29/07/2026
ইন্ডিয়ান ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাব্য কারণ সমূহ:
১) "লস্ট পাসপোর্ট" সবথেকে বেশি সমস্যা।
২) NID/পাসপোর্টের নাম আলাদা বা বানান ভুল।
৩) সিঙ্গেল নামের পাসপোর্ট ।
৪) অন্য দেশ থেকে ডিপর্ট স্ট্যাম্প।
৫) পূর্বে ভারতে গিয়ে "ওভার স্টে" করা।
৬) ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে এমন কোনো তথ্য যেটা ধারণার উপর দেওয়া।
৭) এছাড়াও কোন ডিপার্টমেন্ট জব, সেই ডিপার্টমেন্ট ছাড়পত্র দিচ্ছেন কিনা।
৮) পুলিশ / আর্মি / জার্নালিস্ট প্রফেশন থাকলে।
৯) এজেন্ট ব্যাংক স্টেটমেন্ট।
১০) অরিজিনাল প্রেসক্রিপশন ও ডাক্তারের রেকোমেন্ডেশন লেটার না দেওয়া (মেডিক্যাল ভিসা ক্ষেত্রে প্রয়োজন হয়)।
১১) ডবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে, VFS Global Appointment ছাড়া সাবমিট করলে।
১২) ট্রানজিট ভিসার ক্ষেত্রে হোটেল বুকিং/ অন্য কান্ট্রি কনফার্ম ভিসা / ফ্লাইট টিকিট না দেওয়া।
১৩) মেডিক্যাল ভিসায় রেস্ট্রিকশন আছে এমন স্টেটে এন্ট্রি নেওয়া। (সিকিম / অরুণাচল প্রদেশ, লাদাখ ইত্যাদি)।
১৪) পূর্বে ভিসার ক্ষেত্রে ব্যবহৃত ছবি কিম্বা পুরানো ছবি দিলে ও 2 x 2 মাপের ছবি ব্যবহার না করলে।
১৫) সব পুরানো পাসপোর্ট (অ্যানালগ, MRP, E-passport যুক্ত না করলে।
১৬) কোনো ধরনের ফেক ডকুমেন্ট ব্যবহার করলে।
১৭) বাংলাদেশের কোর্টে, ক্রিমিনাল মামলা থাকলে।
১৮) যে হসপিটালের নাম মেডিক্যাল ভিসায় উল্লেখ আছে FRRO চেঞ্জ অফ হসপিটাল না করে অন্য হসপিটালে ট্রিটমেন্ট নিলে।
১৯) পাসপোর্টে ব্ল্যাক লিস্ট বা এই ধরনের কোন সিম থাকলে।
২০। মানি এক্সচেঞ্জেন থেকে ইনডোর্সমেন্ট করালে।
২০) পাসপোর্ট ব্লক লিস্ট হতে পারে।