Boi Apon - বই আপণ

Boi Apon - বই আপণ মানসম্মত ইসলামী বই সংগ্রহের একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফরম

অনেকেই আমল করি, কিন্তু বুঝে করি না। আল-মুখতাসার ফী শারহি আরকানিল ইসলাম বইটি  আপনাকে শেখাবে ইসলামের পাঁচটি রুকনকে সঠিকভাব...
12/05/2026

অনেকেই আমল করি, কিন্তু বুঝে করি না। আল-মুখতাসার ফী শারহি আরকানিল ইসলাম বইটি আপনাকে শেখাবে ইসলামের পাঁচটি রুকনকে সঠিকভাবে জানা ও মানার পদ্ধতি।
ㅤ
ㅤ
📘 বই: আল-মুখতাসার ফী শারহি আরকানিল ইসলাম (ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা)
• রচনা: কতিপয় তালিবুল ইলম
• অভিমত: শাইখ আবদুল্লাহ বিন জিবরীন (রহিমাহুল্লাহ)
• অনুবাদ: ড. আব্দুল্লাহ আল-মামুন আযহারী
• সম্পাদনা: প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
• বইয়ের সাইজ : ৫.৫ x ৮.৫ ইঞ্চি
• কভারের ধরণ : হার্ডকভার
• পৃষ্ঠা সংখ্যা: ৩০৪

🛒 অর্ডার করতে পেইজে ইনবক্স করুন

তাওহীদ ও ফিকহ১ম খণ্ড ১৫০ টাকা২য় খণ্ড ১৫০টাকা৩য় খণ্ড ১৮০টাকা৪র্থ খণ্ড ২৫০ টাকা৫ম খণ্ড ৪০০ টাকা৬ষ্ঠ খণ্ড ৫০০ টাকামোট ১৬৩০ ...
07/05/2026

তাওহীদ ও ফিকহ

১ম খণ্ড ১৫০ টাকা
২য় খণ্ড ১৫০টাকা
৩য় খণ্ড ১৮০টাকা
৪র্থ খণ্ড ২৫০ টাকা
৫ম খণ্ড ৪০০ টাকা
৬ষ্ঠ খণ্ড ৫০০ টাকা
মোট ১৬৩০ টাকা নির্ধারিত

ইসলামি আদর্শের প্রকৃত মডেল এই তিন আলিম কীভাবে দীনের ওপর দৃঢ় ছিলেন। তাদের ত্যাগ, ইলম ও আখলাকের সুবাস আপনাকে নতুনভাবে বদলে...
01/05/2026

ইসলামি আদর্শের প্রকৃত মডেল এই তিন আলিম কীভাবে দীনের ওপর দৃঢ় ছিলেন। তাদের ত্যাগ, ইলম ও আখলাকের সুবাস আপনাকে নতুনভাবে বদলে দেবে।
ㅤ
ㅤ
📘 বই: বিংশ শতাব্দীর তিন কিংবদন্তি
• সংকলন: একাধিক গ্রন্থ থেকে সংকলিত
• অনুবাদক: হুসাইনুল ওয়ালিদ
• সম্পাদক: ড. আসিমউল্লাহ নাবিল, মুহাম্মাদ মাহিন আলম
• কভারের ধরণ: পেপারব্যাক
• পৃষ্ঠা সংখ্যা: ১৯৬
ㅤ
🛒 বইটি পাচ্ছেন মাত্র ২০৬ টাকায়!

অর্ডার করতে পেইজে ইনবক্স করুন

ইমাম ইবনুল জাওযি (রাহি.) (মৃত্যু: ৫৯৭ হি.) বলেন, ‘ইলম’ হচ্ছে সকল নীতির মূল ও ভিত্তি আর সবচেয়ে উপকারী জ্ঞান হলো রাসূলুল্ল...
29/04/2026

