11/07/2026
শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় ডেনিমেক্স কারখানার এইচ আর ম্যানেজার দম্পতির মৃ*ত্যু!
গাজীপুরের শ্রীপুর উপজেলার ২ নম্বর সিএনবি এলাকায় শনিবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে একটি কভার্ড ভ্যানের ধাক্কায় ডেনিমেক্স গার্মেন্টসের শ্রমিক রাকিব ও তাঁর স্ত্রী নি*হ*ত হয়েছেন।
নিহত রাকিবের বাড়ি ঝালকাঠি জেলায় বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মাওনা হাইওয়ে থানার এসআই জুয়েল ঘটনার তদন্ত কার্যক্রম তদারকি করছেন।