H.M GROUP Of Company

H.M GROUP Of Company উন্নত বিশ্বে, বাংলাদেশের শীর্ষে।
পাওয়ার প্লাস মাস্টার ক্লিন হোয়াইট ফিনাইল।

সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই গল...
30/09/2022

সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে। যা হয়তো আমরা কেউ শুনেছি, কেউ শুনিনি।

১ম অধ্যায়ঃ এই অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তার মানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!
২য় অধ্যায়ঃ হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝল, ধীর স্থিরভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

৩য় অধ্যায়ঃ কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমরা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল। যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি। কারন দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল। খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

গল্প কিন্তু এখানেই শেষ নয়

চতুর্থ অধ্যায়ঃ এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!
শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো। এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল। তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু'জনই একসাথে জয়ী হল।

আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।

কালেক্টেড

🤦‍♂️🤦‍♂️ইন্টারভিউ বোর্ডে যে উত্তরগুলো কখনই নয়ঃ১. নিজেকে অতি দুর্বলভাবে তুলে ধরা , যেমন আমি একজন ফ্রেশার্স আমার কোনো অভিজ...
25/09/2022

🤦‍♂️🤦‍♂️ইন্টারভিউ বোর্ডে যে উত্তরগুলো কখনই নয়ঃ

১. নিজেকে অতি দুর্বলভাবে তুলে ধরা , যেমন আমি একজন ফ্রেশার্স আমার কোনো অভিজ্ঞতা নেই; আপনি যদি আমায় চাকরিটি দেন তাহলে আমি আমার সর্বাত্মক চেষ্টা করবো চাকরিটি ভালো মতো করার

২. উত্তরের মাঝে সাধারণ বিষয়বস্তু তুলে ধরা যা আলাদা ভাবে কোনো কিছু প্রমাণ করে না। যেমন আমি একজন পরিশ্রমী কিন্তু বললেন না কিভাবে আপনি পরিশ্রমী। অথবা বললেন আমি প্রেজেন্টেশনে ভালো কিন্তু বললেন না কেন ভালো ইত্যাদি

৩. উত্তরটি প্রয়োজনের তুলনায় বেশি দীর্ঘ করা। আপনার উত্তরটি সংক্ষিপ্ত হওয়া বাঞ্ছনীয়। অতিকথন উত্তরকে দুর্বল করে তুলে এবং চাকরিদাতাদের মাঝে বিরক্তির কারণ হতে পারে। মনে রাখবেন চাকরির সাক্ষাৎকারের প্রতিটি প্রশ্নের উত্তর ১ থেকে ২ মিনিটের বেশি হওয়া উচিত নয়।

৪. কোম্পানি সম্পর্কে জানা না থাকলে কোন কিছু না বলা, ভুল উওর দিয়ে নিজের মেধা বা জ্ঞানকে ছোট না করা

৫. কোন Emotional বিষয় না বলা, যেমন আমার বাবা নেই উপার্জনের মালিক আমি একাই, আমাদের সংসার দেখার মত কেউ নেই, চাকুরী না হলে চিকিৎসা হবেনা ইত্যাদি

৬। অভিজ্ঞতা সম্পন্ন লোক যেন না বলে সেলারী যা দিবেন তাতেই রাজী

৭। CV আপডেট না করা থাকলে যেন না বলা হয় সময় ছিলনা বা কোন Excuse দেয়া যাবে না

এইচ.এম গ্রুপ অব কোম্পানীর সব গুলো ইউনিটের পক্ষ থেকে বিশ্ব বিজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিমকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
23/09/2022

এইচ.এম গ্রুপ অব কোম্পানীর সব গুলো ইউনিটের পক্ষ থেকে বিশ্ব বিজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিমকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

আজ ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ স্যারের কথা খুব মনে পরছে। তিনি বলেছিলেন, যেদেশে গুনি জনের কদর নেই, সেদেশে গুনিজন জন্মাতে পারে ...
22/09/2022

