03/01/2022
নিরাপত্তাহীনতার কারণে আমরা চাইলেও সিলেটে আসতে পারছিনা...
আমরা চাই একটা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হোক। আর আপনারাই পারেন সেই পরিবেশ তৈরি করতে।
সেদিন সিলেট থেকে ঠিক সময়ে বের হয়ে না আসতে পারলে পরদিন আমাদের লাশ বের হতো।
২ কোটি টাকা চাঁদা দাবি করা হয় আমাদের কাছ থেকে... হয় টাকা দিবো না হলে মেরে ফেলার হুমকি দেয়া হয়, অথচ মাসের শুরুতে ১ কোটি টাকা দিয়েছিলাম....
প্রতি মাসে মাসে এভাবে নিজের প্রতিষ্ঠানের অস্তিত্ব টিকিয়ে রাখতে কোটি টাকা আমাকে দিতে বাধ্য করা হয়...
এভাইবেই গত ১ বছরে ১০ কোটি টাকা আমার কাছ থেকে বিভিন্ন উপায়ে আত্মসাৎ করা হয়...
গত একবছরে কি নিখুঁতভাবে কাজ করে আসছি আপনার তার সাক্ষী ছিলেন...
ডেলিভারি সবসময় দু-চারদিন এক সপ্তাহ আগে পেয়েছেন, কিন্তু টাইম কখনো পার হয়নি...
আজকে আমরা বিপদে পরেছি কে বা কারা আমাদের বিপদে ফেললো আপনারা একবারো বুঝতে চাইলেন না...
উল্টা প্রতারক বলছেন!
এতো সার্ভিস নিয়েছেন কখনো কেউ বলতে পারবেন আমাদের সার্ভিসে আপনারা অসন্তুষ্ট ছিলেন নিজের মনকে একবার প্রশ্ন করুন!
আমরা একটা সমঝোতা চেয়েছিলাম যার কারণে এস.পি, ডিসি মহাদয়ের কাছেও গিয়েছিল। আমরা একটু সময় চাই...
আর এই সময়টা আপনারা চাইলেই দিতে পারেন...
আমাদের উদ্দেশ্য কখনোই অসৎ ছিলোনা...
আপনারা চাইলেই আঁখি সুপার শপ আবারো ঘুরে দাঁড়াতে পারে। আমরা চাই আপনাদের প্রাপ্য আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে। বাকিটা আপনাদের ইচ্ছা...