NISHU's MART

NISHU's MART NISHU's MART is a online pre-order based store.

Where you will find all chinese products with best quality & cheap price.We will deliver the products within 25-45 days.

22/06/2026

এক সময় ব্যবসা করলে ,মানুষ মনোযোগ দিয়ে খালি ব্যবসাই করতো,
এখন ব্যবসায়ীকে নাচতে হয়,গাইতে হয়,ভন্ডামী করতে হয় ,personal life vlog করে business page এ দিতে হয়...কত কি‼️

16/06/2026

আগামীকাল আর্জেন্টিনার খেলা সকাল 🇧🇷 টায়।

প্রিয় সন্তান,                 আমি তোমাকে ৩ টি কারণে এই চিঠিটি লিখছি...১। জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোন নিশ্চয়তা নেই, কে...
11/06/2024

প্রিয় সন্তান,
আমি তোমাকে ৩ টি কারণে এই চিঠিটি লিখছি...

১। জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোন নিশ্চয়তা নেই, কেউ জানে না সে কতদিন বাঁচবে।
২। আমি তোমার বাবা, যদি আমি তোমাকে এই কথা না বলি, অন্য কেউ বলবে না।
৩। যা লিখলাম, তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা- এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে।

জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা কোরো:

১। যারা তোমার প্রতি সদয় ছিল না, তাঁদের উপর অসন্তোষ পুষে রেখো না। কারণ, তোমার মা এবং আমি ছাড়া, তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়ে না। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে - তোমার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে তোমার সতর্ক থাকতে হবে এজন্য যে, প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপের নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ আজ তোমার সাথে ভালো- তার মানে এই নয় যে সে সবসময়ই ভালো থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবো না।🌸

২। জীবনে কিছুই কিংবা কেউই "অপরিহার্য" নয়, যা তোমার পেতেই হবে। একবার যখন তুমি এ কথাটির গভীরতা অনুধাবন করবে, তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে - বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে, কিংবা তোমার তথাকথিত আত্মীয়-স্বজনকে তোমার পাশে পাবে না। 🌸

৩। জীবন সংক্ষিপ্ত।
আজ তুমি জীবনকে অবহেলা করলে, কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজেই জীবনকে তুমি যতো তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে, ততোই বেশী উপভোগ করতে পারবে। 🌸

৪. ভালবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হবে। যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরো, সময় তোমার সব ব্যথা-বিষন্নতা কে ধুয়ে-মুছে দেবে। কখনো প্রেম-ভালবাসার মিষ্টতা এবং সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করবে না, আবার ভালবাসা হারিয়ে বিষণ্ণতায়ও অতিরঞ্জিত হবে না।🌸

৫. অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চশিক্ষা ছিল না- এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষালাভ ছাড়াই সফল হতে পারবে! তুমি যতোটুকু জ্ঞানই অর্জন করো না কেন, তাই হলো তোমার জীবনের অস্ত্র। কেউ ছেঁড়া কাঁথা থেকে লাখ টাকার অধিকারী হতেই পারে, তবে এজন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে।🌸

৬. আমি আশা করি না যে, আমার বার্ধক্যে তুমি আমাকে আর্থিক সহায়তা দিবে। আবার আমিও তোমার সারাজীবন ধরে তোমাকে অর্থ সহায়তা দিয়ে যাব না। যখনি তুমি প্রাপ্তবয়স্ক হবে, তখনি বাবা হিসেবে আমার অর্থ-সহায়তা দেবার দিন শেষ। তারপর, তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে- তুমি কি পাবলিক পরিবহনে যাতায়াত করবে, নাকি নিজস্ব লিমুজিন হাঁকাবে; গরীব থাকবে নাকি ধনী হবে। 🌸

৭. তুমি তোমার কথার মর্যাদা রাখবে, কিন্তু অন্যদের কাছে তা আশা করো না। মানুষের সাথে ভালো আচরণ করবে, তবে অন্যরাও তোমার সাথে ভালো থাকবে- তা প্রত্যাশা করবে না। যদি তুমি এটি না বুঝতে পারো, তবে শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবে। 🌸

৮. আমি অনেক বছর ধরে লটারি কিনেছি, কিন্তু কখনও কোন পুরষ্কার পাইনি। তার মানে হলো এই যে- যদি তুমি সমৃদ্ধি চাও তবে কঠোর পরিশ্রম করতে হবে। বিনামূল্যে কোথাও কিছু জুটবে না। 🌸

৯. তোমার সাথে আমি কতোটা সময় থাকবো- সেটা কোন ব্যাপার না। বরং চলো আমরা আমাদের একসাথে কাটানো মুহুর্তগুলো উপভোগ করি ...মূল্যায়ন করি। 🌸

ভালোবাসা সহ,
তোমার বাবা।
--------------------------

বাবাটি হলেন একজন চাইল্ড সাইকোলজিষ্ট এবং হংকং-এর প্রখ্যাত টিভি সম্প্রচারকারী। তার কথাগুলো বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ, বৃদ্ধ কিংবা তরুন, শিশু, আমাদের সবার জন্যই প্রযোজ্য।
Collected

