23/12/2024
দেবের কাছে অনুরোধ আবার অ্যাকশন মুভি শুরু করুন। ওদিকে দক্ষিণে সেখানকার ভাষার ছবিকে আগে জায়গা দেওয়ার প্রসঙ্গ টেনে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সুব্রত সেন। কারণ 20 ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত চারটি বাংলা ছবির শো কম থাকায় বেশ শোরগোল শুরু হয়ে যায় নেট পাড়ায়। কারণ পশ্চিমবঙ্গে এখনও 'পুষ্পা 2' রাজ করছে। তার শো সবথেকে বেশি বাংলায়।
দেবকে শুভেচ্ছা জানিয়ে পরিচালক-অভিনেতা কমলেশ্বর মুখোপাধ্যায় সামাজিক মাধ্যমে লিখেছেন, "অবাক করা ব্যাপার ! ছবির নাম 'খাদান' - এই বাংলায় প্রথম কোনও ছবির প্রথম শো রাত দুটোয় শুরু হচ্ছে। এবং সেই শো ইতিমধ্যেই হাউসফুল হয়েছে। এটা আগে কখনো দেখি নি। এই ডিসেম্বরে রিলিস হওয়া সবকটা বাংলা ছবি বাণিজ্য সফল হোক। এই কামনা করি।"