21/03/2025
সম্মানিত গ্রাহক,
(১) আমাদের অর্ডার নেয়ার শেষ সময় : ২৪ মার্চ রাত ১০টা
(২) আজ ২১ মার্চ থেকে যে প্রডাক্টগুলো কুরিয়ার করা হবে সেগুলো ঈদের আগে এক্সচেঞ্জ বা রিটার্ন নেয়া সম্ভব নয়। কারন- প্রডাক্ট গ্রাহকের কাছে পৌঁছানো, রিটার্ন নেয়ার মত পর্যাপ্ত সময় হাতে নেই।
(৩) প্রডাক্টে কোন সমস্যা হলে অথবা সাইজ ইসুর কারনে এক্সচেঞ্জ/রিটার্ন করতে হলে আমাদের যেকোনো ব্রাঞ্চে ঈদের আগের রাত পর্যন্ত রিটার্ন/এক্সচেঞ্জ করার সুযোগ থাকবে।
ব্রাঞ্চে গিয়ে রিটার্ন বা এক্সচেঞ্জ করা সম্ভব না হলে ঈদের পর আমরা সকল সমস্যা সমাধান করে দেব ইনশাআল্লাহ।
(৪) আমাদের কাস্টমার কেয়ার ২৯ মার্চ পর্যন্ত আংশিক খোলা থাকবে।
(৫) প্রডাক্ট আমাদের হাতে রিটার্ন আসার পরেই শুধুমাত্র রিফান্ড করা সম্ভব। সুতরাং ঈদের আগে কোন প্রডাক্টের রিফান্ড চাইলে সেটি অবশ্যই আমাদের অফিসে পৌঁছাতে হবে।
যেহেতু ২৪/২৫ রমাদানের দিকে আমাদের অফিস/কুরিয়ার বন্ধ হয়ে যায়, তাই আমরা আপনাদেরকে সর্বোত্তম সেবা নিশ্চিত করতে চাইলেও সেটা সীমাবদ্ধতার কারনে পেরে উঠিনা।
এজন্য বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি।
ঈদের আগেরদিন রাত ১০টা পর্যন্ত আমাদের সকল ব্রাঞ্চ খোলা থাকবে। ব্রাঞ্চগুলোতে কেনাকাটা, রিটার্ন/রিফান্ড, এক্সচেঞ্জ সকল সুবিধা চালু থাকবে।
🔻
রিটার্ন/এক্সচেঞ্জের ক্ষেত্রে অবশ্যই ইনভয়েসসহ পন্য নিয়ে যেতে হবে।