Rizque

Rizque Halal & Fresh Forever

আলহামদুলিল্লাহ, জিরো কেমিক্যাল, জিরো কীটনাশক এবং কোনো সার দেয়া ছাড়া। একেবারে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা আমাদের রিযক এগ্রো'র ...
14/07/2026

আলহামদুলিল্লাহ, জিরো কেমিক্যাল, জিরো কীটনাশক এবং কোনো সার দেয়া ছাড়া। একেবারে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা আমাদের রিযক এগ্রো'র বেশ কিছু কলাগাছে কলা পরিপক্ব হয়েছে। সেদিন একটি কেটেছিলাম খুবই সুস্বাদু আর একেবারে নিরাপদ আলহামদুলিল্লাহ। কয়েক ডজন পাকা কলা আছে। খেতে চাইলে আলে আসুন Rizque
আজকেও বড় এক ছড়ি পরিপক্ক কলা কাটলাম। ২ দিনের মধ্যে পেকে এমন হলুদ হয়ে যাবে ইনশাআল্লাহ। গাছগুলোতে আছে আরো অনেকগুলো। বিক্রি করবো ভাবছি।

বিনিয়োগের সুবর্ণ সুযোগ!আলহামদুলিল্লাহ, বিগত ২ যুগের অধিক সময় যাবত ইসলামী প্রকাশনা অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আপনাদে...
12/07/2026

বিনিয়োগের সুবর্ণ সুযোগ!

আলহামদুলিল্লাহ, বিগত ২ যুগের অধিক সময় যাবত ইসলামী প্রকাশনা অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আপনাদের প্রিয় খান প্রকাশনী থেকে শীঘ্রই আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ নতুন নতুন বই আসছে ইনশাআল্লাহ।

এ কারণে প্রকাশনার জন্য আমাদের কিছু বিনিয়োগ প্রয়োজন। এ খাতে বিনিয়োগের মাধ্যমে আপনি দ্বীনী ইলম বিতরণের অশেষ সওয়াব অর্জনের সাথে সাথে নূন্যতম হালাল মুনাফাও লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। আর আস্থা ও নির্ভরতার জন্য আমাদের অতীত ২ যুগের ইতিহাস, ত্যাগ ও অবদান যথেষ্ট হবে বলে আশাকরি ইনশাআল্লাহ।

২ বছর মেয়াদে বিনিয়োগ করা যাবে। নূন্যতম ১ বছর রাখতে হবে।

সর্বনিম্ন বিনিয়োগ এর পরিমাণ ৫০ হাজার টাকা।
প্রতি ৬ মাস পর হিসাব করে লভ্যাংশ দেয়া হবে ইনশাআল্লাহ।

আগ্রহী হলে আরো বিস্তারিত আলোচনার জন্য কমেন্টে বা ইনবক্সে যোগাযোগ করার অনুরোধ রইলো।
জাজাকাল্লাহ খাইরান।
বারাকাল্লাহু ফিকুম।

বৃষ্টি হচ্ছে। এই টিপটিপ বৃষ্টিতে গ্রামের বিশুদ্ধ বাতাসে সবুজের দিকে তাকিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার শুকরিয়া আদায়...
22/06/2026

বৃষ্টি হচ্ছে।
এই টিপটিপ বৃষ্টিতে গ্রামের বিশুদ্ধ বাতাসে সবুজের দিকে তাকিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার শুকরিয়া আদায় করার তৃপ্তিই আলাদা, আলহামদুলিল্লাহ!

রিযক এগ্রো প্রজেক্ট।
সিংগাইর মানিকগঞ্জ।

09/06/2026

আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে এগিয়ে চলেছে রিযক এগ্রো'র কাজ। পুকুর খননের কাজ প্রায় ৭০% হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আগামী সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ এটা কমপ্লিট হবে বলে আশা করছি।
এ সপ্তাহের মধ্যে গাড়ল, ভেরা, দুম্বার ঘর তৈরির কাজও শুরু হবে ইনশাআল্লাহ।

আমাদের এই প্রজেক্টে চাইলে আপনিও মালিক পক্ষের একজন হতে পারেন৷ আগ্রহী হলে কমেন্টে বা ইনবক্সে যোগাযোগ করুন।
জাজাকাল্লাহ খাইরান।

07/06/2026

রিযক এগ্রোর জন্য অনেকগুলো গাড়ল, ভেড়া, দুম্বা কিনবো ইনশাআল্লাহ। যাদের খামার আছে বা পাইকারী হাটের অভিজ্ঞতা আছে পরামর্শের অনুরোধ। জাজাকাল্লাহ খাইরান।

