Shefa Khana wellness center

Shefa Khana wellness center "হিজামা, পলিপাস, পাইলস, কসমেটিক খৎনা, জটিল রোগের আয়ুর্বেদিক চিকিৎসা এবং শরিয়াহ সম্মত রুকাইয়্যাহ সেন্টার।"
📞 01810-632177 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করুন)
(1)

14/07/2026

হিজামা/ শিঙ্গা (Cupping Therapy) .. 🥰🥰

পাইলসের জ্বালায় অতিষ্ঠ? জেনে নিন ঘরোয়া কিছু কার্যকর উপায়!পাইলস (Hemorrhoids) এমন একটি সমস্যা যা অনেকেই লজ্জার কারণে গ...
13/07/2026

পাইলসের জ্বালায় অতিষ্ঠ? জেনে নিন ঘরোয়া কিছু কার্যকর উপায়!

পাইলস (Hemorrhoids) এমন একটি সমস্যা যা অনেকেই লজ্জার কারণে গোপন রাখেন। কিন্তু সময়মতো সচেতন না হলে ব্যথা, জ্বালাপোড়া, রক্তপাত ও দৈনন্দিন জীবনে অস্বস্তি অনেকটাই বেড়ে যেতে পারে। সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান এবং কিছু প্রাকৃতিক খাবার নিয়মিত গ্রহণ করলে উপসর্গ কমাতে সহায়তা পাওয়া যেতে পারে।

📌 পাইলসের জ্বালা কমাতে সহায়ক ৭টি ঘরোয়া উপায় সম্পর্কে জানুন:

✅ ১. ছাছ বা মাখন দুধ প্রতিদিন এক গ্লাস ছাছ বা মাখন দুধ পান করলে হজম ভালো রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়ক হতে পারে। ফলে পাইলসের উপসর্গ কিছুটা কমতে পারে।

✅ ২. অ্যালোভেরা জেল অ্যালোভেরার শীতলকারী ও প্রদাহ-প্রশমক বৈশিষ্ট্য জ্বালাপোড়া ও অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে। পরিষ্কার ও নিরাপদভাবে ব্যবহার করা উচিত।

✅ ৩. ডুমুর ডুমুরে রয়েছে প্রচুর ফাইবার, যা মল নরম রাখতে এবং সহজে মলত্যাগে সহায়তা করে। কোষ্ঠকাঠিন্য কমলে পাইলসের চাপও কমে।

✅ ৪. মূলা মূলায় থাকা পুষ্টি উপাদান হজমে সহায়তা করে এবং কিছু মানুষের ক্ষেত্রে প্রদাহজনিত অস্বস্তি কমাতে উপকারী হতে পারে।

✅ ৫. করলা করলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও পুষ্টি উপাদান শরীরের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। এটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের একটি ভালো অংশ হতে পারে।

✅ ৬. কালোজিরা কালোজিরার পেস্ট বা তেল স্থানীয়ভাবে ব্যবহারের প্রচলন থাকলেও, ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। খাদ্য হিসেবে পরিমিত কালোজিরা উপকারী।

✅ ৭. ত্রিফলা ত্রিফলা ঐতিহ্যগতভাবে হজমের জন্য ব্যবহৃত হয়। তবে এটি নিয়মিত গ্রহণের আগে অবশ্যই চিকিৎসক বা আয়ুর্বেদ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

পাইলসের সমস্যা কমাতে যা করবেন:

✔️ প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন।
✔️ আঁশযুক্ত খাবার (শাকসবজি, ফল, ডাল) বেশি খান।
✔️ কোষ্ঠকাঠিন্য এড়িয়ে চলুন।
✔️ নিয়মিত হালকা ব্যায়াম বা হাঁটার অভ্যাস করুন।
✔️ দীর্ঘ সময় একটানা বসে থাকবেন না।
✔️ টয়লেটে অতিরিক্ত চাপ দেবেন না এবং দীর্ঘক্ষণ বসে থাকবেন না।
✔️ সমস্যা দীর্ঘদিন থাকলে বা রক্তপাত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

