09/08/2023
👉আপনি কি জানেন, গ্রীন টি কখন পান করা উচিত, আর কখন উচিত নয়?
🌲গ্রীন টি এমন একটি চা যেটি ওজন কমানোর ক্ষেত্রে এবং স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। যারা স্বাস্থ্য সচেতন ডিটক্স হিসেবে নিঃসন্দেহে তাদের প্রথম পছন্দ গ্রীন টি। গ্রীন টি পান করতে অনেক বেশি ভালো তা নয় বরং এই চা এর স্বাদ ভালো না বললেই চলে তারপরও যারা অনেক বেশি স্বাস্থ্য সচেতন এবং ওজন কমাতে চায় এমন মানুষের কাছে গ্রীন টি অনেক বেশিই গুরুত্বপূর্ণ। আর কিছু পেতে হলে তো কিছু হারাতে হবেই। তাই স্বাস্থ্যের কথা ভেবে আমি স্বাদের দিকটা এতটা চিন্তা করি না। সবই তো ঠিক আছে! গ্রীন টি পান করছেন ঠিকই স্বাস্থ্যের কথা ভেবে কিন্তু কখন পান করবেন তার ব্যাপারে সঠিক তথ্য জানেন তো আপনি? যদি গ্রীন টি পানের সঠিক সময়ই না জানলেন তবে পান করে তো আপনার তেমন উপকার হবেই না বরং ক্ষতির সম্মুখীনই হবেন আপনি।
👉গ্রীন টি পান করার সঠিক সময় –
🌲নাস্তা করার পর সকালে উঠে অবশ্যই নাস্তায় এমন খাবার খাওয়া উচিত যাতে করে সারাদিন আপনার শরীর অনেক ভাল থাকে। তাই সকালে আপনি অবশ্যই চা পান করবেন না খালি পেটে। এতে দেখা যাবে আপনার ডিহাইড্রেশন এর সমস্যা হবে। আর তাছাড়া খালি পেটে গ্রীন টি পান করলে গ্যাস্ট্রিকের সমস্যা কিংবা আলসারও হতে পারে। সুতরাং সকালের নাস্তায় হেলদি কোন খাবার খান এবং এরপর গ্রীন টি পান করুন।
🌲রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি যদি ওজন কমানোর জন্য গ্রীন টি পানঙ্করেন তবে তার জন্য সঠিক সময় হল রাতে ঘুমাতে যাওয়ার ঠিক ২ ঘন্টা আগে। রাতে বিছানায় যাওয়ার আগে গ্রীন টি আপনাকে ওজন কমাতে সাহায্য করবে আর এটা অনেক বেশি কাজ করবে ততক্ষন পর্যন্ত যতক্ষণ না আপনি অন্যকিছু খাবেন। রাতে তো আর আপনি অন্যকিছু খান না তাই ভালো করে কাজ করতে পারে গ্রীন টি। অনেক সময় চা আপনার ঘুম নষ্ট করে এজন্যে চা পান করার সাথে সাথে ঘুমাতে না গিয়ে ঘুমানোর ২ ঘণ্টা আগেই পান করুন।
🌲ব্যায়াম করার পূর্বে ব্যায়াম করার আধাগন্টা আগে গ্রীন টি পান করুন। যদি আপনি আধাঘন্টা আগে পান করেন তবে এতে করে আপনার কর্মক্ষমতা বাড়বে। এমন কি এটা আপনার ওজন এবং মেদ কমাতে সাহায্য করবে।
🌲খাবার খাওয়ার এক ঘণ্টা আগে অথবা পরে অনেকেই খাবার খাওয়ার পরপরই চা পান করেন। খাবার খাওয়ার সাথে সাথেই গ্রীন টি পান করা উচিত নয়। খাবার খাওয়ার কমপক্ষে ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা পরে অথবা আগে গ্রীন টি পান করুন।
👉জানলেন তো কোন সময়গুলো সঠিক গ্রীন টি পান করার জন্য? এবার আমি শেয়ার করব কোন সময়ে গ্রীন টি পান করবেন না-
🌲 সকালে খালি পেটে কখনোই গ্রীন টি পান করবেন না।
🌲খাওয়ার সময়গুলোতে গ্রীন টি পান করবেন না। যেমন রাতের খাবার অথবা দুপুরের খাবারের সময়।
🌲একদিনে ২-৩ কাপের বেশি পান করবেন না।
🌲 গ্রীন টি এর সাথে গুঁড়া দুধ কিংবা চিনি মেশাবেন না।
🌲ঘুমের সমস্যাজনিত কারণ এড়িয়ে যেতে গভীর রাতে গ্রীন টি পান করবেন না।
👉কেন আমাদের থেকেই কিনবেন ?
সিলেটে থাকার দরুন আল্লাহর অশেষ রহমতে আমরা সিলেটের আসল ভেজালবিহীন গ্রীন টি সংগ্রহ করছি এবং আলহামদুলিল্লাহ সততার সাথে সরবরাহও করছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে।
👉 আমান টি তে পাচ্ছেন, ভেজ মুক্ত হাই কোয়ালিটির গ্রীন টি,
👉 অর্ডার করতে কোন অগ্রিম প্রেমেন্ট করতে হয় না, এমন কি ডেলিভারি চার্জ ও না।
👉 চা হাতে পেয়ে প্রয়োজনে কাপ খেয়ে প্রেমেন্ট করার সুবিধা
👉 তারপর ও মন মতো না হলে ফিরত দেয়ার সুবিধা।
✅ তাই আজই অর্ডার করুন আপনার পছন্দের গ্রীন টি।
👉 অর্ডার করতে কল/হোয়াটস্যাপ
👉 এই নাম্বারে করুন
📞০১৯১১-৬২১৫৫৯
অথবা পেইজে ম্যাসেজ করুন
🌲ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।