Sirajganj Shop

Sirajganj Shop সারা বাংলাদেশ ব্যাপী ট্রাস্টেড ই-কমার্স সাইট

প্রিয় গ্রাহক বিন্দু আসসালামু আলাইকুম  কালকে আমাদের নগদের সাথে মিটিং ছিল ৮ কোটি ১৮ লাখ টাকা নিষ্পত্তি নিয়ে জানিনা ও কি ...
27/08/2024

প্রিয় গ্রাহক বিন্দু আসসালামু আলাইকুম কালকে আমাদের নগদের সাথে মিটিং ছিল ৮ কোটি ১৮ লাখ টাকা নিষ্পত্তি নিয়ে জানিনা ও কি কারনে তারা মিটিং বাতিল করেছে তারা নাকি এটা পরবর্তী আাদের জানিয়ে দেবে আবার পরবর্তী কবে মিটিং করবে। আর কত দিন এভাবে চলতে থাকবে। কিছু কথা বলার কারণে আমাকে অলরেডি লিগাল নোটিশ পাঠিয়েছে তারা

সত্য কোনদিন চাপা থাকে না সত্যটাকে সবার সামনে তুলে ধরার জন্য।  কালবেলা কে অসংখ্য ধন্যবাদ আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না
27/08/2024

সত্য কোনদিন চাপা থাকে না সত্যটাকে সবার সামনে তুলে ধরার জন্য। কালবেলা কে অসংখ্য ধন্যবাদ আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না

15/08/2024

এই দিনের নগদ অফিস থেকে জান নিয়ে ফিরে সবার উদ্দেশ্যে কথা বলেছিলাম যেটা আমার বন্ধুবান্ধব সবার কাছে দিয়ে রেখেছিলাম যদি বেঁচে থাকি কোন একদিন পোস্ট করব আজকে আবার নগদ অফিসে যাচ্ছি সবাই দোয়া করবেন

07/08/2024

আসসালামু আলাইকুম আমি মোঃ জুয়েল রানা সিরাজগঞ্জ শপ এর সিইও। আমার প্রিয় কাস্টমার বৃন্দ নগদ এর কারনে আমি দেশ ছাড়া হয়েছিলাম। স্বাধীন দেশে এসে স্বাধীনতার ছোঁয়া পেয়েছি দুদিন হল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ আমার সাথে যেটা করেছে সেটা অগ্রহণযোগ্য আমাকে মিথ্যা মামলা দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছিল সেটা তারা আবার পরবর্তীতে মামলা প্রত্যাহার করে নেয়। তখন আমার ব্যালেন্স ছিল ১৩৪ কোটি তার মধ্যে তিন দিনে ১২৬ কোটি রিফান্ড প্রদান করি বাকি ৮ কোটি ১৮ লাখ নগদ ওয়ালেটে আছে । আমার কাছে সকল এভিডেন্স, স্টেটমেন্ট সবকিছু আছে আগামী ১১/০৮/২০২৪ তারিখে সকাল ১০.৩০ ঘটিকায় নগদ অফিস উপস্থিত থাকার জন্য আমার কাস্টমার যারা এখনো রিফান্ড পায়নি তাদের অনুরোধ করা হল। আশা করি ১০০০ লোক নগদ অফিসে আমরা ১১ তারিখে ঘেরাও কর্মসূচি ঘোষণা করছি আমি নিজেও উপস্থিত থাকবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01767204053 আমাদের যে বাকি ৮ কোটি ১৮ লক্ষ টাকা নগদ ওয়ালেটে আছে এই টাকা নগদ ওয়ালেট পাসওয়ার্ড সহ পোর্টাল সহ আমাদের বুঝিয়ে দিতে হবে যাতে আমি সেখান থেকে কাস্টমারদের রিফান্ড করতে পারি উপরে আমার নাম্বার দেওয়া আছে সবাই আমাকে মেসেজ করে গ্রুপ করে আসার জন্য অনুরোধ করা হলো।

নগদ হেড অফিস

Delta Dahlia Tower (Level 13 and 14), 36 Kemal Ataturk Avenue, Banani, Dhaka -1213

04/01/2024

আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহকবৃন্দ..