আজ ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ স্যারের কথা খুব মনে পরছে। তিনি বলেছিলেন, যেদেশে গুনি জনের কদর নেই, সেদেশে গুনিজন জন্মাতে পারে না।
যাদের জন্য আয়োজন অথচ তাদেরি বসার জায়গা নেই। হ্যা এটাই বাংলাদেশ।

👉ভাইবা বোর্ডের অদ্ভুত কিছু প্রশ্ন যা প্রার্থীদের কনফিউজ করে দেয়। এই রকম ১০টি প্রশ্ন নিয়ে আলোচনা করা হলঃ১। প্রশ্নঃ কোন ম...
20/09/2022

👉ভাইবা বোর্ডের অদ্ভুত কিছু প্রশ্ন যা প্রার্থীদের কনফিউজ করে দেয়। এই রকম ১০টি প্রশ্ন নিয়ে আলোচনা করা হলঃ

১। প্রশ্নঃ কোন মাসে একজন মানুষ সবচেয়ে কম ঘুমায় ?
উত্তরঃ ফেব্রুয়ারি মাস। কারণ এই মাসের দিন সবচেয়ে কম, তাই
স্বাভাবিক ভাবেই এইমাসে কম ঘুমায় একজন।

২। প্রশ্নঃ চীনের মানুষ জাপানের মানুষের থেকে বেশি খায় কেনো ?
উত্তরঃ খুবই সহজ, কারণ জাপানের থেকে চীনের জনসংখ্যা অনেক বেশি।

৩। প্রশ্নঃ পাশাপাশি তিনটি ঘর আছে, তার মধ্যে একটি ঘরে তোমায় ঢুকতে হবে। প্রথম ঘরের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলছে।
দ্বিতীয় ঘরে বন্দুক হাতে অপেক্ষা করছে একদল হিংস্র ডাকাত,
আর তৃতীয় ঘরে আছে পাঁচটা সিংহ, যারা তিন বছর ধরে কিছুই খায়নি।
তাহলে এবার বলো কোন ঘরটা তোমার জন্য নিরাপদ ?
উত্তরঃ খুবই সোজা। আমার জন্য তৃতীয় ঘরটাই নিরাপদ। কারণ তিন
বছর না খেয়ে সিংহগুলো নিশ্চয়ই আর বেঁচে নেই।

৪। প্রশ্নঃ এভারেস্ট আবিষ্কার হওয়ার আগে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ কি ছিল ?
উত্তরঃ এভারেস্টই হবে, শুধু তখনে আবিষ্কার হয়নি।

৫। প্রশ্নঃ এমন কি জিনিস যা আমরা খাওয়ার জন্য কিনি, কিন্তু খাওয়া হয়
না ?
উত্তরঃ খাওয়ার প্লেট ।

৬। প্রশ্নঃ মেয়েদের কোন অঙ্গটি আমরা খেতে পারি ?
উত্তরঃ লেডি ফিঙ্গার! লেডি কথাটা থাকলেও লেডি ফিঙ্গার মানে
তো আসলে ঢেঁড়স।

৭। একটি মুরগীর ডিম পাকা ঘরের কংক্রিটের মেঝেতে ফেলা
হল কিন্তু ভাঙলনা। কেন?
উত্তরঃ কংক্রীটের মেঝে এতটাই মজবুত যে সামান্য ডিমের
আঘাতে ভাংবে না।

৮। প্রশ্নঃ একটি গাছের চারটি পাতা আছে। মনে কর, ষাঁড়ে-তিনটে পাতা খেয়ে ফেলেছে, ঐ গাছের পাতার সংখ্যা কত ❓
উত্তর: এখানে ষাঁড়ে বলতে গরুকে বুঝানো হয়েছে, তিনটা পাতা খেয়ে ফেললে বাকি ১টি পাতা আছে।

