Tech 2B Studio

Tech 2B Studio Tech 2B Studio is Bangladesh's largest online shop for fashion, electronics, mobile phones and much more !

ভূমি রেকর্ডের ২৫২৪ পদের সংশোধিত নিয়োগ, কমল ৪৯৩ পদ ।ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেল...
19/10/2024

ভূমি রেকর্ডের ২৫২৪ পদের সংশোধিত নিয়োগ, কমল ৪৯৩ পদ ।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভুক্ত জনবল নিয়োগের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে ১৫ ক্যাটাগরির পদে গত মার্চ মাসে ৩ হাজার ১৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এখন সেটি সংশোধন করে ২ হাজার ৫২৪ পদের বিপরীতে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে কমেছে ৪৯৩টি পদ। আজ রোববার থেকে আবেদন শুরু।

১. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ।

পদসংখ্যা: ৫
যোগ্যতা: স্নাতক বা সমমান পাস। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড ১৩)

২. পদের নাম: সার্ভেয়ার

পদসংখ্যা: ৮৫
যোগ্যতা: চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)

৩.পদের নাম: ট্রাভার্স সার্ভেয়ার

পদসংখ্যা: ৪
যোগ্যতা: চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)

৪. পদের নাম: কম্পিউটার

পদসংখ্যা: ৮
যোগ্যতা: চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)

৫. পদের নাম: ড্রাইভার

পদসংখ্যা: ১২
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)

৬. পদের নাম: নাজির কাম ক্যাশিয়ার

পদসংখ্যা: ১৭
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

৭. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ২১
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

৮. পদের নাম: পেশকার

পদসংখ্যা: ৩৭৮
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

৯. পদের নাম: রেকর্ডকিপার

পদসংখ্যা: ২৯১
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

১০. পদের নাম: খারিজ সহকারী

পদসংখ্যা: ৪৭৪
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

১১. পদের নাম: যাঁচ মোহরার

পদসংখ্যা: ৪২২
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

১২. পদের নাম: কপিস্ট কাম বেঞ্চ সহকারী

পদসংখ্যা: ৪৮০
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

১৩. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১৮২
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০)

১৪. পদের নাম: চেইনম্যান

পদসংখ্যা: ১৪৫
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০)

শর্ত
সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২৩ জুলাই প্রকাশিত কোটাসংক্রান্ত বিধি অনুসরণ করা হবে।

আবেদন করতে যোগাযোগ করুন Tech 2B Studio তে। আবেদন করতে খরচ হবে ৭৫০/- টাকা।

আবেদনের সময়সীমা: ৬ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত।

ধন্যবাদ।

19/10/2024

মেট্রোরেলে চাকরি, বয়স ৫০ হলেও আবেদন

শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ম্যানেজিং ডিরেক্টর পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই–মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম:- ম্যানেজিং ডিরেক্টর
পদসংখ্যা:- ১
যোগ্যতা: সিভিল, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভালো ফলসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ট্রান্সপোর্ট ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। চার্টার্ড/প্রফেশনাল ইঞ্জিনিয়ার হলে ভালো। রেলভিত্তিক ম্যাস ট্রানজিট সিস্টেম বা প্রকল্পে প্ল্যানিং ও ডেভেলপমেন্টে অভিজ্ঞতা থাকতে হবে। ২০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সিইও, ডিরেক্টর, প্রজেক্ট ডিরেক্টর বা এর উচ্চতর পদে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বড় কোনো প্রতিষ্ঠানে সিনিয়র ম্যানেজমেন্ট লেভেল চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। দেশের বাইরে ম্যাস ট্রানজিট সিস্টেম বা মেট্রোরেলে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।

বয়স:- ৫০ বছর
চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
বেতন–ভাতা: আলোচনা সাপেক্ষে

আবেদন করতে যোগাযোগ করুন Tech 2B Studio তে। আবেদন করতে খরচ হবে ২৫০/- টাকা।

আবেদনের শেষ সময়:- ১৪ নভেম্বর ২০২৪।

ধন্যবাদ।

18/10/2024

BRAC - AARONG DAIRY, MILK FOR GOOD.

কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি :

ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুট প্রজেক্ট এর অধীনে দেশের বিভিন্ন স্থানে চিলিং সেন্টারে কিছু সংখ্যক ল্যাব এসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে:-

পদের নাম:-
দায়িত্বসমূহ ল্যাব অ্যাসিস্ট্যান্ট।
খামারীদের নিকট হতে দুধের নমুনা গ্রহণ করে পরীক্ষা করা, গুণগত মান নিশ্চিতকরণের মাধ্যমে দুধ ওজন ও সংগ্রহ করা, দুধের কেন মিল্ক ট্যাংক ও চিলিং সেন্টার পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা, চিলিং সেন্টারের প্রয়োজনীয় রেজিস্টার মেইনটেন্ট করা, জেনারেটর চালানো, বন্ধ ও পরিষ্কার করা, রাত্রিকালীন চিলিং সেন্টারের নিরাপত্তা প্রদান করা এবং অন্যান্য অর্পিত দায়িত্ব পালন করা।

শিক্ষাগত যোগ্যতা:-
ন্যূনতম এসএসসি (বিজ্ঞান) / ডিপ্লোমা (ফুড টেকনোলজি) ।

বয়স:-
সর্বোচ্চ ৩২ বছর )অভিজ্ঞ পার্থের ক্ষেত্রে বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)।

বেতন:-
মাসিক বেতন সর্বমোট ১৩৫০০/- টাকা।

কর্মস্থল:-
বাংলাদেশের যে কোন এলাকা।

সুবিধাসমূহ:-
স্বাস্থ্য ও জীবন বীমা, উৎসব ভাতা, আনুতোষিক, প্রদায়ক ভবিষ্যনিধি ও অন্যান্য।

আবেদন করতে যোগাযোগ করুন Tech 2B Studio তে। আবেদন করতে খরচ হবে ২৫০/- টাকা।

আবেদনের শেষ তারিখ 20 অক্টোবর ২০২৪।

ধন্যবাদ

Adresse

Haripur, Chatmohar, Pabna
Democratic Republic Of The
6630

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Tech 2B Studio publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Raccourcis

Partager