01/05/2024
হে বাংলা আমার
হে বাংলা আমার মায়ারূপী মা
যতোই দেখি বিস্ময় জাগে আরো দেখার,
দেখিবারে সাধ কভু মিটেনা।
হে বাংলা আমার সোনামুখী মা
তোমার বুকে চিতানো মেঠো পথে হাটিতে,
হাজার বছরেও সাধ মিটেনা।
হে বাংলা আমার সবুজমুখী মা
তোমার জমিনে ধান সরিষার ক্ষেতে,
হৃদয় জুড়ে অনুভবে তোমার ভালবাসা।
হে বাংলা আমার স্রোতস্বিনী মা
তোমার বুকে বহমান নদে টলটলে জলে,
স্নানে এ দেহে সুবাস ছড়ায় শীতল হাছনাহেনা।