Al Hamra Shopping City

Al Hamra Shopping City Al Hamra Shopping City, Zindabazar, Sylhet, Bangladesh. No bargain shopping in Sylhet, Good food @ H

13/09/2016

সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা - ঈদ মোবারক

05/11/2015

আল হামরা শপিং সেন্টারের র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হবে আজ বৃহঃবার বেলা ২টায়, আলহামরা কনফারেন্স সেন্টারে, সবাইকে আমন্ত্রণ

27/05/2015

All tasty sweetmeats are in Sylhet now!

টাঙ্গাইলের চমচম, বগুড়ার দই সহ দেশের সেরা সব মিষ্টান্ন পাবেন মিঠাই-বাড়ি, সিলেট এ ০১৯৭৫০১১০৮৮

05/03/2015

Congratulations, Bangladesh Cricket team!

13/02/2015

কাল থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট - চলুন সবাই বাংলাদেশে ক্রিকেট দলের জন্য শুভ কামনা জানাই।

রোজার দিন ইফতারে যোগ করা যেতে পারে সবজি পাকোরা। বিভিন্ন সবজি দিয়ে তৈরি করা সবজি পাকোরা গরম গরম খেতে দারুন মজা। চলুন ...
10/07/2014

রোজার দিন ইফতারে যোগ করা যেতে পারে সবজি পাকোরা। বিভিন্ন সবজি দিয়ে তৈরি করা সবজি পাকোরা গরম গরম খেতে দারুন মজা। চলুন জেনে নিই কিভাবে বানাবেন সবজি পাকোরা।

#সবজি_পাকোরা
উপকরন : বাধা কপি কুচি, আলু কুচি, গাজর কুচি, মটরশুঁটি, পেয়াজ কুচি, কাচা মরিচ কুচি, ময়দা, নুডুস সিদ্ধ, কর্নফ্লাওয়ার, ডিম , ধনিয়া পাতা কুচি, সাদা গোলমরিচের গুড়া, লবণ ও তেল পরিমানমত।

প্রনালী : প্রথমে পরিমান মত গাজর, আলু ও মটরশুঁটি সিদ্ধ করে নিন। অন্য একটি পাত্রে ১ টা বা ২ টা ডিম ফাটিয়ে নিন। এবার ফাটানো ডিমের মধ্যে উপরক্ত সব উপকরন পরিমানমত দিয়ে ভাল করে মিক্সড করুন।

তারপর একটি পাত্রে ডুবো তেল দিয়ে চুলায় আচ দিতে থাকুন। তেল গরম হলে তার মধ্যে মাখানো সবজি গোল গোল করে বা চ্যাপটা করে বা খামচিয়ে নিয়ে ডুবো তেলে ছেড়ে দিন। একটু লালচে রঙ এ ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখুন। এবার গরম গরম মচমচা সবজি পাকোরা যে কোন সস দিয়ে পরিবেশন করুন।

08/03/2014

ত্বকের যত্নে #পানি -

পানির অপর নাম জীবন। বিশ্বব্যাপী ত্বকের যত্নে যখন নামী-দামী প্রশাধন সামগ্রীর ব্যবহার নজীরবিহীনভাবে বাড়ছে তখন বৃটিশ বিজ্ঞানীরা ত্বক সুন্দর রাখতে পানি নিয়ে একটি ভিন্নধর্মী তথ্য দিয়েছে। তারা গবেষণায় দেখেছেন শুধুমাত্র পর্যাপ্ত পানি পানের ফলে ত্বকে পানির পরিমাণ স্বাভাবিক থাকলে ত্বকের সৌন্দর্য বেড়ে যায় এবং ত্বকের ভাঁজ কমতে সাহায্য করে। পানি পান শুধু সুস্থ কিডনীর জন্য প্রয়োজন তাই নয়, পানি ত্বকের সৌন্দর্য রক্ষা এবং খাদ্য পরিপাকে ও এসিডিটি লাঘবে সহায়ক। যারা ত্বক সুন্দর রাখতে চান তারা প্রতিদিন ৮ থেকে ১০ গ্লাস পানি পান করুন।

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত,রাসূলুল্লাহ (সাঃ) বলেন,"যে ব্যক্তি দিনে এক শতবার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি (আমি প্রশং...
07/03/2014

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ (সাঃ) বলেন,
"যে ব্যক্তি দিনে এক শতবার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি (আমি প্রশংসার সাথে আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি)’ পড়ে, তার গুনাহসমূহ সমুদ্রের ফেনারাশির সমান হলেও মাফ করে দেয়া হয়।

{সহীহ আল-বুখারী, ৮ম খন্ড, ৭৫ অধ্যায়, হাদীস নং-৪১৪}

 #সবজি_রোলউপকরণ : গাজর মিহি ঝুরি  আধা কাপ, পেপে  মিহি ঝুরি ১ কাপ,  বরবটি মিহি কুচি  আধা কাপ, পেঁয়াজ  কুচি ১ টেবিল  চামচ,...
02/03/2014