ইমাম ইবনুল জাওযি (রাহি.) (মৃত্যু: ৫৯৭ হি.) বলেন, ‘ইলম’ হচ্ছে সকল নীতির মূল ও ভিত্তি আর সবচেয়ে উপকারী জ্ঞান হলো রাসূলুল্লাহ ﷺ ও তাঁর সাহাবিগণের জীবনীতে দৃষ্টি প্রদান করা। আল্লাহ তাআলা বলেন, “এরাই তারা, যাদেরকে আল্লাহ হিদায়াত করেছেন, কাজেই আপনি তাদের পথের অনুসরণ করুন।” [সূরা আল-আনআম ৬:৯০]
ㅤ
ㅤ
📘 বই: মহানবি (ﷺ) এর জীবনচরিত
• মূল: ইমাম নাওয়াওয়ি রাহিমাহুল্লাহ
• তরজমা ও তাখরীজ: মুহাম্মাদ মাহিন আলম
• সম্পাদনা: ড. আবুবকর মুহাম্মাদ যাকারিয়া হাফিজাহুল্লাহ
• পৃষ্ঠা সংখ্যা: ১১৬
ㅤ
অর্ডার করতে ইনবক্স করুন পেইজে


#সিরাহ

"ফাতাওয়ায়ে ইবনে উসাইমীন"  যেখানে রয়েছে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ইমাম ফাকীহ ইবনু উসাইমীন রহিমাহুল্লাহর ফাতওয়া সংকলন। অর্ড...
21/04/2026

"ফাতাওয়ায়ে ইবনে উসাইমীন" যেখানে রয়েছে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ইমাম ফাকীহ ইবনু উসাইমীন রহিমাহুল্লাহর ফাতওয়া সংকলন।
অর্ডার করতে পেইজে ইনবক্স করুন।

#ফাতাওয়া

হাকিম আবু আবদুল্লাহ রাহিমাহুল্লাহ বলেন, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ নিরঙ্কুশ ও অপ্রতিদ্বন্দ্বীভাবে তার কালের শ্রেষ্ঠ মুহ...
13/04/2026

হাকিম আবু আবদুল্লাহ রাহিমাহুল্লাহ বলেন, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ নিরঙ্কুশ ও অপ্রতিদ্বন্দ্বীভাবে তার কালের শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন।

এই যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসের অনন্য কিতাব 'আস সুনান'-এর বাংলা তরজমা সংগ্রহ করুন 'বই আপণ' থেকে।

সুনান আবু দাউদ
খণ্ড সংখ্যা ৫
হাদীস পাবলিকেশন্স
মুদ্রিত মূল্য: ৩৬০০/-

#হাদিস

ইমাম নাওয়াওয়ি রাহিমাহুল্লাহ বলেন, কিতাবুল্লাহর পর সহীহ বুখারী ও মুসলিমের অবস্থান। গোটা উম্মত সহীহ বুখারী ও মুসলিমকে সাদর...
12/04/2026

ইমাম নাওয়াওয়ি রাহিমাহুল্লাহ বলেন, কিতাবুল্লাহর পর সহীহ বুখারী ও মুসলিমের অবস্থান। গোটা উম্মত সহীহ বুখারী ও মুসলিমকে সাদরে গ্রহণ করে নিয়েছেন।

সহীহ মুসলিম
খণ্ড সংখ্যা ৬
হাদীস একাডেমী
মুদ্রিত মূল্য: ৪২০০/-

#হাদিস

ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজেই বলেন যে, একবার আমি ইমাম ইসহাক বিন রাহওয়াইহ রাহিমাহুল্লাহর দারসে ছিলাম। কথা প্রসঙ্গে তিনি...
11/04/2026

ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজেই বলেন যে, একবার আমি ইমাম ইসহাক বিন রাহওয়াইহ রাহিমাহুল্লাহর দারসে ছিলাম। কথা প্রসঙ্গে তিনি বলেন-
"তোমাদের থেকে কেউ যদি এমন একটি কিতাব প্রণয়ন করত যাতে শুধু সহীহ হাদীসগুলো থাকবে, তবে খুবই ভাল হতো।”
কথাটা অনেকেই শুনেছেন কিন্তু এমন কিতাব প্রণয়নের অদম্য আগ্রহ আমার মনেই জাগ্রত হয় আর সেদিন থেকেই আমি এই কিতাব প্রণয়ন শুরু করি।