⚠️ সতর্কবার্তা:

এই পোস্টটি শুধুমাত্র সাধারণ স্বাস্থ্যসচেতনতার উদ্দেশ্যে তৈরি। এখানে উল্লেখিত ঘরোয়া উপায়গুলো সবার ক্ষেত্রে একইভাবে কার্যকর নাও হতে পারে। যদি তীব্র ব্যথা, অতিরিক্ত রক্তপাত, পাইলস বাইরে বের হয়ে আসে বা সমস্যা দীর্ঘদিন স্থায়ী হয়, তাহলে দেরি না করে একজন নিবন্ধিত আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিন।

💚 এমন আরও নির্ভরযোগ্য স্বাস্থ্য টিপস, পুষ্টি বিষয়ক তথ্য এবং সচেতনতামূলক পোস্ট পেতে আমাদের page Follow করুন।

🏥 আয়ুর্বেদিক চিকিৎসক ও রাকী
Hakim Hm Imran al Jihadi (DAMS)
ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক এন্ড ইউনানী চিকিৎসা।
যোগাযোগ করুনঃ 01810-632177 (হোয়াটসঅ্যাপ)

#পাইলস #পাইলসসমস্যা #স্বাস্থ্যটিপস #বাংলাস্বাস্থ্য

পাইলস, অর্শ্ব-গেজ এবং ফিস্টুলার প্রাকৃতিক চিকিৎসা...পাইলস অর্শ, গেজ (এনাল ফিসার) ও ফিস্টুলার প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি। দ...
13/07/2026

পাইলস, অর্শ্ব-গেজ এবং ফিস্টুলার প্রাকৃতিক চিকিৎসা...
পাইলস অর্শ, গেজ (এনাল ফিসার) ও ফিস্টুলার প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি।

দীর্ঘদিন ধরে কি নিচের সমস্যাগুলোতে ভুগছ?
🔹 মলত্যাগের সময় র.ক্ত.পাত
🔹 তীব্র ব্যথা ও জ্বালাপোড়া
🔹 ফুলে যাওয়া বা অস্বস্তি
🔹 পুঁ.জ বা অন্যান্য জটিলতা
অবহেলা না করে সময়মতো পরামর্শ নিন। সঠিক চিকিৎসা, নিয়ম মেনে চলা এবং প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে আল্লাহর রহমতে সুস্থ থাকা সম্ভব।

✔ অর্শ (Piles)
✔ গেজ / এনাল ফিসার (A**l Fissure)
✔ ফিস্টুলা (Fistula)

📞 যোগাযোগ করুন
📱 Imo | WhatsApp 01810-632177

গোপন কষ্ট আর নয়।
সুস্থ, স্বাভাবিক ও স্বস্তির জীবনে ফিরুন। ইনশাআল্লাহ্

 #আলহামদুলিল্লাহ্ - এক ভাইয়ের হিজামা সম্পূর্ণ করেছি। উনি ১৩ পিস কাপ দিয়ে চিকিৎসা নিয়েছেন। নামঃ মুহাম্মদ জুনায়েদ আহমে...
11/07/2026

#আলহামদুলিল্লাহ্ -
এক ভাইয়ের হিজামা সম্পূর্ণ করেছি।
উনি ১৩ পিস কাপ দিয়ে চিকিৎসা নিয়েছেন।

নামঃ মুহাম্মদ জুনায়েদ আহমেদ ভাই (০১)
ঠিকানা: দেবিগঞ্জ উপজেলা, পঞ্চগড় জেলা।

10/07/2026

ডিজিটাল এই যুগে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে এগিয়ে থাকা বেশ কঠিন। নিজের ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনকে আরও অর্থবহ ও স্মার্ট করতে নতুন স্কিল শেখার কোনো বিকল্প নেই।

🎯 মনে রাখবেন, একদিনে সব শেখা সম্ভব নয়। প্রতিদিন কাজের ফাঁকে কিছু সময় বের করে নতুন কিছু শেখার পেছনে ব্যয় করুন। আজ থেকেই আপনার পছন্দের স্কিল নিয়ে কাজ শুরু করুন এবং নিজেকে এক ধাপ এগিয়ে নিন!