#সবজি_রোল
উপকরণ :
গাজর মিহি ঝুরি আধা কাপ, পেপে মিহি ঝুরি ১ কাপ, বরবটি মিহি কুচি আধা কাপ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, ময়দা ১ কাপ, তেল ১ টেবিল চামচ, পানি ১ কাপ, সয়াসস ১ টেবিল চামচ, টেস্টিং সল্ট ১ চা চামচ, গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, লবণ পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন
-পানি, লবণ, তেল চুলায় দিয়ে ফুটতে দিন, ফুটে উঠলে ময়দা দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিন।
-খুব পাতলা করে রুটি বেলুন।
-সবজিগুলো তেল দিয়ে ভেজে নামানোর সময় ১ টেবিল চামচ ময়দা, কোয়ার্টার কাপ পানিতে গুলে সবজিতে দিন।
-রুটির একদিকে সবজি রেখে মুড়ে মুখ বন্ধ করে ডুবো তেলে ভেজে তুলুন

 #ব্রেড_ক্যাসারোলউপকরণ : ডিম ৪টা, ঘন দুধ ৫০০ মি. লি., পাউরুটি স্লাইস ৬টি, গ্রেট করা চিজ আধা কাপ, বাটার ২ টেবিল চামচ, ক্য...
02/03/2014

#ব্রেড_ক্যাসারোল

উপকরণ : ডিম ৪টা, ঘন দুধ ৫০০ মি. লি., পাউরুটি স্লাইস ৬টি, গ্রেট করা চিজ আধা কাপ, বাটার ২ টেবিল চামচ, ক্যাপসিকাম স্লাইস চার ভাগের এক কাপ, মাশরুম স্লাইস চার ভাগের এক কাপ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমত।

যেভাবে তৈরি করবেন
-দুধে পাউরুটি ভিজিয়ে নিতে হবে। পাউরুটির চার পাশের শক্ত অংশ কেটে ফেলে দিতে হবে।
-ডিম ফেটিয়ে লবণ ও গোলমরিচ গুঁড়া মেশাতে হবে। এই মিশ্রণ পাউরুটির মিশ্রণের সঙ্গে মিলিয়ে কিছু ক্যাপসিকাপ ও মাশরুম কুচি দিতে হবে।
-একটি ওভেন প্রুফ পাত্রে বাটার গ্রিজ করে মিশ্রণটি ঢেলে দিয়ে উপরে ক্যাপসিকাম, মাশরুম কুচি ছড়িয়ে গ্রেটেড চিজ ছড়িয়ে দিন।
-মাইক্রো পাওয়ার সময় সেট করে ১২-১৫ মিনিট রান্না করুন।
-রান্না হয়ে গেলে গ্রিল স্ট্যান্ডে রেখে ২/৩ মিনিট গ্রিল করুন।
স্লাইস করে আপনার সন্তানের টিফিন বাটিতে দিয়ে দিন মজাদার ব্রেড ক্যাসারোল।

01/03/2014

ঠোঁটের কালোদাগ দূর করে লিপিস্টিক ব্যতিত গোলাপী অথবা লাল আভায় ভরিয়ে তুলুন।

- কাঁচা দুধে তুলা ভিজিয়ে প্রতিদিন অন্তত তিনবার পাঁচ মিনিট আলতো ভাবে ঠোঁটে ঘষুন, কালো দাগ দূর হয়ে যাবে।

- দাঁত ব্রাশ করার সময় ব্রাশ দিয়ে ঠোঁটের উপরঘষা দিন। এতে করে মরে যাওয়া ত্বক উঠে যাবে এবং রক্ত চলাচল বৃদ্ধি পাবে।

- রাত ঘুমানোর পূর্বে ঠোঁটে মধু এবং একটু অলিভ অয়েল মিক্স করে লাগিয়ে ঘুমান। এটি ঠোঁটকে সতেজ রাখতে সাহায্য করবে।

- ধূমপান বর্জনীয়।

রাসূলুল্লাহ (সাঃ) বলেন,“যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করল, অতঃপর জুম্মা পড়তে এল এবং মনোযোগ সহকারে খুতবাহ শুনল, সে ব্যক্তির ...
28/02/2014

রাসূলুল্লাহ (সাঃ) বলেন,
“যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করল, অতঃপর জুম্মা পড়তে এল এবং মনোযোগ সহকারে খুতবাহ শুনল, সে ব্যক্তির এই জুম্মা ও (আগামী) জুম্মার মধ্যেকার এবং অতিরিক্ত আরো তিন দিনের (ছোট) পাপসমূহ মাফ করে দেয়া হল। আর যে ব্যক্তি (খুতবাহ চলাকালীন সময়ে) কাঁকর স্পর্শ করল, সে অনর্থক কর্ম করল।” (অর্থাৎ, সে জুম্মার সওয়াব বরবাদ করে দিল)।

{মুসলিম ৫৮৭, আবূ দাউদ ১০৫০,ইবনু মাজাহ ১০১০}

Address

Zindabazar
Sylhet
3100

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+880821723612

Alerts

Be the first to know and let us send you an email when Al Hamra Shopping City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share