10/07/2021
ঢেঁকির -একটি ব্যাতিক্রমী স্টার্ট আপ
আমাদের ইকনোমিক মডেলে ব্যাংক লোন নেই, সরকারি সাহায্য নেই, স্টার্টআপ ক্যাপিটালের পেছনে দৌড়ানোর জন্য স্লাইড প্রেজেন্টেশন নেই, আমাজন ফ্লিপকার্টে ২৫% কমিশন দিয়ে বিক্রির জন্য লালায়িত বাসনা নেই। আসলে আমাদের যারা প্রোমোটার তাদের অর্ধেকের প্যানকার্ডই নেই।
আমরা শুরু করেছিলাম ১৭ই সেপ্টেম্বর ২০২০ ভরা লকডাউনে সুন্দরবনের মধু বোতলজাত করে বিক্রি করা দিয়ে আজ মাত্র ৯ মাসের মধ্যে আমাদের ভান্ডারে আছে প্রায় ২৫ রকমের সর্বোচ্চ গুনমানের বিষমুক্ত দেশি খাদ্য।
ঢেঁকি এই দেশের একমাত্র সংস্থা যাদের লাল ঢেঁকি ছাঁটা চালে আছে আর্সেনিক মুক্ত সার্টিফিকেট।
ঢেঁকি এই রাজ্যে এবং গোটা পুর্বাঞ্চলে একমাত্র সংস্থা যারা এনেছে সম্পুর্ন উড প্রেসড কোল্ড প্রেসড ভোজ্যতেল।
ঢেঁকি 'র ঘি এই রাজ্যে দ্বিতীয় ঘি যাদের আছে ফাসাই এক্রিডিয়েটেড ল্যাবের সার্টিফিকেট।
মাত্র ৯ মাসে আমাদের গ্রাহক সংখ্যা ৩২০০++, তাদের মধ্যে ৪০% রিপিট কাস্টমার, যারা আমাদের দ্রব্য নিয়েছেন তারা বারে বারে নেবেন এই গুনমানই আমাদের ব্যবসার চাবিকাঠি।
আমাদের প্যাকেজিং আন্তর্জাতিক মানের, ডেলিভারি প্রফেশনাল, দই এর মত পেরিশেবল খাদ্যবস্তু আমরা সেম ডে ডেলিভারি করি, কলকাতায় আমরা ডেলিভারি চার্জ নিইনা, ক্যাশ অন ডেলিভারির সুবিধা দি। আপনার হেঁসেলে নিত্যকার প্রয়োজনীয় যা যা লাগে তার প্রায় ৮০% দ্রব্য আমাদের কাছে আছে - কিন্তু যারা বাঙালি ব্যবসা বিমুখ বলে চিন্তাগ্রস্ত তাদের মধ্যে কতজন ঢেঁকির দ্রব্য কিনেছেন? বা ঢেঁকির কথা অন্যদের বলেছেন?
বাংলায় স্টার্টআপ কোম্পানি নেই বলে যারা চিন্তাগ্রস্ত তাদের কাছে আমাদের অনুরোধ ঢেঁকির ইউনিক ইকনোমিক মডেল এবং সর্বোচ্চ গুনমানের খাঁটি বিষমুক্ত দেশি খাদ্যের পেছনে দাঁড়ান -আপনাদের সমর্থনে আমরা গ্রামীন মানুষের বিপুল কর্মসংস্থান সৃষ্টি করতে পারি।
আমাদের দ্রব্য অর্ডার দিতে হলে ৮২৪০৩৭৯০৫৫ এ হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ওয়েবসাইট www.dhenki.com ব্যবহার করতে পারেন
নিচে একটা ছোট ভিডিও -আমরা কি ভাবে সম্পুর্ন উড প্রেসড কোল্ড প্রেসড অয়েল তৈরী করিব