝প্যারাডক্সিক্যাল সাজিদ❞ নিয়ে কথা বলছে। কেনো? চলুন একটু পড়ে দেখি...📖