সেই বিশ্ববিশ্রুত কিতাবের বাংলা তরজমা সংগ্রহ করুন 'বই আপণ' থেকে।

সহীহুল বুখারী
খণ্ড সংখ্যা ৮
হাদীস পাবলিকেশন্স
মুদ্রিত মূল্য: ৭০০০/-

#হাদিস

আলহামদুলিল্লাহ  দাওয়াহ প্যাকেজের ২০ টি ব‌ইয়ের পৃষ্ঠা সংখ্যা ৭২৮। 📚✨ আত্-তাওফীক প্রকাশনের বিশেষ দাওয়াহ প্যাকেজ ✨📚আলহাম...
09/04/2026

আলহামদুলিল্লাহ দাওয়াহ প্যাকেজের ২০ টি ব‌ইয়ের পৃষ্ঠা সংখ্যা ৭২৮।

📚✨ আত্-তাওফীক প্রকাশনের বিশেষ দাওয়াহ প্যাকেজ ✨📚

আলহামদুলিল্লাহ, ২০টি চমৎকার ইসলামিক বইয়ের সমৃদ্ধ দাওয়াহ প্যাকেজ।
যা বদলে দেবে অন্তর, পরিবার ও সমাজ—ইনশা আল্লাহ।

🔖 বইয়ের তালিকা:

১️⃣ অন্তর প্রশান্তির দশটি উপায় – শাইখ আব্দুর রাযযাক্ব বিন আব্দুল মুহসিন আল-বদর
২️⃣ আত্মশুদ্ধি – শাইখ খালিদ বিন আব্দুল্লাহ আল-মুসলেহ
৩️⃣ প্রশান্তিময় জীবনের খোঁজে – শাইখ আব্দুর রহমান বিন মুহাম্মাদ উসাইরী
৪️⃣ আখিরাতে কেন নিঃস্ব হবেন? – শাইখ আব্দুল মালিক আল-কাসিম
৫️⃣ আদর্শ মেয়ে গড়ার কৌশল – শাইখ আব্দুল মালিক আল-কাসিম
৬️⃣ দাম্পত্য জীবন পরিশুদ্ধ করুন – শাইখ আব্দুল মালিক আল-কাসিম
৭️⃣ বাবা! আমাকে বিয়ে দিন – শাইখ আব্দুল মালিক আল-কাসিম
৮️⃣ বিয়ের উপকারিতা – শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-মুনাজ্জিদ
৯️⃣ নেককার স্ত্রীর গুণাবলি – শাইখ আব্দুর রাযযাক্ব বিন আব্দুল মুহসিন আল-বদর
১০⃣ নেককার স্বামীর গুণাবলি – শাইখ আবু আব্দুর রহমার আমর আব্দুল মুন‌ঈম সালিম
১১️⃣ পিতা-মাতার অবাধ্যতা, কারণ, উপকরণ ও প্রতিকার – শাইখ মুহাম্মাদ বিন ইবরাহিম আল-হামদ
১২️⃣ প্রতিবেশীর হক – শাইখ মুহাম্মাদ বিন ইবরাহিম আল-হামদ
১৩️⃣ আত্মীয়তার বন্ধন: ৪০টি নসীহত – শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-মুনাজ্জিদ
১৪️⃣ তারুণ্যের সংকট ও সমাধান – শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমিন রহি.
১৫️⃣ পর্দা – এক পবিত্র নারীর গৌরব – শাইখ আব্দুল মালিক আল-কাসিম
১৬️⃣ মিথ্যা – নেক আমলের শত্রু – শাইখ আব্দুল মালিক আল-কাসিম
১৭️⃣ কীভাবে চোখের হেফাজত করবেন – শাইখ আব্দুর রাযযাক্ব বিন আব্দুল মুহসিন আল-বদর
১৮️⃣ গীবত – এক ধ্বংসাত্মক পাপ – শাইখ আব্দুল মালিক আল-কাসিম
১৯️⃣ সকাল–সন্ধ্যা ও ফরজ সালাতের পর পঠিতব্য দুআ ও যিকির – সংকলন: রায়হান উদ্দিন
২০️⃣ খানাপিনার আদব: ৫০ টি নসীহত – শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-মুনাজ্জিদ

