We Are Proud Of Being A Muslim

We Are Proud Of Being A Muslim We are Muslims. We love And fear Allah The Most High. We All Wants to Be A perfect Muslim. Here we will share something about Islam

13/03/2015

¤¤গুরুত্ব পূর্ণ একটি তথ্য¤¤
কোন নবী কোন দেশে এসেছিলেন??
১.হযরত আদম (আঃ)- শ্রীলংকা।
২.নুহ (আঃ) - জর্ডান।
৩.শোয়াইব (আঃ) - সিরিয়া।
৪.সালেহ (আঃ) - লেবানন।
৫.ইব্রাহিম (আঃ) - ইরাক।
৬.ইসমাঈল (আঃ) - সৌদি আরব।
৭.ইয়াকুব (আঃ) - ফিলিস্তিন।
৮.হযরত মুসা (আঃ) -মিশর।
৯.ইয়াহ ইয়া (আঃ) - ফিলিস্তিন।
১০.জাকারিয়া (আঃ) - ফিলিস্তিন।
১১.ইসহাক (আঃ) - ফিলিস্তিন।
১২.ইউসুফ (আঃ) - ফিলিস্তিন।
১৩.লুত (আঃ) - জর্ডান।
ইরাক।১৪.আইয়ুব (আঃ) - জর্ডান।
১৫.হুদ (আঃ) - ইয়েমেন।
১৬.হযরত মুহাম্মাদ (সঃ) - সৌদি আরব।
(বিঃ দ্রঃ- শেয়ার করার জন্য অনুরোধরইলো!!)

13/03/2015

মুসাফিরের জন্য জুমআর নামাজের হুকুম কী?
মুসাফিরের জন্য জুমআর নামাযের হুকুম কী?
অর্থাৎ বিষয়টি কি এমন যে, তার জন্য জুমআর
নামায না পড়ে যোহর পড়ারও অনুমতি আছে,
তবে জুমআ পড়লেও পড়তে পারবে, নাকি জুমআর
নামায না পড়া তার জন্য বাধ্যতামূলক।
মুসাফিরের জন্য জুমআ পড়া ফরয নয়। সে যোহর
বা জুমআ যে কোনোটি পড়তে পারে। [আদ্দুররুল
মুখতার ২/১৫৩, ১৫৫; আলবাহরুর রায়েক ২/১৫১]

09/03/2015

দুনিয়ার সবচাইতে কঠিন কাজ নিজেকে সংশোধন করা আর সবচাইতে সহজ কাজ অন্যের সমালোচনা করা l

--হযরত আলি (রাঃ)

01/03/2015

"ঐ ঘরের সুখের দরজা বন্ধকরে দেওয়া হয়,যে ঘর থেকে মেয়েদের উচ্চআওয়াজ বেরহয়ে আসে।”- শেখ সাদী (রহঃ)

16/01/2015

কারো অধঃপতনে আনন্দ প্রকাশ
করো না,
কেননা ভবিষ্যত তোমার জন্য
কী প্রস্তুত
করে রেখেছে সে সম্পর্কে তোমার
কোন জ্ঞানই নেই |
___হযরত আলী (রা)

11/01/2015

এক গরীব লোক এক
থোকা আঙ্গুর
নিয়ে হযরত
মুহাম্মদ (সঃ)
এর কাছে উপহার দিলো।
পাশেই বিভিন্ন
সাহাবীরা উপস্থিত
ছিলেন।
রাসুল (সঃ) আঙ্গুরের
থোকা থেকে একটা আঙ্গুর
ছিড়ে মুখে দিলেন,
তারপর এক এক
করে সবগুলো আঙ্গুর
খেয়ে ফেললেন কিন্তু
পাশে বসে থাকা সাহাবীদের
কাউকেই
আঙ্গুর খেতে সাধলেন
না। চোখের
সামনে প্রিয়
নবীর
এভাবে আঙ্গুর
খাওয়া দেখে গরীব
লোকটি অনেক
খুশী হলো,
তারপর রাসুলের কাছ
থেকে বিদায়
নিয়ে চলে গেলো।
লোকটি চলে যাবার পর
এক সাহাবী রাসুল (সঃ)
কে জিজ্ঞাসা করলেন,
ইয়া রাসুলুল্লাহ!
আপনি কিভাবে একাই
সব আঙ্গুর
খেয়ে ফেললেন,
আমাদের কাউকে একটু
ভাগ দিলেন
না!
সাহাবীর প্রশ্ন
শুনে রাসুল (সঃ)
মুচকি হেসে উত্তর
দিলেন,
"আমি একাই সব আঙ্গুর
খেয়ে ফেলেছি কারন
আঙ্গুরগুলো টক
ছিলো।
যদি আমি তোমাদের
কে আঙ্গুর
খেতে সাধতাম,
তোমাদের
মুখভঙ্গি দেখেই
হয়তো লোকটি বুঝে ফেলতো এবং কষ্ট
পেতো।
তাই
আমি চিন্তা করে দেখলাম,
যদি আঙ্গুরগুলো আমি একাই
আনন্দের
সাথে খেয়ে ফেলি লোকটি খুশি হবে এবং এটাই
সবদিক
দিয়ে ভাল"।
রাসুলুল্লাহ (সঃ) এর
পুরো জীবন টাই এমন
অসংখ্য
উদাহরণ
দিয়ে পরিপূর্ণ।
আমরা জন্মসূত্রে যারা মুসলিম,
সেগুলো সঠিকভাবে অনুসরণ
করতে পারলে পৃথিবীর
অনেককিছুই
পাল্টে যেতো।
আল্লাহ আমাদের
সবাইকে রাসুল (সঃ) এর
রেখে যাওয়া শিক্ষাগুলোকে আমাদের
জীবনে কাজে লাগানোর
তৌফিক দিন।

