Supersonic online shopping

Supersonic online shopping নির্ভাবনায় থাকুন আমাদের সাথে।আমরা শতভাগ নিশ্চিন্তে পণ্য ডেলিভারী দিয়ে থাকি...

এখন আমরা সবার চেয়ে আরো  একধাপ এগিয়ে     শুরু করতে যাচ্ছি             দেশি এপস।
28/06/2022

এখন আমরা সবার চেয়ে আরো
একধাপ এগিয়ে
শুরু করতে যাচ্ছি

দেশি এপস।

অনলাইন বিজনেস হলো প্রচলিত ব্যবসা পদ্ধতির আপডেট ভার্সন।
05/06/2022

অনলাইন বিজনেস হলো প্রচলিত ব্যবসা পদ্ধতির আপডেট ভার্সন।

আমাদের রয়েছে সহজ ও উন্নত বাজার ব্যবস্হাপনা কৌশল।
04/06/2022

আমাদের রয়েছে সহজ ও উন্নত বাজার ব্যবস্হাপনা কৌশল।

19/09/2021

আসসালামুয়ালাইকুম,
সম্মানিত খামারি ভাইয়েরা,কেমন আছেন? আমি জানি মাছের ও মুরগির খাদ্যের মূল্য বৃদ্ধির কারণে আপনারা ভালো নেই। বেশ কিছুদিন যাবত আমিও ব্যস্ত ছিলাম, তাই আপনাদের সঙ্গে যোগাযোগ কম হয়েছে।
আমার প্রাণের খামারি ভাইয়েরা, মাছ , মুরগি ও প্রাণী খাদ্যের_ প্রতিনিয়ত মূল্যবৃদ্ধির কারণে- ব্যবসা প্রতিষ্ঠান ( মৎস্য,পোল্ট্রি এবং ডেইরি সেক্টর) ধ্বংসের পথে। খামারিদের গগনবিদারী আত্মচিৎকার- দেখার বা শোনার কেউ নাই।
সরকার মৎস্য ও পশু-পাখির খাদ্যের মূল্য কমাতে চাইলে কাকতালীয়- ভাবে মূল্য বৃদ্ধি পায়। আমরা এক আজব দেশে বসবাস করছি। যাদের সহযোগিতা প্রয়োজন_তারা সহযোগিতা পায়না, আবার যাদের সহযোগিতা প্রয়োজন নেই_তারা সরকারি সহযোগিতা পায়।
এইরকম বাস্তব প্রেক্ষাপটে খামারিদেরকে উপলব্ধি করতে হবে- আমাদের পাশে কেউ দাড়াবে না_কেউ সহযোগিতার হাত বাড়াবেনা,এ বাস্তবতাকে মেনে নিয়েই খামারিদের কে-খুব স্বল্প মূল্যে খাদ্য উৎপাদন করতে_প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। অন্যথায় সরকারের আশায় বসে থাকলে নিজেদের সামান্য ব্যবসায়িক সম্বল টুকু (পুঁজি)নিঃশেষ হয়ে যাবে।
যত ভালো খামারিই হোন না কেন_যদি (ফিড কষ্ট) উৎপাদন খরচ কমাতে ব্যর্থ হন_আপনি কোন ভাবেই টিকে থাকতে পারবেন না। তাইতো-বর্তমানে আমি (মৎস্য ও পোল্ট্রির) খাদ্য স্বল্পমূল্যে উৎপাদন করার জন্য কাজ করছি এবং এই প্রচেষ্টা সাফল্যের মুখ দেখতে শুরু করেছে । আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি,ধন্যবাদ।
# 01738990375

বিচারকের দন্ডআমেরিকায়  পনেরো বছরের একটি বালক দোকান থেকে চুরি করতে গিয়ে ধরা পড়লো। প্রহরীর হাত থেকে পালানোর চেষ্টা করার...
18/03/2021

বিচারকের দন্ড

আমেরিকায় পনেরো বছরের একটি বালক দোকান থেকে চুরি করতে গিয়ে ধরা পড়লো। প্রহরীর হাত থেকে পালানোর চেষ্টা করার সময় একটা শেলফ্ গেলো ভেঙ্গে।

বিচারক অপরাধের কাহিনী শুনে বালকটিকে জিজ্ঞাসা করলেন - "তুই কি সত‍্যিই কিছু চুরি করেছিলি? রুটি-চিজের কোনো প‍্যাকেট?"

মাথা নিচু করে ছেলেটি উত্তর দিলো - "হ‍্যাঁ"।

বিচারক - কেন চুরি করলি?

