Shopaholic Online.BD

Shopaholic Online.BD Men's Wear,Ladies Wear, Toiletries,Beauty Products,Food products,Shoes,Bags,Gadgets and mostly products are IMPORTED from UK.

SUST এর ভর্তিপরীক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি...আপনারা যারা সিলেটে আসার পর রাতে থাকা নিয়ে অথবা পরীক্ষার দিন পরীক্ষার হল...
23/10/2019

SUST এর ভর্তিপরীক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি...

আপনারা যারা সিলেটে আসার পর রাতে থাকা নিয়ে অথবা পরীক্ষার দিন পরীক্ষার হলে যাতায়াত নিয়ে দুশচিন্তায় আছেন তারা যেকোনো প্রয়োজনে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন আমাদের সাথে.
আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করবো.❤️

+8801713558834 [ 24 hour Hotline ]

04/10/2018

দুটো শরীর সারাদিন পাশাপাশি থাকলেই যে মন দুটো ও একসাথে থাকবে এরকম কোনও কথা নেই।
যেমন, শরীর ছুঁয়ে দিলেই কারো মন ছোঁয়া হয় না।

ঠোট কামড়ে ছিঁড়ে ফেললেও কারো অনুভূতি জাগ্রত হয়না!
আবার নাকে নাক ঠেকিয়ে ঠোঁটের ওপর ফেলা সামান্য নিশ্বাসও কারো বুক কাঁপিয়ে দিতে পারে!

কামনার মাঝে এক ফোঁটা ভালোবাসাও সমস্ত কামনাকে ধুয়ে পবিত্র করে দেয়!

কাম শাস্ত্র দিয়েও কামনা মেটানো যায়না যদি ভালোবাসাটা তোলা থাকে অন্য কারো জন্য! ভালোবাসা ভোগ করেনা শুধু অনুভব করে!

ভালোবাসার আদর টাও তাই। অনুভূতিটা চুমু খাবার পরে না ঠিক ঠোটের কাছে ঠোট আনার আগ মুহুর্তে কয়েক মুহুর্তের নিরবতায়!

লক্ষ কোটি দম্পতী আছে এই পৃথিবীতে একে অপরকে হাজার বার ছুঁয়েছে অথচ শিউরে ওঠেনি একটিবারও! শুধু ছুঁয়ে দিলে ভালোবাসা হয়না, তবে ভালোবেসে ছুঁয়ে দিলে চার দেয়ালের ঘর টাকেও স্বর্গ মনে হয়!!

আজ মঙ্গলবার ৯ জিলহজ্ব ফজরের নামাজ হতে আগামী শনিবার ১৩ জিলহজ্ব শনিবার আছরের নামাজ পর্যন্ত ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পর একবার ...
20/08/2018

আজ মঙ্গলবার ৯ জিলহজ্ব ফজরের নামাজ হতে আগামী শনিবার ১৩ জিলহজ্ব শনিবার আছরের নামাজ পর্যন্ত ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পর একবার তাকবীরে তাশরিক পড়া প্রত্যেক মুসলমান নর-নারীর উপর ওয়াজিব।

প্রশ্নঃ অনেকে পশুকে তারাতারি হত্যার জন্য জবেহের পর গলার হাড়ে ছুরি দিয়ে খুঁচা দেয়। অর্থাৎ স্পাইনাল কর্ড নষ্ট করে দেয়।...
18/08/2018

