Satsang Publishing House

Satsang Publishing House It represents the holy books of PARAM PREMAMAY SREE SREE THAKUR ANUKULCHANDRA, compulsorily needed to all human being to live their life with happiness.

11/05/2026

#শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের মাতৃভাবনা

৮ই কার্ত্তিক, ১৩৫৯, শনিবার (ইং ২৫। ১০। ১৯৫২)

কথাপ্রসঙ্গে শ্রীশ্রীঠাকুর বললেন—মাতৃভক্ত যারা, তারা প্রায়ই সুখী হয়, বড় হয়, কোমলহৃদয় হয়।

# # প্রফুল্লকুমার দাস (সংকলিত), আলোচনা প্রসঙ্গে -২১শ খণ্ড।।

********

"মাতৃভক্তি অটুট যত
সেই ছেলে হয় কৃতী তত।"

— পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র

অনু্শ্রুতি -১ম খণ্ড, শিক্ষা অধ্যায়, বাণী-৪০।।

01/05/2026

# #পরমারাধ্যা শ্রীশ্রীবড়মার লেখা থেকে কিছু কথা

▪️"তাঁতে সম্পূর্ণ বিশ্বাস রাখো- তাঁর কাজগুলো ঠিক ভাবে নিষ্ঠার সহিত করে যাও।... তাঁর গুণানুকীর্ত্তন করো- সদাচার-সম্পন্ন হয়ে চলো।"
-শ্রীশ্রীবড়মা, ২৩.১.১৯৫৭, মথুরপ্রসাদ বরঠাকুরকে লেখা পত্র

▪️ "যেখানেই থাক, সেখানে তোমার পরিবেশ যেন তোমাকেই চায়- এমনভাবে করে তোলা লাগে।"
-শ্রীশ্রীবড়মা, ২৩.১২.১৯৫৮, মথুরপ্রসাদ বরঠাকুরকে লেখা পত্র

▪️"সমস্ত অসুবিধার মধ্যেও কিভাবে সুবিধা করে নিতে পার, তার চেষ্টা করতে হয়।"
-শ্রীশ্রীবড়মা, ৮.৮.১৯৫৯, মথুরপ্রসাদ বরঠাকুরকে লেখা পত্র

▪️ "পরমপিতার আশীর্ব্বাদ সব সময়েই আছে। তুমি ঠিকপথে চলবে। বিধির নীতি যথাযথভাবে পালন করার চেষ্টা করবে। তোমার আপ্রাণতা, কর্ম্মতৎপরতা, কৌশল দেখে যেন সবাই তোমাকে ভালবাসে, শ্রদ্ধা করে।"
-শ্রীশ্রীবড়মা, ২.৯.১৯৫৯, মথুরপ্রসাদ বরঠাকুরকে লেখা পত্র

▪️"নাম করো খুব করে। নামে অসম্ভব সম্ভব হতে পারে। সদাচারী চলনে চলবে সবাই। আর, চারিদিকে তীক্ষ্ণ সাবধানী চতুর দৃষ্টি যদি না থাকে, তাহলে কিন্তু হবে না। এভাবে চলার অভ্যাসও করতে হয়।"
-শ্রীশ্রীবড়মা, ২.১১.১৯৫৯, মথুরপ্রসাদ বরঠাকুরকে লেখা পত্র

▪️ "তোমার সব কাজে ঐ ইষ্টের ভরণ-পোষণ ছাড়া যেন কিছুই না থাকে।... শক্ত হয়ে দাঁড়াও। সমস্ত বাধাকে কাটিয়ে উঠতেই হবে। মানুষের সাথে এমন ব্যবহার করবে যাতে তাদের ভালো হয়।"
-শ্রীশ্রীবড়মা, ১৯.১১.১৯৫৯, মথুরপ্রসাদ বরঠাকুরকে লেখা পত্র

(সূত্র: শ্রীশ্রীবড়মার লেখা পত্রাবলী, জয়তু জননী মে, পৃ. ৩২-৩৬।)

পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের অমিয় কথোপকথন গ্রন্থ ''প্রতুলদীপ্তি''-র তৃতীয় খণ্ডের প্রথম সংস্করণ প্রকাশিত হ'ল।
14/04/2026

পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের অমিয় কথোপকথন গ্রন্থ ''প্রতুলদীপ্তি''-র তৃতীয় খণ্ডের প্রথম সংস্করণ প্রকাশিত হ'ল।

NOW AVAILABLE.....................................
09/04/2026

NOW AVAILABLE.....................................

New Published.....................
06/04/2026

New Published.....................

16/02/2026

অমূল্যদার মা এসে ব্যস্তসমস্ত হ'য়ে শ্রীশ্রীঠাকুরকে বললেন- আমার ননদকে বানরে কামড়েছে, সে বাঁচবে না।

শ্রীশ্রীঠাকুর তাড়া দিয়ে বললেন- বাঁচবে না কি রে? আগে থাকতেই রায় দিয়ে ফেললি- বাঁচবে না! ঐ ধরণের কথাই ভাল নয়। ওতে মানুষের চেষ্টার প্রবৃত্তি স্তব্ধ হ'য়ে যায়। যা! ডাক্তারকে নিয়ে যেয়ে দেখাগা। পাগল আর কি!

অমূল্যদার মা শ্রীশ্রীঠাকুরের কথায় সাহস সঞ্চয় ক'রে চ'লে গেলেন।

যাবার বেলায় শ্রীশ্রীঠাকুর বললেন- ডাক্তার যা' যা' বলে, সেইমত ব্যবস্থা ক'রে তাড়াতাড়ি সুস্থ ক'রে তুলবি। বুঝলি তো?

অমূল্যদার মা- হ্যাঁ!

(সূত্র ৩.১২.১৯৪৪, আলোচনা প্রসঙ্গে - ৬)

#কথা কইতে হয় এমন করে যাতে বাঁচার ইচ্ছে বহুগুণ বেড়ে যায়...

Address

Satsang
Deoghar
814116

Alerts

Be the first to know and let us send you an email when Satsang Publishing House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Satsang Publishing House:

Shortcuts

Share