৯। প্রশ্নঃ নিরা-নব্বই টাকা নিয়ে বাজারে গেল এবং নব্বই টাকার বাজার করলো।
তাহলে, তার কাছে আর কত টাকা আছে?
উত্তর: এখানে নিরা বলতে একজন মেয়েকে বোঝানো হয়েছে,সে নব্বই টাকা নিয়ে গেল, এবং বাজার করল, তার কাছে অবশিষ্ট কোনো টাকা নেই, অর্থাৎ ০।

১০। প্রশ্নঃ একটি কাঁচের গ্লাস হাত থেকে মাটিতে পড়লে, কয়টি টুকরা হতে পারে?
উত্তর:একের অধিক।
আসলে এই ধরণের প্রশ্ন গুলো করা হয় পরীক্ষার্থীর IQ
টেস্ট করার জন্য। সিলেবাসের বাইরে তারা কতটা পারদর্শী...

Meraj Hossain Raj
Chief Executive Officer
H.M Group Of Company

19/09/2022

প্রাণ কোম্পানীর টিএসএম কর্তৃক এস আরকে শারীরিক নির্যাতনের ঘটনায় এইচ.এম গ্রুপ অব কোম্পানীর পক্ষ থেকে, তীব্র নিন্দা প্রকাশ করছি, সেই সাথে ঐ টিএসএম কে চাকরিচ্যুত করা সহ জাতির সামনে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

এইচ.এম গ্রুপ অব কোম্পানীর সকল ইউনিটের পক্ষ থেকে, এস এস সি এবং দাখিল পরীক্ষার্থীদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।।
14/09/2022

এইচ.এম গ্রুপ অব কোম্পানীর সকল ইউনিটের পক্ষ থেকে, এস এস সি এবং দাখিল পরীক্ষার্থীদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।।

"অতি চালাক মানুষের সাথে সম্পর্কে যেতে নেই, ভালোবাসতে নেই... সম্পর্কের জন্য একটু বোকাসোকা মানুষকেই বেছে নিতে হয়... ভালোবা...
13/09/2022

