30/05/2021
আজ উদ্বোধন হলো vegfit এর নতুন উদ্যোগ Emrooledge এর | এদিন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রতিনিধিদের হাতে কোভিড মোকাবিলার অত্যাবশ্যক সামগ্রী তুলে দেওয়া হয় | আজ প্রথম ধাপে আলিপুরদুয়ারের চারটি স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রতিনিধি উপস্থিত ছিলেন | রেড ভলান্টিয়ারস, শব্দ, বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থা, স্বপ্নতরী - এই সংগঠন গুলির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন | পরবর্তীতে ধাপে ধাপে জেলার সমস্ত ফ্রন্টলাইন ওয়ার্কার্সদের হাতে covid essentials তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে | এছাড়া সংস্থাসূত্রে জানানো হয়েছে যে সাধারণ মানুষেরাও খুবই কম দামে এখান থেকে covid essentials কিনতে পারবেন | সংস্থার যোগাযোগের মাধ্যম _ 9800155005/ 9800155166 (নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং covid essential). উপরোক্ত নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে সাধারণ মানুষ সুলভ মূল্যে বাড়িতে বসেই এই পরিষেবা পাবেন অতিরিক্ত ডেলিভারি চার্জ ছাড়াই।