একটি সুখবর নিয়ে আবারো ফিরে আসছি আপনাদের মাঝে। হয়তো আমাদের প্রতি আপনাদের অনেকের রাগ, অভিমান আছে কারণ আমরা বিগত দিনে কিছু ক্ষেত্রে কথা দিয়ে কথা রাখতে পারিনি। তবে এবার আর কোনো আশ্বাস নয় কাজে প্রমাণ করবো আমরা।

আমরা আমাদের ব্যবসায়ীক কার্যক্রম পুনরায় শুরু করতে যাচ্ছি ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে। এক্ষেত্রে আমরা ব্যবসায়ীক কার্যক্রমে কিছুটা পরিবর্তন আনবো যা আপনাদের পছন্দসই হবে ইনশাআল্লাহ। আমরা " সিরাজগঞ্জশপ " নামটি পরিবর্তন করে নতুন নামে, নতুন আঙ্গিকে, নতুন ওয়েবসাইটের মাধ্যমে পরিচালনা করবো। তবে আপনারা চাইলেই পুরোনো সার্ভারের অর্ডার দেখতে পাবেন নতুন সার্ভার থেকেই।

আমাদের নতুনভাবে পথচলার সঙ্গী হতে যারা পুরোনো সেলার ছিলেন এবং নতুনভাবে যারা সেলার হতে আগ্রহী তাদেরকে পেজে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

আমাদের নতুন ব্যবসায়ীক পদ্ধতিতে আপনারা অফারের পণ্য কিংবা নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ক্রয় করতে পারবেন। পণ্য বুঝে পেয়ে পুরোটাকা পরিশোধ করবেন। বিগতদিনে আমাদের হয়রানি,ব্যবসার স্হবিরতা শুধুমাত্র নগদ এর জন্য যেটুকু হবার হয়েছে। যার সমস্ত প্রমাণ আপনারা সবাই পেয়েছেন। আমরা আপনাদের ভালবাসায়, আস্হায় আবারো আপনাদের মাঝে নতুন ভাবে নতুন বছরে ফিরে আসতে চাই।

এবার পুরোনো আটকে থাকা অর্ডারের কথায় আসাযাক। যে টাকা গুলো আটকা আছে সেগুলো হয়তো একসাথে পুরোপুরিভাবে রিফান্ড করা এখন সম্ভব হবে না। বিগতদিনে চেষ্টা করে সেটা বুঝতে পেরেছি কিন্তু আমরা ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনার মাধ্যমে পুরোনো দেনাগুলো অবশ্যই ধিরে ধিরে পরিশোধ করতে পারবো ইনশাআল্লাহ। প্রতি মাসে একবার করে নির্দিষ্ট সময় থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত রিফান্ড কার্যক্রম পরিচালনা করা হবে যেটা জানুয়ারী মাস হতেই শুরু করা হবে। দোয়া করবেন যেনো আপনাদের দেয়া আমানত আপনাদের কাছে পৌঁছে দিতে পারি।

আমাদের এই নতুন পথ চলায় আশাকরি আপনারা আমাদের পাশে দারাবেন। বিশেষকরে সেলারদের সহোযোগিতা একান্ত কাম্য। সিরাজগঞ্জ শপ আগেও গ্রাহকদের মতামতকে শিরোধার্য মনে করে প্রাধান্য দিতো আজও নতুন চলার পথে আপনাদের মতামত নিয়েই চলা শুরু করতে চাই। অতীতের ঐতিহ্য, বর্তমানের আস্হায় ও ভবিষ্যতের প্রতিশ্রুতিতে.....

আমরা ছিলাম, আছি , থাকবো - ইনশাআল্লাহ

সম্মানিত গ্রাহকবৃন্দ আসসালামু আলাইকুমগত ২০-১০-২০২২ইং তারিখে বানিজ্য মন্ত্রণালয়, নগদ এবং সিরাজগঞ্জ শপের যৌথ মিটিংয়ের সিদ্...
23/10/2022

সম্মানিত গ্রাহকবৃন্দ আসসালামু আলাইকুম

গত ২০-১০-২০২২ইং তারিখে বানিজ্য মন্ত্রণালয়, নগদ এবং সিরাজগঞ্জ শপের যৌথ মিটিংয়ের সিদ্ধান্ত অনুসারে বানিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে নগদকে রিফান্ড লিষ্ট পাঠানো হয়েছে। আমরা ইতিমধ্যে প্রথম ধাপের লিষ্ট পাঠিয়ে দিয়েছি। আমরা ৪ভাগে নগদকে রিফান্ড লিষ্ট পাঠাবো। প্রথম ধাপে আমাদের এডমিন প্যানেল থেকে যতটুকু সম্ভব নিখুঁত করে লিষ্ট তৈরি করেছি কিন্তু নগদ ওয়ালেটের এক্সেস এখনও না পাওয়ায় লিষ্ট তৈরিতে সময় লাগছে, যদিও ওয়ালেটের এক্সেসের জন্য বানিজ্য মন্ত্রণালয়ের সাহায্য নিয়ে নগদকে মেইল করা হয়েছে কিন্তু তারা কোনো প্রকার রেসপন্স করেনি।

