26/09/2026
একটা ছোট্ট baby starsuit...
মাত্র 3দিন আর রাতের অক্লান্ত পরিশ্রমের ফল এটি। এই যে ছবিটি যার দেখছেন , ইনি মার্চ এ নিজের আগমনবার্তা জানান তার বাবার মাধ্যমে। পরে এনার মায়ের সাথে আলোচনা করে একটি স্টারসুট বানাই যেটি অনেক আগেই পোস্ট করা। কিন্তু এই একরত্তি ব্যাঙ্গালোরে থেকে যেদিন আমার কাছে এসে পৌঁছলেন ততদিনে নিজের বয়স 1মাস থেকে বাড়িয়ে 5মাস করে তুলেছেন🥹। ব্যাস, ফলে যেটা ভয় ছিল সেটাই হলো। জামাটি তার পায়ে ঢুকেছে কিন্তু আর তার গায়ে ঢুকছে না😅😅। অগত্যা সেটি খুলে নতুন করে করা ছাড়া আর উপায় নেই🧶। কিন্তু ততদিনে তার ফেরার দিন চলে এসেছে। আর এবার তিনি সোজা সিঙ্গাপুর পাড়ি জমাবেন তার বাবার কাছে🧳। মাঝে ৩-৪ দিনের জন্য ব্যাঙ্গালোরে যাবেন ভ্যাকসিন নিতে। আবার এক বছর পর এখানে আসবেন। ততদিনে একটা শীত পেরিয়ে আরেকটা এসে যাবে। তাই লেগে পড়লাম কাজে, যতই হোক কাম্মা(কাকিমা) বলে কথা একটা দায়িত্ব আছে তো। রাতের ঘুম মাথায় তুলে 3দিনের মধ্যে সব টা খুলে আবার নতুন করে আগের থেকে একটু বড় সাইজ বানিয়ে পাঠিয়ে দিলাম ব্যাঙ্গালোরে📦।আর আজ যখন ওকে সেই suit-টা পরে হাসতে দেখলাম—তখন মনে হলো, সেই রাত জেগে crochet করা, সব খুলে আবার শুরু করা… সবটাই worth it. ❤️
From my hands, to this little star. ⭐🧶
বি: দ্র : মাঝে মাঝে যখন হাল ছেড়ে দিতাম যে হয়তো সময়ে পারব না ঠিক ততবার ওনার হাসিমুখ টা ফটোতে দেখে মনে হয়েছে আমাকে পারতেই হবে।
— BODHIKA
sacred current of creation