বালক - আমার প্রয়োজন ছিল।

বিচারক - কিনে নিতে পারতি।

বালক - টাকা ছিল না।

বিচারক - পরিবার থেকে নিলেই হতো।

বালক - আমার বাড়িতে শুধু মা আছেন। মা অসুস্থ, কর্মহীন। মায়ের জন‍্যই রুটি চিজ চুরি করেছিলাম।

বিচারক - তুই কোনো কাজ করিস না?

বালক - গাড়ি ধোওয়ার কাজ করতাম। মাকে সেবা করার জন‍্য একদিন ছুটি নিয়েছিলাম। তাই আমার কাজ চলে গেলো।

বিচারক - কারও কাছে সাহায্য চাস নি?

বালক - সকালে বাড়ি থেকে বেরিয়েছি। একটা কাজের জন‍্য প্রায় পঞ্চাশ জনের কাছে গিয়েছি। সবশেষে এই চূড়ান্ত পথটাই নিতে হলো।

ছেলেটির সাথে কথাবার্তার শেষে বিচারক রায় ঘোষণা করতে গিয়ে বললেন - "চুরি, বিশেষ করে রুটি চুরি একটি অত‍্যন্ত লজ্জাজনক অপরাধ। আর এই অপরাধের জন‍্য আমরা সবাই দায়ী। এই আদালতে উপস্থিত প্রত‍্যেকে, আপনাদের মধ‍্যে আমিও আছি, এই অপরাধের সাথে যুক্ত। তাই এখানে উপস্থিত প্রত‍্যেক ব‍্যক্তিকে দশ ডলার করে জরিমানা করা হলো। দশ ডলার এখানে জমা না দিয়ে কেউ এখান থেকে যেতে পারবে না।"

এই বলে বিচারক তার পকেট থেকে দশ ডলার বের করলেন এবং কলম তুলে নিয়ে লিখতে শুরু করলেন - এ ছাড়াও যে দোকান ক্ষুধার্ত ছেলেটিকে পুলিশের হাতে তুলে দিয়েছে সেই দোকানকেও আমি এক হাজার ডলার জরিমানা দিতে আদেশ করছি।
জরিমানার টাকা যদি চব্বিশ ঘণ্টার মধ‍্যে জমা দেওয়া না হয়, আদালত দোকানটিকে সিল করে দিতে নির্দেশ দেবে।

জরিমানার সমস্ত টাকা এই ছেলেটির হাতে তুলে দিয়ে আদালত তার কাছে ক্ষমা প্রার্থনা করবে।

বিচারকের রায় শোনার পর আদালতে উপস্থিত সকলের চোখে পানি। ছেলেটিও একেবারে বাকরুদ্ধ। বিচারককে সে বারবার দেখছিলো। চোখের পানি লুকিয়ে বিচারক আদালত ত‍্যাগ করলেন।

আমাদের সমাজ, প্রশাসনিক ব‍্যবস্থা, আদালত এমন সিদ্ধান্ত নিতে কি প্রস্তুত?

চাণক্য বলেছেন - রুটি চুরি করতে গিয়ে যদি কোনো ব‍্যক্তি ধরা পড়ে, সেই দেশের জনগণের লজ্জিত হওয়া উচিত।

(লেখাটি ভালো লাগলো তাই কপি করে ফেললাম)