"অতি চালাক মানুষের সাথে সম্পর্কে যেতে নেই, ভালোবাসতে নেই... সম্পর্কের জন্য একটু বোকাসোকা মানুষকেই বেছে নিতে হয়... ভালোবাসতে হয় !!
খুব বেশি চালাক মানুষ সব সময় প্রিয় মানুষ হয়ে থাকতে পারে না... এরা বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্কে জড়ায় নিজের চালাকি দেখানোর জন্য... এদের কাজ অন্যকে বোকা বানিয়ে সব সময় নিজেকে বাহাদুর বানানো !!
চালাক আর বুদ্ধিমান এক জিনিশ নয়... চালাক মানুষটার সাথে সব সময় থাকা যায় না, দম বন্ধ হয়ে আসে... কিন্তু বুদ্ধিমান মানুষটার সাথে সারাজীবন কাটিয়ে দেয়া যায়... বেশিরভাগ চালাক মানুষের প্রেম বেশিদিন টিকে না... এরা সন্দেহ, অবিশ্বাস, ইগো আর অহংকার নিয়েই মগ্ন থাকে !!
খেয়াল করলে দেখবেন একজন বুদ্ধিমান কিংবা বুদ্ধিমতী মানুষের চাইতে চালাক মানুষের বন্ধুর সংখ্যাও কম হয়... কারণ বেশিরভাগ মানুষই অতি চালাক মানুষকে পছন্দ করে না... চালাক শব্দটাই নেগেটিভ... যে যতবেশি চালাক তার চিন্তাধারা ততবেশি নেগেটিভ থাকে !!
চালাক মানুষকেও ভালোবাসা যায়, কিন্তু ভালোবেসে সারাজীবন পাশে পাওয়া যায় না... যখনই এদের চালাকি ধরে ফেলা যায় তখনই এদের মুখোশের আড়ালে আসল রুপটা বেড়িয়ে আসে... তারপর থেকে এরা কেটে পড়তে সময় নেয় না !!
প্রেমিকার শাড়ি পড়া সাজানো রুপটা দেখে প্রেমিক যদি বোকার মতো হা করে তাকিয়ে না থেকে যদি উদ্দেশ্যে খুঁজে তাহলে সে প্রেমিক নয়, সে কামুক... অথবা ডেটে যাওয়ার জন্য যদি পার্কের নির্জন জায়গা কিংবা রেস্টুরেন্টের কোনায় অন্ধকার জায়গায়টাই বেছে নিতে হয়, তাহলে আমি বলবো আপনি ভুল মানুষটার সাথে আছেন !!
প্রেমিকের সাথে ফুটপাতে চা কিংবা ফুসকা খেতে যে প্রেমিকা সন্তুষ্টি হতে পারে না বরং তার লক্ষ্য যদি রেস্টুরেন্টের হাজার টাকা উড়ানো হয়, তাহলে সে আর যাই হোক প্রেমিকা হতে পারে না... রেস্টুরেন্টে থাকে স্বার্থ ভালোবাসা নয় !!
একজন বোকাসোকা মানুষ আপনার অনুভূতিকে মূল্য দিবে, আপনাকে নিয়ে ভাববে... কিন্তু একজন চালাক মানুষ আপনার অনুভূতিকে মূল্য দিবে না, বরং আপনার অনুভূতিকে পুঁজি করে আপনাকে আঘাত দিবে... এদের কাজই থাকে অন্যের অনুভূতি নিয়ে খেলা করা !!
ভালোবাসার মানুষটা একটু বোকাসোকাতেই মানায়... বোকা মানুষগুলো আর যাই হোক কখনো কাউকে ঠকায় না... আর ভালোবাসার মানুষকে তো কখনই না, বরং নিজে ঠকে গেলেও মানুষটাকে ভালোবেসে যায় !!
বুদ্ধিমান মানুষ সহজে হেরে যায় না, ধরা খায় না... কিন্তু চালাক মানুষ চালাকি করতে করতে জীবনের একটা পর্যায় এসে এমন ভাবে হেরে যায়, এমন ভাবে ধরা খায়, তখন আর কিছুই করার থাকে না... সারাজীবন হেরে যাওয়া জীবন নিয়েই কাটিয়ে দিতে হয় !!" :)

🌹🌹M.H RAJ🌹🌹
Chief Executive Officer
H.M Group Of Company

পাওয়ার প্লাস মশার কয়েল।এখন আরো উন্নত প্রযুক্তি দিয়ে তৈরি। আপনার ঘরকে করে মশামুক্ত। আপনার প্রশান্তির ঘুমের জন্য ব্যবহার ক...
11/09/2022

পাওয়ার প্লাস মশার কয়েল।
এখন আরো উন্নত প্রযুক্তি দিয়ে তৈরি। আপনার ঘরকে করে মশামুক্ত। আপনার প্রশান্তির ঘুমের জন্য ব্যবহার করুন পাওয়ার প্লাস মশার কয়েল।

10/09/2022

আমাদের কর্মী ভাইদের সাথে রাতে কারখানায় ছোট খাট পিকনিকের আয়োজনে।সাথে আছেন
কোম্পানীর সিইও
মোঃ মিরাজ হোসেন রাজ

আমরা, আমাদের কারখানার শ্রমিকদের শুধু শ্রমিক ভাবিনা। তাদেরকে ভাই ভেবে, আমরা নিজেরাও তাদের কাজে সহযোগীতা করি।।
09/09/2022

আমরা, আমাদের কারখানার শ্রমিকদের শুধু শ্রমিক ভাবিনা। তাদেরকে ভাই ভেবে, আমরা নিজেরাও তাদের কাজে সহযোগীতা করি।।

Address

S. B Fazlul Haque Road, Sirajgong
Sirajganj
6700

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801753211905

Website

Alerts

Be the first to know and let us send you an email when H.M GROUP Of Company posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to H.M GROUP Of Company:

Shortcuts

Share