SHoiliR HaT

SHoiliR HaT আসসালামু আলাইকুম

21/06/2025

বর্তমান প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর সবচেয়ে শক্তিশালী ভিত্তি গড়ে উঠেছে রংপুর বিভাগে, বিশেষ করে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁওয়ের কিছু এলাকায়। এরপর রাজশাহী বিভাগ, বিশেষ করে বগুড়া, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় তাদের সুসংগঠিত কাঠামো ও জনভিত্তি রয়েছে।

এর ধারাবাহিকতায় খুলনা, বরিশাল, ও সিলেট বিভাগেও দলটির উল্লেখযোগ্য প্রভাব রয়েছে, যদিও তা তুলনামূলকভাবে কিছুটা দুর্বল। চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সর্বশেষে ঢাকা বিভাগে তাদের সরাসরি সাংগঠনিক তৎপরতা তুলনামূলকভাবে কম, তবে শিক্ষিত ও মধ্যবিত্ত শ্রেণিতে আদর্শিক সমর্থন এখনও বিদ্যমান।

এই ভিত্তির উপর দাঁড়িয়ে দলটি যদি সুসংগঠিতভাবে নির্বাচনমুখী কর্মসূচি গ্রহণ করে, তাহলে এককভাবে ৬৫–৭০টি আসনে প্রতিদ্বন্দ্বিতার মতো বাস্তব সম্ভাবনা রয়েছে।

এছাড়া, যদি ইসলামপন্থী অন্যান্য দল, শিক্ষার্থীভিত্তিক সংগঠন, অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের একটি জাতীয় ঐক্য গড়ে তোলা যায়, এবং বিএনপির ভেতর থেকে নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী বিদ্রোহী অংশের সমন্বয় হয়—তাহলে আরও ২০–৩০টি আসনে বিজয় সম্ভব।

সুতরাং, রাজনৈতিক সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। এখন প্রয়োজন একটি বাস্তবভিত্তিক, সুসমন্বিত এবং জাতীয় পর্যায়ের ঐক্যবদ্ধ উদ্যোগ। সময় এখনই—কাজে নামতে হবে শক্ত অবস্থানে, কৌশলী মনোভাব নিয়ে।

21/06/2025

IRআনের ভেতরের পরিস্থিতি অনেকটাই অস্পষ্ট।
তারা এখনো প্রতিরোধ করছে, তবে বেশিরভাগ সময় দূর থেকে আঘাত হানে। এতে করে টার্গেট নির্ভর সুনির্দিষ্ট সফলতা পাওয়া কঠিন হয়ে পড়ে। ফলাফল হিসেবে শত্রু পক্ষ কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে ঠিকই, তবে তা বেশ এলোমেলোভাবে।

অন্যদিকে শত্রুপক্ষ IRআনের অভ্যন্তরে প্রবেশ করেই হামলা চালাচ্ছে। ফলে সেখানে ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেশি, এবং তা ভয়াবহ রূপ নিচ্ছে বলাই যায়।

তবে এসব ঘটনাপ্রবাহ মূলধারার কোনো মিডিয়ায় দেখা যাচ্ছে না, যার কারণে আসল চিত্রটা বাইরে থেকে অনুধাবন করা কঠিন হয়ে পড়েছে।

Address

Mukundogati, Belkuchi
Sirajganj
6740

Website

Alerts

Be the first to know and let us send you an email when SHoiliR HaT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share