03/08/2024
আজকের ব্রেকিং নিউজ #
ধূপগুড়িতে আলু চাষীদের ব্যাপক বিক্ষোভ। তাদের দাবি আলুর উপর সমস্ত বিধি নিষেধ তুলে নিতে হবে।
সরকার এইভাবে কৃষকের উৎপাদিত ফসলের বিপননে
বিধিনিষেধ আরোপ করলে ক্ষুদ্র প্রান্তিক চাষী ও ব্যবসায়ীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
গত দুই বছরে আলু কোল্ড ষ্টোরে রেখে তাদের যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল, হয়ত এবার কিছুটা লোকসান উঠে আসবে। কিন্তু, সরকার যদি রাজ্যের বাইরে আলু পাঠানোর উপর নিষেধাজ্ঞা জারি করে, সেটা চাষীদের গলায় ছুরি বসানোর মতোই।
দেশের উৎপাদিত কৃষিপণ্য দেশের অভ্যন্তরে যেকোনো জায়গায় গেলে রাজ্যের লোক না খেয়ে মরবে না, সে বাজার যতই অগ্নিমূল্য হোক। মা মাটি মানুষের সরকার
কৃষক দরদী হয়ে উঠুক, এইটুকু আশা রাখি 🙏🏻🙏🏻🙏🏻