09/01/2015

চারটি গোলাম মুক্তির সাওয়াব:
হযরত আবূ আইয়ুব আল আনসারী (রাঃ)
নবী করীম সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম
থেকে বর্ণনা করেন যে,
তিনি বলেছেনঃ যে ব্যক্তি ১০ বার
“লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু
লা-শারীকা লাহু লাহুল মুলকু
ওয়া লাহুল হাম্দু
ওয়া হুয়া আলা কুল্লি শাইয়্যিন
ক্বাদীর” বলবে, সে যেন ইসমাইল
(আঃ)- এর বংশের
চারটি সন্তানকে গোলামী থেকে মুক্তি দান
করলো।
- তথ্যসূত্রঃ (বুখারী ও মুসলিম)

23/12/2014

**জান্নাত- জাহান্নামের
বর্ণনা ---
_____________________________
জান্নাতের বর্ণনা--
আবূ সাইদ খুদরী (রাঃ) ও আবূ
হুরাইরা (রাঃ) হতে বর্ণিত,
নবী (
সাঃ) বলেছেন,
“জান্নাতীরা যখন
জান্নাতে প্রবেশ
করে যাবে, তখন
একজন
ঘোষণাকারী ঘোষণা করবে যে,
তোমাদের জন্য এখন অনন্ত
জীবন;
তোমরা আর কখনো মরবে না।
তোমাদের
জন্য এখন চির সুস্বাস্থ্য;
তোমরা আর কখনো অসুস্থ
হবে না।
তোমাদের জন্য এখন চির
যৌবন;
তোমরা আর কখনো বৃদ্ধ
হবে না।
তোমাদের জন্য এখন চির সুখ

পরমানন্দ; তোমরা আর
কখনো দুঃখ-
কষ্ট পাবে না।” (মুসলিম
২৮৩৬,২৮৩৭)
জাহান্নামের বর্ণনা--
আল্লাহ বলেন :“নিশ্চয়
জাহান্নাম
কাফেরদের বেষ্টনকারী।”
(সূরা তাওবা:৪৯)
কোথাও পালাবার
জায়গা নেই।
এরশাদ হচ্ছে:
“যখন তাদের
চামড়া জ্বলে যাবে,
আমি অন্য
চামড়া দিয়ে তা পালটে দেব।
যেন
তারা আযাব আস্বাদান
করতে পারে।”
(সূরা নিসা: ৫৬)
অতঃপর বলবেন:
“তোমরা শাস্তি আস্বাদান
কর,
আমি কেবল তোমাদের
শাস্তির
বৃদ্ধি ঘটাব।” (সূরা নাবা:
৩০)
তারা জাহান্নামের
ফেরেশতাদের
মাধ্যমে সাহায্য চাইবে।
এরশাদ
হচ্ছে : “আর
যারা জাহান্নামে রয়েছে,
তারা জাহান্নামের
রক্ষিদের
বলবে, তোমরা তোমাদের
রবকে বল,
তিনি যেন আমাদের
থেকে এক দিনের
আযাব হালকা করে দেন।
রক্ষীরা বলবে : তোমাদের
কাছে কি সুস্পষ্ট
প্রমাণাদি নিয়ে তোমাদের
রাসূলগণ আসেনি?
তারা বলবে :
অবশ্যই; তারা বলবে :
তবে তোমরা-ই
আহবান কর। বস্তুত
কাফেরদের আহবান
নিষ্ফল।”
(সূরা গাফের: ৪৯-৫০)
আল্লাহ বলেন ,
"বস্তুতঃ তোমরা পার্থিব
জীবনকে অগ্রাধিকার দাও ,
অথচ
পরকালের জীবন উৎকৃষ্ট ও
স্থায়ী" (সূরা আলা-১৭-১৮)
"হে মানুষ, নিশ্চয় আল্লাহর
ওয়াদা সত্য। সুতরাং,
পার্থিব জীবন
যেন
তোমাদেরকে প্রতারণা না করে।
এবং সেই প্রবঞ্চক যেন
কিছুতেই
তোমাদেরকে আল্লাহ
সম্পর্কে প্রবঞ্চিত
না করে।" [সূরা ফাতির -০৫]

