SobSheba । সবসেবা

Call Directions Website Contact the business

SobSheba । সবসেবা We are proud of for create different marketplace. SobSheba means all services are include in one platform.

Our main aim is develop all kind of human life.If you use our platform save time and money with quality goods and services.

08/08/2021

বৃষ্টির দিনে মজাদার খিচুড়ির সাথে বেগুন ভাজি হোক আর ইলিশ
স্বাদে ভিন্নতা নিয়ে আসতে ব্যাবহার করুন SobSheba । সবসেবা র বিশুদ্ধ ভেজাল মুক্ত খাটিঁ সরিষার তেল ও

কাস্টমারদের দ্রুত হোম ডেলিভারি দেওয়ার লক্ষ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার মধ্যে আমাদের নিজস্ব হোম ডেলিভারি সার্ভিস চালু হয়েছ...
08/08/2021

কাস্টমারদের দ্রুত হোম ডেলিভারি দেওয়ার লক্ষ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার মধ্যে আমাদের নিজস্ব হোম ডেলিভারি সার্ভিস চালু হয়েছে। SobSheba । সবসেবা আপনার সিরাজগঞ্জের লোকাল ব্র্যান্ড

08/08/2021

শতভাগ ভেজাল মুক্ত অর্গানিক পন্যোর নিশ্চয়তা মানেই SobSheba । সবসেবা

05/08/2021

সবসেবার অর্গানিক পন্য ঘি, মধু সরিষার তেল মানেই সিরাজগঞ্জের লোকাল ব্র্যান্ড। শতভাগ ভেজাল মুক্ত অর্গানিক পন্যোর নিশ্চয়তা দিয়ে সারা দেশেই হোম ডেলিভারি করা হচ্ছে। সবসেবা আপনার বিশ্বাস ও আস্থার প্রতিক

অভিনন্দন বাংলাদেশ
03/08/2021

অভিনন্দন বাংলাদেশ

01/08/2021
কিছুদিন আগেও RedX ডেলিভারি নিয়ে সারাদেশে কিছুটা প্রবলেম হলেও দুটো ঈদ ও চলমান লকডাউনের মধ্যে সবসেবার প্রতিটি পার্সেল পৌঁ...
29/07/2021

কিছুদিন আগেও RedX ডেলিভারি নিয়ে সারাদেশে কিছুটা প্রবলেম হলেও দুটো ঈদ ও চলমান লকডাউনের মধ্যে সবসেবার প্রতিটি পার্সেল পৌঁছে গিয়েছে কাস্টমারের হাতে কাঙ্খিত সময়ের মধ্যে Thank you RedX বৈশ্বিক মহামারীর মধ্যেও আমাদের মত ছোট উদ্যোক্তাদের সাধ্যমত সাপোর্ট দেওয়ার জন্য।

কোরবানির ঈদে মাংসের নানান ধরণের রান্না খেতে খেতে নাভিশ্বাস উঠে যায়। এ সময় খেতে ইচ্ছা করে হালকা ঘরানার কিছু। আর এই হালকা ...
28/07/2021

কোরবানির ঈদে মাংসের নানান ধরণের রান্না খেতে খেতে নাভিশ্বাস উঠে যায়। এ সময় খেতে ইচ্ছা করে হালকা ঘরানার কিছু। আর এই হালকা ঘরানার খাবার মানেই গরম ভাতের সাথে নানান পদের ভর্তা। আলু, বেগুন, ডিম, শিম, টমেটো কিংবা কালোজিরার ভর্তা কিন্তু সবসময়ই খাওয়া হয়। প্রচলিত এই সকল ভর্তার সঙ্গে ব্যতিক্রমী ভর্তা খাবারে যোগ করবে স্বাদে ভিন্নমাত্রা যদি থাকে বিশুদ্ধ স্বাদের ভেজাল মুক্ত খাঁটি সরিষার তেল।

জ্বি হ্যাঁ সবসেবা দিচ্ছে আপনার মুখের রচি বদল করতে ১০০% বিশুদ্ধ ভেজাল মুক্ত খাঁটি সরিষার তেলের নিশ্চয়তা।একইসাথে মুখের রুচি বদলাতে ও ভর্তার আয়োজনে নতুন পদ তৈরি করতে দেখে নিন নতুন পাঁচটি ভর্তার রেসিপি।

১। লাউশাক ভর্তা
উপকরণ সমূহ: ১০-১৫টি লাউয়ের পাতা, ৫ চা চামচ নারিকেল কুড়ানো, ২ চা চামচ সরিষা, ৩-৪টি সিদ্ধ কাঁচামরিচ ও স্বাদমতো লবণ।
প্রস্তুত প্রণালী: লাউশাক ভালোভাবে ধুয়ে অল্প পানিতে ধুয়ে নিতে হবে। অল্প পানিতে লাউশাকের সাথে কাঁচামরিচ সিদ্ধ করে নিতে হবে। এরপর নারিকেল কুড়ানো, সরিষা, লবণ, সিদ্ধ করা শাক ও কাঁচামরিচ পাটায় বেটে ভর্তা তৈরি করতে হবে।