🌟 সবগুলো বই মিলিয়ে এটি এক অনন্য দাওয়াহ প্যাকেজ – অন্তর, পরিবার ও সমাজ গঠনের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা।

🕌 প্রকাশক: আত্-তাওফীক প্রকাশন

অর্ডার করতে পেইজে ইনবক্স করুন

#দাওয়াহ_প্যাকেজ

ঈমানদীপ্ত ঘটনা রোমের এক মহান অধিনায়ক, যার নাম ছিল জর্জ। তিনি খালিদ ইবনুল ওয়ালিদ-কে যুদ্ধের মাঝে ডেকে নিয়ে আসেন এবং তাদের...
08/04/2026

ঈমানদীপ্ত ঘটনা

রোমের এক মহান অধিনায়ক, যার নাম ছিল জর্জ। তিনি খালিদ ইবনুল ওয়ালিদ-কে যুদ্ধের মাঝে ডেকে নিয়ে আসেন এবং তাদের ঘোড়ার গলার দিক একে অপরের সাথে মিলিয়ে দেন।

জর্জ খালিদকে বলেন, হে খালিদ, আমাকে সৎভাবে বলো, মিথ্যা বলো না। কারণ সত্যবাদী মানুষ কখনো মিথ্যা বলে না আর প্রতারণা করো না, কারণ মহান মানুষ কখনো প্রতারণা করে না। আল্লাহ কি আপনার নাবীর ওপর আকাশ থেকে কোনো তলোয়ার পাঠিয়েছেন যা আপনাকে দিয়েছেন এবং আপনি সেটি শুধু একবার বের করলে কাউকেও পরাজিত করতে পারেন?
খালিদ বললেন, না!

জর্জ জিজ্ঞাসা করল, তাহলে কেন আপনাকে 'সাইফুল্লাহ' বলা হয়?

খালিদ উত্তরে বলেন, আল্লাহ আমাদের মধ্যে তাঁর নাবীকে পাঠিয়েছিলেন, কিন্তু প্রথমে আমরা তাঁর থেকে দূরে সরে গিয়েছিলাম এবং তাকে প্রত্যাখ্যান করেছিলাম। এরপর কিছু মানুষ তাঁকে বিশ্বাস করল এবং তাঁর অনুসরণ করল, কিছু মানুষ তাঁকে মিথ্যা বলেছিল এবং তাঁকে অবিশ্বাস করেছিল। আমি সেই ব্যক্তিদের মধ্যে ছিলাম যারা তাঁকে মিথ্যা বলেছিলাম এবং তাঁকে দূরে সরিয়েছিলাম। তবে আল্লাহ আমাদের হৃদয় চিন্তাকে অভিসিক্ত করে আমাদের পথ দেখিয়েছেন। আমরা তাঁর নাবীর সাথে শপথ করেছি এবং তিনি আমাকে বলেছিলেন, 'তুমি আল্লাহর তলোয়ার, আমি তোমাকে কুফারদের বিরুদ্ধে পাঠাচ্ছি। তাই আমাকে 'সাইফুল্লাহ' বলা হয় এবং আমি মুসলিমদের মধ্যে কুফারদের বিরুদ্ধে সবচেয়ে কঠোর ছিলাম।'

তখন জর্জ খালিদ ইবনুল ওয়ালিদকে জিজ্ঞাসা করলেন, হে খালিদ, তোমরা কীসের দিকে ডাকছ?

খালিদ উত্তর দিলেন, আমরা ডাকছি এই সাক্ষ্য দেওয়ার জন্য যে, আল্লাহ ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই এবং মুহাম্মাদ আল্লাহর বান্দা ও রসূল। আমরা যা কিছু আল্লাহর পক্ষ থেকে এসেছে তা স্বীকার করার আহ্বান জানাই।

জর্জ বললেন, যদি কেউ তোমাদের ডাকে সাড়া না দেয়?'