আশাকরি আপনারা সকলে ধৈর্য ধারণ করে আমাদের পাশে থাকবেন এবং ঘুরে দাঁড়ানো প্রত্যয়ে আমাদের সঙ্গী হবেন।

17/10/2022

আসসালামু আলাইকুম সিরাজগঞ্জ শপ এর গ্রাহকদের পাওনার বিষয়ে সকল আপডেট: আজ বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত সকাল ৯ টা থেকে দুপুর ১২.৩০ পর্যন্ত অনুষ্ঠিত হয়। উক্ত মিটিংয়ে সিরাজগঞ্জ শপের মোট দায় ১৫ কোটি ৯৬ লাখ সবকিছু নিয়ে আলোচনা হয়। এরমধ্যে এসকো সিস্টেমে ৮ কোটি ১৮ লাখ টাকা যেটা নগদ গেটওয়ে আছে সে বিষয়ে কিভাবে টাকা গ্রাহককে ফেরত দেওয়া যায় এবং নগদ ও সিরাজগঞ্জেশপ এর বিদ্যমান সমস্যা সমাধানের জন্য গুরুত্বসহকারে আলোচনা করা হয়। এরই ধারাবাহিকতায় আগামী ২০/১০/২০২২ তারিখে বাণিজ্য মন্ত্রণালয় বিশেষ মিটিং আয়োজন করা হয়েছে যেখানে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি , সিরাজগঞ্জ শপ এর 2 জন প্রতিনিধি, সিরাজগঞ্জশপ কাস্টমারদের ভিতর 2 জন প্রতিনিধি ও নগদ এর 2 জন প্রতিনিধি এই সর্বশেষ মিটিংয়ে এসকো সিস্টেমের টাকার ফাইনাল সিদ্ধান্ত নেয়া হবে কিভাবে ফেরত পাবে কাস্টমাদের টাকা।এছাড়া সিরাজগঞ্জশপের সকল ব্যাংক অ্যাকাউন্ট এফডিআর ও ব্যালেন্স ২ কোটি ৯ লাখ টাকা এবং পে অর্ডার এক কোটি 7 লাখ টাকা। এই টাকার সমপরিমাণ টাকার ইনভয়েস বাণিজ্য মন্ত্রণালয় জমা দিতে হবে। সিরাজগঞ্জ শপের ব্যাংক একাউন্ট থেকে সমন্বয় করে কাস্টমারকে রিফান্ড করা হবে।আর যে বাকি টাকা আগামি দুই মাসের মধ্যে সকল কাস্টমারকে রিফান্ড করা সম্ভব হবে। ব্যাংকের রিফান্ড ও সিরাজগঞ্জ শপ উত্তোলনকৃত টাকা রিফান্ড সবকিছু আগামী দুই মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে।আর সবার উদ্দেশ্যে করে একটা কথা বলছি সিরাজগঞ্জ শপ একমাত্র শপ তিন দিনে ১৫৩ কোটি টাকা গেটওয়ে এর মাধ্যমে ব্যাংকের মাধ্যমে ও ক্যাশ রিফান্ড করেছে। সমস্যাটা না সৃষ্টি হলে আজ সিরাজগঞ্জশপ সব টাকা রিফান্ড দিতে সক্ষম হতো। তাই পূর্বের কথা বিবেচনা করে তীরে এসে কেউ তোরে ডুবাবেন না। দুই একজন ব্যক্তির কথায় বিচলিত হয়ে মামলা বা নোটিশ এগুলো থেকে বিরত কারন দুই একজনের জন্য সবাই বিপদের সম্মুখে হতে হবে।

05/10/2022
03/10/2022

আগামীকাল বিকাল ৫ঘটিকার মধ্যে SS10 এর গুগল ফরম পূরণের জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে, কেননা এর পর আর ফরম পূরণ করার সুযোগ থাকবে না।

যে সকল গ্রাহক SS10 ক্যাম্পেইনের রিফান্ড এখনও পান নি, তারা নিচের ফরমটি সঠিক তথ্যের মাধ্যমে পূরণ করুন.ধন্যবাদ
02/10/2022

যে সকল গ্রাহক SS10 ক্যাম্পেইনের রিফান্ড এখনও পান নি, তারা নিচের ফরমটি সঠিক তথ্যের মাধ্যমে পূরণ করুন.
ধন্যবাদ

যে সকল গ্রাহক SS10 ক্যাম্পেইনের রিফান্ড এখনও পান নি তারা নিচের ফরমটি সঠিক তথ্যের মাধ্যমে পূরণ করুন. ধন্যবাদ

