22/07/2026
দল কখনো টোকাই, রংবাজ বা সুবিধাবাদীদের ভরসায় চলে না। একটি দলের প্রকৃত শক্তি হলো ত্যাগী, আদর্শবান ও পরীক্ষিত কর্মীরা।
যারা সামনে দাঁড়িয়ে সত্য বলার সাহস রাখে না, তারাই আড়ালে থেকে বিষ ছড়ায়, অপপ্রচার করে, ঘৃণা ছড়ায়। কিন্তু ইতিহাস সাক্ষী—ষড়যন্ত্র কখনো আদর্শকে হারাতে পারেনি।
জীবনের মূল্যবান সময়, শ্রম, অর্থ আর অসংখ্য ত্যাগ দিয়ে যে রাজনীতি করেছি, তা কারও কুৎসা রটনায় মুছে যাবে না। মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় পরিচয়।
মাথা নত করিনি, করবও না। আদর্শের পতাকা বুকে নিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত দলের জন্য কাজ করে যাব, ইনশাআল্লাহ।
— সাবেক ছাত্রনেতা
আব্দুর রাজ্জাক সরকার