15/03/2021

প্যারেট পোকা

প্যারেট পোকা বা কালো সৈনিক পোকা (Black Soldier Fly) চাষ করে মাছের খাদ্য হিসাবে ব্যবহার করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এ্যাকুয়াকালচার বিভাগের প্রফেসর ড. এম. এ সালাম। প্রকৃতি প্রেমী এই মানুষটি তার গবেষনায় ভিন্নধর্মী ও নতুন নতুন বিষয় বেছে নেন সবসময়। আমাদের দেশের মৎস্যখামারীরা মাছ চাষে ব্যবহার করেন বিভিন্ন ধরণের কৃত্রিম খাদ্য যা মাছের বৃদ্ধি বা রোগবালাই মুক্ত মাছ উৎপাদনে পুরোপুরি সফল নয়। আর তাই প্যারেট পোকা চাষ করে মাছের খাদ্য হিসাবে ব্যবহার করে অর্গানিক মাছ উৎপাদন করা সম্ভব। অতিরিক্ত খরচ ছাড়াই প্যারেট পোকা চাষ করা যায়।
প্যারেট পোকা পরিবেশবান্ধব এবং কৃষকের বন্ধু। আমাদের চাষিরা কালো প্যারেট পোকার চাষ পদ্ধতি অবলম্বন করে কম খরচে মাছ এবং হাঁস-মুরগির খাদ্যের অনেকটাই জোগান দিতে পারেন। ফলে তাদের আর্থিক সাশ্রয়ের পাশাপাশি বাড়ির বর্জ্য পরিশোধন করে তারা গুণগতমানের সারও পেতে পারে। তা ছাড়া পোল্ট্রি বা ডেইরি ফার্মে কালো প্যারেট পোকার লার্ভা চাষ করে একদিকে যেমন প্রোটিনসমৃদ্ধ জীবন্ত খাদ্য পাওয়া যায়, অন্যদিকে ফার্মের বর্জ্য পরিশোধন করাও সম্ভব।
তিনি তার গবেষণায় তেলাপিয়া চাষের ক্ষেত্রে মাছের খাদ্য হিসেবে এ প্যারেট পোকা সমপরিমাণে ফিশ ফিড ব্যবহার করে উৎপাদন সর্বোচ্চ পান। প্যারেট পোকা সম্পর্কে তিনি জানান, প্যারেট পোকা হচ্ছে (Hermetia illucens) খুবই সাধারণ স্ট্রটিওমাইডি (Stratiomyidae) গোত্রের একটি পোকা। এরা আমাদের আশপাশে বাস করলেও মানুষের সংস্পর্শে আসে না। এরা সাধারণত ময়লা-আবর্জনার কাছাকাছি ঝোপঝাড়ে বাস করে। পূর্ণাঙ্গ পোকা দেখতে অনেকটা মৌমাছির মতো তবে এরা মাছির মতো কোন প্রকার রোগের বাহক নয়। পূর্ণবয়স্ক প্যারেট পোকা মাত্র তিন থেকে পাঁচ দিন বাঁচে। পূর্ণবয়স্ক পোকা সাধারণ শুঁয়াপোকার মতো আবরণ ভেদ করে বেরিয়ে আসে যার সত্যিকারের মুখ থাকে না, ফলে এরা কোনো খাদ্য গ্রহণ করে না। তবে তরল-জাতীয় পানীয় পান করতে পারে।
প্যারেট পোকা পোকার গুরুত্ব:
প্যারেট পোকা পোকা সত্যিকারের প্রাকৃতিক বর্জ্য পুনর্ব্যবহারকারী। এরা বাসাবাড়ির বর্জ্য খুব নিপুণভাবে ব্যবহার করে। এদের লার্ভা নীরবে নিভৃতে জমানো পচনশীল ময়লা-আবর্জনার মাঝে অবশিষ্ট খাদ্য ও পুষ্টি শোষণ করে অন্যান্য প্রাণীকুলের মাঝে ছড়িয়ে দেয়। উপজাত হিসেবে এরা তরল ও ঝুরঝুরে সার উৎপাদন করে, যা মাটির স্বাস্থ্য রক্ষায় যথেষ্ট ভূমিকা পালন করে। কালো সৈনিক পোকার লার্ভা ময়লা-আবর্জনার মাঝে বড় হলেও যখন প্রি-পিউপা পর্যায়ে উপনীত হয় তখন স্বতঃস্ফূর্তভাবে হেঁটে হেঁটে একটি নির্দিষ্ট পাত্রে এসে জমা হয়। এ সময় এরা যথেষ্ট পুষ্টি ও চর্বি সমৃদ্ধ থাকে যা বিভিন্ন প্রকার মাছ, হাঁস-মুরগি, পোষা পাখি, উভচর ও সাপজাতীয় প্রাণীর পুষ্টি সাধন করে। এদের বহিরাবরণ ক্যালসিয়াম ও চিটিন সমৃদ্ধ হওয়ায় চিংড়ি এবং ডিম দেয়া মুরগির আদর্শ খাদ্য হিসেবে বিবেচিত। বাড়ির আঙিনায় কালো সৈনিক পোকার উপস্থিতি ক্ষতিকর মাছি এবং কীটপতঙ্গের প্রাদুর্ভাব অনেকাংশে কমিয়ে দেয়।

12/03/2021

যেকোনো স্থান থেকে কাজ করা যাবে।

31/01/2021

Address

Sundarganj
5721

Opening Hours

Monday 08:00 - 02:00
Tuesday 08:00 - 02:00
Wednesday 08:00 - 02:00
Thursday 08:00 - 02:00
Friday 08:00 - 02:00
Saturday 08:00 - 02:00
Sunday 08:00 - 02:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Supersonic online shopping posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Supersonic online shopping:

Share