আসছি ঢাকা গাজীপুর চৌরাস্তা 💘এই কিউট বাচ্চাটাকে সুন্নতে খৎনা (মুসলমানী) করাতে। বাচ্চাটা কোন ভাবেই ধরতে দিবে না। এটা নাকি ...
09/07/2026

আসছি ঢাকা গাজীপুর চৌরাস্তা 💘
এই কিউট বাচ্চাটাকে সুন্নতে খৎনা (মুসলমানী) করাতে।
বাচ্চাটা কোন ভাবেই ধরতে দিবে না। এটা নাকি শরম 😁

📶 অবশেষে ললিপপ দিয়ে কাজ সম্পন্ন করেছি।

এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে
শহরের ছোট ছেলেও বুঝে এটা একটা লজ্জার জায়গা।

কসমেটিক খৎনা নং -০১

হিজামা বা শিঙ্গা (Cupping Therapy) —শুধু চিকিৎসা নয়, এটি শরীর ও আত্মার পরিশুদ্ধি।হিজামা শুধুমাত্র অসুস্থদের চিকিৎসা নয় —...
01/07/2026

হিজামা বা শিঙ্গা (Cupping Therapy) —
শুধু চিকিৎসা নয়, এটি শরীর ও আত্মার পরিশুদ্ধি।

হিজামা শুধুমাত্র অসুস্থদের চিকিৎসা নয় — এটি একটি প্রতিরোধমূলক ও পরিশোধনমূলক থেরাপি, যা শরীরকে ভিতর থেকে সুস্থ ও প্রাণবন্ত রাখে।

🔬 আধুনিক গবেষণায় প্রমাণিত —
হিজামা শরীরের ভিতর থেকে টক্সিন (বিষাক্ত উপাদান), অতিরিক্ত অক্সিডেটিভ বর্জ্য এবং নিষ্ক্রিয় রক্তকণিকা বের করে দেয়।

🔹 বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ২০১০ সালে হিজামাকে বিকল্প চিকিৎসা পদ্ধতি হিসেবে স্বীকৃতি দিয়েছে।
🔹 ২০১৯ সালের এক ক্লিনিকাল স্টাডিতে দেখা গেছে — নিয়মিত হিজামা করালে শরীরের ইমিউন সিস্টেম প্রায় ২৫% পর্যন্ত সক্রিয় হয়।
🔹 এটি রক্ত সঞ্চালন উন্নত করে, চাপ, অনিদ্রা, মাথাব্যথা, ক্লান্তি ও হরমোনের ভারসাম্যহীনতা কমাতে সাহায্য করে।

🕌 রাসুলুল্লাহ ﷺ বলেছেন —
“তোমাদের চিকিৎসার সর্বোত্তম পদ্ধতি হলো হিজামা।”
(সহিহ বুখারি, হাদিস: ৫৬৯৬)

আরও এক হাদিসে তিনি ইরশাদ করেছেন —

“আমি হিজামা করিয়েছি এবং আমার উম্মতকেও হিজামা করার নির্দেশ দিয়েছি।” (ইবন মাজাহ: ৩৪৭৬)

অর্থাৎ, হিজামা কেবল রোগ সারানোর পদ্ধতি নয়, বরং এটি একটি সুন্নাহ এবং রোগ প্রতিরোধের প্রাকৃতিক উপায়।

💪 সুস্থ মানুষদের জন্য হিজামার উপকারিতাঃ-
✅ শরীর থেকে বিষাক্ত রক্ত বের করে দেয়।
✅ নতুন রক্ত কোষ গঠনে সহায়তা করে।
✅ মনোযোগ, স্মৃতি ও মানসিক প্রশান্তি বৃদ্ধি করে।
✅ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
✅ ঘুমের মান উন্নত করে।
✅ বার্ধক্য প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে।