প্রশ্নঃ অনেকে পশুকে তারাতারি হত্যার জন্য জবেহের পর গলার হাড়ে ছুরি দিয়ে খুঁচা দেয়। অর্থাৎ স্পাইনাল কর্ড নষ্ট করে দেয়। এটা কি ইসলাম সম্মত?
উত্তরঃ যেসব প্রাণীকে শ্বাসরোধ করে হত্যা করা হয় তা হারাম। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন- “তোমাদের জন্যে হারাম করা হয়েছে... যা কন্ঠরোধে মারা যায়।” [সুরা মায়িদাহ, আয়াত : ৩]
রক্ত প্রবাহিত করা আবশ্যিক। রাফি ইবনে খাদিজ থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন - “যা রক্ত প্রবাহিত করে দেয় এবং যে প্রাণীর উপর জবেহের সময় আল্লাহর নাম নেয়া হয় তা তোমরা খেতে পারো (হালাল)।” [সহিহ বুখারী, খন্ড ৭, অধ্যায় - কিতাবুল জাবিহ (Hunting, Slaghtering), হাদিস নং- ৪০৬]
:
:
অর্থাৎ - এমন কিছু করা বৈধ নয় যা রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করে অথবা শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেয়। এজন্য উত্তমভাবে জবেহ করতে হবে। কোনভাবেই স্পাইনাল কর্ডে(গলার অস্থিতে অবস্থিত) আঘাত করা যাবে না। জবেহের সময় কেবল জাগুলার ভেইন (গলার রগ) ও শ্বাসনালী কাটতে হবে।

প্রশ্নঃ স্পাইনাল কর্ডে আঘাত করলে কি হবে?

ব্রেইনের সাথে শরীরের যোগাযোগ হয় স্পাইনাল কর্ডের মাধ্যমে। স্পাইনাল কর্ডে আঘাত করলে এই যোগাযোগ নষ্ট হয়ে যায়। আর ব্রেইনের সিগন্যাল ব্যাতিত হার্ট পাম্পিং সম্ভব নয়। এমন অবস্থায় পশু দ্রুত ফেইন্ট হয়ে যাবে,কোমায় চলে যাবে, হার্ট পাম্পিং বন্ধ হয়ে যাবে যার কারনে শরীর থেকে যথেষ্ট রক্ত বের হবে না।
একইসাথে ফুসফুসও বন্ধ হয়ে যাবে। যা শ্বাসরোধ করে হত্যার মতই। এটাকে বলি বা শিরচ্ছেদের সাথে তুলনা করা যেতে পারে। অর্থাৎ এটা জায়েজ নেই। জায়েজ না হবার দলিল হল উপরে উল্লেখিত কোরআনের আয়াত ও হাদিস।
___________
স্বাস্থ্যগত সমস্যাঃ
রক্ত রোগ জীবাণুর বাহক। রক্ত ঠিকমত বাহির না হলে মাংস সহজেই নষ্ট হয়ে যায়, স্বাদ কমে যায় এবং ঠিকমত রান্না না করলে মানবদেহে রোগ ছড়ানোর সম্ভাবনা থাকে।
অনেকে পশুর ছোড়াছুড়ি দেখে মনে করে এটা ব্যাথা পাচ্ছে। আসলে তা ঠিক নয়। জবেহের অল্প কিছুক্ষনের মধ্যেই এটা সেন্স হারিয়ে ফেলে। এটা তখন আর ব্যাথা পায় না। ছুড়াছুড়ি করে শরীর থেকে রক্ত বের হয়ে যাওয়ার কারনে। এতে পেশির সংকোচন প্রসারণ ঘটে। অনেক সময় দেখবেন পশুর শরীরের কাটা অংশও নড়াচড়া করে। এটা অবশ্যই ব্যাথার জন্য নয়। বরং স্পাইনাল কর্ডে আঘাতের ফলে পশু প্রচন্ড ব্যাথা পায়।
এই কাজের জন্য হুজুরগণ সাধারণত দুই ছুড়ি ব্যবহার করেন। একটা জবেহ করার জন্য। আরেকটি ঘাড়ের স্পাইনাল কর্ড কাটার জন্য। প্রশ্ন থাকে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ওয়া আলাইহি ওয়া সাল্লাম) ও সাহাবিরা কি এভাবে জবেহ করতেন? বহু হাদিস থেকে - আমরা জানতে পাই রাসুলুল্লাহ (সঃ) একটি ছুড়ি দিয়েই পশু জবেহ করেছেন। বুখারি ও মুসলিমে এ ধরনের প্রচুর হাদিস রয়েছে।
দুই ছুড়ি দিয়ে অদ্ভুত এই জবেহের সিস্টেম কে আবিষ্কার করল? আমাদের এই ভারতীয় উপমহাদেশের মানুষ আসলেই অনেক ক্রিয়েটিভ। তারা প্রযুক্তির ক্ষেত্রে ক্রিয়েটিভ না হলেও ধর্মের ক্ষেত্রে তাদের ক্রিয়েটিভিটির তুলনা হয় না। তারা ভুলে যায় ধর্মীয় বিধানে আমাদের ক্রিয়েটিভিটির স্থান নেই। সেটাকে বলে বিদআত।
___________