29/11/2014

জেনে নিন,
পবিত্র কোরআনের সকল সূরার
নামের বাংলা অর্থঃ
১। আল- ফাতিহা (সূচনা)
২। আল-বাকারা (বকনা-বাছুর)
৩। আল-ইমরান (ইমরানের পরিবার)
৪। নিসা (নারী)
৫। আল-মায়িদাহ (খাদ্য পরিবেশিত টেবিল)
৬। আল-আনাম(গৃহপালিত পশু)
৭। আল-আরাফ (উচু স্থানসমূহ)
৮। আল-আনফাল (যুদ্ধে-লব্ধ ধনসম্পদ)
৯। আত-তাওবাহ (অনুশোচনা)
১০। ইউনুস (একজন নবী)
১১। হুদ (একজন নবী)
১২। ইউসুফ (একজন নবী)
১৩। আর-রাদ (বজ্রনাদ)
১৪। ইবরাহীম (একজন নবী)
১৫। আল-হিজর (পাথুরে পাহাড়)
১৬। আন-নাহল (মৌমাছি)
১৭। বনি ইসরাইল (ইহুদী জাতি)
১৮। আল-কাহফ (গুহা)
১৯। মারিয়াম (নবী ঈসা(আঃ) এর মা)
২০। ত্বা হা (ত্বা হা)
২১। আল-আম্বিয়া (নবীগণ)
২২। আল-হাজ্ব (হজ্ব)
২৩। আল-মুমিনুন (মুমিনগণ)
২৪। আন-নূর (আলো)
২৫। আল-ফুরকান (সত্য মিথ্যার পার্থক্যনির্ধার
ণকারী গ্রম্থ)
২৬। আশ-শুআরা (কবিগণ)
২৭। আন-নমল (পিপীলিকা)
২৮। আল-কাসাস (কাহিনী)
২৯। আল-আনকাবুত (মাকড়সা)
৩০। আল-রুম (রোমান জাতি)
৩১। লুকমান (একজন জ্ঞানী ব্যাক্তি)
৩২। আস-সাজদাহ(সিজদা)
৩৩। আল-আহযাব (জোট)
৩৪। আস-সাবা (রানী সাবা/শেবা)
৩৫। আল-ফাতির(আদি স্রষ্টা)
৩৬। ইয়া সিন (ইয়া সিন)
৩৭। আস-সাফফাত (সারিবদ্ধভাবে দাড়ানো)
৩৮।সোয়াদ (আরবি বর্ণ)
৩৯। আয-যুমার (দল-বদ্ধ জনতা)
৪০। আল-মুমিন (বিশ্বাসী)
৪১। হামিম সাজদাহ (সুস্পষ্ট বিবরণ)
৪২। আশ-শূরা (পরামর্শ)
৪৩। আয-যুখরুফ (সোনাদানা)
৪৪। আদ-দুখান (ধোয়া, smoke)
৪৫। আল-জাসিয়াহ (নতজানু)
৪৬। আল-আহকাফ (বালুর পাহাড়)
৪৭। মুহাম্মদ[নবী মুহাম্মদ স:]
৪৮। আল-ফাতহ (বিজয়)
৪৯। আল-হুজুরাত (বাসগৃহসমুহ)
৫০। ক্বাফ (আরবি বর্ণ)
৫১। আয-যারিয়াত (বিক্ষেপকারী বাতাস)
৫২। আত-তুর(একটি পাহাড়ের নাম)
৫৩। আন-নাজম (তারা)
৫৪। আল-ক্বমর (চন্দ্র)
৫৫। আর-রাহমান (পরম করুণাময়)
৫৬। আল-ওয়াকিয়াহ (নিশ্চিতঘটনা)
৫৭। আল-হাদিদ (লোহা)
৫৮। আল-মুজাদিলাহ (অনুযোগকারিণী)
৫৯। আল-হাশর(সমাবেশ)
৬০। আল-
মুমতাহানা (নারী যাকে পরিক্ষা করা হবে)
৬১। আস-সাফ(সারবন্দী সৈন্যদল)
৬২। আল-জুমুআহ (সম্মেলন/শুক্রবার)
৬৩। আল-মুনাফিকুন (কপট বিশ্বাসীগণ)
৬৪।আত-তাগাবুন (মোহ অপসারণ)
৬৫। আত-ত্বালাক (তালাক)
৬৬। আত-তাহরীম (নিষিদ্ধকরণ)
৬৭। আল-মুলক (সার্বভৌম কতৃত্ব)
৬৮। আল-ক্বলম (কলম)
৬৯। আল-হাক্ক্বাহ (নিশ্চিত সত্য)
৭০। আল-মাআরিজ(উন্নয়নের সোপান)
৭১। নূহ (একজন নবী)
৭২। আল-জ্বিন (জ্বিন সম্প্রদায়)
৭৩। মুযাম্মিল(বস্ত্রাচ্ছাদনকারী)
৭৪। মুদাসসির (পোশাক পরিহিত)
৭৫।আল-কিয়ামাহ (পুনরু্ত্তান)
৭৬। আল-ইনসান (মানুষ)
৭৭। আল-মুরসালাত (প্রেরিত পুরুষগণ)
৭৮। আন-নাবা (মহাসংবাদ)
৭৯। আন-নাযিয়াত (প্রচেষ্টাকারী)
৮০। আবাসা (তিনি ভ্রুকুটি করলেন)
৮১। আত-তাকবির(অন্ধকারাচ্ছন্ন)
৮২। আল-ইনফিতার (বিদীর্ণ করা)
৮৩।আত-তাতফিক (প্রতারণা করা)
৮৪। আল-ইনশিকাক (খন্ড-বিখন্ড করণ)
৮৫। আল-বুরুজ (নক্ষত্রপুন্জ)
৮৬।আত-তারিক (রাতের আগন্তুক)
৮৭। আল-আলা (সর্বোন্নত)
৮৮। আল-গাশিয়াহ (বিহ্বলকর ঘটনা)
৮৯। আল-ফজর(ভোরবেলা)
৯০। আল-বালাদ (নগর)
৯১। আশ-শামস (সূর্য)
৯২। আল-লাইল (রাত্রি)
৯৩। আদ-দুহা (পূর্বান্হের সুর্যকিরণ)
৯৪। আল-ইনশিরাহ(প্রশস্তকরণ)
৯৫। আত-তীন (ডুমুর)
৯৬। আল-আলাক (রক্তপিন্ড)
৯৭। আল-ক্বাদর (মহিমান্বিত)
৯৮। আল-বাইয়িনাহ (সুস্পষ্টপ্রমাণ)
৯৯। আল-যিলযাল (ভূমিকম্প)
১০০। আল-আদিয়াত(অভিযানকারী)
১০১। আল-কারিয়াহ (মহাসংকট)
১০২। আত- তাকাছুর (প্রাচুর্যের প্রতিযোগিতা)
১০৩। আল-আসর(সময়)
১০৪। আল-হুমাযাহ (পরনিন্দাকারী)
১০৫। ফীল (হাতি)
১০৬। আল-কুরাইশ (কুরাইশ গোত্র)
১০৭। আল-মাউন(সাহায্য-সহায়তা)
১০৮। আল-কাওসার (প্রাচুর্য)
১০৯। আল-কাফিরুন (অবিশ্বাসী গোষ্ঠী)
১১০। আন-নাসর (স্বর্গীয় সাহায্য)
১১১। লাহাব (জ্বলন্ত অংগার)
১১২।আল-ইখলাস (একত্ব)
১১৩। আল-ফালাক (নিশিভোর)
১১৪। আন-নাস (মানবজাতি)