খালিদ বললেন, তাহলে আমরা তাদের থেকে জিজিয়া (কর) গ্রহণ করব এবং তাদের সুরক্ষা দেব।'

জর্জ পুনরায় জিজ্ঞাসা করলেন, যদি তারা তা না দেয়?'

খালিদ বললেন, তাহলে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব এবং তাদের সাথে লড়াই করব।'

এরপর জর্জ জিজ্ঞাসা করলেন, যারা এখন তোমাদের ডাকে সাড়া দিয়ে ইসলামে প্রবেশ করবে, তাদের মর্যাদা কী হবে?'

খালিদ বললেন, আল্লাহ আমাদের ওপর যা কিছু ফরজ করেছেন, তা তাদের ওপরও ফরজ হবে। আমাদের মাঝে শ্রেষ্ঠ বা নিচ কেউ নেই। যারা প্রথমে ইসলামে এসেছিল এবং যারা পরে এসেছে, তাদের মর্যাদা সমান।'

জর্জ বললেন, যারা এখন তোমাদের দলে যোগ দিচ্ছে, তারা কি তোমাদের মতো একই পরিমাণ সওয়াব আর পুরস্কার পাবে?

খালিদ বললেন, হ্যাঁ, বরং তার চেয়েও বেশি।

জর্জ বিস্মিত হয়ে বললেন, তারা কীভাবে তোমাদের সমান হতে পারে, যখন তারা পরে যোগ দিয়েছে এবং তোমরা আগেই এগিয়ে ছিলে?

খালিদ উত্তর দিলেন, আমরা যখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জীবিত অবস্থায় পেয়েছিলাম এবং আসমানের বার্তা সরাসরি তাঁর মাধ্যমে এসেছিল, আমরা তা দেখেছি এবং শুনেছি। এটা আমাদের জন্য সহজ ছিল যে, আমরা ইসলাম গ্রহণ করব। কিন্তু তোমরা তা দেখনি, শোনোনি। সুতরাং যদি তোমরা প্রকৃত আর বিশ্বাস আর সঠিক নিয়তে ইসলামে প্রবেশ করো, তবে তোমরা আমাদের চেয়ে উত্তম হবে।

জর্জ বললেন, আল্লাহর নামে বলো, তুমি কি আমাকে সত্য বলছ, প্রতারণা করছ না?

খালিদ বললেন, আল্লাহর কসম, আমি তোমাকে সত্য বলছি এবং আল্লাহ তোমার প্রশ্নের উত্তর জানার অভিপ্রায়ে সাক্ষী।

এই কথা শুনে জর্জ তার ঢাল উলটে রেখে খালিদের দিকে ঝুঁকলেন এবং বললেন, আমাকে ইসলাম শেখাও।

খালিদ তাকে তাঁর তাঁবুতে নিয়ে গেলেন, পানি দিয়ে তাঁর ওপর গোসল করালেন এবং তাঁকে দুই রাকাত সলাত পড়ালেন।

এই সময় রোমান বাহিনী মুসলিমদের ওপর প্রবল আক্রমণ চালায়, যা তাদের পিছু হঠাতে বাধ্য করে। তবে এই প্রতিরোধের মুখে দাঁড়িয়ে যান মুসলিম যোদ্ধারা, যার মধ্যে ছিলেন ইকরিমা ইবনু আবু জাহল এবং তাঁর চাচা হারিস ইবনু হিশাম।

তারপর খালিদ ইবনুল ওয়ালিদ আর জর্জ মুসলিমদের রোমানদের বিরুদ্ধে প্রবল আক্রমণ চালান। আল্লাহর ইচ্ছায় তারা রোমানদের পরাজিত করেন। জর্জ, যিনি মাত্র খালিদের সাথে দুই রাকাত সলাত আদায় করেছিলেন, সেই যুদ্ধে শহীদ হন।

চার খলীফা,
লেখক: শাইখ মাহমুদ শাকির,
প্রকাশনী: আত তাওফীক প্রকাশন,
পৃ. ২০৬-০৯

বইটি অর্ডার করতে ইনবক্স করুন

Address

Savar

Telephone

+8801822700305

Website

Alerts

Be the first to know and let us send you an email when Boi Apon - বই আপণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category