Husham online shop

Husham online shop পাঁকা রং এবং কালার কম্বিনেশনে সেরা,রুচিশীল এবং মার্জিত প্রডাক্টই হোক আমাদের নিত্য দিনের সঙ্গী

ইনশা আল্লাহ্
26/10/2022

ইনশা আল্লাহ্

05/09/2022

এ কি দূর্দশা নেমে আসলো সিলেট শহরের মানুষের জন্য!!
সিলেট শহরের ভিতরের সবগুলো ছড়া বৃষ্টির পানিতে ভরে বিভিন্ন পাড়া-মহল্লার রাস্তায় পানি উঠে পড়েছে।

মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতেই এই অবস্থা!!!

পুলিশ লাইন এলাকার বর্তমান পরিস্থিতি😟😢👇

22/08/2022

#আসসালামুআলাইকুম
মা-বাবার আদরের সন্তানদের ছোট্ট বেলার সেই ছোট্ট ছোট্ট সৃতি বিজড়িত মূহুর্তগুলো যদি আবার ফিরে আসতো।

সময় কখনো করো জন্যে থেমে থাকে না সেটা জানি। তবুও মনে হয় এই সুন্দর সময়, সুন্দর মূহুর্ত যদি এমনি থাকতো।

এটা আমাদের মতো সকল মা-বাবারই হয়তো মনের কথা। তবে এগুলো বলা বা চিন্তা করাও উচিত নয়।

আল্লাহ্ তায়ালা পৃথিবীটাকে কতোযে সৌন্দর্যে ভরে দিয়েছেন তা আমাদের কল্পনারও বাইরে।

“আমরা না হয় ডিজিটাল যুগে ছবি, ভিডিও ক্লিপ নিয়ে রাখতে পারি। কিন্তু আগের যুগের মা-বাবারা চোখের কল্পনায় ভাসতো।”
#সৃতি #বিজড়িত #সেই #দিনগুলো

#ছবি
আমাদের দুই রাজপুত্র - মোহাম্মদ হিসাম উদ্দিন, এবং মোহাম্মদ হুছাম উদ্দিন।

#দুই #নয়ন #মনির #জন্য #দোয়া #প্রার্থী

20/08/2022

ছোট্ট সোনা হুছাম......

20/08/2022

মনের অনুভূতি কখনোই লিখে প্রকাশ করা যায় না।আবার কখনোবা বলেও বুঝানো সম্ভব হয় না।

আমি এতোটাই খুশি হয়েছি, যে লিখে বা বলেও বুঝানো যাবে না।

আরিফুল ইসলাম ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সময়োপযোগী অতি মূল্যবান একটি উপহার দেয়ার জন্য।

27/07/2022

“আলস্য হল শয়তানের বালিশ”
– বিখ্যাত ড্যানিশ প্রবাদ

হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, কিন্তু পারস্পরিক সম্মতিতে ব্যবসা করতে কোনো আপত্তি নেই।   -...
24/07/2022

হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, কিন্তু পারস্পরিক সম্মতিতে ব্যবসা করতে কোনো আপত্তি নেই।
- (নিসা : ২৯)

21/07/2022

এইটুকু বাচ্চা এতোখানি পড়তে পেরেছে আলহামদুলিল্লাহ্।
হঠাৎ করেই ওর জায়নামাজ বিছিয়ে বলে আমি নামাজ পড়বো। যেই বলা সেই কাজ, যতটুকু পড়তে পেরেছে আল্লাহ্ কবুল করুন।
আমিন......
🥰হুছাম উদ্দিন❤️

20/07/2022

সিলেটি নাটকের প্রবীন ব্যস্ততম অভিনেত্রী “রওশন আরা মনির রুনা” নানি অসুস্থ্য। "পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে" নানির সাথে কিছুক্ষণ।