প্রশ্নঃ জবেহের সময় কি বলতে হবে?
উত্তরঃ জবেহের সময় আল্লাহর নাম উচ্চারণ আবশ্যিক। (সূরা আল আন-আম, আয়াত : ১২১)। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ওয়া সাল্লাম) জবেহের সময় বলতেন - “বিসমিল্লাহি আল্লাহু আকবার।” [সহীহ বুখারী ও সহীহ মুসলিম]
“যেসব জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় না, সেগুলো থেকে ভক্ষণ করো না; এ ভক্ষণ করা গোনাহ। নিশ্চয় শয়তানরা তাদের বন্ধুদেরকে প্রত্যাদেশ করে-যেন তারা তোমাদের সাথে তর্ক করে। যদি তোমরা তাদের আনুগত্য কর, তোমরাও মুশরেক হয়ে যাবে।” (সূরা আল আন-আম, আয়াত : ১২১)
আদাম ইবন আবূ ইয়াস (রা:) আনাস (রা:) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দুটি সাদাকালো বর্ণের ভেড়া দ্বারা কুরবানী করেছেন। তখন আমি তাঁকে দেখতে পাই তিনি ভেড়া দুটোর পার্শ্বদেশে পা রেখে “বিসমিল্লাহি আল্লাহু আকবার” - পড়ে নিজের হাতে সে দুটোকে যবাহ করেন।-[সহিহ বুখারী, খন্ড ৭, অধ্যায় ৬৮ (কুরবানি), হাদিস নং- ৪৬৫] (ইসলামিক ফাউন্ডেশন ৯ম খন্ড, হাদিসঃ ৫১৬৭)
___________
:
:
পশু জবেহের ক্ষেত্রে পশুকে সবচেয়ে কম কষ্ট দেয়া এবং ছুরি ধার করে নেয়া আবশ্যকঃ
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন - "...যখন জবেহ করবে তখন উত্তম পন্থায় জবেহ করবে। তোমাদের প্রত্যেকে যেন তার ছুরি ধার দিয়ে নেয় এবং তার জবেহকৃত জন্তুকে শান্তি প্রদান করে (অহেতুক কষ্ট না দেয়) ।" [সহিহ মুসলিম, চতুর্থ খন্ড, হাদিস নং - ৪৮৯৭ ও ৪৮৯৮]
উত্তমরূপে পশু জবেহ করতে হবে।শ্বাসনালী সহ ধমনী ও শিরা কেটে দিতে হবে কিন্তু স্পাইনাল কর্ড অক্ষত রাখতে হবে। আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিষেধ করেছেন শয়তানের কুরবানিকে। এটা হল পশুর গলার কিছুটা কেটেই মৃত্যুর জন্য ছেড়ে দেয়া জাগুলার ভেইন বা গলার শিরা না কেটে। [আবু দাউদ, বই - ১৫, হাদিস নং - ২৮২৮]
পশু জবাই করার পর সেই পশু সম্পূর্ণ মারা যাওয়ার আগেই চামড়া ছাড়ানো উচিৎ নয়।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂collected

15/08/2018

*******সবার দৃষ্টি আকর্ষন করছি********

পেইজে এডমিন দেওয়া হবে, কেউ আগ্রহী থাকলে ইনবক্সে যোগাযোগ করবেন।

কন্ডিশনঃ
*প্রতিদিন মিনিমান ৫ টা পোষ্ট দিতে হবে
*সব পোষ্ট বাংলায় লিখতে হবে
*কোনো পোষ্ট কপি করে আনলে কার্টেসি দিতে হবে
*ভালাবাসাময় পোষ্ট দিতে হবে
* এবং কোনো অবস্থাতেই রাজনৈতিক পোষ্ট দেওয়া চলবে না।

পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

14/08/2018

সত্যিকারের ভালবাসা বা বন্ধুত্ব কখনোই হারানোর ভয় থাকে না,
যে ভালবাসা বা বন্ধুত্ব তে হারানোর ভয় থাকে সেটা কখনো সত্যি হয়ে পারেনা।
সারাদিন “ I love you” বললে বা সারাদিন ফোনে কথা বললে বা চ্যাট করলে কখনোই ভালবাসা প্রকাশিত হয় না, এভাবে যে ভালবাসা প্রকাশ করতে হয় সেটা সত্যি হতে পারেনা।
আমরা কখনোই আমাদের বাবা-মা কে সরাসরি “I love you” বলতে পারি না তার মানে কি এটা যে আমরা তাদের ভালবাসি না?
সত্যিকারের ভালবাসা কখনোই মুখে প্রকাশিত হতে পারেনা।
আমি-আপনি প্রেম করলে সারাদিন GF/BF এর সাথে ভালবাসার কথা বলি,ঘন্টার পর ঘন্টা কতো মধুর ফোন আলাপে ব্যাস্ত থাকি, কিন্তু মাঝে মাঝে একটা সামান্য “Call waiting” হয়ে যায় আপনার বিচ্ছেদের কারণ! এই ছিলো আপনাদের ভালবাসা??
আবার সময় মত খোজ খবর না নিলেও বিচ্ছেদের পর্যায়ে চলে যায়।
কই, আমাদের মা-বাবা তো আমাদেরকে অয়েটিং এ পেলে কখনো ভালবাসা কমে যায় না,আবার সারাদিন ফোনালাপ না করলেও বিচ্ছেদ ঘটে না।
ভালবাসার মানুষটিকে যদি বিশ্বাস-ভরসা না করতে পারলেন তবে কিসের ভালবাসা !!
আবার অনেকেই বলে “প্রথম ভালবাসা নাকি ভুলা যায় না” , তবে কেন বাবা-মা দেরকে থাকতে হয় বৃদ্ধাশ্রমে ???

এখনো সময় আছে,নিজের বিবেক-বুদ্ধি কে কাজে লাগান, সত্যিকারের ভালবাসা কে মূল্য দিতে শিখুন।
GF/BF কে সময় দিতে গিয়ে নিজের বাবা মা কে অবহেলা করবেন না। মিথ্যে ভালবাসার জালে যেনো সত্যিকারের ভালবাসা টা হারিয়ে না যায়।
তাইজন্যে বলছি না GF/BF কে ইগনোর করবেন, অবশ্যই তাদেরকে সম্মান দিবেন তবে বাবা-মা কে অসন্তুষ্ট কর নয় ।
ভাল থাকবেন 

07/08/2018

তোমার দেওয়া Message গুলো দেখলে আজ Feelings আসে না,😁
হাসি পায়,নাটক টা কি দারুন ছিল😂
😎

যখন ৫ বছরের বোন কাঁদে....😭😭ভাইয়াঃ লক্ষি বোন কাঁদিস নাদোকান থেকে চকলেট কিনে দেব।যখন ১০ বছরের বোন কাঁদে😭😭ভাইয়াঃ বল তোকে কে...
24/07/2018