Dream 😍😎🥲
24/01/2024

Dream 😍😎🥲

''কেবল পেট -ই কাটল,এ আর এমন কি!"সে শুধুই অলস ছিল, সারাদিন কোনো কাজ করেনি, কেবল শুয়েই থাকতো।এসবই শুনতে হয় বেশিরভাগ সিজারি...
19/11/2023

''কেবল পেট -ই কাটল,
এ আর এমন কি!"
সে শুধুই অলস ছিল, সারাদিন কোনো কাজ করেনি, কেবল শুয়েই থাকতো।

এসবই শুনতে হয় বেশিরভাগ সিজারিয়ান মায়েদের।

সেই মায়েদের বলতে চাই,

আপনি মায়ের থেকে কম নন।

মাতৃত্বের উৎস হিসেবে আপনি যা পরিকল্পনা করেছিলেন তা হয়নি, সিজারিয়ান জন্ম আপনার হাতে ছিল না;

কেউ কেউ বলতে পারেন যে এই ধরণের জন্মই সহজ উপায়, কিন্তু আপনি যে সংগ্রামের মধ্য দিয়ে গেছেন তা আপনি ছাড়া আর কেউ উপলব্ধিই করতে পারবেনা।

অন্যরা মনে করতে পারে যে আপনার গর্ভাবস্থার এটি ব্যর্থতা ছিল, দাবি করে যে আপনি নিশ্চিতভাবে যথেষ্ট চেষ্টা করেননি।
কিন্তু আপনার এই দাগ একটি আজীবন বার্তা যে কি পরিমাণ কষ্ট আপনার সহ্য করতে হয়েছে নিজের সন্তানকে পৃথিবীর আলো দেখানোর জন্য।

মনের গভীর থেকে সম্মান ও শ্রদ্ধা সকল মায়েদের জন্য।

(c)

Permanent friendship বলতে আসলে কিছুই হয় না,  যতই গভীর বন্ধুত্ব হোক না কেন, একটা পর্যায়ে গিয়ে না চাইতেই বন্ধুত্বটা হারিয়ে...
18/11/2023

Permanent friendship বলতে আসলে কিছুই হয় না, যতই গভীর বন্ধুত্ব হোক না কেন, একটা পর্যায়ে গিয়ে না চাইতেই বন্ধুত্বটা হারিয়ে যায়..!

একসময় আপনি যার সাথে খুব close ছিলেন এখন তাদের সাথে সম্পর্ক টা টিকে আছে কিন্তু ওই আগের মতো closeness টা নেই, যাকে নিজের Best friend দাবি করতেন একসময় দেখবেন সে আর ওই যায়গায় নেই..!

সারাটা জীবন আপনার বন্ধু থাকবে.. কেউ না কেউ নিশ্চয়ই থাকবে। কিন্তু permanent বলতে কাউকেই পাবেন না। বন্ধু পরিবর্তন হবে.. পুরনো বন্ধুর প্রতি আবেগ, টান থাকবে কিন্তু বন্ধুত্বের ধরন পাল্টে যাবে..! ✨

©

She is not Jobless ‘as they claim’Rather, she is raising men for the Ummah.
17/11/2023

She is not Jobless ‘as they claim’
Rather, she is raising men for the Ummah.

সময়ের সাথে সাথে এই শিল্পটা প্রায় হারিয়ে যাচ্ছে।
17/09/2023

সময়ের সাথে সাথে এই শিল্পটা প্রায় হারিয়ে যাচ্ছে।

12/06/2023

অনেকেই বলে, বিয়ের পর এটা করিস, সেটা করিস।তবে আমি মনে করি একটা মেয়ের নিজের বাবা ছাড়া আর কারো কাছে কোনো শখ, আহ্লাদ, আবদার থাকা উচিত নয়।।কপালে কি থাকে কেউ জানে না।এমনও হতে পারে,কেউ রাজপ্রাসাদে নিয়েও তুচ্ছতাচ্ছিল্য করবে আর বাবা তার ভাঙা ঘরেও নিজের মেয়েকে রাজকন্যা করে রাখে।তাই সকল আহ্লাদ আবদারের ঝুলি নিশ্চিন্তে বাবার কাছেই মেলে ধরা যায়।

যতদিন বাবার বাড়িতে থাকবেন ততদিন বাবার সাধ্যের মধ্যে সব ইচ্ছা পূরণ করে নেওয়াই বুদ্ধিমতীর কাজ।বাবার কাছে আবদার করলে বাবা একদিন দিতে না পারলেও অন্যদিন ঠিকই পূরণ করবে।পরবর্তী জীবনে কিছু না পেলেও যেনো এটা বলার সুযোগ থাকে – "আমার বাবা আমাকে সবই দিয়েছে,এখন পাওয়া না পাওয়া তে আর কিচ্ছু যায় আসে না!"

11/05/2023

আল্লাহর পক্ষ থেকে পাওয়া শ্রেষ্ঠ উপহার হলো-"সন্তান"!!
এর মধ্যে-পুত্র সন্তান হলো "নেয়ামত"♥
আর-কন্যা সন্তান হলো-আল্লাহর দেয়া
"রহমত"-♦

Address

Sunamganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when NISHU's MART posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share