২। মিষ্টি কুমড়ার খোসা ভর্তা
উপকরণ সমূহ: তিন কাপ মিষ্টি কুমড়ার খোসা, ভাজা শুকনা মরিচ ৪-৫টি, ২ চা চামচ ধনিয়া পাতা কুঁচি, ২ টেবিল চামচ পেঁয়াজ কুঁচি, ১ টেবিল চামচ সয়াবিন তেল, ২ টেবিল চামচ সরিষার তেল ও স্বাদমতো লবণ।
প্রস্তুত প্রণালী: প্রথমেই মিষ্টি কুমড়ার খোসা পানিতে ধুয়ে নিতে হবে। এরপর পানি ঝড়িয়ে খোসাগুলো সয়াবিন তেলে ভেজে নিতে হবে। মিষ্টি কুমড়ার খোসা ভাজা হয়ে গেলে শুকনা মরিচ ও পেঁয়াজ ভেজে নিতে হবে। এবার মিষ্টি কুমড়া, শুকনা মরিচ, পেঁয়াজ ভাজা, ধনিয়া পাতা কুঁচি ও লবণ একসাথে পাটায় বেটে নিতে হবে। বাটা হয়ে গেলে সরিষার তেলে মাখিয়ে নিলেই হয়ে যাবে মিষ্টি কুমড়ার ভর্তা।

৩।চিনাবাদাম ভর্তা
উপকরণ সমূহ: ১ কাপ খোসাছাড়া ও ভাজা চিনাবাদাম, আধা কাপ পেঁয়াজ কুঁচি, ৪-৫টি কাঁচামরিচ, আধা কাপ ধনিয়া পাতা কুঁচি, ১ টেবিল চামচ সরিষার তেল, স্বাদমতো লবণ।
প্রস্তুত প্রণালী: বাদাম ভেজে উপরের খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর পাটায় ভালোভাবে বেটে নিতে হবে। বাদাম বাটা হয়ে গেলে কাঁচামরিচও বেটে নিতে হবে। এখন সরিষা তেলের সঙ্গে পেঁয়াজ, লবণ, ধনিয়াপাতা কুঁচি, বাদাম ও কাঁচামরিচ বাটা একসাথে মাখাতে হবে। ব্যস তৈরি হয়ে গেলো

৪।কাঁঠালের বিচি-চিংড়ি ভর্তা
উপকরণ সমূহ: ১ কাপ কাঁঠালের বিচি, ১ কাপ চিংড়ি মাছ, ৭-৮টি শুকনা মরিচ, ২ টি রসুনের কোয়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা কাপ পেঁয়াজ কুঁচি, ২ টেবিল চামচ সরিষার তেল, স্বাদমতো লবণ।
প্রস্তুত প্রণালী: কাঁঠালের বিচি ছিলে নিতে হবে। চিংড়ি মাছগুলো প্রথমে বেছে নিয়ে পরিষ্কার করতে হবে। এরপর হলুদ ও লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। চিংড়ি সিদ্ধ করার পর এবার কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করতে হবে। অন্য একটি পাত্রে শুকনা মরিচ ভেজে তুলে নিতে হবে। একই তেলে রসুন ও পেঁয়াজ হালকা ভেজে তাতে চিংড়ি দিতে হবে। হালকা ভেজে পেয়াজ-রসুন ও চিংড়ি নামিয়ে নিতে হবে। এখন পাটায় কাঁঠালের বিচি বেটে তাতে চিংড়ি, পেঁয়াজ, রসুন, তেল ও প্রয়োজনমতো লবণ একসাথে মাখিয়ে ভর্তা তৈরি করতে হবে।

৫। মুরগীর কলিজা ভর্তা
উপকরণ সমূহ: ৫-৬ পিস মুরগির কলিজা, আধা কাপ পেঁয়াজ কুঁচি, ৬-৭টি শুকনা মরিচ, ২ টেবিল চামচ ধনিয়া পাতা, ১ টেবিল চামচ সরিষার তেল, ১ টেবিল চামচ সরিষার তেল, ১-১/২ চা চামচ আদা ও রসুন মিহি কুঁচি, ১ টেবিল চামচ লেবুর রস ও স্বাদমতো লবণ।
প্রস্তুত প্রনালী: শুরুতেই কলিজাগুলোতে সামান্য লবণ মাখিয়ে তেলে ভেজে নিতে হবে। ভিন্ন একটি পাত্রে তেল ও লেবুর রস বাদে বাকি উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর ভাজা কলিজাগুলো হাত দিয়ে গুঁড়া করে এতে তেল, লেবুর রস ও বাকি উপকরণগুলো দিয়ে দিতে হবে। সকল উপকরণ একসাথে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মুখরোচক মুরগীর কলিজা ভর্তা।

27/07/2021

Sobsheba new logo intro

মোর সখিনার কপালের টিপ,  মুইছা গ্যাছে ঘামে,হায়রে বুকটা জ্বইলা যায়,ভোর বেলা সে চইলা যায়, গতর কেনার নামে।।।।যে হাত আগে ন...
24/07/2021

মোর সখিনার কপালের টিপ,
মুইছা গ্যাছে ঘামে,
হায়রে বুকটা জ্বইলা যায়,
ভোর বেলা সে চইলা যায়,
গতর কেনার নামে।।।।
যে হাত আগে নকশিকাঁথায়,
তুলতো রঙিন ফুল,
সেই হাত এখন পাথর ভাঙ্গে,
দুঃখ নামের অতুল গাঙে,
পায় না তবু কুল।।।"
কিংবদন্তি গণসংগীত শিল্পী ও
বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীর
এর চির প্রস্থান।

Address

Sb Fazlul Haque Road
Sirajganj
6700

Opening Hours

Monday 09:00 - 01:00
Tuesday 09:00 - 01:00
Wednesday 09:00 - 01:00
Thursday 09:00 - 01:00
Friday 09:00 - 01:00
Saturday 09:00 - 01:00
Sunday 09:00 - 01:00

Telephone

+8801312522171

Alerts

Be the first to know and let us send you an email when SobSheba । সবসেবা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SobSheba । সবসেবা:

Shortcuts

Share