Shayek Jubayer sjtv

Shayek Jubayer sjtv পেইজ টি একটি ইসলামিক ধারার পেইজ

25/08/2026
আলেম সমাজ কি শুধু মসজিদের মিম্বর আর মাদরাসার মসনদেই সীমাবদ্ধ থাকবে?সময়ের পরিবর্তনের সঙ্গে সমাজ বদলাচ্ছে। বদলাচ্ছে রাষ্ট্...
18/08/2026

আলেম সমাজ কি শুধু মসজিদের মিম্বর আর মাদরাসার মসনদেই সীমাবদ্ধ থাকবে?

সময়ের পরিবর্তনের সঙ্গে সমাজ বদলাচ্ছে। বদলাচ্ছে রাষ্ট্র, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি ও মানুষের চিন্তার জগৎ। আর এই পরিবর্তনের সময়ে আলেম সমাজের ভূমিকা কী হবে এ প্রশ্নটি এখন আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

আমাদের কথা বলতে হবে। আমাদের ভাবতে হবে। আমাদের নিজেদের মধ্যেও ঐক্য ও পারস্পরিক বোঝাপড়া তৈরি করতে হবে।

কারণ, নতুন বাংলাদেশের নির্মাণে আলেম সমাজ কোথায় থাকবে এই প্রশ্নের উত্তর আলেম সমাজকেই দিতে হবে।

সেই ভাবনা থেকেই—
সাধারণ আলেম সমাজ, সিলেট জেলার অভিষেক অনুষ্ঠান এবং আলেম সমাজের ভাবনায় নতুন বাংলাদেশ “আমারও কিছু বলার আছে”

সিলেটের সম্মানিত উলামায়ে কেরাম, ইমাম-খতিব, মাদরাসার শিক্ষক, দ্বীনি অঙ্গনের দায়িত্বশীল ও সচেতন আলেম সমাজের প্রতি রইল আন্তরিক দাওয়াত।

এটি নিছক কোনো আনুষ্ঠানিকতা নয়। এটি আমাদের মিলিত হওয়ার, কথা বলার এবং সময়ের প্রয়োজনকে উপলব্ধি করার একটি সুযোগ।

📅 ২১ আগস্ট ২০২৬, শুক্রবার
⏰ বিকাল ৩টা–সন্ধ্যা
📍 শহীদ সুলেমান হল, দরগাহ গেইট, সিলেট

আসুন, আমরা একসঙ্গে বসি। কথা বলি। শুনি। ভাবি। আলেম সমাজের দায়িত্ব ও ভূমিকা নিয়ে নতুন করে ভাবনার দুয়ার খুলে দিই।
_______________________
জুবায়ের আহমদ সায়েক
দপ্তর সম্পাদক : সাধারণ আলেম সমাজ- সিলেট শাখা

Address

কুচাই
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shayek Jubayer sjtv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share