e-Commerce Zone পেজের নিয়ম কানুন:
# নিজের অরিজিনাল নাম অথবা পেজের নাম ব্যবহার করে পেজের সদস্য হতে হবে।
* আপনার অরিজিনাল নাম অথবা নিজস্ব ফেইসবুক পেজ দিয়ে পেজে জয়েন করতে হবে। এছাড়া কোন ছদ্ম নামের আইডি দিয়ে পেজে সদস্য হওয়া যাবে না।
# কর্পোরেট চুক্তি ব্যতীত সেল পোষ্ট এপ্রোভ করা হয় না।
পেজ কর্তৃপক্ষের সাথে কর্পোরেট চুক্তি ব্যতীত কোন ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষে কোন প্রকার পোষ্ট এপ্রোভ করা হয় না। আপনি যদি
পেজের মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের প্রচার করতে চান তাহলে আজই চুক্তিবদ্ধ হোন।
* কোন পোষ্টের বা পেজের লিংক শেয়ার করা যাবে না। সরাসরি পোষ্ট করতে হবে। রিভিউ পোষ্টের ক্ষেত্রে সেটার স্ক্রীণ শর্ট শেয়ার করতে পারেন।
# অন্যের কমেন্টে কোন পন্য বা সেবার প্রচার করা যাবে না
* একজন সেলারের সেল পোষ্টে নিজের পন্য বা সেবার কোন রকম প্রচারনা করা যাবে না। এমন কর্মকান্ড একাধিকবার করলে বিনা নোটিসে পেজ থেকে ব্যান করে দেওয়া হবে। আপনার পন্যের প্রচার করার জন্য সরাসরি পোষ্ট করুন।
# ছবি ব্যবহারের নীতিমালা
* পেজে নিজের বা অন্যের ছবি পোষ্ট করা যাবে। অন্য কোন সেলারের ছবি বিনা অনুমতিতে পোষ্ট করা যাবে না। এছাড়া সেল পোষ্টে অশ্লীল বা খোলামেলা কোন মডেলের ছবি ব্যবহার করা যাবে না।
# ফেইসবুক পেজ থেকে পোষ্ট করার নীতিমালা
* নিজের ফেইসবুক পেজ থেকে পেজে সেল পোষ্ট করা যাবে। তবে পোষ্ট করার আগে অবশ্যই পেজটি যে আপনার সেই প্রমান দিতে হবে।
# অন্যের পোষ্টে কমেন্ট করার নীতিমালা
* অন্যের পোষ্টে কোন রকম অশ্লীল, আপত্তিকর অথবা কুরুচিপূর্ণ মন্তব্য করা যাবে না। কাউকে আক্রমণ করে কারোর ইনবক্সে অথবা কমেন্টে কোন রকম মন্তব্য করা যাবে না।
# সতর্কতা
* পেজে ক্রেতা-বিক্রেতা একে অপরের সাথে কোন রকম প্রতারনা করা যাবে না। প্রতারণার কোন অভিযোগ প্রমাণিত হলে কোন নোটিস ছাড়াই অভিযুক্ত ব্যক্তিকে বিনা নোটিসে গ্রুপ থেকে ব্যান করে দেওয়া হবে।