যখন ৫ বছরের বোন কাঁদে....😭😭
ভাইয়াঃ লক্ষি বোন কাঁদিস না
দোকান থেকে চকলেট কিনে দেব।
যখন ১০ বছরের বোন কাঁদে😭😭
ভাইয়াঃ বল তোকে কে বকেছে?
কার এত্তবড় সাহস যে আমার
বোনকে বকছে! শুধু নামটা বল,
একদম মেরে তক্তা বানিয়ে দিব।
,
যখন ১৫ বছরের বোন কাঁদে😭😭
ভাইয়াঃ না কেঁদে আমারে বল
কোন ছেলে তোকে বিরক্ত
করছে.........?😠 হারামজাদার
কলিজা ছিড়ে কুত্তারে খাওয়ামু।
,
যখন ২৫ বছরের বোন কাঁদে😭😭
ভাইয়াঃ স্বামী কি তোকে
মেরেছে, কাঁদছিস কেন বোন?
একবার বল আজকেই
শালারে জিন্দা কবর দিমু।😈😠

ভাইয়া নামক শব্দ মানেই বোন কে পাহারা দেয়া, সব কিছুর বিনিময়ে বোন কে সুখি করা আর হাসানো I
আমরা ভাইরা সবসময় বোনের মুখে হাসি দেখলে খুশি থাকি💜😍

বিদ্রঃ, যার বোন নেই সেই বুঝবে না বোন কি জিনিস।
ভাল থাকুক। সুস্থ থাকুক এই শুভ কামনা সকল বোনের জন্য।😥😥😥😥😥😥😥😥😥😥😥

03/07/2018

#ভাই_বোন

~আচ্ছা ভাইয়া এক প্যাকেট বেনসন সিগারেটের দাম কত রে?
--কি!! তুই এইসব খারাপ জিনিসের দাম কেন জানতে চাস? এক থাপ্পড় দিয়ে চাপার দাঁত ফেলে দিবো।
~আসলে ভাইয়া আমি তকে বলছি না তুই সিগারেট খাস কিন্তু আজ তোর কাপড় ধুতে গিয়ে তোর প্যাণ্টের পকেটে যে সিগারেটের প্যাকেট আর লাইটার পেয়েছি সেটা শুধু আম্মুকে বলবো।

জান্নাতের(আমার ছোট বোন) মুখ থেকে এই কথাটা শুনার পর আমার মুখ একদম শুকিয়ে গেল। পকেট থেকে মানিব্যাগটা বের করে ৫০০ টাকার একটা নতুন চকচকা নোট বের করে বোনের হাতে দিয়ে বললাম,
--আমার লক্ষ্মী বোন টিউশানির টাকাটা এখনো পাই নি আপাতত ৫০০ টাকা রাখ কথা দিচ্ছি টিউশানির টাকাটা পেলেই তকে বাকি টাকাটা দিয়ে দিবো।

আমার কথা শুনে বোন আমার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বললো,
~শ্রদ্ধেয় ভাইজান বাকি চাহিয়া এই ছোট বোনটাকে লজ্জা দিবেন না। ১০০০ টাকা থেকে যদি ১ টা কম দেন তাহলে শুনে রাখেন আজ আমাদের পরিবারে আপনাকে নিয়ে তৃতীয় মহাযুদ্ধ শুরু হবে বলে দিলাম।

বোনের মুখ থেকে এই আপনি আপনি করে বলা মধুর বাক্যটি শোনার পর নিজের মানিব্যাগ থেকে শেষ সম্বলটুকু ৫০০ টাকার আর একটা নোট বোনের হাতে তুলে দিয়ে আল্লার কাছে মনে মনে বলতে লাগলাম, কোন পাপে যে এই রকম একটা বোন আল্লা আমার কপালে দিলে যে বোন কি না প্রতিনিয়ত তার ভাইয়ের কষ্টের টাকা ডাকাতি করে নিয়ে যাচ্ছে।