প্রিয় গ্রাহক আসসালামু আলাইকুম আপনারা জানেন নগদের এস্ক্রো সিস্টেমে ৮কোটি ১৮লক্ষ টাকা ছিলো যেটা ০৪-০৯-২০২১ তারিখে ব্যাংক স...
22/09/2022

প্রিয় গ্রাহক আসসালামু আলাইকুম
আপনারা জানেন নগদের এস্ক্রো সিস্টেমে ৮কোটি ১৮লক্ষ টাকা ছিলো যেটা ০৪-০৯-২০২১ তারিখে ব্যাংক সেটেলমেন্ট দেখিয়ে নগদ সরিয়ে নেয়। এই বিষয়টি নিয়ে নগদের সাথে আগামী রবিবার সহ ২য় বার মিটিং হবে এবং আশাকরি এর সমাধান হয়ে যাবে। আজকে আপনাদের আরো কিছু কথা জানাতে চাই যে, যখন আমাদের রিফান্ড কার্যক্রম চলমান তখন ০১-০৯-২০২১তারিখে ১৮হাজার কাষ্টমারের নগদ একাউন্ট সাসপেন্ড করে দেয়া হয়, পরবর্তীতে কাষ্টমারের চাপে তারা একাউন্টগুলো খুলে দেয়। সেই সময় আমাদের SS10 নামে একটি ক্যাম্পেইন চলছিলো যার টাকা সাধারণত নিয়ম অনুসারে আপনাদের পেমেন্টের ১দিন পরে আমাদের ওয়ালেটে যুক্ত হয়, যেটা সর্বশেষ আমাদের ওয়ালেটে এসেছিলো ৪৭+হাজার টাকা, এই টাকা সহ বাকি ৮কোটি ১৮লক্ষ টাকা ওয়ালেট থেকে কেটে নেয়া হয় যেটা নিতান্তই কাষ্টমারের টাকা। এই টাকা সরিয়ে নেয়ার পর আমাদের নগদ পোর্টাল এর পাসওয়ার্ড চেন্জ করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় যেটা থেকে আমরা সকল ট্রানজেকশন এবং লেনদেন নিয়ন্ত্রণ করতাম। এগুলো নিয়ে বিভিন্ন নিউজও হয়েছে, যার স্কিনশট আমি দিয়ে দিবো সেখানে দেখতে পাবেন যে অভিযোগ করা হয়েছে ৩০ ও ৩১তারিখে বিভিন্ন কাষ্টমারের একাউন্টে রিফান্ড রিকুয়েষ্ট করার জন্য একাউন্ট সাসপেন্ড করে দেয়া হয় এবং ৪৭কোটি টাকা আত্মসাৎ এর মিথ্যা অভিযোগে বনানি থানায় মামলা করা হয়। এই নিউজটা তারা নগদ কর্তৃপক্ষের বক্তব্য শুনে করেছে। সর্বশেষ বক্তব্য অনুসারে সকল সমস্যার জন্য আমাদের নিকট চিঠি পাঠানো হয়। এখন কথা হচ্ছে ০২-০৯-২০২১ তারিখ থেকে নগদের সাথে কোনো প্রকার যোগাযোগ নেই সেই সময় SS10 ক্যাম্পেইনের টাকাও নগদ ওয়ালেটে ছিলো। ৩সেপ্টেম্বরে ৪৭হাজার টাকা ডিসবাসমেন্টের মেসেজ আসে। সেপ্টেম্বরের ৪তারিখে আমার ওয়ালেটের ব্যালেন্স ৮কোটি ১৮লক্ষ টাকা তারা উইথড্র করে নেয় তাও শনিবারে কিন্তু আমার ব্যাংকে সেই টাকা আসে না। আমার ব্যাংক স্টেটমেন্ট অনুসারে সর্বশেষ ২৮লক্ষ+ টাকা আমার একাউন্টে আসে। তাহলে কথা হচ্ছে বাকিটাকা কারা উঠিয়ে নিলো আমার একাউন্ট তো নগদ ব্লক করে রেখেছিলো এই টাকা কার একাউন্টে গেলো এটাতো কাষ্টমারের টাকা। আপনাদের শুধু এই তথ্যগুলো জানিয়ে রাখলাম যে একাউন্ট ব্লক থাকা সত্যেও যে টাকা কেটে নিয়েছিলো সেটা নিয়ে আমরা নগদের সাথে অবশ্যই কথা বলবো এবং ইনশাআল্লাহ এর সমাধান করবো..

বিঃদ্রঃ নিচের লিঙ্কে ক্লিক করে প্রমাণ দেখুন.

Address

Kazipur Mor
Sirajganj
6700

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Telephone

01705489900

Alerts

Be the first to know and let us send you an email when Sirajganj Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share