29/11/2014

চলুন দেখি আল্লাহ ও তার রাসূলের
অবমাননাকারীর জন্য কোরআনের
বিধান কি..??
"আর যারা আল্লাহ ও
রাসূলকে অবমাননা করে এবং দেশে হাঙ্গামা সৃষ্টি করে তাদের
শাস্তি এই যে,
তাদের মৃত্যুদণ্ড দেয়া হবে,
শূলবিদ্ধ করা হবে অথবা
পশ্চাতদিক থেকে হাত-পা কর্তিত
করা হবে অথবা
দেশ থেকে বহিস্কার করা হবে।"
(সূরা মায়িদা অধ্যায়:৫ আয়াত:৩৩)
একজন মুসলিম হিসেবে,এরপরেও
কি আমি, মুরতাদ সিদ্দীকীর মৃত্যুদণ্ড
চাইতে পারিনা..?

23/08/2014

Never wrire INSHALLAH in english.Because it means to creats Allah (Naujobillah).
Write "In Sha Allah" it means If Allah wants.
Okey

22/08/2014

Everybody of you know the meaning of "ISLAM" is "PEACE".But do you know what's the "Peace" ? "Peace" mean to love all. "ISLAM" mean's love all mankind.How?
I=I
S=Specially
L=Love
A=All
M=Mankind
ISLAM mean's "I Specially Love All Mankind".When anybody love's one another then the Peace will establish.

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when We Are Proud Of Being A Muslim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category