সাজসকালে ১০০০ টাকা হারানোর কষ্ট নিয়ে বাজারের ব্যাগ হাতে নিয়ে বাজারে যাচ্ছি আর মনে মনে চিন্তা করছি এই বাজারের টাকা থেকে কিছু টাকা চুরি করে আপাতত নিজের হাত খরচটা চালাতে হবে।

বাজার নিয়ে এসে মা কে বললাম,
-- মা আর কোনো কিছু বাজার থেকে কেনা যাবে না,

মা বাজারের ব্যাগ হাতে নিয়ে বলবো,
~ কেন কি হয়েছে?

আমি তখন মুখটা গম্ভীর করে মুখে একটা হতাশার চাপ এনে বললাম,
--আর বল না মা, গরুর গোশত ৮০০ টাকা কেজি আর খাসীর গোশত ১০০০।তাই কি আর করবো উপায় না দেখে ১ কেজি গরু আর ১ কেজি খাসীর গোশত নিয়ে এসে পড়েছি।

মা মনে হয় আমার কথা বিশ্বাস করলো। কিছু না বলে বাজার নিয়ে রান্না ঘরে চলে গেল।আমি তখন মনের আনন্দে নিজের রুমে এসে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, যাক কিছু টাকা অন্তত পেয়েছি হাত খরচের জন্য।

তার কিছুক্ষণ পর আমার আদরের ছোট বোন এসে বললো,
~ ভাইয়া আজকের পত্রিকা দেখেছিস?

আমি তখন হাতের তুরি বাজিয়ে নায়ক মিঠুন চক্রবর্তীর ডায়লগ নকল করে বললাম,
--পিয়াস খবর দেখে না, খবর পড়ে না, খবর তৈরি করে।

বোন আবার সেই আগের মিষ্টি হাসি দিয়ে বললো,
~আসলে ভাইয়া পত্রিকার একটা পাতায় বড় বড় অক্ষরে লেখা কাওরান বাজারে গরুর গোশত ৪৫০ টাকা আর খাসীর গোশত ৬৫০ টাকা কেজি। আর এই খবরটা যদি মাকে দেয় তাহলে তোর কি অবস্থা হবে বল তো?

আমি চোরের মত বোনের কাছে আকুতি মিনুতি করে বললাম,
-- বোনরে তুই তো জানিস আমি একটা প্রেম করি। আর বর্তমান বাজারে একটা গার্লফ্রেন্ড লালন পালন করা যে কতটা কষ্টের সেটা একমাত্র বেকার ছেলেরাই বুঝে। প্লিজ বোন টাকাটা আমার কাছে থাক।
~ঠিক আছে কি আর করা। হাজার হোক তুই আমার বড় ভাই। ৩০০ টাকা আমায় দিয়ে দে আর ৪০০ টাকা না হয় তুই রেখে দে।

ইচ্ছা না থাকা শর্তেও বোনকে ৩০০ টাকা দিলাম।আর মনে মনে বলতে লাগলাম, মা বাবা ওর নাম জান্নাত না রেখে জাহান্নাম রাখলেই পারতো।

সেদিন বাসায় এসে আমার বোনকে বললাম,
--জান্নাত কিছু খেতে দে তো। খাওয়ার পর এক জায়গাতে যাবো।

বোন আমার রাগে চিৎকার করে বলতে লাগলো,
~নিজের খাবার নিজে নিয়ে খেতে পারিস না? আমাকে কি তোর কাজের মেয়ে মনে হয়? সব সময় শুধু কাজ করতে বলিস।

আমি কিছু না চুপচাপ নিজের রুমে এসে পড়লাম। বুঝতে পারছিলাম বোনকে হয়তো আম্মু বকেছে তাই রেগে আছে। হঠাৎ খেয়াল করলাম বিছানার উপর একটা কমলা রঙের চিরকুট আর তাতে লেখা,
-*ভাইয়া একটু ওয়ারড্রবের সামনে
যা-*
আমি ওয়ারড্রবের সামনে যেতেই দেখলাম একটা হলুদ চিরকুট আর তাতে লেখা,
-*ভাইয়া ওয়ারড্রবের ৩ নাম্বার ড্রয়ারটা একটু খোল-*