নানির শরীর আগের চেয়ে এখন অনেকটা সুস্থ্য আছে আলহামদুলিল্লাহ্।
সবাই নানির জন্য দোয়া করবেন।

কি; আচার ভালো রাখতে পারছেন না?অল্প দিনের মধ্যেই আচার নষ্ট হয়ে যাচ্ছে?সমাধান আপনার হাতের মুঠোঁয়!অল্প সময় ব্যয় করে পুরো লি...
19/07/2022

কি; আচার ভালো রাখতে পারছেন না?
অল্প দিনের মধ্যেই আচার নষ্ট হয়ে যাচ্ছে?
সমাধান আপনার হাতের মুঠোঁয়!

অল্প সময় ব্যয় করে পুরো লিখাটা পড়েনিতে পারলেই সহজ সমাধান পেয়ে যাবেন।

বিশেষ করে বর্ষার সময় সবচেয়ে বেশি আচারে ছত্রাক পড়তে দেখা যায়। তবে ছোট-খাঁটো উপায়েই সেটার সমাধান হয়ে যাবে।

খাওয়ার সময় আচার না থাকলে খাওয়াটা ঠিকঠাক জমে উঠে না। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, আচার তৈরির উদ্দেশ্য সব সময় এক রকম ছিল না। মূলত খাদ্য সংরক্ষণের চিন্তা থেকেই এর উদ্ভাবন।

খাদ্যদ্রব্যকে যে পদ্ধতির মধ্য দিয়ে যেতে হতো, সেটিই এখন আচার নাম ধারণ করে জনপ্রিয় হয়েছে। খাবারে রুচি বাড়াতে আচারের বিকল্প কমই আছে। ভিটামিন সি'র অভাব পূরণ করতেও আচারের ভূমিকা রয়েছে। বর্ষায় বিভিন্ন পদের খাবার, হোক সে ভুনা খিচুড়ি কিংবা বিরিয়ানি, সঙ্গে আচার যেন যোগ করে বাড়তি স্বাদ।

আমাদের দেশে মৌসুমি ফল আম, তেঁতুল, জলপাই, চালতা, কুল প্রভৃতি ফলের আচারের প্রচলন দীর্ঘদিনের। শীতের সময় তেমন সমস্যা না হলেও বর্ষা আসতে না আসতেই অনেক সময় আচারে ছত্রাক পড়ে যায়।

সাধারণত টক জাতীয় ফলমূলে পানি বা বাতাসের উপস্থিতিতে ছত্রাক জন্মায়। এতে আচারের স্বাদ নষ্ট হয়ে যায়।

আচারকে ফাঙ্গাসমুক্ত রাখার পদ্ধতি/পরামর্শ -

✅ যে উপকরণের আচার বানাবেন, তা ধোয়ার পর ভালো করে পানি ঝরিয়ে শুকিয়ে নেবেন। সম্ভব হলে সূর্যের আলোয় কিছুক্ষণ রেখে দিতে পারেন।

✅ আচারে ছত্রাক পড়ার বড় কারণ পানি। আচারে যে তেল ব্যবহার করা হয়, তাতে অনেক সময় পানি থাকে। শর্ষে থেকে শর্ষের তেল সংগ্রহ করার সময় পানি ব্যবহার করা হয়, যা পরবর্তী সময়ে ফিল্টার করার পরও কিছুটা হলেও থেকে যায়। তাই আচারকে ছত্রাক থেকে রক্ষা করতে আচারে তেল দেওয়ার আগে তেলটাকে কড়াইয়ে জাল দিয়ে নেওয়াটা খুব জরুরি।

✅ আচার ভালো রাখার জন্য বেশি পরিমাণ তেল ব্যবহার করতে হবে। আচারের উপর তেলের একটা আস্তরণ যেন থাকে, সেদিকে লক্ষ রাখতে হবে। কারণ, তেল আচারে বাতাস ঢুকতে বাঁধা দেয়। এতে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় এবং ব্যাকটেরিয়া টিকতে পারে না।