আলহামদুলিল্লাহ, নিজেদের জমিতে উৎপন্ন বরকতময় Rizque আলহামদুলিল্লাহ।
05/06/2026

আলহামদুলিল্লাহ, নিজেদের জমিতে উৎপন্ন বরকতময় Rizque আলহামদুলিল্লাহ।

05/06/2026

আলহামদুলিল্লাহ, Rizque এগ্রো প্রজেক্ট এর পুকুর খনন কাজ চলমান। দূআ চাই।
সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার জন্যই।

03/06/2026

জরুরী ভিত্তিতে আমাদের ১ জন লোক লাগবে। Rizque এগ্রোতে গাড়ল+দুম্বা লালনপালন ও কৃষি কাজের জন্য। নূন্যতম শিক্ষাগত যোগ্যতা, নিয়মিত নামাজ, অধূমপায়ী।

আগ্রহী কেউ থাকলে দ্রুত ইনবক্সে বা মেইলে বায়োডাটা পাঠানোর অনুরোধ।
জাজাকাল্লাহ খাইরান।

ইনশাআল্লাহ, রিযক এগ্রোর উদ্যোগে ছোট পরিসরে মাছ চাষ করা হবে, সেই লক্ষ্যে আগামীকাল থেকে শুরু হবে আমাদের পুকুর খনন। সব মিলি...
01/06/2026

ইনশাআল্লাহ, রিযক এগ্রোর উদ্যোগে ছোট পরিসরে মাছ চাষ করা হবে, সেই লক্ষ্যে আগামীকাল থেকে শুরু হবে আমাদের পুকুর খনন।

সব মিলিয়ে এক সপ্তাহের মতো সময় লাগতে পারে, ইনশাল্লাহ ধাপে ধাপে আপনাদেরকে সমস্ত আপডেট দেওয়া হবে।

আপাতত তেলাপিয়া, শিং মাছ, ও অল্প কিছু রুই অথবা কাতলা ছাড়া হবে, যেহেতু আমাদের পুকুর ছোট তাই সে অনুযায়ীই মাছ ও পরিমাণ নির্ধারণ করা হবে ইনশাআল্লাহ।

আপনারা যারা আমাদের রিযক এগ্রোতে ইনভেস্ট করতে আগ্রহ দেখিয়েছেন, সরাসরি এসে আমাদের প্রজেক্ট দেখতে পারবেন, ইনশাআল্লাহ।

বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্সে মেসেজ করুন।

20/05/2026

আগামীর পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদ হবে গ্রামের জমি এবং নিরাপদ কৃষি।
ইরান-আমেরিকার সামান্য কয়েকদিনের যুদ্ধেই যেভাবে সর্বত্র কাপাকাপি শুরু হয়ে গিয়েছিল, সামনে এর চাইতে হাজারগুন ভয়াবহ যুদ্ধ ধ্বংস আসছে।

এজন্য সেই ২০২২ সাল থেকেই পরিচিত সবাইকে বলছি যে, যাদেরই ঢাকায় কিংবা বড় শহরে একাধিক জমি, ফ্ল্যাট বা প্রপার্টি আছে, তারা অন্তত তার ১/৩ (এক তৃতীয়াংশ) হলেও সেল করে গ্রামে জমি কিনুন। প্রত্যেকে সামান্য পরিমাণ করে হলেও গ্রামীণ কৃষিতে নিরাপদ খাদ্য উৎপাদনে যুক্ত হোন। তাহলে অনাগত ভবিষ্যতের অনাকাঙ্ক্ষিত আকস্মিক ধাক্কা কিছুটা হলেও সামলাতে পারবেন। নাহলে সে সময় শুধু আফসোস আর আফসোস করবেন।

আমরা অন্যকে তাই বলি, নিজের জন্য যা উত্তম মনে করি।

আলহামদুলিল্লাহ, আমি ঢাকায় জন্ম একটানা ৩৩ বছর থাকা এবং বেড়ে ওঠা হলেও ২০১৬ সালে গ্রামে ঠিকানা তৈরী করেছি এবং প্রতি মুহূর্তে এর বরকত উপলব্ধি করছি আলহামদুলিল্লাহ।

এ ব্যাপারে যারা একেবারেই নতুন, সমান্য পুঁজি, এককভাবে কিছু এখনই করা সম্ভব নয় তারা অন্তত চাইলে আমাদের রিযক প্রজেক্টে সরাসরি এসে দেখে শুনে আমাদের সাথে পরীক্ষামূলক যৌথ উদ্দোগে শামিল হতে পারেন। আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ।

Address

Singair
1216

Alerts

Be the first to know and let us send you an email when Rizque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rizque:

Shortcuts

Share