আমি ওয়ারড্রবের ৩ নাম্বার ড্রয়ারটা খুলে দেখি একটা ছোট বক্স আর তার উপরে লাল একটা চিরকুটে লেখা,
-*বক্সটা খুলে দেখ*-
আমি বক্সটা খুলে দেখি একটা চাবি আর সবুজ একটা চিরকুট। চিরকুটে লেখা,
-* ভাইয়া একটু বারান্দায় যা*-
আমি বারান্দায় এসে দেখি সুতা দিয়ে টানানো একটা হলুদ খাম ঝুলছে।
আমি হলুদ খামটা খুলে দেখি একটা নীল চিরকুট আর তাতে লেখা,
*- শুভ জন্মদিন ভাইয়া।
তোর এইখান থেকে নেওয়া এযাবতকালের সব টাকা আমার বৃত্তির সমস্ত টাকা আর বাকী টাকা মামার কাছ থেকে নিয়ে তোর জন্য একটা জিনিস কিনেছি। একটু নিচে তাকিয়ে দেখ*-
নিচে তাকিয়ে দেখি আমার বোন আমার পছন্দের একটা লাল রঙ এর বাইক কিনেছে।

জানি না নিজের মাঝে কি হলো মনের অজান্তেই চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো।
পিছনে তাকিয়ে দেখি আমার বোন দাঁড়িয়ে আছে। বোন চোখের কোনে একফোঁটা জল নিয়ে আমায় বললো,
~এই যে জমিদাম খাবার খেয়ে আমায় উদ্ধার করেন।পেয়েছেন তো একটা বিনে পয়সায় কাজের মেয়ে।আর হে বাইকের পিছনের সিটটা শুধু গার্লফ্রেন্ডের জন্য রাখবেন না মাঝে মাঝে এই বোনের জন্য একটু জায়গা রাখবেন।

আমি বোনের কথা শুনে চোখে জল নিয়ে হাসছি আর বোন আমার অবস্থা দেখে অনবরত হাসছে..

(সমাপ্ত)
লেখা:রিফাত উর রহমান

24/06/2018

#অতীত_নিয়ে_কথা

সব মানুষের কিছু কিছু ভালো খারাপ অতীত থাকে।সেই অতীত নিয়ে মানুষ সামনের দিকে এগিয়ে যায়।অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমান আর ভবিষৎ সাজাতে হয়।

তবে কিছু মানুষ আছে যারা অন্যের অতীত নিয়ে ঘাটাঘাটি করতে পছন্দ করে।এসব নিয়ে কথা বলে, অন্যের কাছে এসব বলে বেড়ায়।যারা এসব করে তাঁরা অসুস্থ মস্তিষ্কের লোক।

অন্যের অতীত নিয়ে কথা বলা ঠিক না।অতীতে অনেককিছু থাকতেই পারে।তাই বলে আপনি অন্যের অতীত নিয়ে মানুষের কাছে বলবেন, এটা নিচু মন মানসিকতার পরিচয়।কিন্তু এই কাজটাই আমরা বেশি করি,অন্যকে দুর্বল করতে তাঁর অতীত টান দেই।জানি এটা বললে অন্য দুর্বল হয়ে যাবে।

অতীত নিয়ে কথা না বলাই না।যার অতীত তার কাছে মূল্যবান। হয়ত বা আপনার কাছে হাসির খোরাক হতে পারে।

নিজেকে মূল্যায়ন দিতে পারলে অন্যেকে মূল্যায়ন দেওয়াটা এসে যায়।তাই সব ব্যপারে সাবধান হওয়া উচিত।

লুনার মন

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shopaholic Online.BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share