✅ প্রিজারভেটিভ হিসেবে ভিনেগার ব্যবহার করতে পারেন। তবে পরিমাণমতো লবণও প্রিজারভেটিভ হিসেবে ভালো কাজ করে। এটি স্বাদ ও গন্ধ অটুট রাখে এবং আচার সুস্বাদু করে তোলে। সঠিক মাত্রায় লবণ ব্যবহার না করলে আচারে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে। এমনকি তা নষ্টও হয়ে যেতে পারে।

✅ আচার তৈরির সময় অবশ্যই তাপের দিকে খেয়াল রাখতে হবে। কারণ, পর্যাপ্ত তাপ না পেলেই বরং ছত্রাক আক্রমণের সম্ভাবনা বেশি থাকে। বর্ষার মৌসুমে টানা বৃষ্টির জন্য রোদের দেখা পাওয়া যায় না। তখন অন্তত তিন-চার দিন পরপর আচারের পাত্র খুলে পরীক্ষা করতে পারেন। ভালো তাপমাত্রায় গরম করে নিতে পারেন। এতে আচার ফাঙ্গাসমুক্ত থাকবে।

✅ আচার সংরক্ষণ করার জন্য সব সময় কাঁচের পাত্র ব্যবহার করা উচিত। প্লাস্টিকের জারে আচার রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তবে যে পাত্রে আচার রাখবেন, সেটি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে।

✅ আচার বয়াম থেকে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে, যাতে হাতের স্পর্শ না লাগে। পরিষ্কার শুকনা চামচ ব্যবহার করুন। কোনো ভাবেই যাতে আচার বাষ্পায়িত না হয়, সেদিকে খেয়াল রাখুন।

✅ ফ্রিজে আচার রাখলে তা দীর্ঘদিন ভালো থাকে। সাধারণত শুকনা ঠান্ডা জায়গায় ফাঙ্গাস পড়তে পারে না। প্রতিদিনের খাওয়ার জন্য একটি ছোট জারে আচার রাখতে পারেন। বারবার আচারের জার না খোলাই ভালো।

✅ আচারে কোনো কারণে তেলের পরিমাণ কম হলে তেল ফুটিয়ে ঠান্ডা করে দিয়ে দিন। এতে আচার গন্ধমুক্ত থাকে।

✅ আচার বয়ামে রেখে ঠান্ডা শর্ষে তেল দিয়ে ডুবিয়ে ফেলুন। ভেতরে যেন কোনো বাতাস না থাকে, এ জন্য জারটি হালকাভাবে ঝাঁকিয়ে নিন। আচারে তেল দিয়ে ডুবিয়ে রাখলে কখনোই ফাঙ্গাস জন্মে না।

আচার খেতে পছন্দ করলে বা আচার নিয়ে আরো অনেক তথ্য জানতে চাইলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ

বরই-এর উপকারী ১০ টি গুণ, জানলে আপনি অবাক হবেন!এটি এমন একটি ফল যেটা কাঁচা হোক বা পাঁকা, যেকোনো অবস্থাতেই খাওয়ার জন্য উপযু...
18/07/2022

বরই-এর উপকারী ১০ টি গুণ, জানলে আপনি অবাক হবেন!
এটি এমন একটি ফল যেটা কাঁচা হোক বা পাঁকা, যেকোনো অবস্থাতেই খাওয়ার জন্য উপযুক্ত। এমনকি শুকনো বরইও বিভিন্ন উপায়ে খাওয়া যায়।

শুকনো বরই এর বিভিন্ন ধরনের আচার টক, ঝাল বা মিষ্টি সবই আমাদের পছন্দ। কিন্তু কখনো কি জানার চেষ্টা করেছেন যে ছোট্ট গোলগাল এই ফলটি আপনার শরীরের জন্য কতটা উপকারী?