🌙 কবে করবেন হিজামা
হিজামার জন্য সবচেয়ে উত্তম সময় হলো ইসলামিক চন্দ্র মাসের ১৭, ১৯ ও ২১ তারিখ, যা রাসুলুল্লাহ ﷺ নিজে সুপারিশ করেছেন। এই তারিখগুলোতে শরীরের রক্তপ্রবাহ সবচেয়ে ভারসাম্যপূর্ণ থাকে, ফলে হিজামা হয় সবচেয়ে উপকারী।

যেমনভাবে আমরা শরীরের বাইরের যত্ন নিয়ে থাকি,
তেমনি হিজামা আমাদের অভ্যন্তরীণ পরিশুদ্ধি ও রক্ষণাবেক্ষণের এক প্রাকৃতিক পথ। এটি কেবল চিকিৎসা নয়, বরং সুস্থতা রক্ষার একটি সুন্নাহ পদ্ধতি।

📅 তাই সুস্থ অবস্থাতেও বছরে অন্তত ২–৩ বার হিজামা করানো উচিত। শরীর থাকবে হালকা, মন থাকবে শান্ত, আর আত্মা থাকবে পরিশুদ্ধ — ইনশা’আল্লাহ।

🏨 আমাদের অস্থায়ী চেম্বারের ঠিকানা:
কালিরচর-তালপট্টি (জামেয়া আবু বকর (রাঃ) মাদ্রাসা সংলগ্ন) ভবানীগঞ্জ বাজার থেকে পশ্চিমে, সদর-লক্ষ্মীপুর।

📞 যোগাযোগ: 01810-632177 (whatsApp, imo)

👉 বিঃদ্রঃ: যেকোন চিকিৎসার জন্য সেন্টারে আসার আগে অবশ্যই কল করে আসবেন। ইনশাআল্লাহ্

゚ #হিজামা #পলিপাস #পাইলস #টনসিল #খৎনা

ঔষধ ছাড়াই দীর্ঘস্থায়ী সুস্থতা নিশ্চিত করতেপ্রতিদিনের তালিকায় রাখুন এই ৭টি খাবার। আপনার রান্নাঘরেই এমন কিছু জাদুকরী উপাদা...
30/06/2026

ঔষধ ছাড়াই দীর্ঘস্থায়ী সুস্থতা নিশ্চিত করতে
প্রতিদিনের তালিকায় রাখুন এই ৭টি খাবার।

আপনার রান্নাঘরেই এমন কিছু জাদুকরী উপাদান লুকিয়ে আছে, যা ফার্মেসির হাজার টাকার ঔষধের চেয়েও অনেক বেশি শক্তিশালী ঔষধ।

আমরা অনেকেই মনে করি সুস্থ থাকতে হলে বুঝি অনেক টাকা খরচ করতে হয়। কিন্তু! এই ধারণাটি আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে। প্রকৃতি আমাদের হাতের নাগালেই, এমন কিছু সুপারফুড রেখেছে, যা নিয়মিত খেলে শরীরের ভেতর থেকে ইস্পাত কঠিন হয়ে ওঠে।

বিজ্ঞান সম্মতভাবে প্রমাণিত এই ৭টি খাবার আজ থেকেই আপনার অভ্যাসে পরিণত করুন।

1️⃣ সামুদ্রিক মাছ = 🐟

সামুদ্রিক মাছের মধ্যে আছে। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের খনি বলা হয় যাকে, যা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় এবং মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে।

2️⃣ ব্রকলি ও কপি জাতীয় সবজি = 🌾

এই সবজি গুলো। লিভার পরিষ্কার রাখতে এবং ক্যানসার প্রতিরোধে এদের ভূমিকা অপরিসীম। ফাইবার সমৃদ্ধ এই সবজি হজমশক্তিও বাড়ায়।

3️⃣ ডিম = 🪺

ডিমে আছে‌। প্রোটিন এবং ক্যালোরির সেরা উৎস। এটি পেশী গঠন এবং চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি।

4️⃣ বাদাম ও বীজ = 🥑

বিশেষ করে আখরোট ও চিয়াসিড শরীরের প্রদাহ কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে।

