01/08/2022
একজন মমতাময় সৈনিকের একান্ত ব্যক্তিগত চাওয়া......
***AITC***
আজ পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জেলার সর্বোচ্চ নেতৃত্বের ব্যাপক রদবদল হলো, অনেক নতুন মুখের মাঝে হারিয়ে যাওয়া কিছু মন ভালো করা পুরোনো নেতৃত্বের মুখও খুঁজে পেলাম এই তালিকায়। সাংগঠনিক দক্ষতাকে গুরুত্ব দিয়ে নতুন ভাবনায় দলকে পরিমার্জিত করার প্রক্রিয়া আজ থেকে শুরু হলো। একজন সাধারণ তৃণমূল কর্মী হিসেবে নতুন সভাপতি ও চেয়ারম্যানদের কাছে কিছু চাহিদা তুলে ধরলাম । আশা করবো যদি আজকের তালিকার কোনো নেতৃত্বের নজরে আসে তাহলে তিনি অবশ্যই একবার ভেবে দেখবেন।
****আপনাদের নিজের ঘনিষ্ঠ বৃত্ত অবশ্যই থাকবে কিন্তু সেই বৃত্তের গোলকধাঁধায় যোগ্যতা যেন দীর্ঘশ্বাস না ফেলে এটা দেখবেন স্যার। যোগ্য নিষ্ঠাবান কর্মীরা স্তাবকতা করতে পারে না, আপনার প্রতিটা কথায় রোবটের মতন সহমত হতে পারে না, কিন্তু দিনের শেষে আপনার জন্য আসল উপকারীর কাজটা তারাই করেন, কারন কোনো অবস্হাতেই তাদের দ্বারা দলের ক্ষতিসাধন সম্ভব হয় না। আর সেটাই সভাপতি বা চেয়ারম্যান হিসেবে আপনার বড় প্রাপ্তি। তাই ঘনিষ্ট বৃত্তের অন্ধ চাটুকারিতা উপভোগ করার মাঝে নিষ্ঠাবান যোগ্য কর্মীদেরকেও গুরুত্ব দেবেন নিজেদের স্বার্থে দলের স্বার্থে এই আশা করি।
*** স্যার, আপনার চারপাশে একটু খোলা চোখে নজর রাখবেন। আয়ের থেকে সঙ্গতিহীন বিলাসবহুল জীযনযাপনে অভ্যস্ত মানুষগুলোকে দল থেকে দূরে রাখবেন,আপনার থেকেও। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আজকে বাংলায় জনগনের দলে পরিণত হয়েছে। তাই বাংলার মানুষ কিন্তু চব্বিশ ঘন্টা নিজেরাই নজর রাখছে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা কর্মীদের ওপর।স্যার, প্রতিটি সক্রিয় কর্মী পদাধিকারীদের আয়ের উৎস যেন সঠিক ও সামঞ্জস্যপূর্ন হয় সেটা প্রতিনিয়ত আপনার নজরে থাকা উচিত। এই বিষয়ে জিরো টলারেন্স আপনার ও দলের সাফল্যকে তরান্বিত করবে স্যার।
**** স্যার, কাউন্টার মনিটরিং কিন্তু ভীষণ জরুরী। প্রতিটি টাউনে, ব্লকে, ওয়ার্ডে,অঞ্চলে দলের নেতা, জনপ্রতিনিধি, কর্মীদের মানুষের সাথে আচরন ব্যবহার আজকের দিনে ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। গায়ে তৃণমূল কংগ্রেস নামাবলী মানেই মানেই ঔদ্ধত্যপূর্ণ ব্যবহার, মাটি থেকে উঁচুতে অবস্হান এই ধারনা কোথাও যদি থেকে থাকে ভেঙে গুঁড়িয়ে দিন সেই ঔদ্ধত্য। সারা বাংলার তৃণমূল কর্মীরা আপনাকে মাথায় তুলে রাখবে স্যার।
**** স্যার, যারা কোনোদিন দল ছেড়ে যায়নি শত যন্ত্রনা, প্রলোভনেও, তাদের অতিরিক্ত সম্মান দিয়ে সামনে রাখুন, আগলে রাখুন স্যার। আপনার একান্ত অনুগামীরা হয়তো রুষ্ট হবেন, কিন্তু তাদের বোঝান যে এই অমুল্য সম্পদগুলো ভালো থাকলে আপনারাও ভালো থাকবেন, আমাদের প্রিয় দল ভালো থাকবে, সর্বোপরি মমতা দিদি ভালো থাকবেন। এই নিঃস্বার্থ দল অন্ত প্রাণ মানুষগুলোকে তাদের দক্ষতা অনুযায়ী যোগ্য সম্মান দিয়ে দলের দায়িত্ব দিন, দেখবেন সংগঠনের চেহারা পাল্টে গেছে, আপনার সফলতার রাস্তা এরাই তৈরি করে দিয়েছে।
**** স্যার লক্ষ্য রাখবেন আপনার সাথে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে ব্লকে টাউনে ক্ষমতার দ্বিতীয় ভরকেন্দ্র যাতে তৈরি না হয়। যে ভরকেন্দ্র আপনার অজান্তেই গোষ্ঠী বিন্যাস তৈরি করে ফেলতে সক্ষম এবং অচিরেই যা আপনার এবং দলের কাছে বোঝা হয়ে উঠবে। দলের সাময়িক ক্ষতি আর আপনার পার্মানেন্ট। তাই দল ব্যতীত আপনার নামে ক্ষমতার দ্বিতীয় কোনো ভরকেন্দ্র তৈরি হতে দেবেন না স্যার। আমরা অনেক উদীয়মান যোগ্য নেতৃত্বকে হারিয়ে ফেলেছি শুধুমাত্র এই সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে না পারার জন্য। নিজের অনুগামী তৈরি করা থেকে শত হস্তে দূরে থাকুন, দল ও দলনেত্রীর অনুগামী তৈরি করুন স্যার। আপনি ভালো থাকবেন আমরা সবাই ভালো থাকবো।
মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আজ জনগনের দলে পরিনত হয়েছে এই বাংলার বুকে এটা মাথায় রাখবেন স্যার। আজ ছোটো মুখে এত বড় কথা বলার সাহস করলাম শুধুমাত্র প্রতি মূহুর্তে যন্ত্রনাবিদ্ধ মনকে শান্ত করতে না পারার ব্যার্থতায়। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের পাশে মানুষের মাঝে থাকি কিন্তু তবুও কিছু মানুষের ট্যারা ব্যাকা বিদ্রুপ ব্যাঙ্গকে উপেক্ষা করতে পারি না, কষ্ট হয়, যন্ত্রনা হয় ঐ বছর পঁয়ষট্টির মহিলাটির জন্য। ওনার ঋণ এজীবনে শোধ করার কোনো অবকাশ নেই, আমরা কী ওনাকে একটু ভালো রাখতে পারি না?? শান্তি দিতে পারি না??
মমতাবাদ জিন্দাবাদ।