05/01/2024
নগরীর চান্দগাঁও এলাকায় জামায়াতের বিক্ষোভ মিছিল
প্রহসনের নির্বাচন বর্জন,ভোটদান থেকে বিরত থাকা এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ জানুয়ারী নগরীর চান্দগাঁও এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী, চান্দগাঁও থানা।