5️⃣ গাঢ় সবুজ শাক = 🥦

পালং শাকে থাকে প্রচুর ভিটামিন ও মিনারেল, যা হাড় মজবুত করতে এবং রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে।

6️⃣ টক জাতীয় ফল = 🍊

টক জাতীয় ফলে। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফলগুলো শরীরের কোষকে বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করে এবং তারুণ্য ধরে রাখে।

7️⃣ রসুন = 🧄

রসুন প্রাকৃতিকভাবে রক্তচাপ নিয়ন্ত্রণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে রসুনের জুড়ি নাই। সুস্থতা কোনো বিলাসিতা নয়, এটি সঠিক খাদ্য নির্বাচনের ফলাফল। আজই আপনার প্লেটে পরিবর্তন আনুন।

বিশেষ পরামর্শ: দামি সাপ্লিমেন্টের পেছনে না ছুটে প্রাকৃতিক এবং টাটকা খাবারের ওপর ভরসা রাখুন। এবং প্রক্রিয়াজাত খাবার বা চিনি সম্পূর্ণ বর্জন করুন।

নিজেকে ফিট ও কনফিডেন্ট দেখতে চান? তাহলে আজই পরামর্শের জন্য যোগাযোগ করুন।

🏥 আয়ুর্বেদিক চিকিৎসক ও রাকী
Hakim Hm Imran al Jihadi (DAMS)
ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক এন্ড ইউনানী চিকিৎসা বিশেষজ্ঞ
যোগাযোগ করুনঃ 01810-632177 (হোয়াটসঅ্যাপ)

29/06/2026

নাকের পলিপাস? বিনা অপারেশনে সমাধান!
প্রতিনিয়তই আমাদের কাছে রোগীরা আসছেন নানান জটিল সমস্যার সমাধান পেতে।
এবং আলহামদুলিল্লাহ, চিকিৎসা গ্রহণের পর অনেকেই সুস্থ হয়ে ফিরে যাচ্ছেন।
আজকের রোগী এসেছেন নাকের পলিপাস সমস্যার সমাধান নিতে — বিনা অপারেশনে, নিরাপদ ও কার্যকর চিকিৎসার জন্য।
আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে:
✔️ নাকের পলিপাস (মাংস বৃদ্ধি)
✔️ পাইলস (অর্শ্ব/গেজ/এনাল ফিশার)
✔️ টনসিল (গলার ব্যাথা করা)
ইত্যাদি সমস্যার কার্যকর চিকিৎসা হচ্ছে সম্পূর্ণ নিরাপদ পদ্ধতিতে, অপারেশন ছাড়াই।
✅ আপনি যদি দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলোর কোনো একটির ভুক্তভোগী হন — দেরি না করে আজই যোগাযোগ করুন।

📍 ঠিকানা:
Shefa Khana wellness center
অস্থায়ী চেম্বার: কালিরচর-তালপট্টি (ভবানীগঞ্জ বাজার থেকে ১ কিঃমিঃ পশ্চিমে) সদর-লক্ষ্মীপুর।
📞 মোবাইল: 01810-632177 + 01707729559

#পলিপাস #পাইলস #টনসিল #শেফাখানা

28/06/2026

ড্রাগ আর মেডিসিন কখনোই এক নয়-

ডাক্তারি ড্রাগ মানুষের বানানো কৃত্রিম ল্যাবে তৈরি হয়, কিন্তু আল্লাহ'র দেওয়া মেডিসিন তৈরি করে মহাপ্রকৃতি!

Address

ভবানীগঞ্জ চৌরাস্তা, রামগতি রোড, সদর-লক্ষ্মীপুর।
West Laksmipur
3702

Opening Hours

Monday 15:00 - 22:00
Tuesday 15:00 - 22:00
Wednesday 15:00 - 22:00
Thursday 15:00 - 22:00
Friday 08:00 - 22:00
Saturday 15:00 - 22:00
Sunday 15:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when Shefa Khana wellness center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share