চলুন একটু জেনে নেই বরই-এর ১০ টি উপকারী দিক-

১/ ক্যান্সার প্রতিরোধঃ
★বরই এর মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান বিদ্যমান, যা টিউমারের উপর সাইটোটক্সিক প্রভাব বিস্তার করে। যার ফলে শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়।

২/ রক্ত পরিশুদ্ধিঃ
★শুকনো বরই এর মধ্যে স্যাপোনিন, অ্যাল্কালয়েড এবং ট্রাইটারপেনয়েড উপাদান থাকে যা রক্ত পরিশুদ্ধ করে এবং হজম প্রক্রিয়ায় সহায়তা করে।

৩/ দুশ্চিন্তাঃ
★বরই অবসাদ এবং দুশ্চিন্তা দুর করে।

৪/ ইনসোমনিয়া বা অনিদ্রাঃ
★ইনসোমনিয়া এবং দুশ্চিন্তা অনেক মানুষের ক্ষেত্রে দেখা যায়। বরই এর শক্তিশালী কেমিক্যালগুলো অনিদ্রা এবং দুশ্চিন্তা কমিয়ে আনতে সাহায্য করে।

৫/ রোগ প্রতিরোধ ক্ষমতাঃ
★এর ভেতরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ফ্রি র‍্যাডিকেলগুলোকে নিষ্ক্রিয় করে দেয়। এছাড়াও এর মধ্যে ভিটামিন সি, এ, বি২, ফাইটোকেমিক্যাল ইত্যাদি পাওয়া যায় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।

৬/ লিভারের সুরক্ষাঃ
★শরীরের ফ্রি র‍্যাডিকেলগুলো লিভারের ক্ষতি করে। বরই এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি লিভারকে সুরক্ষা প্রদান করে।

৭/ ওজন নিয়ন্ত্রণঃ
★বরইতে ফ্যাট নাই বললেই চলে। ২ আউন্স (প্রায় ৪টি) বরই খেলে শরীরে ৪৪ ক্যালরি শক্তি যোগান দেয়, কিন্তু ফ্যাট প্রায় শূন্য। ফলে ওজন নিয়ন্ত্রণেও এই ফল সাহায্য করে।

৮/ হাড় মজবুত করেঃ
★এই ফলে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন ইত্যাদি সহ আরো অনেক ভিটামিন ও মিনারেল পাওয়া যায় যা হাড় শক্ত ও মজবুত করতে সাহায্য করে।

৯/ রক্ত সঞ্চালনঃ
★আয়রন ও ফসফরাস শরীরে রক্ত উৎপাদন এবং রক্ত সঞ্চালনের প্রক্রিয়া বৃদ্ধি করে।

১০/ ইনফেকশনজনিত রোগ দূর করেঃ
★বরইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। বরইয়ের ভিটামিন সি ইনফেকশনজনিত রোগ যেমন টনসিলাইটিস, ঠোঁটের কোণে ঘা, জিহ্বাতে ঘা, ঠোঁটের চামড়া উঠে যাওয়া ইত্যাদি দূর করে।

এছাড়াও বিভিন্ন দেশে পেটের সমস্যা দূর করতে, মাংসপেশি শক্তিশালী করতে এই ফলের ব্যবহার করা হয়ে থাকে। আরো অনেক উপকারিতা রয়েছে এই ফলটির।

সারা বছর অল্প করে বরই আচার খেতে পারলে অনেক রোগ থেকে দূরে থাকা সম্ভব।

টক-ঝাল-মিষ্টি স্বাদের লোভনীয় বরই আচার অর্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন নিচের দেয়া নাম্বারে⤵️

01795440069

Address

Arnab-46/1, Mirer Moydan
Sylhet
3100

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Friday 09:00 - 23:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 23:00

Telephone

+8801795440069

Alerts

Be the first to know and let us send you an email when Husham online shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Husham online shop:

Share